| স্থায়ী ঠিকানা | জিরানী বাজার,সাভার,ঢাকা |
|---|---|
| বর্তমান ঠিকানা | জিরানী বাজার,সাভার, ঢাকা |
| কোথায় বড় হয়েছেন? (Required) | নিজ বাড়িতে |
| বায়োডাটার ধরন | পাত্রীর বায়োডাটা |
|---|---|
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
| বর্তমান ঠিকানা | ঢাকা |
| বিভাগ | ঢাকা বিভাগ |
| স্থায়ী ঠিকানা | ঢাকা |
| বিভাগ | ঢাকা বিভাগ |
| জন্মসন (আসল) | ২০০১ |
| গাত্রবর্ণ | উজ্জ্বল শ্যামলা |
| উচ্চতা | ৫'১'' |
| ওজন | ৪০ কেজি |
| রক্তের গ্রুপ | O+ |
| পেশা | ছাত্র/ছাত্রী |
| মাসিক আয় | নেই |
| কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) | জেনারেল |
|---|---|
| আপনি কি হাফেজ? | না |
| দাওরায়ে হাদীস পাশ করেছেন? | না |
| মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল | A |
| মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ | বিজ্ঞান বিভাগ |
| মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন | ২০১৭ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ | বিজ্ঞান বিভাগ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল | A |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন | ২০১৯ |
| স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা | স্নাতক |
| শিক্ষাপ্রতিষ্ঠানের নাম | রাজশাহী বিশ্ববিদ্যালয় |
| পাসের সন | ২০২৫ |
| সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা | স্নাতক |
| অন্যান্য শিক্ষাগত যোগ্যতা | বিশেষ কোন যোগ্যতা রাখি বলে মনে করিনা।অফলাইন-অনলাইন উভয় পদ্ধতিতেই কুরআন প্রশিক্ষণ নেওয়া হয়েছে এবং হলে অবস্থানকালীন নিজের বোঝাপড়া ও পড়াশোনা থেকে হলের মধ্যে বোনেদেরকে কুরআন প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করেছি কেননা আমি সেই দিনের ভয় করি যেদিন জিজ্ঞাসা করা হবে, যে ইলম আমি অর্জন করেছি তার কতটুকু আমল করতে পেরেছি।এছাড়াও দ্বীনি বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করে দ্বীনকে জানার চেষ্টা করেছি নিজেকে গড়তে চেয়েছি।ছোট খাটো বিভিন্ন কোর্স করার চেষ্টা করেছি। ভবিষ্যতে আরও ইলম অর্জনের পথে জীবনসঙ্গীসহ একসাথে হাঁটতে চাই যাতে ইলম অর্জনে একে অপরের বন্ধু হয়ে পেতে পারি রবের সন্তুষ্টি ও সান্নিধ্য। :বর্তমানে Islamic Online Madrasah (IOM) এ ৩ বছর মেয়াদী Bachelor Of Dawah & Islamic Studies এ ২৩১০ ব্যাচের ৬ষ্ঠ সেমিস্টার চলমান রয়েছে। :Tahzib Institute এ শরয়ী রুকইয়াহ কোর্স,ফিকহুন নিকাহ কোর্স চলমান রয়েছে। |
| আপনি কি আইওএমের স্টুডেন্ট? | হ্যা |
|---|---|
| আপনার কোর্সের নাম ও ব্যাচ নম্বর: | Alim Preparatory Course(Bachelor of Dawah & Islamic Studies) ;Batch:2310 |
| পিতার পেশা | প্রবাসী হিসেবে কন্সট্রাকশনের কাজে নিযুক্ত ছিলেন,সুপারভাইজারের দায়িত্বেও ছিলেন।বর্তমানে তিনি আমাদের নিজস্ব জমিজমা দেখাশোনা করেন এবং কনস্ট্রাকশনের কাজে যুক্ত আছেন সুপারভাইজারের দায়িত্বে। বাবা অনেক পরিশ্রম করে আমাদেরকে লালন পালন করেছেন আলহামদুলিল্লাহ।মহান আল্লাহ তার সমস্ত কাজকে সাদাকাহ হিসেবে কবুল করুন।আল্লহুম্মা আমিন |
|---|---|
| মাতার পেশা | ঘরের রাণী (গৃহিণী) |
| বোন কয়জন? | ২জন |
| ভাই কয়জন? | ভাই নেই |
| বোনদের সম্পর্কে তথ্য | বড় আপু:বিবাহিত,মাস্টার্স চলমান ছোট বোন:এস.এস.সি পরিক্ষার্থী |
| চাচা মামাদের পেশা | চাচা বা মামা নেই |
| পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা | আলহামদুলিল্লাহি 'আলা কুল্লি হাল আল্লাহর নেয়ামতে ও রহমতে আমরা নিজস্ব বসতভিটাতেই বসবাস করি।আমাদের আবাদী জমি রয়েছে।বাবা নিজেই কাজের পাশাপাশি জমি দেখাশোনা করেন আবার অনেক সময় বর্গা দিয়ে অন্য মানুষ বা শ্রমিকের মাধ্যমেও আবাদ করা হয়।সম্পূর্ণ ফসলি জমিতে আবাদ করলে ইন শা আল্লাহ পরিবার স্বচ্ছলভাবেই চলতে পারেন আলহামদুলিল্লাহ।সামাজিকভাবেও পরিচিত ও সম্মানিত। |
| আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ননা করুন ) (Required) | আলহামদুলিল্লাহ পর্দা মেইনটেইন করতে তেমন কোন সমস্যা হয়না।তবে প্রথমদিকে এটা মোটেই সহজ ছিল না। আত্নীয়স্বজন, পাড়া-প্রতিবেশী অনেকে অনেক কটু কথা শুনিয়েছে।এখনো যে কথা শুনতে হয়না তা নয়, তবে আল্লাহ তা'য়ালা অনেক সহজ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। পরিবারের সবাই ৫ ওয়াক্ত স্বলাত আদায় করা হয়।বাবার বিষয়টি একটু ব্যতিক্রম। দাঁড়ি রেখেছেন,দ্বীনের বিষয়ে শ্রদ্ধা আছে তবে পুরোপুরি মেইনটেইন করা হয় না। পরিবারে দ্বীন পালনের বিষয়ে দাওয়াহ দেওয়ার চেষ্টা করেছি এখনো চেষ্টারত আছি। আগের তুলনায় দ্বীনি বিষয়ে বেশি আগ্রহ তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা বোনেরা যার যার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করি মাহরাম,নন-মাহরাম মেইনটেইন করতে।এক্ষেত্রে পারিবারিকভাবে আমাদের মা অনেক কিছু স্যাক্রিফাইস করে হলেও আমাদের যথেষ্ট নিরাপত্তা দেন আলহামদুলিল্লাহ ।মা বাইরে বের হলে হিজাব,নেকাব,হাত-পা মোজা পড়ে বের হন।বাবাও এ বিষয়ে এখন অনেকটাই সচেতন আলহামদুলিল্লাহ। বড় ভাইয়া(বড় বোনের জীবনসঙ্গী)বাসায় আসলে তার সামনেও আমরা যাইনা, কথাও বলিনা এবং তিনিও এ বিষয়ে সচেতন আলহামদুলিল্লাহ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস রাখি এর চেয়েও অনেক বেশি সাপোর্ট আমি আমার জীবনসঙ্গীর কাছে পাবো ইন শা আল্লাহ। |
| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? | জি আলহামদুলিল্লাহ। |
|---|---|
| নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) | আলহামদুলিল্লাহ ২০২০ সাল থেকে নিয়মিত। এর আগেও পড়া হয়েছে তবে নিয়মিত ছিল না। |
| মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? | সর্বোচ্চ চেষ্টা করি গাইরে মাহরাম থেকে দূরে থাকার ও অনর্থক কথা বলা থেকে বেঁচে থাকার।নজরের হেফাজতকে গুরুত্ব দিয়ে চলার চেষ্টা করি।ফ্রিমিক্সিংকে অন্তর থেকে ঘৃণা করি।এ দিক থেকে রব্বে কারীম আমাকে হেফাজতে রেখেছেন আলহামদুলিল্লাহ। আশা করি আমার জীবনসঙ্গীও সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবেন, চুল পরিমাণও ছাড় দিয়ে চলবেন না এবং কঠোরভাবে নজরের হেফাজত করবেন।আমি রবের কাছে একজন তাকওয়াবান, পবিত্র চক্ষুর অধিকারীকে চাই যিনি কেবল আমার জন্যই হবেন চক্ষুশীতলকারী।গায়রত,পর্দা,মাহরাম, নন-মাহরম মেইনটেইন করে ক্লাস করার চেষ্টা করেছি।নজর ও কন্ঠের হেফাজতের বিষয়ে সতর্কতা অবলম্বন করে চলার চেষ্টা করেছি।ক্লাস চলাকালীন পুরুষ শিক্ষকদের থেকে চোখকে হেফাজতের চেষ্টা করেছি।নিজেকে আড়ালে রাখার চেষ্টা করেছি। কোন প্রয়োজন হলে মেয়ে সিআর দ্বারা সেটা সম্পাদনের চেষ্টা করেছি।সহপাঠী বোনেদেরকে নোট শেয়ার করে সহায়তার ক্ষেত্রে পর্দা রক্ষা করার চেষ্টা করেছি।শর্তসাপেক্ষে নোট শেয়ার করেছি যেন আমার হাতের লেখা কোন ছেলের চোখে না পড়ে।