| স্থায়ী ঠিকানা | চরশ্রীরামপুর, নান্দাইল, ময়মনসিংহ |
|---|---|
| বর্তমান ঠিকানা | শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, ঢাকা |
| কোথায় বড় হয়েছেন? (Required) | ছোটবেলা থেকে পরিবারের সাথে ময়মনসিংহ শহরে বড় হয়েছি। স্কুল-কলেজ সেখানেই ছিল। |
| বায়োডাটার ধরন | পাত্রের বায়োডাটা |
|---|---|
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
| বর্তমান ঠিকানা | ঢাকা |
| বিভাগ | ঢাকা বিভাগ |
| স্থায়ী ঠিকানা | ময়মনসিংহ |
| বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
| জন্মসন (আসল) | ২০০০ |
| গাত্রবর্ণ | শ্যামলা |
| উচ্চতা | ৫'৭'' |
| ওজন | ৬২ কেজি |
| রক্তের গ্রুপ | A+ |
| পেশা | প্রাইভেট জব |
| মাসিক আয় | Alhamdulillah, I receive a respectable salary that enables me to bear the expenses of maintaining myself, my wife and other family members. |
| কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) | জেনারেল |
|---|---|
| মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল | A+ |
| মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ | বিজ্ঞান বিভাগ |
| মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন | ২০১৮ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ | মানবিক বিভাগ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল | A+ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন | ২০২০ |
| স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা | স্নাতক (সম্মান) |
| শিক্ষাপ্রতিষ্ঠানের নাম | ঢাকা বিশ্ববিদ্যালয় |
| পাসের সন | 2024 (Held in 2025) |
| সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা | স্নাতক |
| অন্যান্য শিক্ষাগত যোগ্যতা | বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত। এর পাশাপাশি Islamic Science এর ওপর Zad Academy (International)-এর দুই বছর মেয়াদী অনলাইন প্রোগ্রামে যুক্ত আছি, আলহামদুলিল্লাহ। তাহজীব ইন্সটিটিউট থেকে "ইমাম নববীর ৪০ হাদিস" কোর্সটি করা হয়েছে, আলহামদুলিল্লাহ। |
| আপনি কি আইওএমের স্টুডেন্ট? | না |
|---|---|
| পিতার পেশা | আব্বু একটি এমপিওভুক্ত স্কুল অ্যান্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক ছিলেন। আব্বু নামাজী এবং তাহাজ্জুদগুজার মানুষ ছিলেন। ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০২৩ সালে তিনি আখিরাতের সফরে পাড়ি জমান। |
|---|---|
| মাতার পেশা | গৃহিণী |
| বোন কয়জন? | ১জন |
| ভাই কয়জন? | ১জন |
| বোনদের সম্পর্কে তথ্য | বড় বোন শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্মের ওপর বিএসএস এবং এমএসএস সম্পন্ন করেছেন। উনি বিবাহিত। উনার স্বামী রামপাল বিদ্যুৎ কেন্দ্রে টেকনিক্যাল অ্যাসিসট্যান্ট হিসেবে কর্মরত আছেন। |
| ভাইদের সম্পর্কে তথ্য | বড় ভাই বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইল (BUTEX) এর IPE বিভাগ থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করে বর্তমানে একটি টেক্সটাইল প্রতিষ্ঠানে মার্চেনডাইজার হিসেবে কর্মরত আছেন। অবিবাহিত, উনার জন্যও মেয়ে খোঁজা হচ্ছে। |
