| স্থায়ী ঠিকানা | বাউফল, পটুয়াখালী। |
|---|---|
| বর্তমান ঠিকানা | দক্ষিণ বনশ্রী, ঢাকা। |
| কোথায় বড় হয়েছেন? (Required) | বাবার চাকরির সুবাদে বরিশালের মুলাদীতে |
| বায়োডাটার ধরন | পাত্রের বায়োডাটা |
|---|---|
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
| বর্তমান ঠিকানা | ঢাকা |
| বিভাগ | ঢাকা বিভাগ |
| স্থায়ী ঠিকানা | পটুয়াখালী |
| বিভাগ | বরিশাল বিভাগ |
| জন্মসন (আসল) | ১৯৯৭ |
| গাত্রবর্ণ | শ্যামলা |
| উচ্চতা | ৬'০'' |
| ওজন | ৯১ কেজি |
| রক্তের গ্রুপ | A+ |
| পেশা | প্রাইভেট জব |
| মাসিক আয় | আলহামদুলিল্লাহ |
| কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) | জেনারেল |
|---|---|
| আপনি কি হাফেজ? | না |
| দাওরায়ে হাদীস পাশ করেছেন? | না |
| মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল | A |
| মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ | ব্যবসা বিভাগ |
| মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন | ২০১৪ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ | ব্যবসা বিভাগ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল | A |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন | ২০১৬ |
| স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা | স্নাতক (সম্মান) |
| শিক্ষাপ্রতিষ্ঠানের নাম | ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া |
| পাসের সন | ২০২০ |
| সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা | স্নাতকোত্তর |
| অন্যান্য শিক্ষাগত যোগ্যতা | বর্তমানে সিএ প্রফেশনে জড়িত ও অধ্যয়নরত। আমি যেহেতু জেনারেল লাইনে পড়াশোনা করেছি, দ্বীনের প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জনের লক্ষ্যে IOM থেকে একটি কোর্সে (ফরজে আইন) অধ্যয়নরত রয়েছি। পাশাপাশি, বিয়ে ও ত*ল*ক সম্পর্কিত মৌলিক জ্ঞান অর্জনের জন্য ডা. শামসুল আরেফিন শক্তি ভাইয়ের একটি কোর্স সম্পন্ন করেছি। ভবিষ্যতে, ইনশাআল্লাহ, পারিবারিক জীবন, নিকাহ, ত*ল*ক ও স্বামী-স্ত্রী সম্পর্কিত প্রাসঙ্গিক বিষয় নিয়ে অধ্যয়নের পরিকল্পনা রয়েছে আল্লাহ যদি তাওফিক দেন। |
| আপনি কি আইওএমের স্টুডেন্ট? | হ্যা |
|---|---|
| আপনার কোর্সের নাম ও ব্যাচ নম্বর: | ফরজে আইন কোর্স, ব্যাচ: ২৫১৪ |
| পিতার পেশা | অবসরপ্রাপ্ত সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা |
|---|---|
| মাতার পেশা | গৃহিনী |
| বোন কয়জন? | ১জন |
| ভাই কয়জন? | ১জন |
| বোনদের সম্পর্কে তথ্য | পোস্ট গ্রাজুয়েট (ইডেন মহিলা কলেজে) - গৃহিনী |
| ভাইদের সম্পর্কে তথ্য | গ্রাজুয়েশন (এম.আই.এস.টি), পেশা: লেফটেন্যান্ট (বাংলাদেশ নেভি), কর্মস্থল: মংলা |
| পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা | মধ্যবিত্ত, ঢাকায় ভাড়া বাসায় থাকা হয় - নিজস্ব বাড়ি নেই। পূর্ব পুরুষদের উত্তরাধিকার সূত্রে বাবার নামে গ্রামে কিছু জমি রয়েছে, তাছাড়া সাভার কিছু জমি রয়েছে। |
| আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ননা করুন ) (Required) | আলহামদুলিল্লাহ, আমি ব্যক্তিগতভাবে দ্বীনের বিষয়ে যতটা সম্ভব কঠোরভাবে অনুসরণ করার চেষ্টা করি। পরিবারের সদস্যরাও ফরজ ইবাদত যথাযথভাবে আদায় করেন। যদিও বাবা-মা এখনো পুরোপুরি প্র্যাক্টিসিং নন, তবে দ্বীনের প্রতি তাদের শ্রদ্ধা ও সহযোগিতা রয়েছে। আমার ছোট ভাই ও বড় বোন দ্বীন পালনে সচেতন এবং নিয়মিত আমল করার চেষ্টা করেন। মাহরাম ও নন-মাহরামের বিধান যথাসাধ্য মেনে চলি, যদিও এই বিষয়ে বাবা-মার উপলব্ধি কিছুটা সীমিত, তবে আমরা ভাই-বোনগণ যথাযথভাবে মেনে চলার চেষ্টা করি। |
| সুন্নতি দাঁড়ি রয়েছে কি? (Required) | জী, ২০২৩ এর রমজান মাস থেকে |
|---|---|
| পায়ের টাখনুর উপরে কাপড় পরেন?(Required) | জী, আলহামদুলিল্লাহ |
| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? | জী, আলহামদুলিল্লাহ |
| নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) | আল্লাহ তায়ালার রহমতে দ্বীনের বুঝ হওয়ার পর ২০২২ সাল থেকে। এর আগেও নামাজ পড়া হতো, তবে পাঁচ ওয়াক্ত নিয়মিত ছিল না। |
| মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? | জী, আলহামদুলিল্লাহ সকল ক্ষেত্রে যথাযথভাবে মেনে চলি। ব্যাক্তিগত জীবন ও সোশ্যাল মিডিয়াতেও মেইনটেইন করি। অফিসে আমার টিমে কোন গাইরে-মাহরাম নেই তাই কোনো সমস্যা হয় না। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? | ছোট বেলায় ভালোভাবে শেখা হয়েছিল, চর্চা না থাকার কারণে উচ্চারণে সমস্যা হচ্ছে তবে প্রতিদিন পড়া হয়। এছাড়া IOM থেকে তাজবীদ কোর্সটি ভালোভাবে শিক্ষার চেষ্টা করছি। |
| ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? | শার্ট, টি-শার্ট, পোলো টি-শার্ট, জিন্স, অফিসের জন্য ফর্মাল শার্ট ও প্যান্ট, পাঞ্জাবি নামাজের সময় রেগুলার পড়া আবার মাঝে মাঝে বাহিরে গেলেও পরা হয়। |
| কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) | খিলাফত |
| নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? | তেমন একটা না, মাঝেমধ্যে ফেসবুকে সামনে চলে আসলে সেক্ষেত্রে আমি হারাম বিষয়গুলো থেকে নিজেকে বিরত রাখি। এছাড়া ফেসবুক ও ইউটিউব ব্যবহারের জন্য মোবাইলে কাহাফ ব্রাউজার ব্যবহার করি যাতে চোখের পর্দার খেলাফ না হয় । |
| মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) | তেমন বড় কোন সমস্যা নেই। ২০১৮ সালের দিকে আর্থ্রাইটিসের সমস্যা ছিল; এখন আল্লাহ তায়া’লার রহমতে আর বড় কোনো সমস্যা নেই। |
| দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) | দ্বীনি হালাকায় যাওয়া হয় ও সময়-সুযোগ হলে ব্লাড ডোনেট করা হয় |
| আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) | না |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? (Required) | বর্তমানে মাজার শিরকে একটি অন্যতম উৎস। আল্লাহর কোনো পীরের অথবা দ্বীনি বান্দার কবর জিয়ারত করা জায়েয আছে তবে সেখানে সিজদা করা বা নিজের কিছু চাওয়া বড় ধরণের শিরকের সামিল। |
| আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) | গায়রত, পুরুষের পর্দা সচেতনতা, কুররাতু আইয়ুন, পুরুষের পর্দা, নবিজির ﷺ ঘর-সংসার, কুরআন থেকে নেয়া জীবনের পাঠ, হায়াতের দিন ফুরোলে, তারাবির সালাতে কুরআনের বার্তা, বেলা ফারাবার আগে, নবী জীবনের গল্প, এবার ভিন্ন কিছু হোক, যেমন ছিল বড় দেড় তাহাজ্জুদ, উমরাহ সফরের গল্প, জীবন যেখানে যেমন, সীরাতে ইবনে কাছীর, আর রাহীকুল মাখতুম ইত্যাদি আরো অনেক। |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) | ড. জাকির নায়েক, ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, শায়খ আহমাদুল্লাহ, মিজানুর রহমান আজহারী, আবু তহা আদনান |
| বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) | বর্তমানে আলহামদুলিল্লাহ, দ্বীনের প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জনের লক্ষ্যে IOM থেকে একটি কোর্সে অধ্যয়নরত রয়েছি। পাশাপাশি, বিয়ে ও ত*ল*ক সম্পর্কিত মৌলিক জ্ঞান অর্জনের জন্য ডা. শামসুল আরেফিন শক্তি ভাইয়ের একটি কোর্স সম্পন্ন করেছি। ভবিষ্যতে, ইনশাআল্লাহ, পারিবারিক জীবন, নিকাহ, ত*ল*ক ও স্বামী-স্ত্রী সম্পর্কিত প্রাসঙ্গিক বিষয় নিয়ে অধ্যয়নের পরিকল্পনা রয়েছে আল্লাহ যদি তাওফিক দেন। |
| নিজের সম্পর্কে কিছু লিখুন | আমি কিছুটা চাপা স্বভাবের মানুষ; সবার সঙ্গে সহজভাবে মিশতে ভালো লাগে এবং সাধারণভাবে চলতে পছন্দ করি। শখ: ফুটবল খেলা (শারীরিক কসরতের জন্য), সাইকেল চালানো, বাড়ির সামনে নিরিবিলি একটা হাটা হাটি করা, সুইমিং। এছাড়া বিভিন্ন আলেমদের কুরআন তেলাওয়াত শোনা, নতুন হাদীস শেখা ও সেই অনুযায়ী আমল করা, ইসলামিক বই পড়া, ভ্রমণ করা, ভ্রমণের সময় কুরআন তেলাওয়াত শোনা ও বই পড়া ইত্যাদি। পছন্দের তালিকা দীর্ঘ, তবে সংক্ষেপে বললে — সবকিছু পরিপাটি করে গুছিয়ে রাখা, বিশেষ করে নিজের বেডরুম ও অফিসের কর্মস্থল পরিচ্ছন্ন রাখা। আর সবচেয়ে অপছন্দ করি কারো জন্য নির্ধারিত সময়ের বাইরে অপেক্ষা করতে, অন্যের সাথে তুলনা করা, দাম্ভিকতা, বিলাসিতা। |
| আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় এমন অপশন গুলো সিলেক্ট করুন | প্রযোজ্য নয় |
| কোন মাজহাব অনুসরণ করেন? | হানাফি |
| নজরের হেফাজত করেন? (Required) | হ্যা |
| দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? | আমি কোন প্র্যাকটিসিং পরিবারে বেড়ে উঠিনি, তবে আলহামদুলিল্লাহ — এটা আমার জীবনের বড় নিয়ামত যে, আল্লাহ তায়ালা নিজ অনুগ্রহে দ্বীনের বোঝাপড়া এবং আমলের তাওফিক দান করেছেন। আমার সবচেয়ে বড় স্বপ্ন ইনশাআল্লাহ এমন একটি ইসলামিক প্র্যাকটিসিং পরিবার গঠন করা, যা দুনিয়াতে রেখে যাওয়ার মতো একটি স্থায়ী সদকাহ হয়ে থাকে। পাশাপাশি হালাল উপার্জনের মাধ্যমে পরিবারের সকল সদস্যকে হজ বা ওমরাহ করানোর তাওফিক আল্লাহ যেন দান করেন — এটাই আমার অন্তরের গভীর চাওয়া। তাছাড়া, নিজের ঘরে একটি ছোট ইসলামিক বইয়ের লাইব্রেরি তৈরির ইচ্ছা আছে। এজন্য আল্লাহর কাছে চাওয়া, তিনি যেন আমার আহলিয়াকেও বই পড়ার প্রতি ভালোবাসা ও আগ্রহ দান করেন যেন আমরা একসাথে দ্বীন শিখতে ও সেই অনুযায়ী চলতে পারি। |