আমি চাইনি আমার সম্পর্কে কোন ধারণা তাদের মনে আসুক।বিভিন্ন প্রসঙ্গে আলাপ আলোচনার ক্ষেত্রে প্রয়োজন হলেও ছেলেদের নাম উচ্চারণ করা থেকে বিরত থাকার চেষ্টা করেছি।কোন নন মাহরামের নাম উচ্চারণ করাটা আমার কাছে পছন্দনীয় নয়।তাদের সামনেও আমার নাম উচ্চারিত হোক এটাও চাইতাম না। যেকোন পরিস্থিতিতেই ডিপার্টমেন্টাল কোন প্রোগ্রামে কোনদিনই যোগ দেই নি আলহামদুলিল্লাহ।ক্লাসে হঠাৎ করে ছবি তোলার কোন প্রসঙ্গ এলে ক্লাস থেকে বের হয়ে এসেছি। নিজেকে আড়ালে রেখেছি।টিচারদের সাথে রিসার্চ এর কাজ করা এবং তা পাবলিশ করার দুনিয়াবী অনেক সুযোগ হলেও ফেতনার আশংকায় কখনোই তা করিনি।নিজেকে সমস্ত প্রকারের হারাম থেকে বিরত রাখার সর্বোচ্চ চেষ্টা করেছি।আল্লাহই অধিক ভালো জানেন। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? | আলহামদুলিল্লাহি 'আলা কুল্লি হাল |
| ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? | কালো বোরকা,ফুল হিজাব-নেকাবসহ হাত-পা মোজা।আমার কাছে মনে হয় বোরকার ক্ষেত্রে কালো রঙ যেহেতু গায়রতের রঙ কাজেই কালো ছাড়া অন্য কোন রঙের বোরকা পরে বাইরে যাওয়াটা আমার কাছে খুবই অপছন্দনীয় এবং গায়রতহীন মনে হয়।আশা করি আমার জীবনসঙ্গীও এমন ধারণাই পোষণ করবেন। |
| কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) | প্রযোজ্য নয়। |
| নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? | এসবকিছুই অনর্থক এবং গুনাহের পথে নিয়ে যাওয়ার কৌশলমাত্র।এসব থেকে সর্বোচ্চ বেঁচে থাকার চেষ্টা করি।চোখ ও কানের পর্দার বিষয়ে সতকর্তা অবলম্বন করার চেষ্টা করি।কিছু দ্বীনের পথে চলা ব্যক্তিগণ ও এসব নাটক, সিনেমা স্বাভাবিকভাবেই দেখে থাকেন বিশেষ করে ইসলামের ট্যাগ ব্যবহার করে তৈরি নাটক কিংবা সিরিয়াল যেখানে নারীদেরকে বেপর্দাবস্থায় উপস্থাপন করা হয় না'উযুবিল্লাহ। এসবকিছু শয়তানের ধোঁকা ও নফসের তাড়না ছাড়া কিছুই না।আমার জীবনে এমন একজন আসুক যিনি উম্মাহর একজন সচেতন দাঈ হিসেবে হবেন তাকওয়াবান, যিনি রব্বে কারীমের ভয়ে এসবকিছু থেকে নিজেকে হেফাজতে রেখেছেন আলহামদুলিল্লাহ। |
| মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) | আলহামদুলিল্লাহ বড় কোন সমস্যা নেই।খুব কদাচিৎ মাইগ্রেনের ব্যথা হয়।মাঝে মাঝে চশমা পরা হয়, পাওয়ার একচোখে (-০.২৫) অন্যচোখে (-০.৫০)।পর্দার নিয়তেও চশমা পরা হয়। |
| দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) | ব্যক্তিগতভাবে কোন দল বা সংগঠনের সাথে যুক্ত নই তবে দাওয়াহ আমার জীবনের প্রাণস্পন্দন।আল্লাহ তার এই অধম বান্দার দিলে কিছুটা উম্মতের ফিকির পয়দা করেছেন ফলে সবসময় উম্মাহকেন্দ্রিক চিন্তা করতেই বেশি পছন্দ করি। হলের মধ্যে দ্বীনের বিভিন্ন বিষয়ে বোনেদের সাথে আলোচনা-পরামর্শ করা হতো।দ্বীনের পথে চলা সার্কেলের বোনদের সাথে হলের মধ্যেই বিভিন্ন বিষয়ে পোস্টার লাগিয়ে সচেতন করার চেষ্টা করা হতো। দাওয়াহকে জীবনের সার্বক্ষনিক সঙ্গী করে নিতে চাই।জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত দ্বীনের প্রচার করে যেতে চাই,পরিবারের মাঝে দাওয়াহ’র কাজ করে যেতে চাই, নিজেও শিখতে চাই।নবুওয়াতের ধারা শেষ হয়েছে তবে সেই দায়িত্ব এখন মুসলিম উম্মাহকে নিতে হবে।মহান আল্লাহ মুসলিম উম্মাহকে বেরই করেছেন গোটা দুনিয়ার মানুষের কল্যাণের জন্য। আশা করি আমার জীবনসঙ্গীর মাঝে অবশ্যই উম্মতের দরদ থাকবে,ফিকির থাকবে।ফিলিস্তিন কিংবা সিরিয়া যেখানেই মুসলিমরা নির্যাতিত-নিপীড়িত তাদের জন্য তার চোখ অশ্রুসজল হবে, দিলে ব্যথা অনুভূত হবে,আল্লাহর দরবারে হাত উত্তোলন করে দোয়া করবে। উম্মতের জন্য কোন চিন্তা-ফিকির,দরদ না থাকলে মেহেরবানি করে বায়োডাটা না কেনার অনুরোধ রইল।আমি চাই আমার সন্তানের পিতা হবেন উম্মাহর একজন দাঈ যিনি সন্তানকে মুজাহিদ করে গড়ে তুলবেন ইন শা আল্লাহ। |
| আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) | না আলহামদুলিল্লাহ। |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? (Required) | গোটা দুনিয়ার বুকে ধর্মের নাম করে যত ঘৃণ্য কর্মকান্ড আছে তার একটি হল মাজার পূজা যা স্পষ্ট শিরক ও হারাম।আল্লাহ সবাইকে হেফাজত করুন, তার দয়ায় সিক্ত করুন।আল্লহুম্মা আমিন |
| আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) | বেলা ফুরাবার আগে, ফেরা ১,ফেরা ২,তুমি সেই রাণী,সেইভ আওয়ার সিস্টার্স, হিজাব আমার পরিচয়, ম্যারেজ ইন ইসলাম,বিয়ে স্বপ্ন থেকে অষ্টপ্রহর সহ প্রমুখ |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) | শায়খ আহমাদুল্লাহ,খন্দকার আ.ন.ম.আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহি.), মাহমুদ বিন কাসেম,ড.মঞ্জুরে ইলাহি,ড.জাকির নায়েক,আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সহ প্রমুখ |
| বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) | তেমন কোন বিশেষ যোগ্যতা আছে বলে মনে করিনা।ইলমের নূর অন্তরে ধারণ করে রবের সান্নিধ্যই জীবনের লক্ষ্য ও তীব্র আকাঙ্ক্ষা। |
| নিজের সম্পর্কে কিছু লিখুন | অগোছালে ভাবনা থেকে নিজের সম্পর্কে কি লিখবো সেটাই ভাবছি।অন্তরের কথা আসলে অন্তরেই থেকে যায় লিখে বা বলে তা কখনোই পুঙ্খানুপুঙ্খভাবে ব্যক্ত করা সম্ভব নয়। রবের সন্তুষ্টির জন্য ভার্সিটি ছেড়ে চলে এসেছি।ফেতনার পরিবেশ কখনোই আমাকে টানতো না।নিজেকে সব রকমের হারাম থেকে বিরত রাখার চেষ্টা করেছি।দুনিয়ার মোহে ছুটে চলা পরিবেশ থেকে নিজেকে আলিঙ্গন করাতে চাই আখিরাতমুখী পরিবেশে। আমি কেবল রবের সন্তুষ্টিই চাই আর দুনিয়ার ফেতনা থেকে রবের কাছে আশ্রয় চাই। লেখালেখি করতে অনেক ভালো লাগে যদিও ওইভাবে সময় হয়ে উঠে না। আমি বরাবরই উম্মাহকেন্দ্রিক চিন্তা করতে পছন্দ করি।ইজরায়েলী পণ্য, ইন্ডিয়ান পণ্যসহ কাদিয়ানী পণ্য,পশ্চিমা পণ্য ব্যবহার না করার সর্বোচ্চ চেষ্টা করি এবং আশেপাশের বোনেদেরকেও সতর্ক করার চেষ্টা করি। প্রায় প্রতিটি মুসলিমেরই ইচ্ছা থাকে আল্লাহর ঘরকে নিজ চোখে দেখা।আমারও প্রবল ইচ্ছা জীবনসঙ্গীর সাথে আল্লাহর পবিত্র ঘরের উদ্দেশ্যে সফর করা এবং বাইতুল্লাহর মেহমান হওয়া ,প্রাণের চেয়েও প্রিয় নবি (সা.) এর রওজা মোবারক যিয়ারত করা,যার দিলে ছিল উম্মতের জন্য অনেক বেশি দরদ। সবসময় শান্তশিষ্ট থাকতে পছন্দ করি।পরিষ্কার -পরিচ্ছন্ন ও পরিপাটি থাকতে ভালোবাসি। রান্না করতে, মাঝে মাঝে নতুন রেসিপি করতেও পছন্দ করি। হঠাৎ হঠাৎ ডায়েরী নিয়ে বসি,নাশিদ লিখতে ভালো লাগে।ছোট-খাট সবজি বাগান কিংবা ফুলের বাগান করতে, এগুলোর পরিচর্যা করতে ভালোবাসি।বিড়াল পছন্দ করি।বিভিন্ন হাতের কাজ -নকশা করা,কুশি বোনাও ভালো লাগে।সময় অপচয়ের কারণ হবে না এমন, ক্রিয়েটিভ যেকোন হালাল কিছু করতে পছন্দ করি।বই হাদিয়া পেতে ও দিতে অনেক বেশি ভালো লাগে। উপরের এ সবকিছুর জন্য আল্লাহর সন্তুষ্টির নিয়ত করাকে ভালোবাসি। অপচয় করাকে যেমন ঘৃণা করি তেমন কৃপণতাকেও অনেক বেশি অপছন্দ করি।মিথ্যা বলা,আমানতের খেয়ানত,সুদকরে কোনকিছু করা পছন্দ নয়।