female

বায়োডাটা নাম্বার

AH-107573

পাত্রীর বায়োডাটা

অবিবাহিত

ঢাকা

ঢাকা বিভাগ

গাইবান্ধা

রংপুর বিভাগ

২০০০

শ্যামলা

৫'১''

৪৪ কেজি

O+

ছাত্র/ছাত্রী

নেই


ঠিকানা
স্থায়ী ঠিকানা বামনডাঙ্গা,সুন্দরগঞ্জ,গাইবান্ধা।
বর্তমান ঠিকানা সাভার, ঢাকা।
কোথায় বড় হয়েছেন? (Required) এসএসসি পর্যন্ত বাড়িতে ছিলাম। এরপর রংপুরে কলেজ(ক্যান্ট পাবলিক) ছিল এবং শেষমেশ অনার্স করতে ঢাকায় আসা।
সাধারণ তথ্য
বায়োডাটার ধরন পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
বর্তমান ঠিকানা ঢাকা
বিভাগ ঢাকা বিভাগ
স্থায়ী ঠিকানা গাইবান্ধা
বিভাগ রংপুর বিভাগ
জন্মসন (আসল) ২০০০
গাত্রবর্ণ শ্যামলা
উচ্চতা ৫'১''
ওজন ৪৪ কেজি
রক্তের গ্রুপ O+
পেশা ছাত্র/ছাত্রী
মাসিক আয় নেই
শিক্ষাগত যোগ্যতা
কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) জেনারেল
আপনি কি হাফেজ? না
দাওরায়ে হাদীস পাশ করেছেন? না
মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল Golden A+
মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ বিজ্ঞান বিভাগ
মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন ২০১৮
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ মানবিক বিভাগ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল Golden A+
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন ২০২০
স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা স্নাতক
শিক্ষাপ্রতিষ্ঠানের নাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়
পাসের সন ২০২৫
অন্যান্য শিক্ষাগত যোগ্যতা OFWM থেকে "কুরআনিক প্রশ্নোত্তর"," কুরআন শিক্ষা","আসমাউল হুসনা"কোর্স করা আলহামদুলিল্লাহ। তাওহীদ কোর্সও করেছি। তাওহীদ,কুফর,বিদাত,শির্ক সম্পর্কিত লেকচার সিরিজ চলমান। Zad Academy তে ফার্স্ট সেমিস্টার চলমান..
IOM তথ্য
আপনি কি আইওএমের স্টুডেন্ট? না
আপনার কোর্সের নাম ও ব্যাচ নম্বর: নাই
পারিবারিক তথ্য
পিতার পেশা হাইস্কুলের শিক্ষক (সদ্য অবসরপ্রাপ্ত)
মাতার পেশা রব্বাতুল বাইত
বোন কয়জন? ১জন
ভাই কয়জন? ১জন
বোনদের সম্পর্কে তথ্য বোন বিবাহিত। বর্তমানে সরকারি চাকুরিরত। জাতীয় যুব উন্নয়ন ইন্সটিটিউট,সাভার:কম্পিউটার স্টেনোটাইপিস্ট ।( বোনের যোগ্যতা,মেধা আলহামদুলিল্লাহ আরও ভালো,বিচক্ষণ মানুষ,এই পদের সাথে যায় না..। আমি কিন্তু আমার বোনের চাকরি করাকে একদম সমর্থন করি না) বোনের জামাই: কম্পিউটার স্টেনোটাইপিস্ট,বাংলাদেশ ডাক বিভাগ,আগারগাঁও,ঢাকা।
ভাইদের সম্পর্কে তথ্য ভাই হিফয কমপ্লিট করেছে আলহামদুলিল্লাহ। দাখিল প্রিপারেশন নিচ্ছে।
চাচা মামাদের পেশা চাচা ৫জন।সকলেই ব্যবসায়ী এবং একজন পুলিশ। সকলেই নিজ নিজ জায়গা থেকে প্রতিষ্ঠিত বলা চলে,আলহামদুলিল্লাহ। এলাকায় সকলেই সম্মানিত আলহামদুলিল্লাহ। মামা ২জন। একজন কৃষি অফিসার ছিলেন এবং অন্যজন কৃষি পেশায়।জীবিত নেই।
পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা শিক্ষকতার পেশা এক সম্মানিত পেশা। তাই সামাজিকভাবে আলহামদুলিল্লাহ সম্মানিত। নিজস্ব বাড়িতে থাকি,টিনশেড বিল্ডিং। মার্জিত ও রুচিশীল পরিবার আলহামদুলিল্লাহ।
আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ননা করুন ) (Required) আলহামদুলিল্লাহ, দ্বীন সম্পর্কে সচেতন। কিছু অপূর্ণতা আছে। আমি তাগিদ দিই বরাবর। পরিবর্তন হচ্ছে আলহামদুলিল্লাহ।অনেকটাই পরিবর্তিত। নামাজের প্রতি খুব সিনসেয়ার সকলে।শিক্ষিত,শালীন ও মার্জিত এক পরিবার আমার আলহামদুলিল্লাহ।সকলেই বেশ আন্তরিক,একদম হৃদয় নিংড়ানো ভালোবাসা দিতে জানে,আল্লহুম্মা বারিক🫶
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? জ্বী আলহামদুলিল্লাহ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে।
নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) নিয়মিত প্রায় ৬বছর যাবত,আলহামদুলিল্লাহ।
মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? জ্বী একদম আলহামদুলিল্লাহ।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বী আলহামদুলিল্লাহ বলাই যায়।
ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? কালো(প্রায় সবসময়) বা ডার্ক কালারের(রেয়ারলি বা পরি না বললেই চলে) বোরখা পরে উপরে লং রেডী হিজাব এবং নিকাব(চোখও ঢেকে রাখি),হাত মোজা,পা মোজা।(আপাদমস্তক ঢাকা)
কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) রাজনৈতিক ব্যাপার স্যাপার বুঝি না তেমন
নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? সচেতনভাবে একদম এক সেকেন্ডের জন্যও দেখি না, আলহামদুলিল্লাহ।। নাশিদ শুনতে পছন্দ করি।
মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) বাতব্যথা (but I'm perfectly fit & fluent Alhamdulillah ..সম্পূর্ণ কন্ট্রোলে,কোনো সমস্যা নেই))
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) নিজেদের গড়া দ্বীনি মাজলিসে যুক্ত আছি যেখানে নিজ ইসলাহের জন্য বসা হয়,প্রায় প্রতিদিনই। নির্দিষ্ট কয়েকজন পর্যায়ক্রমে বিভিন্ন টপিকভিত্তিক আলোচনা করি।আলহামদুলিল্লাহ, খুব ছোট্ট হলেও বেশ কোয়ালিটিফুল ইসলাহ হয় এখানে।
আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) না
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? (Required) মাজারকে যখন রবের আসনে বসানো হয় তখন হয় চরম নির্বুদ্ধিতা, কাবীরা গুনাহ,শির্ক।
আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) কুরআন মাজীদ,মিশকাতুল মাসাবীহ(খন্ড ১,৩),সীরাহ মুহাম্মাদ স.,,তাক্বলীদ, আল আক্বীদাহ আত ত্বহাবিয়া(১,২-চলমান),শারহুল আক্বিদাহ আল ওয়াসিত্বীয়া,আহলে হাদিস-হানাফি দ্বন্দ্ব নিরসন,আকিদাতুত তাওহীদ,আল আসর তাফসীর,বিস্ময়কর ফাতিহা, ইসলামি আকিদা (চলমান)। বোঝার পর থেকে আক্বীদার বইই পড়া হচ্ছে সব।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) ড. সালেহ বিন ফাউযান,শাইখ আহমাদ মূসা জিবরীল,শাইখ আসিম আল হাকিম,ড.খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ,আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক,শাইখ মতিউর রহমান মাদানী,ড.মানজুরে ইলাহী
বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) আল্লহু আ'লাম।।দেখিয়েন কিছু পাওয়া যায় কি না..
নিজের সম্পর্কে কিছু লিখুন জন্মতারিখ: ২১নভেম্বর,২০০০। খুব মেহনতপূর্ণ এক শব্দ "ধার্মিকতা"। ক্যারি করতে অনেক স্ট্রাগল করতে হয়,,নিজের সাথে,পারিপার্শ্বিকভাবে। ঈমানের লেভেল অনুযায়ী একেকসময় একেকরকম অবস্থা বিরাজ করে। তাই নিজেকে ডিটেক্ট করা কঠিন। তবু স্বাভাবিক কিছু কথা যদি বলি নিজের সম্পর্কে - আল্লহ সুবহানাহু ওয়াতাআ'লা খুব গাফেল একটা অবস্থান থেকে উঠায় এনেছেন আমাকে,এর শুকরিয়া জ্ঞাপনের এপ্রোপ্রিয়েট ভাষা আমার আল্লহ আমাকে দেননি,যেই অপারগতা মাঝে মাঝে পাগল করে দেয়।যাইহোক,অনেক আলোচনার ব্যাপার সেগুলো। core points- - আল্লাহর যেই রজ্জুটা একবার ধরেছি,,ধরার মতোই ধরেছি.. দ্বীন নিয়ে ভুজুংভাজুং করার সময় আসলে নাই আমার লাইফে। - পড়াশুনা করি,দ্বীনি সার্কেলে আলোচনা করি,পরিবারে বুঝাই। আত্মীয়দের নিয়েও গ্রুপ করেছি আলহামদুলিল্লাহ সেখানেও প্ল্যানমাফিক টুকটাক দাওয়াত দিয়ে আগাচ্ছি। - উদ্দেশ্য -আল্লাহর দ্বীনকে তার জমীনে প্রতিষ্ঠা করার সর্বোচ্চ চেষ্টা করা,সক্ষমতা অনুযায়ী। - ভীতু নই। হক্বকে হক্ব,বাতিলকে বাতিল এড্রেস করতে ভয় পাই না। তবে দ্বিধায় থাকলে চুপ থাকি। - Anger management আলহামদুলিল্লাহ ভালোই পারি। চুপ থাকি বেশি এই মোমেন্টসে। - হাস্যোজ্জ্বল মানুষ, - আত্মসমালোচনা করতে পছন্দ করি। নিজের দূর্বলতাগুলো ফিক্স করার জন্য একের পর এক প্ল্যান কষতে থাকি,ক্যালকুলেট করতে থাকি। এইরকম বেশি বেশি চিন্তার দরুন কাজে অমনোযোগ+ ভুলে যাওয়ার ব্যাপার টা হয়ে থাকে। আল্লাহ মাফ করুন! আর কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম পছন্দ করি। কেউ সমালোচনা করলে সেখান থেকে শিক্ষা নিতে দু বার ভাবি না। আলহামদুলিল্লাহ। এতোটুকুই থাক। আর- রাতের আকাশ,আকাশে থাকা চাঁদ,তারা,বিড়াল.. অসম্ভব প্রিয়।স্নিগ্ধ বাতাস,বৃষ্টি,মিটি মিটি আলোতে একা বসে কুরআনের নির্দেশ অনুযায়ী মহান রবের সাজানো প্রকৃতি নিয়ে তাদাব্বুরে ডুব দিতে ভীষণ ভালো লাগে। --রান্না বান্না পারি আলহামদুলিল্লাহ। নানান রেসিপিই ট্রাই করি মাঝে মাঝে।[তবে খাওয়ার জন্য 'অতিরিক্ত' সময় রান্নাঘরে কাটানো আমার খুব অপছন্দের,টেবিলে থাকতে পছন্দ করি]
আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় এমন অপশন গুলো সিলেক্ট করুন প্রযোজ্য নয়
কোন মাজহাব অনুসরণ করেন? সালাফি[আহলে হাদিস]
নজরের হেফাজত করেন? (Required) হ্যা
দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? নিজের দ্বীনকে সমুন্নত করা,সমাজে দ্বীনি আদর্শ এক পরিবার গঠন(each & every part of Islam will be included in this family ingshaAllah) এবং নারীদের মাঝে দ্বীনের সঠিক রুপ পৌঁছানো যাতে করে তারা তাদের পরিবারকে দ্বীনি পরিবারে পরিবর্তিত করতে পারে। যখন পরিবারগুলো দ্বীন নিয়ে সতর্ক অবস্থানে থাকবে,সমাজ,দেশে দ্বীনি শাসন কায়েম করা সম্ভব হবে,শারিয়াহ প্রতিষ্ঠা সহজ হবে ইং শা আল্লহু তা'য়ালা বিইজনিল্লাহ। তাই আমার ফোকাস,পরিবার। আর আপনাকে বলছি-আপনি পুরুষদের শিড়দাঁড়া শক্ত করবেন,তাদেরকে "পুরুষ" হওয়ার তাগিদ দেবেন।পরিবারে "পুরুষ"(ফিতরাত সম্পন্ন মানুষ) থাকলে পরিবার ঠিক থাকবে ইংশাআল্লহ। উম্মাহর খিদমাতেও বিলীন হবার স্বপ্ন দেখি। আসেন,পরিকল্পনা করি!আল্লাহ যেভাবে কবুল করেন!
অবসর সময় কিভাবে কাটান? (Required) পরিবারের সদস্যদের পাশে বসে থেকে..
বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) সব। বাড়ির যাবতীয় কাজ আম্মু আর আমি মিলে ঝিলে করি।সাথে বাবা এবং ভাইয়ের অংশগ্রহণও উল্লেখ করার মতো।[বাসাবাড়ির মেকানিকাল কাজ যেমন বাল্বের লাইন করা,নষ্ট বাল্ব ঠিক করা- ছোট থেকেই আগ্রহ কাজ করে,,অনলাইনে আগে ঘাটতাম অনেক,বাট ইন্সট্রুমেন্টের অভাবে বাস্তবে করা হয়নি কখনও। যেকোনো ধরনের কাজই একটু শিখায় দিলেই পারবো ইংশাআল্লহ]
নারী-পুরুষ সমঅধীকার বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? (Required) ইসলাম নারী-পুরুষকে সমান অধিকার নয়,ন্যায্য অধিকার দিয়েছে। "ন্যায্য" এর থেকে ন্যায্য শব্দ আর কী হতে পারে! এই সম সম বলে চিল্লানো সো কল্ড নারীবাদী দলকে আমি ভীষণ অপছন্দ করি।
বিয়ে সংক্রান্ত তথ্য
আপনার ডিভোর্সের সময়কাল ও কারণ অবিবাহিত
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ
বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? রবের সান্নিধ্য সিকিউর করতে..
আপনি কি বিয়ের পর চাকরি করতে ইচ্ছুক? আল্লাহর কাছে পানাহ চাই এমন পরিস্থিতি থেকে।
বিয়ের পর পড়াশোনা চালিয়ে যেতে চান? (ছাত্রী হলে) দ্বীনের যা পড়াশুনা করছি- বিয়ের পরই এই পড়াশুনা আরও তুমুলভাবে শুরু করতে চাই। সব স্বপ্ন আপাতত আমার ঈল্ম কেন্দ্রিক,,এই জায়গাটা পোক্ত করতে চাই কম্বাইনলি। কঠিন এক মেহনতপূর্ণ জীবনের জন্য আমি প্রস্তুত ইংশাআল্লহ..
বিয়ের পর চাকরি চালিয়ে যেতে চান? (চাকরিজীবী হলে) চাকরি করি না
বিয়েতে কেমন মোহরানা নির্ধারন করতে চান? ছেলের সাধ্যমত আলোচনা সাপেক্ষে
