female

বায়োডাটা নাম্বার

AH-105227

হ্যা

আলিম কোর্স। ব্যাচ নম্বর ২৪১১


প্রাথমিক তথ্য
ব্যবহৃত নাম (Primary) Mst: Mansura
আমি খুঁজছি পাত্রের বায়োডাটা
জন্ম তারিখ 2001-12-23
জাতীয়তা বাংলাদেশী
IOM তথ্য
আপনি কি আইওএমের স্টুডেন্ট? হ্যা
আপনার কোর্সের নাম ও ব্যাচ নম্বর: আলিম কোর্স। ব্যাচ নম্বর ২৪১১
সাধারণ তথ্য
বায়োডাটার ধরন পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
বর্তমান জেলা বরিশাল
বর্তমান বিভাগ বরিশাল বিভাগ
স্থায়ী জেলা বরিশাল
স্থায়ী বিভাগ বরিশাল বিভাগ
জন্মসন (আসল) ২০০১
গাত্রবর্ণ শ্যামলা
উচ্চতা ৫'৪''
ওজন ৫২ কেজি
রক্তের গ্রুপ O+
পেশা ছাত্র/ছাত্রী
মাসিক আয় প্রযোজ্য নয়
ঠিকানা
স্থায়ী ঠিকানা ইচলাদী,উজিরপুর, বরিশাল
বর্তমান ঠিকানা ইচলাদী, উজিরপুর, বরিশাল
কোথায় বড় হয়েছেন? (Required) বাবার চাকরীর সুবাদে জন্ম থেকে কয়েক বছর পটুয়াখালী ছিলাম তারপর থেকে বরিশালেই বড় হয়ে ওঠা।
শিক্ষাগত যোগ্যতা
কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) জেনারেল
মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল A
মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ বিজ্ঞান বিভাগ
মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন ২০১৭
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ বিজ্ঞান বিভাগ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল A-
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন ২০১৯
স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পরীক্ষার পর ফ্রিমিক্সিং এর কারনে আর অনার্সে পড়াশোনা কন্টিনিউ করা হয় নি আলহামদুলিল্লাহ। এরপর কওমি মাদ্রাসায় পড়াশোনার চেষ্টা করেছি কিন্তু আল্লাহ আমার রিজিকে রাখেন নি। ২০২৪ এ অনলাইন মাদ্রাসা IOM এর খোঁজ নাই তারপর থেকে সেখানেই পড়াশোনা করছি আলহামদুলিল্লাহ।
শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বরিশাল ওমেন্স কলেজে
পাসের সন প্রযোজ্য নয়।
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি
অন্যান্য শিক্ষাগত যোগ্যতা আসলাফ একাডেমি থেকে কোরআন শুদ্ধিকরণ কোর্স করেছি। Alim course(ongoing) in Islamic Online Madrasa-IOM
পারিবারিক তথ্য
পিতার পেশা মৃতঃ সরকারি চাকুরীজীবি ছিলেন
মাতার পেশা গৃহিণী
বোন কয়জন? বোন নেই
ভাই কয়জন? ১জন
বোনদের সম্পর্কে তথ্য বোন নেই।
ভাইদের সম্পর্কে তথ্য আলহামদুলিল্লাহ ভাই হাফেজ। বর্তমানে তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষে বিজ্ঞান বিভাগে পড়াশোনা চলমান।
চাচা মামাদের পেশা বাবা চাচা চারজন আলহামদুলিল্লাহ। বড় চাচা মৃত নিজের জমা জমি চাষাবাদ করতেন। মেজো আমার বাবা। সেজো চাচা মৃত আর্মি ছিলেন। ছোট চাচা নিজ জমা জমি চাষাবাদ করেন। মামা চার জন সবাই-ই ছোট খাটো ব্যবসার সাথে জড়িত আলহামদুলিল্লাহ।
পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা মধ্যবিত্ত আলহামদুলিল্লাহ। বসতবাড়ি নিজস্ব। পৌরসভা এবং এর বাহিরে প্রায় এক একর জমি আছে আমাদের।
আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ননা করুন ) (Required) আলহামদুলিল্লাহ, আমার পরিবারে দ্বীন পালনে কোনো সমস্যা নেই। বাসার সবাই নামাজী এবং নিয়মিত কোরআন তেলাওয়াত করে। আমার মা এলাকার মহিলাদের নিয়ে তালিম ও কোরআন শিক্ষা দিতে পছন্দ করেন। আমাদের পরিবারকে দ্বীনের পথে আনার মূল অবদান আল্লাহর রহমত এবং আমার মায়ের দোয়া ও চোখের পানিতে। যদিও আমাদের পরিবার পুরোপুরি খাস দ্বীনদার নয়, আমার মা সবসময় চেষ্টা করেছেন পরিবারের সবাইকে দ্বীনের পথে এগিয়ে আনতে। ছোট বেলা থেকেই তিনি এই চেষ্টা চালিয়ে এসেছেন। আমার বাবা না থাকার কারণে পরিবারের সব দায়িত্ব আমার মায়ের ওপর পড়ে, তাই তিনি খাস পর্দা পুরোপুরি মেইনটেইন করতে পারেন না, তবে চেষ্টা করে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমি খাস পর্দা মেনে চলি এবং কোনো সমস্যা হয় না। এই বিষয়ে আমার মামারা এবং পুরো পরিবার যথেষ্ট কেয়ারফুল ও সহযোগী, আলহামদুলিল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? জ্বী আলহামদুলিল্লাহ।
নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) একদম ছোট বেলা থেকেই মায়ের সাথে সাথে নামাজ পড়া শুরু। তবে বড় হওয়ার পরে শয়তানের ধোকায় পড়াশোনার চাপে ব্যস্ততায় দুই এক ওয়াক্ত কাযা হয়ে যেতো। গত চার বছর যাবত অতিরিক্ত জরুরত ছাড়া নামাজ কাযা হয় না আলহামদুলিল্লাহ।
মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? জ্বী আলহামদুলিল্লাহ।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ
ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? কালো বোরখা, ওড়না, নিকাব, হাত-পা মোজা।
কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) ইসলামি খেলাফত
নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? এসব হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করি।
মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) আমার জানা মতে নেই আলহামদুলিল্লাহ।
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) তেমন কোনো যোগ্যতা নেই। তবে অন্যকে কোরআন শেখার কাজে সাহায্য করতে খুবই ভালো লাগে। কোরআনের খেদমত করার ইচ্ছে আছে অনেক,নিজেকে তৈরি করার জন্য একটু একটু করে চেষ্টা করছি। ইন-শা-আল্লাহ আল্লাহ খুব তারাতাড়ি কবুল করে নিক।
আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) না
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? (Required) কবর যিয়ারত করা সুন্নত। এছাড়া মাজার সম্পর্কে আমার তেমন কোনো ধারনা নেই।
আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) বেলা ফুরাবার আগে, আর রাহীকুল মাখতুম, বাইতুল্লাহর মুসাফির।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) শায়েখ আহমাদুল্লাহ, মিজানুর রহমান আজহারী, আবু ত্বহা আদনান, মুফতি আনিসুর রহমান আশরাফী,
বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) আসলে আমার তেমন কোনো যোগ্যতা নেই তবে যা আছে সবই আল্লাহর দয়া। সেলাই মেশিনে কাজ করা এবং হাতের কাজের প্রতি আমার গভীর আগ্রহ রয়েছে। সুঁই-সুতার মাধ্যমে থ্রেড পেইন্টিং ও হুপ আর্টের কাজেও দক্ষতা আছে আলহামদুলিল্লাহ। বরিশাল ও ঢাকা— উভয় জায়গা থেকে আমি দু’বার মুয়াল্লিমা কোর্স করেছি, আলহামদুলিল্লাহ। বরিশালে নিজ ওস্তাদজীর সহায়তায় মুয়াল্লিমা ট্রেনিং সেন্টারে কিছু সময় প্রশিক্ষণ দেওয়ার সুযোগও পেয়েছি। নাজেরা বিভাগে ও কওমি মাদরাসায় বাংলা বিষয়সমূহে দীর্ঘদিন ধরে ক্লাস নেওয়ার অভিজ্ঞতা রয়েছে। সাম্প্রতিক সময়ে আমি আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে স্মার্ট টেইলারিং অ্যান্ড ফ্যাশন ডিজাইন বিষয়ে ৩ মাসের একটি কোর্স সম্পন্ন করেছি, আলহামদুলিল্লাহ। এর মাধ্যমে পোশাক ডিজাইন, কাটিং, সেলাই এবং আধুনিক ফ্যাশন ধারণা বিষয়ে আরও বাস্তব ও পেশাদার দক্ষতা অর্জন করেছি। আমার লক্ষ্য হলো— ধর্মীয় শিক্ষা ও কারিগরি জ্ঞানকে একত্রিত করে সমাজে ইতিবাচক অবদান রাখা, ইনশাআল্লাহ।
নিজের সম্পর্কে কিছু লিখুন 🌸আমি আল্লাহর এক নগণ্য ও পাপী বান্দি। জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোর কিছু সময় বেপর্দায় কেটে গেছে— আল্লাহুম্মাগফিরলি। তবে চলাফেরা কখনো উশৃঙ্খল ছিল না; সবসময় শালীনতা বজায় রেখে চলাফেরার চেষ্টা করেছি। তখন পর্দা ও দ্বীনের বিষয়ে গভীর জ্ঞান ছিল না, কিন্তু নন-মাহরামের ব্যাপারে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করেছি। ছোট বেলা থেকে একটাই চিন্তা ভাবনা ছিলো— যত দ্রুত সম্ভব বাবা-মাকে ভালো রাখার দায়িত্ব নেওয়া এবং ছোট ভাইকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার। আলহামদুলিল্লাহ, আল্লাহর পরিকল্পনায় আজ আমি পরিবর্তিত। চাকরির দ্বারপ্রান্ত থেকে ফিরে এসে বুঝেছি, আমার রব আমাকে আরও সুন্দর কিছু দিতে চাচ্ছেন। এখন আমার একমাত্র ইচ্ছে— আখিরাতের সর্বোচ্চ সফলতা অর্জন করা। তাই জীবনকে সেই অনুযায়ী সাজাতে চাই। 🌸 আমি একজন প্র্যাকটিসিং মুসলিমাহ। প্রতিদিন নফসের সঙ্গে যুদ্ধ করি — কখনো হেরে যাই, আবার উঠে দাঁড়াই, কারণ উদ্দেশ্য একটাই — রবের সন্তুষ্টি অর্জন। দ্বীনি ইলম অর্জন ও প্রচারের প্রতি আমার প্রবল আগ্রহ। আমি এমন উপকারী ইলম শিখতে চাই, যা আমলে রূপ নেবে এবং অন্যদের জীবনেও আলো ছড়াবে, ইন-শা-আল্লাহ। আমার ইচ্ছে জীবনসঙ্গীর সঙ্গে প্রতিযোগিতা করে ইলম শেখা ও আমল করা, একসাথে দ্বীনের পথে এগিয়ে চলা। 🌿আমার মধ্যে স্থিরতা ও চাঞ্চলতার মিশ্রণ আছে। কিছু কিছু ক্ষেত্রে একা থাকতে ভালোবাসি, বিশেষ করে ইবাদতের সময়। আবার কোনো কোনো ক্ষেত্রে সবার সঙ্গে মিলে আনন্দ করতে ভালো লাগে — অবশ্যই শরীয়তের সীমার মধ্যে থেকে। আমার স্বভাব কিছুটা চাপা—আমি সহজে এক্সপ্রেস করতে পারি না। ছোটবেলা থেকে একা বাড়িতে বড় হওয়ায় আমি কিছুটা ইন্ট্রোভার্ট স্বভাবের। সহজে মিশতে পারি না, এজন্য অনেকেই ভুল বোঝে। কিন্তু ভিতরে ভিতরে আমি মিশতে চাই, বুঝতে চাই, ভালোবাসতে চাই। আমি মানুষের কথাকে ভয় পাই, তাই ঝগড়া, উচ্চস্বরে তর্ক বা কটু কথা একদম সহ্য করতে পারি না। রাগ না দেখানোর চেষ্টা করি, কিন্তু কাছের মানুষের প্রতি অভিমান একটু বেশিই হয়। কষ্ট পেলে কথা বলতে ইচ্ছে করে না, বরং চুপচাপ থাকতেই ভালো লাগে । আমি খুব কেয়ারিংপ্রিয় ও সংবেদনশীল একজন মানুষ। কেউ কটু কথা বললে, ইনসাল্ট করলে বা রাগ দেখালে সহজে ভুলতে পারি না। 