male

বায়োডাটা নাম্বার

AH-104771

পাত্রের বায়োডাটা

অবিবাহিত

চট্টগ্রাম

চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রাম

চট্টগ্রাম বিভাগ

২০০০

উজ্জ্বল শ্যামলা

৫'৭''

৫৬ কেজি

A+

বিএসসি ইঞ্জিনিয়ার

বর্তমানে আল্লাহর রাস্তায় সময় অতিবাহিত করার নিয়তে কোনো চাকরিতে যুক্ত হইনি। ইন শা আল্লাহ, ৩ চিল্লা সম্পন্ন করে ফিরে এসে কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যুক্ত হওয়ার নিয়ত ও পরিকল্পনা রয়েছে।


ঠিকানা
স্থায়ী ঠিকানা উত্তর সালিমপুর, সীতাকুন্ড, চট্টগ্রাম
বর্তমান ঠিকানা আশুলিয়া, সাভার, ঢাকা
কোথায় বড় হয়েছেন? (Required) উত্তর সালিমপুর, সীতাকুন্ড, চট্টগ্রাম
সাধারণ তথ্য
বায়োডাটার ধরন পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
বর্তমান ঠিকানা চট্টগ্রাম
বিভাগ চট্টগ্রাম বিভাগ
স্থায়ী ঠিকানা চট্টগ্রাম
বিভাগ চট্টগ্রাম বিভাগ
জন্মসন (আসল) ২০০০
গাত্রবর্ণ উজ্জ্বল শ্যামলা
উচ্চতা ৫'৭''
ওজন ৫৬ কেজি
রক্তের গ্রুপ A+
পেশা বিএসসি ইঞ্জিনিয়ার
মাসিক আয় বর্তমানে আল্লাহর রাস্তায় সময় অতিবাহিত করার নিয়তে কোনো চাকরিতে যুক্ত হইনি। ইন শা আল্লাহ, ৩ চিল্লা সম্পন্ন করে ফিরে এসে কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যুক্ত হওয়ার নিয়ত ও পরিকল্পনা রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) জেনারেল
আপনি কি হাফেজ? না
দাওরায়ে হাদীস পাশ করেছেন? না
মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল A+
মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ বিজ্ঞান বিভাগ
মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন ২০১৮
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ বিজ্ঞান বিভাগ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল A+
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন ২০২০
স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা ইইই
শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ড্যাফোডিল আন্তরজাতিক বিশ্ববিদ্যালয়
পাসের সন 2026
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক
অন্যান্য শিক্ষাগত যোগ্যতা আইওএম-এর আলিম কোর্সে ২য় সেমিস্টার পর্যন্ত পড়াশোনা সম্পন্ন করেছি। বর্তমানে কোর্সটি সাময়িকভাবে স্থগিত রয়েছে; ইন শা আল্লাহ, আগামী ৬ মাস পর পুনরায় চালু করে পড়াশোনা অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
IOM তথ্য
আপনি কি আইওএমের স্টুডেন্ট? হ্যা
আপনার কোর্সের নাম ও ব্যাচ নম্বর: আলিম কোর্স , 2411
পারিবারিক তথ্য
পিতার পেশা মৃত
মাতার পেশা রব্বাতুল বাইয়াত
বোন কয়জন? ২জন
ভাই কয়জন? ১জন
বোনদের সম্পর্কে তথ্য দুজনে বিবাহিত। বড় বোন অস্ট্রেলিয়াতে থাকে জামায়ের সাথে দুই জনেই ঐখানের নাগরিক ছোট বোন বাড়ির পাশে ব্যবসায়ির সাথে বিবাহিত