| চাচা মামাদের পেশা | চাচা (০২) : ১। মসজিদের মুয়াজ্জিন ২। মৃত, সহকারি সিনিয়র শিক্ষক (ইংরেজি), মধুপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়। মামা (০১) : মামা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জব করছেন। |
| পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা | আমাদের পরিবার একটি মধ্যবিত্ত সচ্ছল এবং সম্মানিত পরিবার। গ্রামে কৃষিকাজের জন্য প্রায় ৭৫ শতাংশের মতো আবাদি জমি রয়েছে। এই জমিগুলো লোকদের দিয়ে আবাদ করা হয়। তাছাড়া বসত-ভিটায় প্রায় ২০ শতাংশের মতো জায়গা রয়েছে। আমার এবং আমার বড় ভাইয়ের উপার্জনের মাধ্যমে আমাদের পরিবারের ব্যয় খুব সুন্দরভাবে নির্বাহ হচ্ছে, আলহামদুলিল্লাহ। আম্মুর ইচ্ছা আমাদের দুই ভাই এবং আমাদের স্ত্রীদের নিয়ে একত্রে বসবাস করতে। অবশ্যই পর্দার মধ্যে। |
| আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ননা করুন ) (Required) | আলহামদুলিল্লাহ, পরিবারের প্রত্যেকেই শরীয়ার মৌলিক বিষয়গুলো ধারণ করে চলার চেষ্টা করে। ঘরের ভেতর পরিপূর্ণ পর্দা মেনে চলার উপযুক্ত পরিবেশ রয়েছে। আমার ভবিষ্যত স্ত্রীর ১০০% পর্দা মেনে চলার মতো পরিপূর্ণ পরিবেশ রয়েছে, আলহামদুলিল্লাহ। ঘরের ভেতরেই রান্নাঘর এবং ওয়াশরুম রয়েছে। পরিবারের অন্যান্য সদস্যরা সবাই ৫ ওয়াক্ত সালাত আদায় করেন। বড় ভাইয়ের দাড়ি আছে এবং তিনি ক্যাম্পাসে থাকাকালীন ১০ দিনের মতো তাবলীগের সফরে সময় লাগিয়েছেন। মাহরাম নন-মাহরাম মেনে চলার বিষয়টি পরিবারের সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, পুরোপুরি এড়িয়ে চলতে না পারলেও অহেতুক নন-মাহরামদের সাথে গল্প বা আড্ডাবাজিতে মেতে ওঠেন না। আল্লাহ তায়ালা মাফ করুক। |
| সুন্নতি দাঁড়ি রয়েছে কি? (Required) | জি, আলহামদুলিল্লাহ |
|---|---|
| পায়ের টাখনুর উপরে কাপড় পরেন?(Required) | জি |
| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? | জি, আলহামদুলিল্লাহ |
| নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) | প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় আলহামদুলিল্লাহ। দ্বীনের বুঝ আসার পর থেকেই নিয়মিত আদায় করা হয়। ২০২০ থেকে নিয়মিত আদায় করা হয়। এছাড়া ছোটবেলা থেকে ৩/৪ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করা হতো। |
| মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? | জি, এ ধরনের পরিবেশ সব সময় এড়িয়ে চলার চেষ্টা করি। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? | জি, আলহামদুলিল্লাহ। ক্যাম্পাসে থাকাকালীন সময়ে পার্শ্ববর্তী এক মক্তবে তাজবিদসহ শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত শেখা হয়েছে, আলহামদুলিল্লাহ। |
| ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? | ঘরের বাহিরে সাধারণত পাঞ্জাবি, পাজামা এবং টুপি পরিধান করা হয়। |
| কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) | প্রচলিত গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী না। আমার রাজনৈতিক আদর্শ হলো আল্লাহ তায়ালার যমীনে আল্লাহর আইন চলবে, অর্থাৎ শরীয়াহ শাসনে বিশ্বাসী আমি। |
| নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? | না |
| মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) | দূরের জিনিস দেখতে সমস্যা হয় বলে চশমা ব্যবহার করতে হয়। এছাড়া তেমন কোনো শারীরিক এবং মানসিক রোগ নেই আলহামদুলিল্লাহ। |
| দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) | ক্যাম্পাসের দাওয়াত ও তাবলীগের (শূরায়ী নেজাম) মেহনতের সাথে যুক্ত আছি। হলে তাবলীগের রুমে থাকা হয়। বেশ কয়েকবার ৩ দিনের জন্য বের হওয়া হয়েছে এবং ৬ দিনের জন্যও বের হওয়া হয়েছে। তবে আমার মাঝে তাবলীগ কেন্দ্রিক কোনো আসাবিয়্যাহ নেই। উম্মাহর মাঝে বিভেদ দূর করে একত্রিত হয়ে কাজ করার মনোবাসনা রয়েছে। এছাড়া, ভার্সিটিয়ান দ্বীনি পরিবারের HRM বিভাগে ২০২৩ সাল থেকে যুক্ত আছি। |
| আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) | জি না |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? (Required) | মাজারে কোনো কিছু চাওয়া, মানত করা কিংবা সিজদাহ করা স্পষ্টতই আল্লাহর সাথে শরীক করার নামান্তর। তবে কেউ চাইলে বিখ্যাত কোনো ব্যক্তির কবর জিয়ারতের উদ্দেশ্যে সেখানে ভিজিট করতে পারে। |
| আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) | ১। নূরের মজলিস, ২। অশ্রু জলে লেখা, ৩। ডাবল স্ট্যান্ডার্ড, ৪। পর্দা গাইডলাইন, ৫। বিপদ যখন নিয়ামত, ৬। চিন্তাপরাধ, ৭। অনেক আঁধার পেরিয়ে, ৮। আখিরাতের সফর |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) | ১। আব্দুল মালেক সাহেব, ২। শায়েখ আহমাদুল্লাহ ৩। মুফতি তারেকুজ্জামান, ৪। তাকী উসমানী সাহেব, ৫। মুফতি হারুন ইজহার সাহেব |
| নিজের সম্পর্কে কিছু লিখুন | লেখালেখি আমার শখ ও আগ্রহের মূল কেন্দ্রবিন্দু। লেখালেখির প্রতি অনুরাগ থেকেই বর্তমানে অনুবাদের কাজে মনোনিবেশ করেছি। বর্তমানে কয়েকটা অনুবাদের কাজ জারি আছে আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানিতে ফাউন্টেন পাবলিকেশন থেকে আমার একটি অনুবাদ কাজ প্রকাশের অপেক্ষায় আছে। পশ্চিমা সভ্যতা কীভাবে মুসলিম নারীদের সহশিক্ষার মাধ্যমে ঘর থেকে বের করে এনে আমাদের পুরো সমাজব্যবস্থা বা ইসলামি কাঠামোকে ভেঙে দিয়েছে, সে সম্পর্কে এই বইয়ে আলোচনা রয়েছে। এছাড়া আরও একটি যৌথ অনুবাদের কাজ তাদের সাথে করা হচ্ছে। সময়ের অপচয় বা অহেতুক আড্ডা আমার একদমই পছন্দ নয়। সর্বদা চেষ্টা করি প্রোডাক্টিভ কোনো কাজে নিজেকে নিয়োজিত রাখতে। পশ্চিমা সভ্যতা, ফেমিনিজম, সেক্যুলার দর্শনকে মনে প্রাণে ঘৃণা করি। আমার স্ত্রী বা পরিবারের কেউ জাহলতকে পছন্দ করবে কিংবা পশ্চিমা কোনো আদর্শকে ধারণ করবে, এটি আমার পক্ষে মেনে নেয়া কষ্টকর। আমি চাই আমার স্ত্রী এধরণের কুলষতা থেকে সম্পূর্ণ মুক্ত থাকবে। বর্তমান সমাজের অনেক বিষয়ই আমার অপছন্দের। যেমন- সোশ্যাল মিডিয়ায় অহেতুক সময়ক্ষেপন, ক্রিকেট-ফুটবল-গেমিং ফ্যান্টাসি, পশ্চিমা মডেলে দাঁড়িয়ে থাকা সমাজ ও রাষ্ট্র কাঠামো। বিলাসিতা কিংবা বিলাসী জীবন ছেড়ে আমি চাই সাদা-মাটা জীবন যাপন করতে। দুনিয়ার পিছনে কেবল অর্থের মোহে আমি ছুটতে চাই না, বরং আমার এই সময়কে কাজে লাগিয়ে