🌸 শীতের রাত, আকাশ আর চাঁদ আমার ভীষণ ভালোলাগে। গাছ ও বাগান করার প্রতি আমার আলাদা টান আছে। নতুন কিছু রান্না করে প্রিয়জনদের খাওয়াতে ভালোলাগে — যদিও সবসময় পারফেক্ট হয় না, তবুও তাতে আনন্দ পাই। মানুষের উপকার করা, হাদিয়া দেওয়া, খাওয়ানো, অসহায়দের সাহায্য করা আমার কাছে আনন্দের কাজ। আমি বিলাসিতা পছন্দ করি না, আবার কৃপণতাও না — মধ্যপন্থাই আমার পথ। নতুন পরিবেশে প্রথমে চুপচাপ থাকি, এডজাস্ট করতে করে নিতে একটু সময় লাগে। সহজে মিশতে পারি না কিন্তু অন্তরে মিশতে চাই। মানুষের মধ্যে সবচেয়ে বেশি মূল্য দিই আখলাককে। 🌿 আমার স্বপ্ন — এমন একজন জীবনসঙ্গী পাওয়া, যিনি দ্বীনদার, আখলাকবান ও সংবেদনশীল। যিনি আমাকে বুঝবেন, আমার ইন্ট্রোভার্ট স্বভাবকে সাপোর্ট করবেন, আমাকে নিজের হাতে গড়ে তুলবেন আরও উত্তম মানুষ হিসেবে। আমি চাই আমার জীবনসঙ্গীর সঙ্গে এমন একটি পরিবার, যেখানে আমি শুধু বউ হয়ে নয়, বরং একটি মেয়ে হয়ে স্থান পাবো। যারা ভালোবাসা দিয়ে তাদের মনের মতো করে আমাকে গড়ে তুলবে। যে ভালোবাসা সম্পর্ক হবে আল্লাহর সন্তুষ্টিকে কেন্দ্র করে। 🌸 আমার স্বপ্ন একটি জান্নাতি পরিবার — যেখানে ইলম থাকবে, ইবাদতের প্রশান্তি থাকবে, আর ভালোবাসা ঘুরবে নবীজি ﷺ-কে ঘিরে। যেখান থেকে জন্ম নেবে মোহাম্মদ বিন কাসিম,সালাউদ্দিন আইয়ুবীর মতো বীর পুরুষ। সেই ঘরে থাকবে ছোট্ট একটি ইবাদতের কর্নার, যেখানে থাকবে শান্তির ছায়া ও একটি লাইব্রেরি, যেখান থেকে অতিথিদের হাদিয়া দেওয়া হবে বই — ইন-শা-আল্লাহ। আমার স্বপ্নের সূচনা হোক জীবনসঙ্গীর হাত ধরে বায়তুল্লাহর সফর দিয়ে। আমরা একসাথে আল্লাহর ঘরের মেহমান হবো, আল্লাহর সৃষ্টি ভ্রমণ করব, এবং আমাদের ভালোবাসা হবে জান্নাতুল ফেরদাউসের পথে এক যাত্রা।
আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় এমন অপশন গুলো সিলেক্ট করুন
কোন মাজহাব অনুসরণ করেন? হানাফি
নজরের হেফাজত করেন? (Required) চেষ্টা করি
দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? একজন আদর্শ মা হয়ে একটি আদর্শ দ্বীনি পরিবার গঠন করার স্বপ্ন দেখি এবং আল্লাহর দেওয়া নিয়ামত সন্তানদেরকে উত্তম শিক্ষায় এমনভাবে বড় করতে চাই, যেন তারা এই উম্মাহর খিদমতে কাজ করতে পারে।যারা হবে খালিদ বিন ওয়ালিদ, সালাউদ্দিন আইয়ুবী, সুমাইয়া (রাঃ) মতো মহীয়সী এবং হযরত ওমর (রাঃ) এর মতো শাসক। যারা সবলকে প্রতিরোধ করবে আর দূর্বলের হক পৌঁছে দিবে ইন-শা-আল্লাহ। এবং সর্বোপরি আমাদের জন্য সাদাকায়ে জারিয়াহ হিসেবে গড়ে ওঠে ইন-শা-আল্লহ। এছাড়া নিজেরও দ্বীনের দাওয়াত বা দ্বীনি ফিল্ডের খিদমতে থাকার ইচ্ছা আছে ইন শা আল্লহ। সর্বোপরি নিজেও উত্তম ইলম উপকারী ইলম শিখে একজন আলিমা হওয়ার স্বপ্ন বুনি। আল্লাহ তওফিক দান করুক, আমিন। আল্লাহর রহমতে কখনো যদি সমার্থ্য হয় তবে নওমুসলিম এবং এতিমদের যোগ্য অভিভাবক হওয়ার ইচ্ছে আছে ইন-শা-আল্লাহ।
অবসর সময় কিভাবে কাটান? (Required) রেইন ড্রপস এর লেকচার সিরিজ শোনা হয়,বই পড়া হয়,সেলাই মেশিন এর কাজ অথবা তারই কোনো ডিজাইন নিয়ে রিচার্জ করা হয়।মন খারাপ লাগলে কোরআন তেলাওয়াতও করা হয়।
বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) বাসার টুকটাক সব কাজই করা হয় আম্মুর সাথে।