ভাইদের সম্পর্কে তথ্য বড় ভাই বিবাহিত। ভাই ও ভাবি দু’জনই এমবিবিএস ডাক্তার। বর্তমানে বড় ভাই চট্টগ্রামের একটি প্রাইভেট মেডিকেল কলেজ/হাসপাতালের সার্জারি ওয়ার্ডে সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত এবং ভাবি একই প্রতিষ্ঠানের মেডিসিন বিভাগে মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। বড় বোন বিবিএ বিষয়ে অনার্স সম্পন্ন করেছেন এবং বর্তমানে স্বামীসহ অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। বোনজামাই একজন আইটি ইঞ্জিনিয়ার। বোন, বোনজামাই ও ভাগ্নেরা অস্ট্রেলিয়ার নাগরিকত্বপ্রাপ্ত। ছোট বোন বিবিএ বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেছেন। ছোট বোনের স্বামী একজন ব্যবসায়ী
চাচা মামাদের পেশা ৩ চাচা আর ৪ মামা সবাই বিভিন্ন হালাল ব্যবসায়ে নিয়োজিত
পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা আলহামদুলিল্লাহ, আমাদের পরিবারের অর্থনৈতিক অবস্থা উচ্চ মধ্যবিত্ত এবং সামাজিকভাবে একটি সম্মানিত ও সুপ্রতিষ্ঠিত বংশের অন্তর্ভুক্ত।
আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ননা করুন ) (Required) আলহামদুলিল্লাহ, আমাদের পারিবারিক পরিবেশ ধীরে ধীরে ইসলামী অনুশীলনের দিকে অগ্রসর হচ্ছে। আমার মা নিয়মিত নামাজ আদায় ও কুরআন তিলাওয়াতে অভ্যস্ত। পর্দার বিষয়ে আত্মীয়দের ক্ষেত্রে কিছুটা শিথিলতা থাকলেও বাইরের মানুষের সামনে তিনি পর্দা মেইনটেইন করার চেষ্টা করেন। পূর্বে পারিবারিকভাবে ইসলামের সকল বিধান পূর্ণভাবে মানা কিছুটা চ্যালেঞ্জিং ছিল, তবে বর্তমানে আলহামদুলিল্লাহ পরিবারে ইসলামী জীবনাচার সহজভাবে পালন করা যাচ্ছে। ঘরের ভেতরে মা নিজ উদ্যোগে ভাবি ও আমার পর্দা মেইনটেইন করার বিষয়ে আন্তরিক সহযোগিতা করেন। যেমন—খাওয়ার সময় মা ও ভাবি আগে একসাথে খেয়ে নেন, এরপর আমাকে খেতে দেন। এভাবে পরিবারের সদস্যরা পর্দা রক্ষায় সহায়তা করে থাকেন। আমার বড় ভাই অধিকাংশ সময় চাকরির কারণে বাইরে থাকেন এবং তিনি তাবলিগের সাথিও; তিনিও পর্দা ও অন্যান্য ইসলামী বিধান মানার ব্যাপারে সচেষ্ট। ইন শা আল্লাহ, আমি আশা করি আমার ভবিষ্যৎ স্ত্রী এই পারিবারিক পরিবেশের সাথে মানিয়ে নিয়ে দ্বীনি চর্চাকে আরও সুদৃঢ় ও উন্নত করার একটি উত্তম উসিলা হবেন।
ব্যক্তিগত তথ্য
সুন্নতি দাঁড়ি রয়েছে কি? (Required) হ্যা
পায়ের টাখনুর উপরে কাপড় পরেন?(Required) সব সময়
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? আলহামদুলিল্লাহ
নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) ছোটবেলা থেকেই নামাজ আদায় করি। তবে গত প্রায় আড়াই বছর ধরে নামাজকে সম্পূর্ণভাবে আমার বাধ্যতামূলক কর্তব্য হিসেবে এবং আমার প্রকৃত সফলতার মূল এবং এর মাধ্যমেই আমি আমার সৃষ্টিকর্তার নৈকট্য লাভ করতে পারবো এই বিশ্বাসে নামাজ পরছি
মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? অফলাইনে, অনলাইনে আলহামদুলিল্লাহ মেনে চলি।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ শুদ্ধ তিলাওয়াত করতে পারি কিন্তু আরো শুদ্ধ করার প্রচেষ্টা চলমান।
ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? জুব্বা, পাঞ্জাবি, পায়জামা, পাগরি, টুপি
কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) একমাত্র ইসলামিক খেলাফতের পক্ষে অন্য কোনো তাগুতের পক্ষে নই
নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? গান কখনো শুনি না, খেলা এখন দেখি না
মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) চশমা পড়া হয়।
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) আমি দাওয়াতে (আলমি শুরা) তাবলিগে পূর্বে ১ চিল্লা দিয়েছি এবং বর্তমানে নিয়মিত আমলে থাকার চেষ্টা করি। ইন শা আল্লাহ, বিয়ের আগেই আরও ৩ চিল্লা দেওয়ার নিয়ত আছে এবং আজীবন দাওয়াতি কাজে নিজেকে নিয়োজিত রাখার ইচ্ছা আছে।
আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) না
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? (Required) যারা হাক্কানি শায়িত আছেন তাদের সম্মান করি কিন্তু তাদেরকে ঘিরে যে ধরনের কুফরি কমকান্ড হয় তা ইসলাম বিরোধী।শিরক
আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) বেলা ফুরাবার আগে, ঈমান সবার আগে, আসমান
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক হাফিজাহুল্লাহ ,শায়খ আহমাদুল্লাহ, মুফতি জুবায়ের আহমাদ হাফিজাহুল্লাহ
বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) আমার শিক্ষকতা করানোর যোগ্যতা আছে এছারা হেকমতের সাথে মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়ার অল্প যোগ্যতা আছে
নিজের সম্পর্কে কিছু লিখুন আমি আল্লাহ তা‘আলার একজন গুনাহগার বান্দা। নিজের ব্যাপারে গর্ব করে বলার মতো তেমন কিছুই নেই। গর্ব করার মতো একমাত্র পরিচয় যদি কিছু থাকে, তা হলো—আমি একজন মুসলমান, একজন ঈমানদার বান্দা হওয়ার চেষ্টা করছি। আল্লাহ তা‘আলা বলেন— “নিশ্চয়ই আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি, যে সবচেয়ে বেশি তাকওয়াবান।” (সূরা হুজুরাত: ১৩) হাজারো ফিতনা ও পরীক্ষার মাঝেও আল্লাহর রহমতে যতটুকু সম্ভব ইসলামের পথে চলার চেষ্টা করি। আল্লাহর জন্য সত্যবাদী থাকা, মিথ্যা কথা না বলা এবং গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। রাসূলুল্লাহ ﷺ বলেছেন— “সত্য মানুষকে নেকির দিকে নিয়ে যায়, আর নেকি জান্নাতের দিকে নিয়ে যায়।” (সহিহ বুখারি ও মুসলিম) একসময় আমি তথাকথিত ‘মডার্ন মুসলিম’ ছিলাম। মন চাইলে নামাজ পড়তাম, না চাইলে পড়তাম না। বিনোদন ও দুনিয়াবি ব্যস্ততায় অনেকটাই ডুবে ছিলাম। কিন্তু আমি যুক্তিবাদী ও আত্মসমালোচনামূলক মানুষ। জীবনের উদ্দেশ্য কী, আমি কি সত্যিই সঠিক পথে আছি—এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে খুঁজতেই বুঝতে পারি, আমি সঠিক পথে নেই। এরপর ইসলামের বিষয়ে গভীরভাবে