কীভাবে আখিরাতের অধিক পুঁজি উপার্জন করা যায় সেই চেতনা ধারণ করি। আমি চাই, আমার স্ত্রীও আমাকে এই ব্যাপারে উৎসাহিত করবে এবং পুঁজিবাদী চিন্তা-চেতনা, ভোগবাদী জীবনকে অপছন্দ করবে। প্রয়োজনের অতিরিক্ত কিছুর কামনা থেকে দূরে থাকবে। আমি স্বপ্ন দেখি একটি আদর্শ দ্বীনি পরিবার ও সমাজের। জীবনসঙ্গী হিসেবে এমন কাউকে পাশে চাই, যিনি এই স্বপ্ন পূরণে এবং দ্বীনের পথে আমার সহযাত্রী হবেন। এর পাশাপাশী অনাগত সন্তানদের উম্মাহর দরদ এবং ব্যথা নিয়ে যুগ সতেচন সন্তান হিসেবে গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করবেন। উম্মাহর সামান্য উপকারে আসতে পারাই আমার পরম চাওয়া। আল্লাহ তায়ালার দেওয়া দুনিয়ার সংক্ষিপ্ত সফরে আমি চাই দ্বীনের জন্য অন্তত ছোট-খাটো কোনো অবদান রেখে যাওয়ার, যা আমার আখিরাতের নাজাতের পাথেয় হিসেবে কাজ করবে। আল্লাহ তায়ালা তাওফিকদাতা। |
| আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় এমন অপশন গুলো সিলেক্ট করুন | প্রযোজ্য নয় |
| কোন মাজহাব অনুসরণ করেন? | হানাফি |
| নজরের হেফাজত করেন? (Required) | চেষ্টা করি |
| দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? | আমি নিজেকে দ্বীন প্রতিষ্ঠার কাজে নিয়োজিত রাখতে চাই। বর্তমানে দ্বীনি বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করার আগ্রহ রয়েছে। তাছাড়া দুনিয়াতে এমন নেক সন্তানদের রেখে যেতে চাই, যারা নিজেরা দ্বীনের কাজ আঞ্জাম দিবে এবং আমাদের আখিরাতের পথচলাকে সাফল্যমণ্ডিত করবে, বিইযনিল্লাহ। |
| অবসর সময় কিভাবে কাটান? (Required) | পড়াশুনা কিংবা লেখালেখি করার চেষ্টা করি৷ |
| কত ওয়াক্ত নামায জামাতের সাথে আদায় করেন? (Required) | ৫ ওয়াক্ত |
| বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) | আপাতত পারিবারিক ভরণপোষণের গুরু দায়ভার আমার এবং বড় ভাইয়ের ওপর রয়েছে। পরিবারের যেকোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে সক্রিয় অংশগ্রহণ থাকে। এছাড়া আমাকে পড়াশোনা এবং চাকরির কারণে ঢাকায় অবস্থান করতে হওয়ায় বাড়ির অন্য কোনো দায়িত্ব পালন করতে হচ্ছে না। তবে আম্মুর নিয়মিত খোঁজ-খবর দায়িত্বশীলতার সাথে নিয়ে থাকি। |
| আপনি কি ধুমপান করেন? (Required) | না |
| অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? | জি |
|---|---|
| বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? | বিয়ে হচ্ছে দ্বীনের অর্ধেক। নিজের ঈমান-আমালকে ঠিক রাখতে এবং ফিতনা থেকে মুক্ত থাকার উদ্দেশ্যে বিয়ে করা। সর্বোপরি আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করায় হলো আমার মূল লক্ষ্য। বিয়ে ইসলামের এমন এক বিধান, যার মাধ্যমে দুটি সত্তা হালালভাবে একত্রিত হয়ে আল্লাহর সন্তুষ্টি অন্বেষণ করে এবং একে অপরের প্রশান্তির কারণ হয়। এর মাধ্যমে স্বামী-স্ত্রী একে অপরের সহযোগী হয়ে ওঠেন। ইসলাম বিয়েকে যতটা সহজ করেছে, আমাদের সমাজ ব্যবস্থায় তা ততটাই কঠিন করে ফেলা হয়েছে। আমার প্রত্যাশা, এসব সামাজিক জটিলতা দূর হয়ে সমাজে আবারও শরীয়াহসম্মত সহজ বিয়ের প্রচলন ঘটবে। বিয়ে করে দায়িত্ব নেওয়ার মাধ্যমে একজন ছেলে ম্যাচিউরড এবং পুরুষে পরিণত হয়। তার মাঝে সবর এবং সহনশীলতা বৃদ্ধি পায়। পুরুষ মূলত তার ওপর অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে সুখ খোঁজে পায়। আমি চাই বিয়ের মাধ্যমে এই গুণগুলো আমার অর্জন হোক। |