ফরজ আমলের পরে সুন্নাহ,নফল,মুবাহ আমলকে গুরুত্ব দেই।সাপ্তাহিক রোযা,আইয়ামে বীজের রোযাসহ নফল রোযা পালনের চেষ্টা করা হয়।অল্পে তুষ্টি না থাকা, অতি বিলাসিতা, কাজের ব্যাপারে অলসতা করা,সবকিছুর শুরুতে দ্বীনের বিষয়ে খেয়াল না রাখা পছন্দনীয় নয়।যেকোন কাজে উদ্যমতা না দেখানো,কোন কাজ ছাড়াই অনর্থক অনলাইন আসক্ত হয়ে যাওয়া এই বৈশিষ্ট্যও পছন্দ নয় কারণ অতিরিক্ত স্ক্রলিং করলে সময়ের বারাকাহ কমে যায় ও সম্পর্ক নষ্টের মূল কারণ হয়ে দাঁড়ায়। প্রতিটি মাযহাবের ইমামকে শ্রদ্ধা করি, বাড়াবাড়ি পছন্দ করিনা,আশা করি তিনিও এ বিষয় নিয়ে বাড়াবাড়ি করবেন না। আকিদার ক্ষেত্রে সালাফদেরকে অনুসরণ করার চেষ্টা করছি,আশা করি তিনিও সালাফদেরকে অনুসরণ করবেন।কাদেয়ানী পণ্য, ইজরায়েলি পণ্য,পশ্চিমা পণ্য কিংবা ভারতীয় পণ্য ব্যবহারে অনেক বেশি সতর্ক থাকার ও সর্বোচ্চ পরিহার করে চলার চেষ্টা করি, আশেপাশের মানুষগুলোকেও সচেতন করার চেষ্টা করি।এমন জীবনসঙ্গী চাই যিনি এই পণ্যগুলো বয়কট করে চলেন কিংবা চলার মানসিকতা রয়েছে। শান্তশিষ্ট থাকতে ভালোবাসি,অতিরিক্ত রাগারাগি কিংবা ধমকের সুরে কথা বলা পছন্দ করিনা। কেউ এভাবে কথা বললে মনে আঘাত লাগে, নিজেও এমন আচরণ করা থেকে বিরত থাকার চেষ্টা করি।আল্লাহর সৃষ্টি, নিদর্শন নিয়ে ভাবতে ভালো লাগে,বৃষ্টি ভালো লাগে।ইতিহাস,বিজ্ঞান,প্রযুক্তি এ সবকিছুকে ইসলামের দৃষ্টিকোণ থেকে ভাবতে অনেক বেশি ভালো লাগে।নিশ্চয়ই আল্লাহ মহান,তার প্রতিটি সৃষ্টিই আমাদের জন্য শিক্ষা।বই পড়তে অনেক বেশি পছন্দ করি।কুরআন, বই ও ডায়েরী আমার জীবনের অন্যতম এক সঙ্গী।যেকোন কিছুতে রুচিবোধ সম্পূর্ণ দ্বীনের সাথে যুক্ত, দৃষ্টিকটু কোন বিষয়ও রুচির বিপরীত। ছোটবেলা থেকেই অনেক বেশি স্বপ্ন লালন করতাম।দুনিয়াবি অনেক স্বপ্নই ছিল।রব এই অধম বান্দাকে হয়তো সেই যোগ্যতাও দিয়েছিলেন। এখন আমার জীবনে কেবল একটিই স্বপ্ন তীব্র আকাঙ্ক্ষা সেটা হলো রবের সন্তুষ্টি ও তার দিদার।জীবনের প্রতিটি ধাপে ধাপে অনেক কিছুই স্যাক্রিফাইস করেছি কেবলই রবের সন্তুষ্টির জন্য।রব যদি এই প্ল্যাটফর্মে আমার এবং উনার জন্য কল্যাণ রেখে থাকেন তাহলে উনার উদ্দেশ্যে বলতে চাই-যথাসাধ্য বিনয়ী, সহযোগী ও সবচেয়ে কাছের বন্ধু হওয়ার চেষ্টা করবো।আমি আপনার হক্ব আদায়ের সর্বোচ্চ চেষ্টা করবো এবং আশা করি আপনিও আমার হক্ব আদায়ের সর্বোচ্চ্ চেষ্টা করবেন এবং সব ভালো কাজে সহযোগী ও বন্ধু হবেন,ইলম অর্জনের সঙ্গী হবেন। [প্রদত্ত জন্মতারিখ আসল তারিখের চেয়ে একটু কম বেশি হতে পারে, একদম অ্যাকুরেট তারিখ না জানাতে পেরে অপারগতা প্রকাশ করছি আফওয়ান] |
| আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় এমন অপশন গুলো সিলেক্ট করুন | প্রযোজ্য নয় |
| কোন মাজহাব অনুসরণ করেন? | সালাফি[আহলে হাদিস] |
| নজরের হেফাজত করেন? (Required) | চেষ্টা করি |
| দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? | এমন একটা ভবিষ্যত প্রজন্ম গড়ে যেতে চাই যেখানে শক্তির মূল উৎস হবে তাকওয়া ও নবি প্রেম,যার ফোয়ারা হবে ঈমান।আমার সন্তান যদি ছেলে হয় তাহলে আন্তর্জাতিক মানের দাঈ বানাতে চাই এবং মেয়ে হলে আল্লাহ যেন অন্তরে উম্মতের দরদ পয়দা করে দেন।আমাদের সন্তানকে আমি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিতে চাই।এমনভাবে তারবিয়াহ দিতে চাই যা আমি কখনোই পাইনি,সোনালি যুগের মায়েদের মতো মুজাহিদ করে গড়ে তুলতে চাই।একেকজনকে একেক সেক্টরে পাঠাতে চাই যাতে ইসলামকে সমুন্নত করতে পারে।অভিভাবক হিসেবে আমাদের সন্তানদেরকে উম্মাহর দাঈ হিসেবে রেখে যেতে চাই যার হাত ধরে ইসলামী শাসন কায়েম হবে ইন শা আল্লাহ। সুরা আন'আমের ১৬২ নং আয়াতের উপর আমার দ্বীনের ফিউচার প্ল্যানকে বাস্তবায়ন করতে চাই ইন শা আল্লাহ "বল,নিশ্চয়ই আমার সালাত,আমার কুরবানি,আমার জীবন,আমার মরণ সবকিছু আল্লাহর জন্য যিনি সকল সৃষ্টির রব"। |