অধ্যয়ন ও চিন্তা শুরু করি। তখন উপলব্ধি হয়—ইসলামের মতো সহজ, সরল ও যৌক্তিক জীবনব্যবস্থা আর কিছু নেই। আল্লাহর সন্তুষ্টির জন্য ধীরে ধীরে অনেক গুনাহ ছেড়ে দিয়েছি, আর যেগুলো এখনো রয়ে গেছে সেগুলো থেকেও বাঁচার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আল্লাহ তা‘আলা বলেন— “হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ—তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না।” (সূরা যুমার: ৫৩) আমি একটি হাদিসকে আমার জীবনের মূলনীতি হিসেবে মেনে চলার চেষ্টা করি। রাসূলুল্লাহ ﷺ বলেছেন— “তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সে আমাকে তার নিজের জীবন, পরিবার, সন্তান, পিতা-মাতা এবং সমস্ত মানুষের চেয়েও বেশি ভালোবাসবে না।” (সহিহ বুখারি ও মুসলিম) এই হাদিসের আলোকে আমি চেষ্টা করি আল্লাহ ও তাঁর রাসূল ﷺ-কে জীবনের সব কিছুর ওপর প্রাধান্য দিতে। আমি আল্লাহর সৃষ্টি ও নিয়ামত দেখতে ভালোবাসি। সময় পেলেই ঘুরতে বের হই—বেশিরভাগ সময় সাইকেল চালিয়ে। মন খারাপ হলে সাইকেল নিয়ে বের হওয়াটা আমার এক ধরনের প্রশান্তি। দিনের কিছু সময় দাওয়াতের কাজে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি, আর মসজিদে থাকতে আমার ভালো লাগে। রমজান মাস আমার সবচেয়ে প্রিয়, বিশেষ করে ইতিকাফের সময়। আমি সাধারণত সহজে রেগে যাই না এবং সহজেই মানুষকে ক্ষমা করতে পারি। নিজের দোষ স্বীকার করতে পারি। আমি মানুষকে সাহায্য করতে ভালোবাসি। নতুন মানুষ, নতুন জায়গা ও নতুন জ্ঞান আমাকে আকর্ষণ করে। যেকোনো পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি এবং যুক্তিবোধ দিয়ে ঠাণ্ডা মাথায় চিন্তা করতে পারি। দিনের শুরু—সকালবেলাটা—আমার সবচেয়ে প্রিয় সময়। তবে আমি এটাও জানি যে, আমি নিখুঁত নই। আমি কিছুটা অগোছালো, কিছুটা মনভোলা এবং কিছুটা অলস মানুষ। এসব দুর্বলতা সত্ত্বেও আল্লাহর কাছে দোয়া করি—তিনি যেন আমার এই সীমাবদ্ধতাগুলোকে তাঁর রহমতে ঢেকে দেন এবং আমার খারাপ দিকগুলো ভালো গুণ দিয়ে পূর্ণ করে দেন। আল্লাহ তা‘আলার কাছে একান্ত দোয়া, তিনি যেন আমাকে খাঁটি ঈমান, সুন্দর চরিত্র ও তাঁর সন্তুষ্টির পথে আজীবন অবিচল রাখেন—আমিন।
আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় এমন অপশন গুলো সিলেক্ট করুন প্রযোজ্য নয়
কোন মাজহাব অনুসরণ করেন? হানাফি
নজরের হেফাজত করেন? (Required) হ্যা
দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? কোটি মানুষের হেদায়েতের উছিলা হওয়া। নিজের ইঞ্জিনিয়ারিং জ্ঞান দিয়ে উম্মার উপকার করা ।
অবসর সময় কিভাবে কাটান? (Required) দাওয়াতি কাজ করে, বই পড়ে, ভ্রমন করে, সাইকেল চালিয়ে
কত ওয়াক্ত নামায জামাতের সাথে আদায় করেন? (Required) ৫ ওয়াক্ত
বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) বাড়ির প্রয়োজন অনুযায়ী টুকিটাকি বাজার করা, বাইরে থেকে প্রয়োজনীয় জিনিসপত্র এনে দেওয়া, মাকে দৈনন্দিন বিভিন্ন কাজে সহযোগিতা করা। পাশাপাশি নিজের ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ঘরের ভারী কাজগুলো করা এবং বাড়ির কোনো জিনিস নষ্ট হলে তা মেরামত বা ঠিক করানোর দায়িত্ব নেওয়ার চেষ্টা করি।
আপনি কি ধুমপান করেন? (Required) না
বিয়ে সংক্রান্ত তথ্য
আপনার ডিভোর্সের সময়কাল ও কারণ প্রযোজ্য না
বিবাহিত অবস্থায় আবার কেন বিয়ে করতে চাচ্ছেন ? প্রযোজ্য না
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যা
বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আমি বিয়ে করছি আল্লাহর সন্তুষ্টি অর্জন, ঈমানকে পূর্ণতা দেওয়া এবং হারাম থেকে বেঁচে থাকার উদ্দেশ্যে। বিয়েকে আমি ইবাদত ও দায়িত্ব হিসেবে দেখি। আল্লাহ তা‘আলা বলেন— “আর তাঁর নিদর্শনসমূহের মধ্যে রয়েছে—তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই জীবনসঙ্গী সৃষ্টি করেছেন, যেন তোমরা তাদের মাধ্যমে প্রশান্তি পাও; এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন।” (সূরা আর-রূম: ২১) রাসূলুল্লাহ ﷺ বলেছেন— “হে যুবসমাজ! তোমাদের মধ্যে যে সামর্থ্য রাখে, সে যেন বিয়ে করে; কারণ বিয়ে দৃষ্টি সংযত করে এবং লজ্জাস্থান হেফাজত করে।” (সহিহ বুখারি ও মুসলিম) আরেক হাদিসে এসেছে— “যে ব্যক্তি বিয়ে করল, সে তার দ্বীনের অর্ধেক পূর্ণ করল; বাকি অর্ধেকের ব্যাপারে সে যেন আল্লাহকে ভয় করে।” (বায়হাকি) আমার ধারণায়, বিয়ে কেবল দুনিয়াবি সম্পর্ক নয়; বরং এটি সাকীনাহ (প্রশান্তি), মাওয়াদ্দাহ (ভালোবাসা) ও রহমাহ (দয়া)-র ওপর প্রতিষ্ঠিত একটি পবিত্র চুক্তি। বিয়ের মাধ্যমে একজন মানুষ দায়িত্বশীল হয়, চরিত্র রক্ষা করে এবং পারিবারিক ও সামাজিকভাবে দ্বীনের পথে অগ্রসর হওয়ার সুযোগ পায়। ইন শা আল্লাহ, এই নিয়ত ও বিশ্বাস নিয়েই আমি বিয়ের পথে অগ্রসর হতে চাই।
বিয়ের পর স্ত্রীর পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? হ্যা
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? দ্বীনি পড়াশোনা করাবো
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না। যত দিন আমার সাধ্য থাকবে
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? নিজের বাসাই
বিয়ে উপলক্ষে আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে যৌতুক বা উপহার বা অর্থ আশা করবেন কি না? একদম না। আমি এই জিনিসের কঠোর প্রতিবাদির মধ্যে একজন।ইংশাল্লাহ আমার বিয়েটা আমার প্রতিবাদের একটা অংশ হবে সমাজের কল্যানে
পাত্র/পাত্রী নির্বাচনে কোন বিষয়গুলো ছাড় দেয়ার মানসিকতা রাখেন? আর্থিক অবস্থা
বিয়ের পর স্ত্রীর ভরনপোষন চালাতে পারবেন? হ্যা