পাত্র/পাত্রী নির্বাচনে কোন বিষয়গুলো ছাড় দেয়ার মানসিকতা রাখেন? সবক্ষেত্রেই ছাড় দিতে রাজি আছি
আপনার স্বামীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? স্বামীর অনুগত্য করাই স্ত্রীর প্রথম এবং প্রধানতম দায়িত্ব। আমি তার জন্য নিজেকে সম্পূর্ণ নিয়োজিত করে দিতে চাই। তাকে সম্মানের উচূ চূড়ায় বসিয়ে রেখে,তার সকল হক্ব কাজের সাথী,তিনি চাইলে পরামর্শদাতা হবো ইং শা আল্লহ। তার শারীরিক, মানসিক যত অপূর্ণতা আছে আমি দেখবো..🍁তার সাথে আমার বন্ধন শক্ত করতে যা যা করতে হয় আমি করবো ইং শা আল্লহ। সমস্যা হলে আলোচনার মাধ্যমে সমঝোতার মানসিকতা আমার বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ। তার সকল অশান্তিতে প্রশান্তির ছায়া হিসেবে আল্লাহ আমাকে কবুল করুন।
বিয়ের পর কোথায় থাকতে চান? স্বামীর বাড়ি
যেমন জীবনসঙ্গী আশা করেন
বয়স (Required) ২৩-৩১(প্রত্যাবর্তনের সময়কাল,ঈল্ম,দ্বীনি তাগাদার ওপর পরিবর্তনযোগ্য)
গাত্রবর্ণ যেকোনো
নূন্যতম উচ্চতা ৫,৪'+
নূন্যতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান,উত্তীর্ণ বা সমমান
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জীবনসঙ্গীর দাড়ি বা ইনকাম সম্পর্কে যা চান- (Required) সুন্নাতী দাড়ি এবং হালাল রুজি
পেশা (Required) উদ্যোক্তা,ব্যবসায়ী,ফ্রিল্যান্সার, যেকোনো হালাল কাজ। রুজি হালাল হচ্ছে কি না কনসার্ন থাকা বাধ্যতামূলক।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত শিক্ষিত পরিবার।
পারিবারিক অবস্থা (Required) সম্মানজনক পারিবারিক অবস্থার প্রত্যাশা রাখছি
জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন » একদম আমার মতোই কাউকে চাই। মিনিমাম দ্বীন মানার সেই গাটস থাকুক। একসাথে গ্রো করবো ইংশাআল্লহ। আরেকটু ডিসক্লোজ করলে- - একজন "পুরুষ" - বুদ্ধিমান,বিচক্ষণ.. গাইরতবান - ভীষণ পড়ুয়া (বুদ্ধির লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে একসাথে। নোটস,এনালাইসিস,ডিসকাশন,ইমপ্লিমেন্ট.. অনেক কাজ জমানো) - ফিজিক্যালি ফিট,আমিও আছি - Anger management এ অবশ্যই ভালো (must concerned) - বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ করার অভ্যাস,সেই হিম্মত। - জান্নাতের নেশা... এইত্তো এতোটুকুই.. ইংশাআল্লহ। জানি- কথাবার্তা একটু ইমম্যাচিউর লাগছে,বিয়েকে ফ্যান্টাসি হিসেবে রাখছি মনে হচ্ছে। উত্তর হচ্ছে- কিছুটা ফ্যান্টাসি তো অবশ্যই থাকবে,আর আমি জানি বিয়ে ইজ আ কমপ্লেক্স ইনস্টিটিউশন,অনেক ব্যাপার স্যাপার আছে এতে। সম্পর্কের ভিত্তি যদি হয় আল্লহ- আই থিঙ্ক দ্বীনের উসূলে সবই সাজিয়ে নিতে পারবো আমরা ইংশাআল্লহ।
জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) উত্তরবঙ্গ টু ঢাকা'র মাঝে যেকোনো.. ইংশাআল্লহ।
অন্যান্য তথ্য