| অবসর সময় কিভাবে কাটান? (Required) | অবসর সময়ে গাছ লাগানো হয় ও গাছের পরিচর্যা করা হয়।চেষ্টা করি দ্বীনি কাজে সময় দেওয়ার।এছাড়াও,রান্না করা, বই পড়া,লেকচার শোনা,লেখালেখি করা ইত্যাদি। |
| বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) | বাড়িতে সাধারণত মায়ের ঘরের কাজে,রান্না-বান্নায় সাহায্য করা হয়,ছোট বোনকে পড়ানো হয়।এছাড়াও আশেপাশের ছোট বোনেদেরকে দাওয়াত দেয়ার চেষ্টা করি।বাড়িতে একটা লাইব্রেরি গড়ার চেষ্টা করছি যাতে আশেপাশের বোনেরাও দ্বীন সম্পর্কে জ্ঞান আহরণ করতে পারে।মাঝে মধ্যে খাওয়া বা কাজের ফাঁকে ফাঁকে পরিবারের মাঝে দ্বীনের বিষয়ে জানানোর চেষ্টা করি। |
| নারী-পুরুষ সমঅধীকার বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? (Required) | আলহামদুলিল্লাহ ইসলামই একমাত্র জীবনব্যবস্থা যেখানে নারীদেরকে প্রাপ্য সম্মান ও অধিকার দেওয়া হয়েছে।বর্তমান জামানায় নারীবাদীরা নারীদের সো কল্ড স্বাধীনতা নিয়ে কথা বলে থাকেন যা আদতে পশ্চিমা দর্শন এবং তাদের এজেন্ডা।কিন্তু আফসোস আজ শত শত ভাই-বোনেরা এই ধারনায় বিশ্বাসী হয়ে তাদের পাতানো ফাঁদে পা দিচ্ছে।আল্লাহ আমাদের সকলকে হেফাজতে রাখুন।আল্ল হুম্মা আমিন |
| অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? | জি আলহামদুলিল্লাহ। |
|---|---|
| বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? | বিয়ে এমন একটি পবিত্র বন্ধন যা শুরু হয়েছিল জান্নাতে শেষ ও হবে জান্নাতে।বিয়ের মাধ্যমে অর্ধেক দ্বীন পূর্ণ করে আল্লাহর সন্তুষ্টি ও তার রাসুল(স.)এর ভালোবাসা লাভ করতে চাই।ইচ্ছে আছে আমার বিয়েটা সুন্নাহ পদ্ধতিতে মসজিদে খেজুর ছিটিয়ে হবে এবং ওয়ালিমা হবে বরের বাড়িতে।কারো কোন আপত্তি হলেও আশা করি আমার জীবনসঙ্গী এ বিষয়ে অনেক বেশি সহযোগী হবেন যাতে সাদকায়ে জারিয়াহ হিসেবে আমাদের বিয়ের মাধ্যমে সমাজে একটা সুন্নাহ প্রতিষ্ঠা করে যেতে পারি। দুনিয়ার বুকেই এক টুকরো জান্নাতী পরিবার গড়ে যেতে চাই।দুনিয়ার বুকে সাদকায়ে জারিয়াহ হিসেবে এবং উম্মাহর খেদমতে নেক সন্তান রেখে যেতে চাই।রবের কাছে আকূল প্রার্থনা, যদি ছেলে সন্তান হয় আমার সন্তানকে যেন একজন আন্তর্জাতিক মানের দাঈ হিসেবে আল্লাহ কবুল করেন এবং মেয়ে হলে দিলে যেন অনেক বেশি উম্মতের দরদ পয়দা করে দেন। সর্বোপরি এমন একজোড়া হাত চাই যিনি আমাকে জান্নাতের পথে চলতে অনেক বেশি সহযোগিতা করবেন এবং আল্লাহর জন্যই অনেক বেশি ভালোবাসবেন এবং সুখ,দুঃখ ও ফেতনা সবসময় পাশে থাকবেন,ঢালের মতো আগলে রাখবেন।দুজনের মা বাবাকে দুজনেই নিজেদের মা বাবার মতো ভালোবাসবো।দুনিয়ার বুকে আপনি হবেন আমার জান্নাত আর আমি হবো আপনার জান্নাত ইন শা আল্লাহ। |
| আপনি কি বিয়ের পর চাকরি করতে ইচ্ছুক? | বিয়ের আগে বা পরে কখনোই চাকুরি করার ইচ্ছে নেই,বাইরের পরিবেশে নিজেকে কখনোই প্রকাশ করতে চাই না। আমি আমার জীবনসঙ্গীর সর্বোচ্চ হক্ব আদায় করতে চাই,আমার সন্তান -পরিবারের হক্ব আদায় করতে চাই। একজন আদর্শ কন্যা,জীবনসঙ্গীনি ও জননী হয়ে থাকতে চাই। |