আপনাার স্ত্রীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? ১. স্ত্রীর ভরণ-পোষণ, বাসস্থান, খাদ্য, পোশাক ,পর্দা ও নিরাপত্তা নিশ্চিত করা আমার ফরজ দায়িত্ব।২. স্ত্রীর সঙ্গে সদাচরণ, ধৈর্য ও সম্মানের সাথে কথা বলা আমার দায়িত্ব।৩. অত্যাচার ও কষ্ট না দেওয়া, কোনোভাবেই শারীরিক বা মানসিক কষ্ট দেওয়া জায়েয নয়।৪. স্ত্রীকে দ্বীনের পথে সহযোগিতা করা, নামাজ ও নেক আমলে উৎসাহ দেওয়া আমার দায়িত্ব।৫. স্ত্রীর অধিকার রক্ষা করা আমানত হিসেবে গ্রহণ করা আমার দায়িত্ব।
আপনার আহলিয়ার পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? হ্যা
আপনি বিয়ের পর স্ত্রীকে নিয়ে কোথায় থাকবেন? একক পরিবারে
যেমন জীবনসঙ্গী আশা করেন
বয়স (Required) ২০-২৪ বছর
গাত্রবর্ণ ফর্সা বা উজ্জল শ্যমলা
নূন্যতম উচ্চতা ৪ ফুট ৬ ইঞ্চি
নূন্যতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা আলেমা অথবা হাফেজ
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা (Required) ছাত্রী
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত থেকে উচ্চ বিত্ত
পারিবারিক অবস্থা (Required) সামাজিক ভাবে পরিচিত এবং সম্মানিত বংশে পরিবার
জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন وَ الَّذِیۡنَ یَقُوۡلُوۡنَ رَبَّنَا هَبۡ لَنَا مِنۡ اَزۡوَاجِنَا وَ ذُرِّیّٰتِنَا قُرَّۃَ اَعۡیُنٍ وَّ اجۡعَلۡنَا لِلۡمُتَّقِیۡنَ اِمَامًا অর্থ: “আর যারা বলে, ‘হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে। আর আপনি আমাদেরকে মুত্তাকীদের নেতা বানিয়ে দিন।’” (সূরা আল-ফুরকান: ৭৪) এই দোয়াটিই আমার পারিবারিক জীবনের মূল প্রত্যাশা ও লক্ষ্য। আমি এমন একজন জীবনসঙ্গী প্রত্যাশা করি, যিনি আমার সন্তানের জন্য একজন আদর্শ মা হবেন এবং যিনি নিজের জীবনে উম্মুল মুমিনীন হযরত খাদিজা (রা.)–এর আদর্শ ধারণ করার আন্তরিক চেষ্টা করবেন। যেমন—স্বামীর দ্বীনি কাজে দৃঢ় সমর্থন দেওয়া, দুঃসময়ে পাশে থাকা, বিশ্বস্ততা, আত্মত্যাগ, প্রজ্ঞা এবং দ্বীনের জন্য নিঃস্বার্থ সহযোগিতা। আমি এমন একজন মাকে চাই, যিনি সন্তানের মাঝে খালিদ ইবনে ওয়ালিদ (রা.)–এর মতো সাহস ও দৃঢ়তা, উমর (রা.)–এর মতো ন্যায়বিচার ও প্রজ্ঞা, এবং আবু বকর (রা.)–এর মতো দ্বীনের দাওয়াত ও আত্মত্যাগের মানসিকতা গড়ে তুলতে সচেষ্ট থাকবেন। মূলত, সন্তানকে আল্লাহর আদেশ–নিষেধ ও রাসূল ﷺ–এর আদর্শ অনুযায়ী গড়ে তুলতে বাবার জন্য একজন প্রকৃত সহকারী হবেন। আল্লাহ তা‘আলা বলেন— یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوۡا قُوۡۤا اَنۡفُسَكُمۡ وَ اَهۡلِیۡكُمۡ نَارًا وَّ قُوۡدُهَا النَّاسُ وَ الۡحِجَارَۃُ عَلَیۡهَا مَلٰٓئِكَۃٌ غِلَاظٌ شِدَادٌ لَّا یَعۡصُوۡنَ اللّٰهَ مَاۤ اَمَرَهُمۡ وَ یَفۡعَلُوۡنَ مَا یُؤۡمَرُوۡنَ হে ঈমানদারগণ! তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার-পরিজনকে রক্ষা কর আগুন থেকে, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর, যাতে নিয়োজিত আছে নির্মম, কঠোরস্বভাব ফেরেশতাগণ, যারা অমান্য করে না তা, যা আল্লাহ তাদেরকে আদেশ করেন। আর তারা যা করতে আদেশ প্রাপ্ত হয় তা-ই করে। (সূরা তাহরীম: ৬) আমি