নারী-পুরুষ সমঅধীকার বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? (Required) একজন নারী কখনো পুরুষের মতো হতে পারে না আর একজন পুরুষও কখনো নারীর মতো হতে পারে না, সম্পূর্ণ আলাদা দুটো শব্দ, আলাদা দুটি মানুষ। ইসলামে নারীদের যথেষ্ট সম্মান এবং মর্যাদা দিয়েছে যা অন্য কোথাও দেওয়া হয় নাই। তবুও কিছু কিছু মানুষ এটাকে ভুল ব্যাখ্যা দিতে চায়।যারা সমান অধিকার নিয়ে চিল্লা চিল্লি করে তাদের ইসলাম সম্পর্কে জানা দরকার। ইসলামে নারীদের সমান অধিকারের কথা বলা হয় নি বরং নারীদের ন্যায্য অধিকারের কথা বলা হয়েছে। নারীর যেটা প্রাপ্য অধিকার সেটা তার প্রাপ্য। নারীদেরকে সৃষ্টিগত ভাবে আল্লাহ অনেক সম্মানের অধিকারী করেছেন। কিছু মানুষ অধিকার নিয়ে চিল্লাতে চিল্লাতে আল্লাহর তরফ থেকে দেওয়া সম্মান ও মর্যাদাটাই হারিয়ে ফেলতেছেন।+ নারী হচ্ছে ঘরের রানী) সমান অধিকার নিয়ে এরা কেন চাকরানি হতে যাবে!...।আল্লাহ মাফ করুক আমাদের সঠিক বুঝ দান করুক আমিন।
বিয়ে সংক্রান্ত তথ্য
আপনার ডিভোর্সের সময়কাল ও কারণ প্রযোজ্য নয়
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বী
বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে রাসূল (সঃ) এর গুরুত্বপূর্ণ সুন্নাহ।আর মেয়েদের ক্ষেত্রে দ্বীন প্রাক্টিক্স করে এরকম প্রতিটি মেয়ের জন্য একজন একান্ত ব্যক্তিগত মাহরাম দরকার। যে সবসময় ঢাল হয়ে থাকবে সব কিছুর জন্য। দুনিয়া এবং জান্নাতের সঙ্গী নির্বাচন করতে চাই। নিজের ঈমানকে পরিপূর্ণ করতে। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন:- "যে ব্যক্তি বিবাহ করল সে তার দ্বীনের অর্ধেক পূর্ণ করে ফেলল, এখন বাকি অর্ধেকের জন্য সে আল্লাহকে ভয় করুক।” (বায়হাকী, শুআবুল ঈমান, হাদীস: ৫৪৮৬)।মানসিক প্রশান্তির জন্য। বিয়ের মাধ্যমে আমলে তুষ্টি আসে ফলে রবের নৈকট্য হাসিল করা যায়।বিয়ের মাধ্যমে আমার এমন একজন দ্বীনি সঙ্গী হোক যে আমাকে সর্বদা দ্বীনি পথে অটল থাকতে সাহায্য করবে।
আপনি কি বিয়ের পর চাকরি করতে ইচ্ছুক? না
বিয়ের পর পড়াশোনা চালিয়ে যেতে চান? (ছাত্রী হলে) দ্বীনি পড়াশোনার জন্য জেনারেল পড়াশোনা ছেড়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। তাই আমি মৃত্যু পর্যন্ত ত্বলবে ইলম হিসেবে থাকতে চাই ইন-শা-আল্লাহ। IOM থেকে আলিম কোর্স কমপ্লিট করে দাওরায়ে হাদিস কমপ্লিট করার ইচ্ছে আছে ইন-শা-আল্লাহ।আল্লাহ উত্তম রূপে কবুল করে নিক আমিন। আর ইসলামিক ক্যালিগ্রাফি আর্ট শেখার অনেক ইচ্ছে আছে ইন-শা-আল্লাহ।
বিয়ের পর চাকরি চালিয়ে যেতে চান? (চাকরিজীবী হলে) আমি চাকরি করতে চাই না। তবে পরিপূর্ণ পর্দা মেইনটেইন করে নিরবে এমন কিছু রেখে যেতে চাই,যা ভবিষ্যতে উম্মাহর উপকারে আসবে, ইনশাআল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আল্লাহ আমাকে এমন স্কিল অর্জন করার তৌফিক দিয়েছেন, যা আমি সদ্ব্যবহার করতে চাই। এই উদ্দেশ্য সফল করতে আমি সহমর্মী জীবনসঙ্গী এবং তার পরিবারের সহযোগিতা কামনা করি, ইনশাআল্লাহ।
বিয়েতে কেমন মোহরানা নির্ধারন করতে চান? ছেলের সাধ্যমত আলোচনা সাপেক্ষে
পাত্র/পাত্রী নির্বাচনে কোন বিষয়গুলো ছাড় দেয়ার মানসিকতা রাখেন? সবক্ষেত্রেই ছাড় দিতে রাজি আছি