| বিয়ের পর স্ত্রীর পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? | জি, ইনশাআল্লাহ |
| বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? | পার্থিব সেক্যুলার শিক্ষায় নিজেকে তথাকথিত এস্টাবলিশ হওয়ার জন্য পড়ালেখায় আমার আপত্তি আছে। যদি হিফয করতে চান অথবা দ্বীনি শিক্ষা অর্জন করতে চান তাহলে আলোচনা সাপেক্ষে করানো যেতে পারে। আমি চাই, বিয়ের পর আমার স্ত্রী আমার তত্ত্বাবধানে কোনো প্রতিষ্ঠান থেকে দ্বীনি শিক্ষা অর্জন করবে। |
| বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? | জি না |
| বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? | আম্মুকে নিয়ে আমাদের ঢাকা শিফট হওয়ার প্ল্যান চলছে। আল্লাহ তায়ালা চাইলে অল্প সময়ের মাঝে আমরা ঢাকা শিফট করবো। এ কারণে বিয়ের শুরুতে হয়তো কিছুদিন বাড়িতে থাকা লাগতে পারে। বিয়েতে সময় লাগলে হয়তোবা ঢাকাতেই একসাথে থাকার সুযোগ হবে ইনশাআল্লাহ্। |
| বিয়ে উপলক্ষে আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে যৌতুক বা উপহার বা অর্থ আশা করবেন কি না? | জি না |
| পাত্র/পাত্রী নির্বাচনে কোন বিষয়গুলো ছাড় দেয়ার মানসিকতা রাখেন? | জেলা |
| বিয়ের পর স্ত্রীর ভরনপোষন চালাতে পারবেন? | হ্যা |
| আপনাার স্ত্রীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? | প্রথমত স্ত্রীর ভরণপোষণ এবং দ্বীন পালনের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা। এছাড়া তার নেক ইচ্ছাগুলো পূরণের চেষ্টা করা। |
| আপনার আহলিয়ার পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? | হ্যা |
| আপনি বিয়ের পর স্ত্রীকে নিয়ে কোথায় থাকবেন? | যৌথ ফ্যামিলিতে |
| বয়স (Required) | ১৭-২৩ বছর বয়সী |
|---|---|
| গাত্রবর্ণ | উজ্জ্বল শ্যামলা, ফর্সা, উজ্জ্বল ফর্সা |
| নূন্যতম উচ্চতা | ৫'১'' |
| নূন্যতম শিক্ষাগত যোগ্যতা | এসএসসি/ আলিম |
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
| জীবনসঙ্গীর পর্দা সম্পর্কে যেমনটা চান- (Required) | অবশ্যই হাত মোজা পা মোজাসহ নিকাব করতে হবে। |
| পেশা (Required) | শিক্ষার্থী/মাদরাসা শিক্ষিকা |
| অর্থনৈতিক অবস্থা | মধ্যবিত্ত/ উচ্চ মধ্যবিত্ত |
| পারিবারিক অবস্থা (Required) | পরিবারের সবাই দ্বীন পালন করে এমন হলে ভালো হয়। |
| জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন | আল্লাহ তাআলা পবিত্র কুরআনে আমাদেরকে স্ত্রী ও সন্তানের মাধ্যমে ‘চক্ষুশীতলতা’ বা প্রশান্তি লাভের দোয়া শিখিয়েছেন। আমার প্রত্যাশা, আমার ভবিষ্যৎ অর্ধাঙ্গিনীও হবেন আমার জন্য তেমনই একজন ‘কুররাতু আইয়ুন’ বা চোখের শীতলতা। আর এই প্রশান্তির মূল ভিত্তি হলো তাকওয়া। যিনি প্রতিটি কাজে আল্লাহকে ভয় করবেন, তিনি নিঃসন্দেহে একজন উত্তম জীবনসঙ্গী হবেন। তাকওয়ার পাশাপাশি আমি এমন কাউকে চাই, যিনি পূর্ণ পর্দানশীন, অল্পে তুষ্ট, বিনয়ী এবং স্বামীর অনুগত। বর্তমান সময়ে