| বিয়ের পর পড়াশোনা চালিয়ে যেতে চান? (ছাত্রী হলে) | সহশিক্ষায় থাকার ইচ্ছে ছিল না।অনার্স কম্পলিট হওয়ার পর মাস্টার্সে এডমিট হওয়ার ইচ্ছে একেবারেই ছিল না।কিছু পরিস্থিতির শিকার হয়ে এডমিট হতে হয়েছে।কিন্তু এই ফেতনাময় পরিবেশে রব হয়তো আমাকে রাখতে চাননি।আমি মাস্টার্স কন্টিনিউ করিনি।আলহামদুলিল্লাহ আমি ভার্সিটি ছেড়ে চলে এসেছি কেবলই রবের সন্তুষ্টির জন্য। চলার পথে যখন চারপাশে নন মাহরাম ছেলেদের উপস্থিতি টের পেতাম তাদের কন্ঠ শুনতাম মনে হতো রব যদি আমাকে এখান থেকে গায়েবীভাবে তুলে নিতেন! আমার কন্ঠও যদি কেউ না শুনতো!আমার উপস্থিতি ও যদি কেউ না বুঝতো!।এই ফেতনার বেড়াজাল ছেড়ে আশ্রয় চাইতাম রবের কাছে, সেই অনুভূতি যে কেমন ছিল তা কেবল রবের কাছেই জমা রয়েছে। আমার কন্ঠ,আমার অবয়ব কখনোই প্রকাশ পাক এটা কখনোই চাইতাম না।এজন্য সহশিক্ষায় পড়াশোনা করতে চাইনা।আমি চাই আমার জীবনসঙ্গী আমাকে সেই জ্ঞান আহরণে অনেক অনেক বেশি সহায়ক হবেন যে জ্ঞান রবের সন্তুষ্টি এনে দেয়,হৃদয়ে প্রশান্তির ঝরণা এনে দেয়। |
| বিয়ের পর চাকরি চালিয়ে যেতে চান? (চাকরিজীবী হলে) | ক্যারিয়ার নিয়ে পরিকল্পনা ছিল তবে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই আমার সকল ইচ্ছে আমি কুরবানি করে দিয়েছি। অবশ্যই কোন চাকুরি করতে চাইনা।দুনিয়ার এই ফিতনা থেকে বেঁচে থাকতে চাই।যেহেতু প্রকৃতি অনেক পছন্দ ও তা রবের স্মরণে অন্তর প্রশান্ত করে, রবের নিদর্শন নিয়ে ভাবনার খোরাক জোগায় তাই যদি আমার জীবনসঙ্গী সহযোগী হোন তাহলে ঘরোয়া পরিবেশে একটা নার্সারি করার ইচ্ছে রয়েছে।সবসময় একজন আদর্শ কন্যা,আদর্শ জীবনসঙ্গিনী,আদর্শ জননী হয়ে থাকতে চাই।আমার পরিবারই আমার সবচেয়ে বড় ক্যারিয়ার। |
| বিয়েতে কেমন মোহরানা নির্ধারন করতে চান? | ছেলের সাধ্যমত আলোচনা সাপেক্ষে |
| পাত্র/পাত্রী নির্বাচনে কোন বিষয়গুলো ছাড় দেয়ার মানসিকতা রাখেন? | আর্থিক অবস্থা ও গায়ের রং |
| আপনার স্বামীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? | বিয়ের পর স্বামী হলো আমার শ্রেষ্ঠ অভিভাবক।ভালো কাজে তার আদেশ মেনে চলা আমার জন্য একান্তই আবশ্যক। আমার কোন ভুল-ত্রুটি হয়ে গেলে সুন্দরভাবে শোধরে দেবেন ঠিক তেমনি আমিও তার কোন ভূল ত্রুটি থাকলে সুন্দরভাবে শুধরে দেওয়ার চেষ্টা করবো।এ বিষয়ে তিনি হবেন আমার আয়না আর আমি হবো তার আয়না। নিজেদের মধ্যে বোঝাপড়ায় সমস্যা হলে নিজেদের মাঝেই মিটিয়ে নেওয়ার মানসিকতা থাকা উচিত। স্বামী-স্ত্রীর সম্পর্কে অন্য কারো হস্তক্ষেপ এমনকি অভিভাবকদের হস্তক্ষেপও জরুরী মনে করিনা। স্বামীর হক যথাযথ পালন করার চেষ্টা করবো এবং তিনিও স্ত্রীর হক্বের বিষয়ে সচেতন হবেন ।শুধু অধিকার সচেতন নন বরং অনেক বেশি দায়িত্ব সচেতন ও হবেন। বন্ধু মহল বা কোথাও আপনার গায়রত নষ্ট হয় এমন কোন ধরনের কাজ আমার তরফ থেকে কখনোই পাবেন না ইন শা আল্লহ এমনকি আপনার নামও বন্ধুমহলে উচ্চারণ করবো না ইন শা আল্লাহ।মানসিকভাবে সবসময় আপনার পাশে থেকে সাহস জোগানোর চেষ্টা করবো, দুঃখে-সুখে সবসময় আমি আপনার ঢাল হয়ে থাকবো ইন শা আল্লহ। আমি ঠিক সেই কথাগুলোই জানালাম যা আমি আপনার থেকেও প্রত্যাশা করি। |
| বিয়ের পর কোথায় থাকতে চান? | স্বামীর বাড়ি |
| বয়স (Required) | ২৫-৩০ |
|---|---|
| গাত্রবর্ণ | কালো, শ্যামলা,উজ্জ্বল শ্যামলা |
| নূন্যতম উচ্চতা | ৫'৬" -৫'৮" |
| নূন্যতম শিক্ষাগত যোগ্যতা | স্নাতক বা স্নাতকোত্তর/সমমান |