আপনার স্বামীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? ইসলাম স্বামীর প্রতি যেসব দায়িত্ব পালন করতে ও হক্ব আদায় করতে নির্দেশ দেয় সেসব পালন করার চেষ্টা করব ইন শা আল্লাহ।তার সব কিছুর দেখভাল করা, কি পছন্দ করেন আর করেন না সেদিকে খেয়াল রাখা, তিনি যেন সন্তুষ্ট থাকেন সেদিকে নজর রাখা,হালাল ইনকামে সন্তুষ্ট থাকা, অল্পতে তুষ্ট হওয়া।, তার মানসিক শান্তি কারন হওয়া।তার অনুপস্থিতিতে আমানত রক্ষা করা , মোট কথা শরীয়ত সম্মত সমস্ত দায়িত্ব এবং আদেশ পালন করতে চাই ইন-শা-আল্লাহ।এক কথায় আমি তার অধীনে বাধ্যগত আর্দশ স্ত্রী হয়ে থাকতে চাই এবং আমি চাই তার মনে আমার আজীবনের জন্য কারাদণ্ড হোক আর সেখানে থেকে আমি স্বাধীনভাবে বাঁচতে চাই।
আপনার আহলিয়ার পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? হ্যা
বিয়ের পর কোথায় থাকতে চান? স্বামীর বাড়ি
অন্যান্য তথ্য
পেশা সম্পর্কিত তথ্য (Required) প্রযোজ্য নয়।
বিশেষ কিছু যদি জানাতে চান 🌿🔹 আমি কোনো প্রকার উপঢৌকন, “মেয়ের খুশির নামে খরচ” বা অনুরূপ আর্থিক দাবি গ্রহণযোগ্য মনে করি না। এমন কাউকেই চাই না যিনি এ ধরনের বোঝা চাপাতে চান।আমার মা,মামারা আমাদের পরিশ্রম করে হালাল ইনকামে পরম যত্নে আগলে রেখেছেন। তাই আর নতুন করে আমার কারনে তাদেরকে পেরেশানিতে ফেলতে চাই না। ইনশাআল্লাহ আমিও চেষ্টা করবো আমার কারণে আপনারও কোনো পেরেশানি না হোক। 🔹 আমার ও আমার পরিবারের সম্পর্কে ভালোভাবে জেনে-বুঝে, ইনশাআল্লাহ, এস্তেখারা করে তবেই যোগাযোগ করার অনুরোধ রইল। অপ্রয়োজনে কেউ যোগাযোগ করবেন না। যোগাযোগের ক্ষেত্রে অনুগ্রহ করে আগে বায়োডাটা ইমেইল করে পাঠাবেন ইনশাআল্লাহ। � সৌন্দর্য বা সম্পদ নিয়ে যদি বিশেষ কোনো রিকোয়ারমেন্ট থাকে, তাহলে এই প্রস্তাবটি আপনার জন্য নয়। আমি সাধারণ ঘরের অতি সাধারণ একজন মেয়ে। কিন্তু যদি সততা চান,তবে আমি বিশ্বস্ত। 🌸 আমি আমার পর্দা, দ্বীনদারিতা ও চরিত্রের বিষয়ে এক চুল পরিমাণ ছাড় দিতে রাজি নই। তবে দ্বীনদারিতা থাকলে অন্য সব বিষয়ে ছাড় দিতে রাজি আছি। আমি বিশ্বাস করি — “সব হুজুর দ্বীনদার না, আর সব দ্বীনদার হুজুরও না।” আমি এমন একজন প্রকৃত দ্বীনদার জীবনসঙ্গী চাই, যিনি তার আহলিয়াকে মুক্তোর মতো লুকিয়ে রাখবেন দুনিয়ার ফেতনা থেকে। 📜কিছু শর্তাবলি ১. পাত্র পক্ষ থেকে ছেলে ব্যতীত কোনো পুরুষ পাত্রীকে দেখতে পারবেন না। পাত্রীকে কেবল পাত্র ও পাত্র পক্ষের মহিলারা দেখতে পারবেন। ২. পাত্রী দেখতে হলে সরাসরি এসে দেখতে হবে। ছবি, ভিডিও কল বা অন্য কোনো মাধ্যমে দেখা যাবে না। ৩. বিয়ে সম্পূর্ণ সুন্নাহ অনুযায়ী মসজিদে সম্পন্ন হবে। ৪. সামর্থ্য অনুযায়ী যতটুকু মহরানা নির্ধারিত হবে, বিয়ের দিনই সম্পূর্ণ পরিশোধ করতে হবে ইনশাআল্লাহ।
যেমন জীবনসঙ্গী আশা করেন
বয়স (Required) ২৪-২৯
গাত্রবর্ণ কালো,সাদা যাই হোক শুধু প্রতারক আর চরিত্রহীন না হোক।
নূন্যতম উচ্চতা ৫" ৮' থেকে হলে ভালো হয়।