মোবাইল বা সোশ্যাল মিডিয়ার ফিতনা থেকে নিজেকে মুক্ত রাখার মানসিকতা থাকাটা জরুরি। আমাদের আদর্শ কোনো সেলেব্রিটি নয়, বরং রাসুল (সা.) এবং সাহাবায়ে কেরাম। তাই দ্বীনি জ্ঞানার্জন এবং কুরআন পাঠে আগ্রহী হওয়াটা বাঞ্ছনীয়, যা পরিবার ও সন্তান পরিচালনায় সহায়ক হবে। আমি চাই আমার জন্য আল্লাহ তায়ালা এমন কাউকে নির্ধারণ করবেন যিনি পরিবারের অন্যান্যদেরকে আমার মতোই যত্ন নিবেন। অন্যান্য বলতে আমার ফ্যামিলিতে দেখার মতো একমাত্র আমার আম্মু আছেন। পারিবারিক আবহে আমি আমার আম্মুর সাথে একত্রে থাকাকে প্রাধান্য দেই। আম্মুর সন্তুষ্টির সাথে আমার আখিরাতের নাজাত জড়িয়ে আছে। সাংসারিক কাজ ও রান্নাবান্নায় নিপুণতা থাকলে জীবন আরও সুন্দর হয়ে ওঠে। সর্বোপরি, যিনি আমার ভালো-খারাপ সময়ে ছায়ার মতো পাশে থাকবেন, আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়াবী যেকোনো স্বার্থ ত্যাগ করবেন এবং আমার সামর্থ্যের ওপর তুষ্ট থাকবেন, এমন একজন দ্বীনি ও পরোপকারী মানুষকেই আমি জীবনসঙ্গী হিসেবে আশা করি। তাছাড়া ভবিষ্যত প্রজন্মকে যুগ সচেতন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যথেষ্ট পড়াশোনা এবং প্যারেন্টিং বিষয়ক গাইডলাইন সম্পর্কে শিক্ষা অর্জন করবেন। ফেমিনিজম বা ইসলামি ফেমিনিজমকে ঘৃণা করতে হবে এবং যেকোনো পর্যায়ের গীবত, তাওরিয়াহ, পরনিন্দা থেকে বেঁচে থাকতে হবে। সহশিক্ষা, পশ্চিমা সভ্যতার প্রতি ঘৃণা থাকতে হবে। আধুনিক ফিতনা সম্পর্কে জ্ঞান এবং তা থেকে বেঁচে থাকার উপায় জানতে হবে। সর্বোপরি, আল্লাহকে সন্তুষ্ট করে আখিরাতে পাড়ি জমানোর ইচ্ছা সবসময় রাখতে হবে। |
| জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) | ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ঢাকা বা এর আশে-পাশের জেলাসমূহ |
| পেশা সম্পর্কিত তথ্য (Required) | শায়খ আহমাদুল্লাহ হাফি. পরিচালিত আস-সুন্নাহ ফাউন্ডেশনে Communication & Development বিভাগে এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত আছি ২০২৫ সাল থেকে। এটি ঢাকার আফতাবনগরে অবস্থিত। আলহামদুলিল্লাহ, আমার উপার্জন সম্পূর্ণ হালাল। প্রতি মাসে এখানে মাসিক হালাকাহ অনুষ্ঠিত হয়ে থাকে, যেখানে পরিবারের সদস্যদের নিয়ে আসার সুযোগ থাকে। তাছাড়া, অল্প খরচে চিকিৎসার সুবিধার্থে এখান থেকে বিভিন্ন প্রাইভেট হাসপাতালের সাথে MOU স্বাক্ষরিত হয়েছে। যার সুবিধা কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা ভোগ করতে পারবে। |
|---|---|
| বিশেষ কিছু যদি জানাতে চান | আমি মূলত দ্বীনি পরিবেশের কারণেই এই প্রতিষ্ঠানকে বেছে নিয়েছি। এই প্রতিষ্ঠানের দ্বীনি মিশন-ভিশন অনেক শক্তিশালী মনে হয়েছে। তাছাড়া, বর্তমান ফিতনার পরিবেশে এমন কর্মস্থল বেছে নেয়া মূলত দ্বীনের তাকাজা থেকে। |
| বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? | হ্যা |
|---|---|
| আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? | হ্যা |
| কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? | হ্যা |
এই বায়োডাটার অভিভাবকের মোবাইল নাম্বার এবং ইমেইল পেতে নিচের বাটনে ক্লিক করুন।
অভিভাবকের সাথে যোগাযোগসর্বমোট ভিউ: 634 ভিউস