female

বায়োডাটা নাম্বার

AH-102516

পাত্রীর বায়োডাটা

অবিবাহিত

ঢাকা

ঢাকা বিভাগ

বরিশাল

বরিশাল বিভাগ

২০০০

উজ্জ্বল শ্যামলা

৫'০''

৫৬ কেজি

A+

ছাত্র/ছাত্রী


ঠিকানা
স্থায়ী ঠিকানা বরিশাল
বর্তমান ঠিকানা ঢাকা
কোথায় বড় হয়েছেন? (Required) চট্টগ্রাম ও ঢাকা
সাধারণ তথ্য
বায়োডাটার ধরন পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
বর্তমান ঠিকানা ঢাকা
বিভাগ ঢাকা বিভাগ
স্থায়ী ঠিকানা বরিশাল
বিভাগ বরিশাল বিভাগ
জন্মসন (আসল) ২০০০
গাত্রবর্ণ উজ্জ্বল শ্যামলা
উচ্চতা ৫'০''
ওজন ৫৬ কেজি
রক্তের গ্রুপ A+
পেশা ছাত্র/ছাত্রী
শিক্ষাগত যোগ্যতা
কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) জেনারেল
আপনি কি হাফেজ? না
দাওরায়ে হাদীস পাশ করেছেন? না
মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল Golden A+
মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ বিজ্ঞান বিভাগ
মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন ২০১৭
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ বিজ্ঞান বিভাগ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল A+
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন ২০১৯
স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা BSc.Ag.(hons)
শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
পাসের সন ২০২৫
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক (সম্মান)
অন্যান্য শিক্ষাগত যোগ্যতা অনলাইন প্লাটফর্মে কওমী মাদ্রাসায় ৬ বছর মেয়াদী আলিমা কোর্সে পড়ছি।
IOM তথ্য
আপনি কি আইওএমের স্টুডেন্ট? না
পারিবারিক তথ্য
পিতার পেশা নৌবাহিনীতে পেটি অফিসার পদবী থেকে ২০২০ এ অবসর গ্রহণ করেছেন।বর্তমানে কিছু করেন না।
মাতার পেশা গৃহিণী
বোন কয়জন? ১জন
ভাই কয়জন? ১জন
বোনদের সম্পর্কে তথ্য বিবাহিত।প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ,এমবিএ কমপ্লিট করেছে।বর্তমানে দেশের বাইরে অবস্হানরত।
ভাইদের সম্পর্কে তথ্য একাদশ শ্রেণিতে অধ্যয়ণরত
চাচা মামাদের পেশা মামা-কৃষি(বাড়িতে নিজেদের জমিজমা দেখাশোনা করেন) ,ব্যবসায়ী,প্রবাসী
পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা মধ্যবিত্ত,সামাজিকভাবে সম্মানিত।ঢাকায় বর্তমানে ভাড়া বাসায় থাকা হয়।গ্রামের বাড়ীতে আর্থ-সামাজিক অবস্থান ভালো আলহামদুলিল্লাহ।
আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ননা করুন ) (Required) গতানুগতিক মডারেট মুসলিম পরিবার।দ্বীন প্রাকটিস বলতে বয়স্ক সদস্যদের মধ্যেই সীমাবদ্ধ। মৌলিক বিষয়গুলো মানার চেষ্টা করে।অন্য জেনারেল পরিবারগুলোর মতোই পর্দা,মাহরাম গায়রে মাহরাম মেইনটেইনে সবচেয়ে বেশী গাফিলতি। শালীনভাবে চলাফেরা করে।সম্পদের ব্যাপারে অন্যের হক নষ্ট না করার ব্যাপারে সচেতন।যতটুকু সমাজের গতানুগতিক রীতি অনুযায়ী পারা যায় ততটুকুই ইসলাম পালন তারা যথেষ্ট মনে করেন।কিন্তু আমার পরিবার বর্তমান সমাজের ইসলামবিদ্বেষী,সেক্যুলার পরিবারের মতো নয়।তারা মেয়েদের নিজের দুনিয়াবী যোগ্যতা তৈরী করা উচিত এই ধারণাতে বিশ্বাসী।এমন পরিস্থিতির জন্য আমি দ্বীন প্রাকটিসের প্রথম কিছু বছর কিছুটা সাফার করেছি।কিন্তু সেই অবস্হান থেকে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা এখন অনেক অনেক সহজ করেছেন আলহামদুলিল্লাহ।বর্তমানে আম্মু,আব্বুর দ্বীনের প্রতি কিছুটা সফট কর্নার আছে।কিন্তু পারিপার্শ্বিকতার কারনে নিজেরা স্ট্রিক্টলি প্রাকটিস করেন না,অনেক বিষয়েই গাফিলতি আছে এখনও।ইংশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা সহজ করে দিবেন।আমার পরিবার আমার ইচ্ছা, ডিসিশানের ক্ষেত্রে যথেষ্ট শিথিল।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? জি আলহামদুলিল্লাহ
নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) ৪বছর
মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? নিজের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করি।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? পূর্ণাঙ্গ শুদ্ধ করার চেষ্টা করছি
ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? কালো নিকাব সহ হিজাব,বোরখা,হাত ও পা মোজা।অনলাইন,অফলাইন উভয় জায়গায় নিজেকে লুকানোর চেষ্টা করি সবসময়।অনলাইন কোন প্লার্টফর্মে আমার নাম শো করাটাও আমার কাছে অস্বস্তিদায়ক মনে হয়।এজন্য সোশ্যাল প্লার্টফর্মগুলোতে আমি অনেক বেশি ইনএকটিভ।আমার অনলাইন এক্টিভিটি বলতে মাদ্রাসার মধ্যেই সীমাবদ্ধ। ইন্ট্রোভার্ট হওয়ার জন্য দ্বীনে ফেরার আগেও এই বিষয়টা কিছু মাত্রায় ছিলো আমার মধ্যে।
কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) ইসলামি জীবনব্যবস্থা
নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? না। প্রয়োজনীয় কিছু, রান্না,খবর দেখা হয় মাঝেমধ্যে। ইসলামিক লেকচার, নসিহাহ শোনা হয়।
মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) তেমন বড় সমস্যা জানামতে নেই।হ্রস্বদৃষ্টির কারনে চশমা ব্যবহারকরি(-২.)। মৃদু এলার্জির সমস্যা আছে।
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) না
আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) না
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? (Required) কবর।মাজার ঘিরে সমাজে প্রচলিত অধিকাংশ বিশ্বাসগুলো বিদআত,শিরক
আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) জীবন পথের পাথেয়,তলিবানে ইলমে রাহে মানজিল, আমার আম্মা,ত্বলিবুল ইলম গঠনের আদর্শ রূপরেখা
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) অনলাইনে মোটামুটি সবার লেকচারই শুনতাম।বর্তমানে মাওলানা আব্দুল মালেক সাহেব দা:বা:, মাওলানা শাহ তৈয়্যেব আশরাফ সাহেব দাঃবাঃ,মাওলানা শাহ আবদুল মতীন সাহেব দা:বা:,মাওলানা মুহাম্মদ হাবীবুর রহমান দা:বা: শায়েখদের আলোচনা শুনি অনলাইনে।