| অবসর সময় কিভাবে কাটান? (Required) | সারাদিন অফিসের পরে তেমন একটা অবসর সময় পাওয়া যায় না, ঢাকার জ্যামেই সময় শেষ হয় যায়। তবে, জ্যামে বাসে বই পড়া হয় অথবা কুরআন তিলাওয়াত শোনা হয়। আর বাসায় থাকলে সময় ঘুম, বই (একাডেমিক+ইসলামিক) পড়া, কিছু সময় ফেসবুক এবং ইউটিউব এর পিছনে চলে যায়। এছাড়া মাঝে মাঝে একা একা বাসার সামনে হাটাহাটি করা হয়, সাইকেল চালানো হয়, আবার বন্ধুদের সাথে ঘুরতেও যাওয়া হয়। |
| কত ওয়াক্ত নামায জামাতের সাথে আদায় করেন? (Required) | ৪, ফজর অনেক দিন যাবত বাসায় পড়া হয় |
| বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) | অফডে গুলোতে ঘর গোছানো, আম্মুকে ঘরের কাজে টুকটাক সহায়তা করা এবং বাবার সঙ্গে বা একা একা বাজার করা হয় । বাসায় মেহমান এলে আপ্যায়নের দায়িত্ব নিই যেন আম্মুকে কোনো গায়রে মাহরামের সামনে না আসতে হয়। |
| আপনি কি ধুমপান করেন? (Required) | না |
| অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? | জী |
|---|---|
| বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? | আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহর হুকুম পালন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ অনুসরণ করার জন্য। তাছাড়া চরিত্র রক্ষা, অর্ধেক দ্বীন পরিপূর্ণ, এবং দুনিয়া, দ্বীন ও আখিরাতে একসাথে চলার মতো একজন উত্তম সঙ্গীনী পাওয়ার আশায়। |
| বিয়ের পর স্ত্রীর পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? | জী, ইনশাআল্লাহ। |
| বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? | তার ইচ্ছা অনুযায়ী। তবে পরিপূর্ণ পর্দা, মাহরাম সম্পর্কিত বিধান মেনে চলা এবং অপ্রয়োজনীয় মেলামেশা (free mixing) থেকে দূরে থাকা আবশ্যক হবে। আর দ্বীনের জ্ঞান অর্জনের জন্য ইনশাআল্লাহ সব সময় আমাকে পাশে পাবে। |
| বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? | তার ইচ্ছা অনুযায়ী—পরিবারের দায়িত্ব পালন, পরিপূর্ণ পর্দা বজায় রাখা এবং মাহরাম সম্পর্কিত বিধান মেনে চলার সুযোগ থাকলে—আমার কোনো আপত্তি নেই। |
| বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? | ঢাকায় পরিবারে সাথেই। |
| বিয়ে উপলক্ষে আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে যৌতুক বা উপহার বা অর্থ আশা করবেন কি না? | না, ইনশাআল্লাহ |
| বিয়ের পর স্ত্রীর ভরনপোষন চালাতে পারবেন? | হ্যা |