নূন্যতম শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েশন কম্পিলিট বা শেষ পর্যায়ে আছেন । তবে চাই এমন একজনকে যিনি আমৃত্যু দ্বীনি ইলম অর্জনে লেগে থাকবেন ইন শা আল্লাহ। জেনারেল হলে অনলাইন /অফলাইনে কোনো দ্বীনি প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকলে ভালো হয়। IOM প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন এমন হলে ভালো হয়।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জীবনসঙ্গীর দাড়ি বা ইনকাম সম্পর্কে যা চান- (Required) সুন্নতি দাড়ি ( বাবার চাপ দাঁড়ি ছিলো এক্ষেত্রে এই দাড়ির প্রতি একটু আকৃষ্ট)। ইনকাম অবশ্য অবশ্যই সুদ ঘুস মুক্ত ১০০% হালাল হতে হবে।
পেশা (Required) যেকোন হালাল ও সম্মানজনক পেশা।হারামের সম্পৃক্ততার সুযোগ আছে এমন ক্ষেত্র ছাড়া। পেশা যেমনই হোক অবশ্যই ১০০% হালাল হতে হবে।
অর্থনৈতিক অবস্থা স্বচ্ছল
পারিবারিক অবস্থা (Required) একটা পরিবার চাই যাঁরা দ্বীনের ব্যাপারে সর্বোচ্চ সচেতন এবং যথাযথভাবে প্র্যাক্টিসিং, পর্দা এবং নন - মাহরাম মেইনটেইন করার ব্যাপারে পরিপূর্ণ সাপোর্টিভ, সামাজিকভাবে সম্মানিত, উত্তম আখলাকের অধিকারী, আমার পরিবারকে যথাযথ সম্মান দিবেন এবং দুইটা পরিবারের বন্ধন এমন হোক যেনো প্রত্যেকেই প্রত্যেকের বন্ধু। যে পরিবারটার দিকে তাকালে বা ভাবলে মানসিক শান্তি অনুভব হয় এমন। আমার বিশ্বস্ত দ্বিতীয় আর একটা জায়গা/ পরিবার। এবং সর্বোপরি আমাকে নিজের মেয়ের মত পরিবারের একজন হিসেবে আপন করে নিবেন ইন শা আল্লহ।
জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন ৫ ওয়াক্ত সালাত মসজিদে আদায় করে এমন। নজরের হেফাযত করেন। মাহরাম গাইরে মাহরাম মেনে চলেন।নিজ পরিবারের মাহরাম গাইরে মাহরাম চাচাতো, ফুফাতো, মামাতো, খালাতো বোনদের সাথেও পর্দা করেন এমন।অন্তত ফরজে-আইন পরিমাণ ইলম যেন তার থাকে।যার থাকবে দ্বীনের প্রতি গভীর ভালোবাসা ও দ্বীনি ইলম অর্জনের প্রতি তীব্র আকাঙ্ক্ষা।আমার প্রতি তার মায়া,ভালোবাসা, দায়িত্ববোধ যেনো আল্লাহর জন্যই হয়। তাঁর জীবনের সমস্ত পরিকল্পনা যেন হয় আখিরাতমুখী।সহীহভাবে কুরআন তেলাওয়াতকারী, এবং দৈনিক তেলাওয়াতের অভ্যাস যাঁর জীবনের অংশ। তালাকের মাসআলা সম্পর্কে জানা আছে এমন।ফোনে আসক্ত না এমন।স্ত্রীর পরিপূর্ণ পর্দা - প্রাইভেসি মেইন্টেইন করার সক্ষমতা থাকা। সুন্নাহসম্মত বিয়ে করার মানসিকতা থাকা।পাত্রের পরিবার দ্বীনের প্রতি শ্রদ্ধাশীল এবং জ্ঞান আবশ্যক। যেন পর্দা - দ্বীন মানায় কোনো জটিলতা না হয়, বিঘ্ন না ঘটে। আমি চাই, তিনি আমার শিক্ষক ও গাইড হিসেবে আসুক — যিনি আমাকে দ্বীনি ইলমের পথে শক্ত হাতে ধরে রাখবেন— ভালোবাসা আর কঠোর শাসনের মিশ্রনে যেন আমাকে গড়ে তুলবেন আমার রব আমাকে যেমটা চান। আমি চাই তিনি হোন সৎ, বিনয়ী, তাকওয়াবান, শতভাগ হালাল উপার্জনকারী। তার পোশাক টাখনুর উপরে হবে, উম্মতের ফিকির যাঁর অন্তরে থাকবে,সবার হক আদায়ে সচেতন ও দায়িত্ববান হবেন। তিনি যেন তাঁর মা-বাবা ও স্ত্রী — উভয়ের প্রাপ্য অধিকার যথাযথভাবে আদায় করতে সক্ষম হন, এবং কঠিন পরিস্থিতিতেও স্ত্রীর পাশে ঢাল হয়ে দাঁড়াবেন,তার মর্যাদা রক্ষা করবেন ইনশাআল্লাহ কিন্তু কোন অবস্থাতেই জুলুম করবেন না। আমি জানি, অনেক পরিবারে এই জায়গায় সমস্যা হয়, তাই আগেই স্পষ্ট করে বলছি — এটা কোনো অভিযোগ নয়, বরং একটি প্রার্থনা /প্রত্যাশা। আমার পক্ষ থেকেও সর্বোচ্চ চেষ্টা থাকবে, আমি যেন তাঁর মা-বাবা ও পরিবারের হক আদায় করতে পারি।