আরও প্রত্যাশা করি, যদি কোনো সময় আমি নিজেই পথচ্যুত হয়ে পড়ি, তবে তিনি আমাকে নসিহত করবেন এবং সঠিক পথে ফিরিয়ে আনার আন্তরিক চেষ্টা করবেন। কারণ দ্বীনের পথে একে অপরকে সহযোগিতা করাই একটি মুমিন পরিবারের মূল ভিত্তি। আল্লাহ তা‘আলা বলেন— وَ الۡمُؤۡمِنُوۡنَ وَ الۡمُؤۡمِنٰتُ بَعۡضُهُمۡ اَوۡلِیَآءُ بَعۡضٍ ۘ یَاۡمُرُوۡنَ بِالۡمَعۡرُوۡفِ وَ یَنۡهَوۡنَ عَنِ الۡمُنۡكَرِ وَ یُقِیۡمُوۡنَ الصَّلٰوۃَ وَ یُؤۡتُوۡنَ الزَّكٰوۃَ وَ یُطِیۡعُوۡنَ اللّٰهَ وَ رَسُوۡلَهٗ ؕ اُولٰٓئِكَ سَیَرۡحَمُهُمُ اللّٰهُ ؕ اِنَّ اللّٰهَ عَزِیۡزٌ حَكِیۡمٌ আর বিশ্বাসী পুরুষরা ও বিশ্বাসী নারীরা হচ্ছে পরস্পর একে অন্যের বন্ধু, তারা সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজে নিষেধ করে।আর যথাযথভাবে নামায আদায় করে ও যাকাত প্রদান করে, আর আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য করে।এসব লোকের প্রতিই আল্লাহ অতি সত্বর করুণা বর্ষণ করবেন। নিঃসন্দেহে আল্লাহ অতিশয় ক্ষমতাবান হিকমতওয়ালা। (সূরা আত-তাওবা: ৭১) এই বিষয়ে আমি রাসূলুল্লাহ ﷺ–এর এই হাদিসকে জীবনের মূলনীতি হিসেবে মানার চেষ্টা করি— “তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সে আমাকে তার নিজের জীবন, পরিবার, সন্তান, পিতা-মাতা এবং সমস্ত মানুষের চেয়েও বেশি ভালোবাসবে না।” (সহিহ বুখারি ও মুসলিম) আমি যেমন এই হাদিসকে মানার চেষ্টা করি, তেমনি আমার জীবনসঙ্গীও যেন এটিকে তার জীবনের মূলনীতি হিসেবে গ্রহণ করেন—এই প্রত্যাশা রাখি। আমি তাবলিগের (আলমি শুরা) সাথে যুক্ত এবং তালিম ও দাওয়াতি কাজে নিয়মিত সময় দেওয়ার চেষ্টা করি। তাই আমি এমন জীবনসঙ্গীই প্রত্যাশা করি, যিনি তাবলিগ (আলমি শুরা), তালিম বা হক দাওয়াতি মেহনতের সাথে পরিবারসহ ও ব্যক্তিগতভাবে যুক্ত—অথবা অন্তত এসব বিষয়ের প্রতি গভীর মহব্বত, সম্মান ও সহযোগিতামূলক মনোভাব রাখেন। আমি আমার দ্বীনি দাওয়াতি কাজে একজন প্রকৃত সহকারী চাই। তিনি যেন আমাকে এই পথে কখনো বাধা না দেন; বরং উৎসাহ ও সহযোগিতা করেন। যেসব স্বভাব বা মানসিকতা থাকলে এই বায়োডাটা উপযুক্ত নয় স্পষ্টতা ও স্বচ্ছতার জন্য নিচে প্রতিটি বিষয় আলাদা করে উল্লেখ করা হলো— আল-মান্নানাহ — যে উপকার করে তা বারবার মনে করিয়ে দেয়, সাহায্য বা ত্যাগের কথা বলে স্বামীকে মানসিকভাবে কষ্ট দেয়। আল-হান্নানাহ — যে অতীত কোনো সম্পর্ক, আবেগ বা স্মৃতিতে আবদ্ধ থাকে এবং বর্তমান সংসারে পূর্ণ মানসিকভাবে যুক্ত থাকতে পারে না। কাইআতুল ক্বাফা — যে স্বামীর অনুপস্থিতিতে তার সমালোচনা করে, সম্মান রক্ষা করে না বা সংসারের বিষয় বাইরে প্রকাশ করে। আল-হাদ্দাক্বাহ — যে অন্যের দিকে দৃষ্টিপাত করে, অন্যের জীবনযাপন, স্বামী বা দুনিয়াবি চাকচিক্যে আসক্ত থাকে। আল-বার্রাক্বাহ — যে বাহ্যিক সাজসজ্জা ও প্রদর্শনে অতিরিক্ত মনোযোগী, কিন্তু চরিত্র, লজ্জাশীলতা ও দ্বীনি শালীনতায় উদাসীন। আল-শাদ্দাক্বাহ — যে অতিরিক্ত কথা বলে, গোপনীয়তা রক্ষা করতে পারে না এবং সংসারের বিষয় অহেতুক প্রকাশ করে। এই ধরনের মানসিকতা বা স্বভাব যদি কারও মধ্যে বিদ্যমান থাকে, তবে বিনয়ের সাথে জানাতে চাই—এই বায়োডাটা তাদের জন্য নয়। আমি এমন জীবনসঙ্গী চাই, যিনি স্বামীর অধিকার ও গাইরতকে সম্মান করবেন। অহংকার, স্বার্থপরতা, বদমেজাজি, লোভ এবং তথাকথিত ‘ওপেন মাইন্ডেড’ নামে শরিয়তবিরোধী মানসিকতা আমার পছন্দ নয়। এছাড়া অতীতে বা বর্তমানে কোনো ধরনের হারাম সম্পর্ক থাকলে—দয়া করে এই প্রস্তাব থেকে বিরত থাকার জন্য আন্তরিক অনুরোধ রইল। আল্লাহ তা‘আলা বলেন— “নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে।” (সূরা আল-আসর ১-২) তাই মানুষ হিসেবে কিছু দুর্বলতা থাকতেই পারে; কিছু বিষয়ে পারস্পরিক ছাড় ও সহনশীলতা প্রয়োজন। তবে দ্বীনের মৌলিক বিষয়ে কোনো ধরনের শিথিলতার সুযোগ নেই—কারণ দ্বীনই দুনিয়া ও আখিরাতের সফলতার একমাত্র পথ। অতএব, কুফু (দ্বীনি, মানসিক ও পারিবারিক সামঞ্জস্য) মিলিয়ে, ইস্তিখারা করে এবং প্রয়োজনে মেইল বা ডিরেক্ট কলের মাধ্যমে খোঁজ-খবর নেওয়াকে উত্তম মনে করি। ইন শা আল্লাহ, এতে সিদ্ধান্ত হবে অধিকতর বরকতময় ও কল্যাণকর। ইন শা আল্লাহ, এই নিয়ত ও প্রত্যাশা নিয়েই আমি একটি দ্বীনভিত্তিক, শান্তিপূর্ণ ও দাওয়াতকেন্দ্রিক পরিবার গড়তে চাই—যেখানে স্ত্রী ও সন্তান হবে চোখের শীতলতা এবং দুনিয়া ও আখিরাত উভয়ই আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত হবে।
জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) চট্টগ্রাম
অন্যান্য তথ্য
পেশা সম্পর্কিত তথ্য (Required) বর্তমানে আল্লাহর রাস্তায় সময় অতিবাহিত করার নিয়তে কোনো চাকরিতে যুক্ত হইনি। ইন শা আল্লাহ, ৩ চিল্লা সম্পন্ন করে ফিরে এসে কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যুক্ত হওয়ার নিয়ত ও পরিকল্পনা রয়েছে।পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে, যার প্রতিষ্ঠাতা আমি নিজেই, যেখানে শিক্ষার্থীদের বিভিন্ন ইঞ্জিলনিয়ারিং কোর্স বিষয়ে পাঠদান করা হয়। এটি একটি নতুন উদ্যোগ হওয়ায় এখনো নিয়মিত আয় শুরু হয়নি।
বিশেষ কিছু যদি জানাতে চান রিজিকের বিষয়ে আমি কখনো অতিরিক্ত দুশ্চিন্তা করি না।আমি একটা কথা মনে রাখি " দিচ্ছে যখন আসমান , চিন্তা কেন জমিন থেকে " । তাই সব অবস্থায় আল্লাহর উপর ভরসা রাখার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন এবং সামনে যেভাবে রাখবেন—সবকিছুর জন্যই কৃতজ্ঞ।
কর্তৃপক্ষের জিজ্ঞাসা
বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? হ্যা
আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? হ্যা
কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? হ্যা
যোগাযোগ

এই বায়োডাটার অভিভাবকের মোবাইল নাম্বার এবং ইমেইল পেতে নিচের বাটনে ক্লিক করুন।

অভিভাবকের সাথে যোগাযোগ

সর্বমোট ভিউ: 51 ভিউস