| আপনাার স্ত্রীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? | ইনশাআল্লাহ ইসলামে স্ত্রীর প্রতি স্বামীর যেসব দায়িত্ব দেয়া হয়েছে সব পালন করব এবং শুরুটা করতে চাই তার জন্য নির্ধারিত মোহর পরিশোধের মাধ্যমে। তার সকল ব্যাপারে তার সাথে থাকবো যদি না ইসলামিক দিক দিয়ে সাংঘর্ষিক কিছু না করে। তার ছোট বড় ইচ্ছে, শখ, আহ্লাদ সব পূরণের দায়িত্ব আমার। আল্লাহ চাইলে তার দেয়া হালল রিজিকের মাধ্যমে যতটুকু সম্ভম পূরণের চেষ্টা করবো ইনশাআল্লাহ। |
| আপনার আহলিয়ার পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? | হ্যা |
| আপনি বিয়ের পর স্ত্রীকে নিয়ে কোথায় থাকবেন? | একক পরিবারে |
| বয়স (Required) | 18-25/26 |
|---|---|
| গাত্রবর্ণ | উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা |
| নূন্যতম উচ্চতা | 5'2'' - 5'7'' |
| নূন্যতম শিক্ষাগত যোগ্যতা | অনার্স অথবা মাস্টার্স চলমান অথবা পড়াশোনা শেষ। |
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
| জীবনসঙ্গীর পর্দা সম্পর্কে যেমনটা চান- (Required) | পরিপূর্ণ পর্দা মেনে চলবেন এমনটা আশা করি, যিনি পর্দার করবেন আল্লাহর হুকুম পালনের জন্য। আর নির্দিষ্টিভাবে বলতে গেলে হাত-পা মোজাসহ কালো বোরখা, হিজাব, নিকাব পরিধান করে চলতে পারলে আল্লাহর অশেষ মেহেরবানী। |
| পেশা (Required) | শিক্ষার্থী/পড়াশুনা শেষ এমন |
| অর্থনৈতিক অবস্থা | মধ্যবিত্ত |
| পারিবারিক অবস্থা (Required) | সচ্ছল, সমাজে পরিচিত পরিবার এমন (কুফু মিলানো প্রয়োজন হবে) |
| জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন | প্রথমত, আমি এমন একজন জীবনসঙ্গিনী প্রত্যাশা করি যিনি দ্বীনদার, নমনীয় স্বভাবের এবং সন্তুষ্টচিত্তে জীবনযাপন করতে সক্ষম। আমার স্বল্প উপার্জনে যদি সন্তুষ্টির সঙ্গে পরিবার পরিচালনা করতে পারেন, তবে তা আল্লাহ তায়া’লার এক বিশেষ অনুগ্রহ হবে। বিলাসিতা, দাম্ভিকতা ও অন্যের সঙ্গে তুলনা করে চলা আমার সবচেয়ে অপছন্দের জিনিস। টিভি সিরিয়াল থেকে দূরে থাকা, দ্বীন শিখায় ও শেখানোয় আগ্রহী এমন। স্বভাবে বদমেজাজি না হলে ভালো হয়, এবং পরিবারের সবার সঙ্গে, বিশেষ করে শ্বশুর-শাশুড়ির সঙ্গে, নিজের বাবা-মায়ের মতো আচরণ করার চেষ্টা করা। যদি ইসলামিক বই পড়া, গাছ লাগানো বা বাগান করার শখ থাকে, তবে আলহামদুলিল্লাহ। তার ছোট-বড় ইচ্ছা, শখ ও আহ্লাদ পূরণের দায়িত্ব আমার — আল্লাহ চাইলে, তাঁর দেয়া হালাল রিজিকের মাধ্যমে যথাসাধ্য তা পূরণের চেষ্টা করবো, ইনশাআল্লাহ। আমি আশা করি, তিনি পরিপূর্ণ পর্দা মেনে চলবেন — শুধুমাত্র আল্লাহর হুকুম পালনের উদ্দেশ্যে। এবং মাহরাম ও নন-মাহরাম সম্পর্কের সীমারেখা যথাযথভাবে মেনে চলবে বিশেষ করে আমার পরিবার, নিজের পরিবার এবং পরিবারের বাহিরে। ইনশাআল্লাহ,পরিপূর্ণভাবে পর্দা ও মাহরামের বিষয়গুল তিনি যেন যথাযথভাবে চলতে পারেন, তার জন্য আমি সকল ধরনের সহায়তা করবো। আর সবশেষে,"ভালো নুডলস রান্না করতে জানলে সেটা হবে অতিরিক্ত বোনাস"। |
| জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) | বরিশালের বিভাগের অথবা ঢাকা |
| পেশা সম্পর্কিত তথ্য (Required) | বর্তমানে আমি দেশের অন্যতম শীর্ষস্থানীয় একটি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্মের ট্যাক্স ডিপার্টমেন্টে “Assistant Manager” হিসেবে কর্মরত আছি। আর, আমার আয়ের উৎস সম্পর্কে বলতে গেলে, এ বিষয়টি আমি একজন বিজ্ঞ আলেমের সাথে মাশওয়ারা করেছি, এবং তিনি আমার আয়কে হালাল বলে অভিমত দিয়েছেন। |
|---|---|
| বিশেষ কিছু যদি জানাতে চান | আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালার অশেষ রহমত যে তিনি তাঁর এই বান্দাকে দ্বীনের প্রতি আগ্রহ এবং বুঝ অর্জনের তৌফিক দান করেছেন। জীবনের যতটুকু সময় আল্লাহ আমাকে দান করেছেন, তা যেন তাঁর দ্বীনের পথে চলেই কাটিয়ে দিতে পারি—এই দোয়াই সর্বদা করি। যেহেতু আমি জেনারেল লাইনে পড়াশোনা করেছি, তাই প্রাতিষ্ঠানিক দ্বীনি শিক্ষা সীমিত। তবে দ্বীন সম্পর্কে জানার ও শিখার আগ্রহ সবসময়ই ছিল এবং তা আলহামদুলিল্লাহ এখনও অব্যাহত রয়েছে। এ আগ্রহ থেকেই IOM-এর একটি কোর্সে ভর্তি হয়েছি, এবং ভবিষ্যতেও দ্বীনের ওপর আরও গভীর জ্ঞান অর্জনের পরিকল্পনা রয়েছে—আল্লাহ তায়ালা সহজ করে দিন। বিয়ে রাসূলুল্লাহ ﷺ এর অন্যতম প্রিয় সুন্নাহ। আমি আন্তরিকভাবে চেষ্টা করব যেন এই সুন্নাহ পালন করার প্রতিটি ধাপই শরিয়াহ অনুযায়ী হয়—মোহরানা, আক্দ, এবং অন্যান্য বিষয়সমূহসহ কোনো রকম সামাজিক সংস্কার বা শরিয়াবিরোধী রীতির প্রভাব যেন না থাকে। ইনশাআল্লাহ বিয়েকে শুধু পারিবারিক বন্ধন নয়, বরং দ্বীনের পথে সহযাত্রী হওয়ার মাধ্যম হিসেবেই গ্রহণ করতে চাই। সে কারণেই এমন একজন সঙ্গীর প্রত্যাশা রাখি যিনি দ্বীন শেখার পাশাপাশি অন্যকে শেখাতেও আগ্রহী, এবং দ্বীনের বিষয়ে আন্তরিকভাবে সচেতন। বর্তমানে ঢাকায় বাবা-মায়ের সঙ্গে একটি ভাড়া ফ্ল্যাটে বসবাস করছি। ছোট ভাই সামরিক বাহিনীতে কর্মরত থাকায় সে নিয়মিত বাসায় থাকে না—শুধুমাত্র ছুটিতে আসলে দেখা হয়। তবে, ইনশাআল্লাহ আহলিয়ার পর্দার বিষয়ে কোনো অসুবিধা হবে না। ঘরে ও বাহিরের আহলিয়ার পর্দা ও মাহরাম বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করি। তাই তার সহায়তার জন্য যা যা করা প্রয়োজন হবে তাই করবো, ইনশাআল্লাহ। সর্বশেষ, আল্লাহ তায়ালার দরবারে এ দোয়া করি—তিনি যেন আমাকে ও আমার ভবিষ্যতের জীবনসঙ্গীকে দ্বীনের ওপর দৃঢ়তা দান করেন এবং আমাদের একে অপরের জন্য দুনিয়া ও আখিরাতের কল্যাণের মাধ্যম বানান। আমিন। |
| বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? | হ্যা |
|---|---|
| আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? | হ্যা |
| কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? | হ্যা |
এই বায়োডাটার অভিভাবকের মোবাইল নাম্বার এবং ইমেইল পেতে নিচের বাটনে ক্লিক করুন।
অভিভাবকের সাথে যোগাযোগসর্বমোট ভিউ: 774 ভিউস