তাদের সম্মান, ভালোবাসা ও মমতা দিতে পারি। আমি চাই আমাদের সংসার হোক এক শান্তির নীড়,যেখানে পারস্পরিক বোঝাপরা, ভালোবাসা, সম্মান ও ত্যাগ একসাথে মিশে থাকবে। আমি চাই এমন একজন দায়িত্ববান মানুষ, যিনি আমার পরিবারের বড় ছেলে হয়ে আসবেন। আমার ছোট ভাইয়ের জন্য হবেন একজন মিষ্টি স্বভাবের বড় ভাই —যিনি নসিহতের মাধ্যমে ওকে ইসলামের পথে রাখবেন, তার জীবনে বন্ধুর মতো পাশে থাকবেন। আমি আমার পরিবারকে — মা, মামা, ভাইকে— খুব ভালোবাসি। আমার জগৎ এদের মধ্যেই সীমাবদ্ধ। তাই আমি আশা করি, তিনি আমার এই ভালোবাসাকে সম্মান করবেন, আমার পরিবারকে নিজের পরিবারের মতো ভালোবাসবেন ইন শা আল্লাহ।আমার মায়ের হক আদায়ে আমাকে উৎসাহ দিবেন। আমি নিজের খুব যত্ন নিতে পারি না, তাই এমন একজন চাই যিনি আমাকে যত্নে রাখবেন, বোঝার চেষ্টা করবেন, বন্ধুর মতো পাশে থাকবেন — আমার মানসিক প্রশান্তি আশ্রয় হবেন। স্বাস্থ্য সচেতন বিষয়ে আমার বেশ আগ্রহ আছে।এমন একজন হলে খুব বেশি ভালোই হবে। আমার কাছে বাহ্যিক সৌন্দর্যের চেয়ে চরিত্র বিনয়,উত্তম আখলাক ও অভ্যন্তরীণ সৌন্দর্য, মনের মিল অনেক গুরুত্বপূর্ণ। আমি চাই না তিনি হোন রূঢ়,বদমেজাজী, দায়িত্বহীন বা অহংকারী। ডমিনেটিং স্বভাবের যেন কেউ না হন। আমি চাই না তিনি কর্তৃক্ত দেখান —আমি চাই তিনি নেতৃত্ব দিক,ভালোবাসা দিয়ে, বুঝে,সহানুভূতিতে। আমি দু’বেলা না খেয়ে থাকতে পারবো, কিন্তু তার থেকে মানসিক অশান্তি একদম সহ্য করতে পারবো না। টাকা, বাড়ি, গাড়ির চেয়ে আমার কাছে মানসিক শান্তি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি শুধু চাই এমন একজন, যার পাশে সাথে থেকে আমি মানসিক শান্তি অনুভব করবো — যিনি বুঝবেন, স্ত্রীর প্রতি দায়িত্ব শুধু ভরনপোষণে শেষ হয় না; তার অনুভূতিও যত্নের দাবিদার। যাঁরা মনে করেন, শুধু ভরনপোষণ দিলেই স্বামীর দায়িত্ব শেষ, স্ত্রীর অনুভূতি ও মানসিক চাহিদার কোনো গুরুত্ব নেই— তাহলে তাদের জন্য এই বায়োডাটা না। আমার লেখা গুলো হয়তো দীর্ঘ—কিন্তু আমি বিশ্বাস করি সম্পর্ক শুরু হওয়ার আগে স্পষ্টতা থাকা জরুরি — যাতে কেউ আগ্রহী হলে আগে থেকেই জানেন আমি কেমন একজন হতে চাই, আর কেমন একজনকে আমার পাশে চাই। সব জেনে, চিন্তা-ভাবনা করে যেনো আগাতে পারেন ইন শা আল্লাহ। আল্লাহ তায়ালা আমাকে ও আমার ভবিষ্যৎ জীবনসঙ্গীকে একে অপরের জন্য খায়ের কারণ বানিয়ে দিন, দ্বীনের পথে একসাথে চলার তাওফিক দিন। আল্লাহুম্মা আমিন।
জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) বরিশাল জেলা থেকে যাতায়াত ব্যবস্থা ভালো এমন যেকোনো জেলা। দ্বীনদারিতা বেশি প্রাধান্য পাবে। বর্তমানে ঢাকায় থাকেন এমন হলে ভালো হবে।
কর্তৃপক্ষের জিজ্ঞাসা
বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? হ্যা
আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? হ্যা
কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? হ্যা
যোগাযোগ

Unlock this biodata contact information with 1 gem.

Login to unlock contact

সর্বমোট ভিউ: 3413 ভিউস