পেশা সম্পর্কিত তথ্য (Required) ঘরের দায়িত্ব পালনই আমার পেশা,এর বাইরে আর কিছু না। মাঝে মাঝে প্র্যাকটিকাল খাতা লেখা হতো(সিজনাল),আপাতত নেই।
বিশেষ কিছু যদি জানাতে চান একটা বিষয় খুব ভাবি আমি; রব কেন "আমাকে"ই হিদায়াত দিলেন! Why me? the- chosen one! হিদায়াত মানে বিশাল এক দায়িত্ব কাধে চলে আসা।দ্বীনকে বোঝা এবং ছড়িয়ে দেয়ার দায়িত্ব। নিজেকে নিয়ে যখন ভাবি যে আমি তো পারতেছি না বা পারি না দাওয়াত দিতে তখন মনে পরে আমার রব আমাকে কি এমনি এমনি চুজ করলেন এই দায়িত্বের জন্য! দায়িত্ব টা দিলেন যখন সক্ষমতা কি দেননি! অবশ্যই দিয়েছেন। তাই নিজেকে দ্বীনের মেহনতে কঠোর পরিশ্রমী রাখার জুড়ি নাই। ভীষণ একটিভ একজন মানুষ আল্লাহ জীবনে দিন যেন একসাথে দ্বীনের জন্য কুরবান হয়ে যেতে পারি🤲। ⛔আমার কাছে মনে হয় লিখে নিজেকে প্রকাশ করতে গেলে সম্পূর্ণরুপে প্রকাশ করা সম্ভব হয় না। অনেক কিছুই আমরা কথায় লিখতে গেলে অতিরঞ্জিত করে ফেলি( আল্লাহর কাছে পানাহ চাচ্ছি),আবার এমন অনেক কিছুই থাকে যা আমরা ঠিকমতো প্রকাশ করতে পারি না বা মিস করে ফেলি। এটা হতে পারে লেখনী শক্তির দূর্বলতা বা অন্যকিছু। তাই একজন মানুষের বায়ো যে তাকে সম্পূর্ণরুপে প্রেজেন্ট করে বিষয় টা এমন নয়। তবে প্রাথমিক ধারণা নেয়ার জন্য গুরুত্বপূর্ণ। ✅যা যা লিখেছি অবাস্তব মনে হতে পারে,বাট ওয়াল্লহি আমি এভাবেই চিন্তা করি এবং এটাই আমি। 🟢আমার পরিবারকে আমি সবসময় দ্বীনদার ছেলের ব্যাপারে বলি তারা এরকম হয় সেরকম হয়।তাদের মতে শশুড় বাড়িতে মূল্যায়ন পেতে চাইলে উচ্চতর ডিগ্রী লাগবে,চাকরি লাগবে। তো আমি তাদের দেখাতে চাই সত্যিকার একজন দ্বীনদার ছেলে কেমন হয়। আমরা,আমাদের পরিবার যেন সমাজে আদর্শ হয়।লোক যেন আমাদের দেখে উদ্বুদ্ধ হন এমন পরিবার গঠনে। আপনাকে দেখে যেন বোঝে -সৎ থেকেও জীবনে চলা যায় আর আমাকে দেখে যেন বোঝেন- পর্দা করেও রান্নাবান্না,ঝাড়ু দেয়া বা ধানের কাজ করা, প্রয়োজনে সবই করা সম্ভব।।গরম লাগে,সম্ভব হয় না এসব অজুহাত দেখানোর ফুসরত যেন না পায়। আপনি আমার রসূল স.এর আদর্শ ধরে আসুন আর আমি খাদিজা,আয়িশা,ফাতিমা (র)'র।এই তীব্র আশা রাখছি আমার রবের কাছে। 🔴বিয়েটা একদম সুন্নাহ সম্মত উপায়ে হবে ইংশাআল্লহ,স্বল্প খরচে।আর ওয়ালিমা করলে সেই জায়গা যেন ফিতনার আড্ডাখানা না হয় সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবেন ইংশাআল্লহ।
কর্তৃপক্ষের জিজ্ঞাসা
বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? হ্যা
আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? হ্যা
কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? হ্যা
যোগাযোগ

এই বায়োডাটার অভিভাবকের মোবাইল নাম্বার এবং ইমেইল পেতে নিচের বাটনে ক্লিক করুন।

অভিভাবকের সাথে যোগাযোগ

সর্বমোট ভিউ: 2218 ভিউস