নিজের সম্পর্কে কিছু লিখুন সাধারন গুণাবলীর অধিকারী। লুকস, এপিয়ারেন্স এভারেজ। ইনট্রোভার্ট। হৈ-হুল্লোড়,চাঞ্চল্য আমার মধ্যে কম।ঘরকুনো।ঘরের বাইরে যতটুকু সময় থাকি খুবই অস্বস্তি বোধ করি।আমি এজন্য প্রয়োজন ছাড়া ঘুরতে,বেড়াতেও যাই না।খুবই কাছের মানুষদের সাথে,কমফোর্ট জোনে ইন্টারেক্টিভ।ফ্রেন্ড সার্কেলে মোটামুটি এ্যামবিভার্টই বলা চলে।তাই একেবারেই শান্ত বা সাদামাটা ছিলাম যে এমনও না।সোশ্যাল প্লার্টফর্মে প্রাইভেট লাইফ শেয়ার করা খুবই অপছন্দ করি।ছোট থেকেই ব্যক্তিত্ব,আখলাকই আমার কাছে প্রায়োরিটি ছিলো।বাহ্যিক লুকস দিয়ে কখনই কাউকে জায করিনা।অন্যের হক,নিজের দ্বায়িত্ব,কর্তব্যের ব্যপারে সচেতন থাকার চেষ্টা করি।ভবিষ্যত স্বপ্ন পূরনের ক্ষেত্রেও ইংশাআল্লাহ পরিবারের হক আদায়ে সচেতন থাকার নিয়ত রাখি। হিদায়াত পাওয়ার পর লাইফে একটা ইউটার্ন নিতে হয়েছে। ৪ বছর আগের আমি আর এখনের মধ্যে অনেক তফাৎ।একেবারেই প্রাকটিসিং ছিলাম না। ক্যারিয়ার ওরিয়েন্টেড ছিলাম।ইসলাম প্রাকটিসিং ছিলাম না কিন্তু ফ্রী মিক্সিং,হারাম সম্পর্কে জড়ানো , বিপরীত লিঙ্গের বন্ধু রাখা এই বিষয়গুলো আমার অপছন্দের ছিলো আলহামদুলিল্লাহ। আমার দ্বীনের পথে প্রত্যাবর্তনের এই স্বল্প সময়ে প্রতিনিয়তই অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে।নিজের মধ্যেও অনেক ঘাটতি রয়েছে।সেগুলো দূর করার চেষ্টা করে যাচ্ছি। উত্তম পর্দা বলতে শুধুই আপাদমস্তক কালো কাপড়ে আবৃত হওয়া এরকম মনোভাব ধারন করি না।বর্তমান প্রেক্ষাপটে নারীদের ঘরের বাইরে যাওয়া পছন্দ করিনা।জীবনসঙ্গী হিসেবে এমন একজনকে চাই যিনি দাইয়্যুস হওয়ার সম্ভাবনাকেই ভয় করবেন।কন্ঠের পর্দা রক্ষা করতেও সহযোগীতা করবেন। লাইফপার্টনার হিসেবে জ্ঞানপিপাসু কাউকে চাই যিনি আমারও শিক্ষক হবেন।আমার সাপোর্ট হবেন। উভয়ের প্রচেষ্টায় আল্লাহর সন্তুষ্টির চাদরে ঢাকা একটি দ্বীনি পরিবার গঠন করে উভয় জীবনে সফল হওয়ার স্বপ্ন দেখি। আল্লাহর জমীনে তার দ্বীন প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখি। আল্লাহ যদি তাওফিক দেন তো।আমি এমন একটা পরিবার চাই যাদের জীবনের প্রতিটি মুহূর্তের লক্ষ্য হবে জান্নাতুল ফেরদৌসের জন্য নিজেকে তৈরী করা।আল্লাহর এই দুনিয়ায় আল্লাহর প্রিয় হয়ে থাকতে চাই।স্বপ্নগুলো অনেক বড় কিন্তু সেই অনুযায়ী চেষ্টা নগণ্য।স্বপ্ন বাস্তবায়নের দৃঢ় ইচ্ছা লালন করি।
আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় এমন অপশন গুলো সিলেক্ট করুন প্রযোজ্য নয়
কোন মাজহাব অনুসরণ করেন? হানাফি
নজরের হেফাজত করেন? (Required) হ্যা
দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? আপাতত প্ল্যান নিজের ইলম,আমল,আখলাকের ইমপ্রুভমেন্ট নিয়েই। উম্মাহাতুল মু'মিনীনদের অনুসরণ করতে চাই।আল্লাহ যদি তাওফিক দেন তো দুনিয়ায় নেক সন্তান রেখে যেতে চাই সাদকায় জারিয়া হিসেবে।সন্তানদের আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা এবং তার হাবীব (সঃ) কে ভালোবাসতে শিখাতে চাই।ইসলামের জন্য, উম্মাহর খেদমতের জন্য তাদের উৎসর্গ করতে চাই।তারা এই তুচছ দুনিয়ার পিছে নয় বরং আখিরাতের পিছে ছুটবে।জীবনসঙ্গীকে দ্বীনের মেহনতে সাহায্য করার মাধ্যমে পরোক্ষভাবে এই কাজের সাওয়াব পেতে চাই।
অবসর সময় কিভাবে কাটান? (Required) ইসলামিক লেকচার শুনে,বই পড়ে
বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) তেমন বড় কোন দ্বায়িত্ব কখনই নিতে হয়নি।দ্বীনে ফেরার পরে এদিকে নিজের যোগ্যতা অনেক ইম্প্রুভ করেছি। ভার্সিটি হলে অবস্হানকালীন নিজের সব কাজ নিজেই করতাম।বাসায় আম্মুর কাজে টুকটাক হেল্প করি।
নারী-পুরুষ সমঅধীকার বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? (Required) আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা খুব সুন্দর একটা সিস্টেম আমাদেরকে দিয়েছেন।মানুষকে তিনি নারী পুরুষ পৃথক করে দিয়েছেন। শুধু শারীরিকভাবেই নয়, মনস্তাত্ত্বিক, কার্যিক সবকিছুতেই পৃথক।এই মহাবিশ্বের স্রষ্টাই সামর্থ্যগত দিক থেকে আমাদের পৃথক করে দিয়েছেন। এবং সেটি ক্ষেএবিশেষে ভিন্ন।দুনিয়ায় কোন এক ক্ষেত্রে নারীর সামর্থ্য /গুণ বেশি তো পুরুষের কম,এর অপসিটও আল্লাহ রেখেছেন। কেউ সুপিরিয়রও না আবার কেউ ইনফিরিয়র ও না।এটা তো ভাবারই বিষয় যে নারী পুরুষ যদি সবদিক দিয়ে সেইম হতো তবে আল্লাহ কেন ২ টা পৃথক সৃষ্টি করেছেন। প্রতি সেক্টরে নারী পরুষের সামর্থ্য, অধিকার একই হবে এটা অযৌক্তিক একটা ধারনা।এটা সম্ভব ও না।আল্লাহ নারী-পরুষের জন্য অবস্থান, ফাংশন সব পৃথক করে দিয়েছেন, আমাদেরকে তারই জন্য উপযুক্ত করেছেন।এর বিপরীত হলেই সমস্যার শুরু হবে।আর আল্লাহ তো সকলের অধিকার রক্ষার জন্যই একে অপরের উপর হক দিয়েছেন যা আদায় করতেই হবে।
বিয়ে সংক্রান্ত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি
বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? হিদায়াতের পথে চলাকে সহজ করার জন্য জীবনসঙ্গী হিসেবে একজন দ্বীনি অভিভাবক চাই।পর্দা,ইলমের জন্য,দ্বীন নিয়ে স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য একটা সাপোর্টের প্রয়োজনীয়তা অনুভব করি।
আপনি কি বিয়ের পর চাকরি করতে ইচ্ছুক? না।প্রয়োজন না হলে ঘরের বাইরে যাওয়ার কোনরকম ই্চ্ছা নেই।এব্যপারে স্ট্রিক্ট কাউকেই চাচ্ছি। ভবিষ্যতে ঘরে বসে স্বল্প পরিসরে মাদ্রাসার ইলমের সাথে সম্পৃক্ততার সুযোগ হলে করতে চাই ইংশাআল্লাহ।শুধুমাত্র ইলমি সিলসিলায় সম্পৃক্ত হওয়ার নিয়তে।দুনিয়ার পিছনে অনেকটা সময় নষ্ট করে ফেলেছি আর অগ্রসর হওয়ার ইচ্ছা নেই।আমি ফ্যামিলি ওরিয়েন্টেড একটা লাইফ লিড করতে চাই।আমার দ্বীন, দুনিয়াবী যোগ্যতা সব কিছুকে আমি কাজে লাগাতে চাই আমার ভবিষ্যত প্রজন্মকে যোগ্য করে গড়ে তুলতে ইংশাআল্লাহ।
বিয়ের পর পড়াশোনা চালিয়ে যেতে চান? (ছাত্রী হলে) অনার্স শেষ।দুনিয়াবী পড়াশোনার এখানেই ইতি টানবো। মাদ্রাসার পড়াশোনা অবশ্যই চালিয়ে যেতে চাই ইংশাআল্লাহ।ইলমের প্রতি, মাদ্রাসার প্রতি অনেক বেশি ভালোবাসা কাজ করে।এমন তাওফিকের কখনই আমি যোগ্য ছিলাম না।আল্লাহ সুবহানাহুওয়াতাআ'লার অশেষ অনুগ্রহের নিয়ামত। চেষ্টা করবো নিজেকে ইলমের সাথে আজীবন সম্পৃক্ত রাখার।দ্বীনি তরবিয়ত যেহেতু আমি পরিবার থেকে পাইনি,মাদ্রাসাই আমার দ্বীন শেখার মাধ্যম। (স্বপ্ন যেহেতু উত্তম আখিরাত, এক্ষেত্রে অবশ্যই আগে সঠিকভাবে পরিবারের হক আদায় প্রায়োরিটি থাকবে ইংশাআল্লাহ।)
বিয়েতে কেমন মোহরানা নির্ধারন করতে চান? ছেলের সাধ্যমত আলোচনা সাপেক্ষে
আপনার স্বামীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? যেসকল দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার নির্ধারন করে দিয়েছেন।যেগুলো প্রশান্তময় দাম্পত্যজীবন, উত্তম আখিরাতের জন্য অবশ্য পালনীয়।
বিয়ের পর কোথায় থাকতে চান? স্বামীর বাড়ি
যেমন জীবনসঙ্গী আশা করেন
বয়স (Required) ২৮-৩৮
গাত্রবর্ণ যেকোন
নূন্যতম উচ্চতা ৫'৩"
নূন্যতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক(সম্মান)/সমমান/মাদ্রাসার হলে অবশ্যই কওমী ঘরানার আলেম।জেনারেল লাইনে পড়েছেন,বর্তমানে ত্বলিবুল ইলম বা আলেম এমন হলে ভালো হয়।*যেই ব্যকগ্রাউন্ডেরই হোক হক্কানি আলেমদের সাথে ইসলাহি সম্পর্ক রাখা,ফরজে ইলমের জন্য মুজাহাদা অবশ্যই থাকতে হবে*
বৈবাহিক অবস্থা অবিবাহিত,ডিভোর্সড
জীবনসঙ্গীর দাড়ি বা ইনকাম সম্পর্কে যা চান- (Required) সুন্নত সম্মত দাড়ি থাকতে হবে(না কাটা পছন্দ করি)। আর অবশ্যই টাখনুর উপর কাপড় পরতে হবে। সুন্নতকে ভালোবাসে, সঠিকভাবে পালন করতে চায় এমন কাউকেই আমি চাই।পারিবারিক কুফু ম্যাচ থাকে এমন পরিমান ইনকাম।
পেশা (Required) হালাল পেশা।🔺হারামের সম্পৃক্ততার সুযোগ আছে এমন ক্ষেত্র ছাড়া🔺। ব্যাংকার,সমরিক বাহিনী,পুলিশ ব্যতীত।ব্যবসা, সেলফ এমপ্লয়েড প্রফেশন সবচেয়ে বেশি পছন্দ করি।সহশিক্ষায় কম্বাইন্ড ওয়েতে শিক্ষাকতা করাটা পছন্দ করি না(তবে যদি আলাদা আলাদা করে ব্যবস্হা থাকে সেক্ষেত্রে সমস্যা নেই)।বর্তমানে স্টুডেন্ট হলেও সমস্যা নেই ।সেক্ষেত্রে অবশ্যই দ্বায়িত্ব নেয়ার সামর্থ্য থাকতে হবে।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত(আমার পরিবারের সাথে কুফু ম্যাচ করতে হবে)
পারিবারিক অবস্থা (Required) সামাজিকভাবে সম্মানিত, স্বচ্ছল।
জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন একজন আদর্শ মুসলিম পুরুষের যে সকল বৈশিষ্ট্য থাকা প্রয়োজন সে সকল কিছুই আশা করি। ⭕সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সর্বদা নিজের ইমান,ইখলাসের ব্যপারে সতর্ক দৃষ্টি রাখতে হবে 🔺উম্মাহর জন্য চিন্তা ফিকির রাখার চেষ্টা করা। তবে দ্বীনের কাজ করার পিছনে লোকলৌকিকতা,সোশ্যাল প্লার্টফর্মে সেলিব্রেটি ফিগার হওয়ার ইনটেনশান থাকা যাবে না।অনলাইন,অফলাইন উভয় জায়গাতেই আদব,আখলাকে সুন্নাহ,বিনয় অবশ্যই মেইনটেইন করতে হবে।সকল বিষয়ে আল্লাহর ধরপাকড়ের ভয় থাকা প্রয়োজন।সোশ্যাল মিডিয়ায় বেশি এক্টিভিটি ব্যক্তগতভাবে কিছু কারনে আমার পছন্দ না।নিজের পান্ডিত্য জাহির করতে সোশ্যাল প্লার্টফর্মে অন্যকে জাজ করা,কটু কথা বলা,সমালোচনা করা এই বিষয়গুলো অপছন্দ করি। বিশেষভাবে ঘৃণা করি আলেমদের সমালোচনা করাকে।এই জিনিসগুলো নিজের মধ্যে থাকলে এদিকে আগানো যাবে না। 🔺হিকমাহর সাথে দ্বীন এবং দুনিয়া মেইনটেইনের মানসিকতা থাকা। আমি একটু ম্যাচিউরড বিহেভিয়রের কাউকে চাচ্ছি।যিনি সিচুয়েশন সাপেক্ষে ধীরস্হিরতার সাথে ডিসিশান নিতে পছন্দ করেন। 🔺ফরজ,ওয়াজিব পালনে কোনভাবেই ছাড় না দেয়া।সুন্নাহ,নফলের ব্যপারে যত্নশীল হওয়া। 🔺অবশ্যই সবক্ষেত্রে হানাফী মাযহাব ফলো করতে হবে।(আমার নিজের সাথে মিল রাখার জন্য)।এক্ষেত্রে Self-delusion এ ভুগছেন/কোন আলেমের তত্ত্বাবধান ছাড়াই অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেই স্বশিক্ষা অবলম্বন করছেন এমন কাউকে চাচ্ছি না। 🔺আল্লাহওয়ালাদের সোহবতে দ্বীনি ইলম,আত্মশুদ্ধি অর্জনে নিজেকে আরও সমৃদ্ধ করার চেষ্টা থাকতে হবে।নির্দিষ্ট হক্কানি আলেমের সাথে ইসলাহি সম্পর্ক থাকা/বায়াতে থাকা পছন্দ করি।আলেমদের সাথে পরামর্শ করে চলা। 🔺অধীনস্হ নারীদেরকে ঘরের গন্ডির মধ্যেই রাখার মানসিকতা থাকতে হবে। 🔺সন্তানদেরকে দুনিয়াবিমুখতা শিক্ষা দেয়ার মানসিকতা থাকতে হবে। জেনারেল হোক বা দ্বীনি পড়াশোনা তাদের কো -এডুকেশনে রাখার মানসিকতা থাকা যাবে না। 🔺অমুসলিম কোন দেশে বসবাসের ইচ্ছা থাকা যাবে না। 🔺আড্ডাবাজি,অহেতুক ঘোরাঘুরি,বিনোদনের পিছনে সময় অপচয় করার অভ্যাস না থাকা কাম্য।জীবনের প্রতিটি মুহুর্তই মূল্যবান,এবং এর হিসাব দিতে হবে।অহেতুক কাজের পিছনে তা নষ্ট করা কাম্য না।সর্বদা দ্বীনের মেহনতে ব্যস্ত থাকার ইচ্ছা থাকা,এমন মানসিকতা থাকা।পরকালীন জীবনে অগ্রণী হওয়ার চেষ্টা থাকা।দ্বীনের জন্য মেধা,শ্রম,সম্পদ সকল কিছুই খরচ করার মানসিকতা থাকতে হবে। 🔺জায়েজ-নাজায়েজের চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার নিকট কোনটি উত্তম সেই অনুযায়ী জীবন পরিচালনা করার মানসিকতা থাকা। 🔺দায়িত্বজ্ঞানহীন আচরন পছন্দ করি না।সকল ক্ষেত্রেই অন্য মুসলিমের হকের ব্যপারে সচেতন থাকার যথাসাধ্য চেষ্টা করতে হবে। 🔺পর্দার ক্ষেত্রে অনেক টাফ হতে হবে।গেস্ট হোস্ট করা,পরিবারের গায়রে মাহরামদের সামনে যেতে দেওয়া এসব ব্যপারে ছাড় দেয়া যাবে না।হোক সেটা পর্দার কাপড় পরিহিত অবস্থায়ই। 🔺অতিমাত্রায় রাগী, বদমেজাজী ব্যক্তিত্বের কাউকে একদমই চাচ্ছি না।
জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) বর্তমান ঠিকানা ঢাকা হলে ভালো হয়। স্হায়ী ঠিকানা যেকোন হতে পারে।
অন্যান্য তথ্য
পেশা সম্পর্কিত তথ্য (Required) ত্বলিবাতুল ইলম।স্নাতক শেষ (পর্দার বুঝ পাওয়ার পর সহশিক্ষায় কন্টিনিউ করার ইচ্ছা ছিলো না।২য়-৩য় বর্ষে ছেড়ে দেওয়ার অনেক চেষ্টায় ছিলাম।সিচুয়েশনের কারনে বাস্তবায়ন করা সম্ভব হয়নি।একেবারে শেষের দিকে এসে পরিস্থিতির কারনে ডিরেক্ট ওয়েতে আর ছাড়ার চেষ্টা করিনি।তীব্র অনিচ্ছা নিয়েই শেষ করেছি।)
বিশেষ কিছু যদি জানাতে চান 🔺আমাকে ইলমের অর্জনের সুযোগটা যথাসম্ভব দিতে হবে।কতটুকু পারবো জানি না।নিজের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করবো ইংশাআল্লাহ।আকাবির আসলাফের জীবনি পড়লে বুঝতাম তাদের মায়েরা ইলমে আমলে অনেক সমৃদ্ধ ছিলেন।সাইয়্যেদ আবুল হাসান আলি নদভী রহঃ এর"আমার আম্মা" কিতাবটা পড়ে আমি অনেক অনুপ্রাণিত হই।আমার অনেক স্বপ্ন আমার ভবিষ্যত প্রজন্মকে নিয়ে।তাদেরকে এমন তরবিয়ত দিতে চাই।আল্লাহ যেন তাদের তার নৈকটপ্রাপ্ত বান্দা, দুনিয়া বিমুখ বান্দা হিসেবে কবুল করেন।এক্ষেত্রে জীবনসঙ্গীর স্বপ্নও এমন হওয়াটা জরুরী।আল্লাহ তাওফিক দাতা। 🔺 আমল,আখলাক, আদবে আমি পার্ফেক্ট না,সীমাবদ্ধতার উর্ধ্বে কেউই না।জীবনসঙ্গী হিসেবে দ্বিন,দুনিয়ার ব্যপারে সহোযোগী চাচ্ছি,প্রতিদ্বন্দ্বী না।একে অন্যের জীবনকে সহজ করার মানসিকতা থাকা প্রয়োজন। দুনিয়াবী জটিলতা মুক্ত আখিরাতমুখী একটা জীবন চাই।একে অন্যকে সাপোর্ট করতে করতে জান্নাতের পথে অগ্রসর হওয়ার নিয়ত। 🔺অনেকের ইচ্ছা থাকে যে ওয়াইফকে দিয়ে তালিম,দওয়াতী কাজ করাবেন,,যেহেতু আমি অন্তর্মুখী স্বভবের এমন ইচ্ছা,পটেনশিয়ালিটি আমার মাঝে নেই।আমার ইচ্ছাগুলো কেবলই দরসি ইলম রিলেটেড। ⭕অনানুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ সুন্নাহ অনুসরন করে বিয়ে করার ইচ্ছা থাকা জরুরি। 🔺জীবনসঙ্গী নির্বাচনে ইংশাআল্লাহ দ্বীনকে প্রাধান্য দিবো।দ্বীনদারিত্ব পছন্দ হলে অন্যসকল বিষয়ে ছাড় দেয়ার মানসিকতা রাখি।* দ্বীনের ক্ষেত্রে মেন্টালিটি ম্যাচ করাটা প্রায়োরিটি। * ⭕কেউ যোগাযোগ করতে চাইলে অবশ্যই বায়োডাটার প্রতিটি সেগমেন্ট ভলোভাবে পড়ে,নিজের এবং পারিবারিক রিকোয়্যারমেন্ট অনুযায়ী চিন্তাভাবনা করে,তারপর যোগাযোগ করার সিদ্ধান্ত নেয়ার অনুরোধ থাকবে * 🔺যোগাযোগের ক্ষেত্রে আগে মেইলে বায়োডাটা প্রেরণের অনুরোধ থাকবে।*
কর্তৃপক্ষের জিজ্ঞাসা
বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? হ্যা
আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? হ্যা
কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? হ্যা
যোগাযোগ

এই বায়োডাটার অভিভাবকের মোবাইল নাম্বার এবং ইমেইল পেতে নিচের বাটনে ক্লিক করুন।

অভিভাবকের সাথে যোগাযোগ

সর্বমোট ভিউ: 2727 ভিউস