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
| জীবনসঙ্গীর দাড়ি বা ইনকাম সম্পর্কে যা চান- (Required) | ইসলামের বিধান মেনে দাঁড়ি থাকা এবং হালাল ইনকাম হওয়া। কোন প্রকার ব্যাংক লেনদেন কিংবা সুদের সাথে যুক্ত না থাকা। |
| পেশা (Required) | উদ্যোক্তা,ব্যবসাকে প্রাধান্য দেওয়া ইচ্ছা রয়েছে। এছাড়াও ছাত্র, সরকারি, বেসরকারি চাকুরি হলেও সমস্যা নেই ইন শা আল্লহ। হালাল উপার্জনে রবের অনেক বেশি বারাকাহ থাকে এজন্য চাই অল্প উপার্জন হোক তবে হালাল হোক।কোন ধরনের ব্যাংকের সাথে লেনলেন না থাকা শ্রেয় এবং সুদের সাথে যুক্ত না থাকা।কর্মক্ষেত্রে নারী থাকলে অবশ্যই কঠোরভাবে নজরের হেফাজত করা এবং গায়রত রক্ষা করে চলা।ব্যবসার ক্ষেত্রে আমানতের খেয়ানত না করা, প্রতারণা না করা, অল্পতে তুষ্ট থাকা,অধিক পরিমাণে সদকা করা। |
| অর্থনৈতিক অবস্থা | নিম্নমধ্যবিত্ত, মধ্যবিত্ত, স্বচ্ছল ও সম্মানিত |
| পারিবারিক অবস্থা (Required) | দ্বীনি পরিবার হলে ভালো হয়।পুরোপুরি না হলেও দ্বীনের বিষয় মেনে চলার প্রবণতা কিংবা এ বিষয়ে শ্রদ্ধা থাকা।দ্বীন পালনে অন্তরায় হয় এমন পরিবেশ আমার জন্য কষ্টকর হয়ে দাঁড়াবে, দুনিয়া দুনিয়া করা চারপাশের পরিবেশ থেকে নিজেকে এমন পরিবেশে আলিঙ্গন করাতে চাই যেখানে দুনিয়ার চেয়ে আখিরাতকে বেশি প্রাধান্য দিবে। অন্তত না দিলেও এ বিষয়ে তারা সচেতন থাকবেন বলে আশা করি।অবশ্যই আমি জীবনসঙ্গীর সহযোগিতাকে প্রাধান্য দিব তবে যেহেতু পরিবেশ মানুষকে প্রভাবিত করে তাই এমন পরিবেশ চাওয়া। আমি একটু প্রশান্তির সন্ধান চাই এতটুকুই কেবল চাওয়া।যেখানে মাহরাম,নন-মাহরাম মেইনটেইন করতে কোন সমস্যা হবে না,সবসময় আতঙ্ক নিয়ে থাকতে হবে না।সবাই হবে পরস্পরের সহযোগী কোন প্রতিদ্বন্দ্বী নয়। |
| জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন | তাকওয়াবান এবং অবশ্যই গায়রতওয়ালা। প্রয়োজনে না খেয়ে থাকবে তবু হারাম-হালালের বিষয়ে কোন আপোস করবেন না।বদমেজাজি বা অল্পতে রেগে যান এমন নন বরং যার মাঝে দৃঢতা আছে,স্পষ্টভাষী,দ্বীনকে অগ্রাধিকার দিয়ে নিজ সিদ্ধান্তে অটল থাকতে পারেন এবং নিজের স্ত্রীকে যথাযোগ্য সম্মান দেয়ার মানসিকতা আছে,অন্য কারো সামনে অপমান করে কথা বলার মানসিকতা নেই।কেউ সমালোচনা করলে নিতে পারা ও ভুলকে সংশোধনের মানসিকতা থাকা।শুধু অধিকার সচেতন নন বরং দায়িত্ব সচেতন ও হবেন। যিনি জামায়াতে সালাত আদায় করে অন্ততে সুকুন অনুভব করেন ।উম্মাহের জন্য কিছু করতে চাওয়া এবং মানুষকে ইসলামের পথে দাওয়াহ দেওয়া এবং খারাপ সঙ্গ ত্যাগ করা।বান্দার হক্বের বিষয়ে সচেতন থাকা ও গিবত পরিহার করে চলা। প্রশস্ত মানসিকতার কেউ যিনি আমাকে সবদিক থেকেই ভালোভাবে বুঝবেন,আমার অনুভুতিগুলোকে রীড করতে পারবেন। বিয়ে কোন প্রতিযোগিতার সম্পর্ক নয় পারস্পরিক সহযোগিতার সম্পর্ক, চাদরে আবৃত ঠিক একটি গোলাপ ফুলের মতো যেখানে বাইরে থেকে কেউ জানতেও পারবেনা সেটাতে কাটা আছে কি নেই।পরস্পরের দোষগুলোকে এভাবেই গোপন রাখবেন ও পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ রাখবেন বলে আশা করি। আশা করি অবশ্যই আপনি আপনার স্ত্রীর বিষয়ে অনেক বেশি গায়রতসম্পন্ন হবেন।স্ত্রীর পর্দার বিষয়ে অনেক বেশি কঠোর হবেন।স্ত্রীর কন্ঠ নন মাহরাম কেউ শুনুক এটা কখনোই চাইবেন না।আমি চাই আপনি এক মুহুর্তের জন্যও আমাকে একা কোথাও যেতে দিবেন না।আমার অবয়বও অন্য কোন পুরুষের সামনে আসুক আপনি তা চাইবেন না।সবসময় ছায়া হয়ে ঢাল হয়ে পাশে থাকবেন।কোন নারী আপনার স্ত্রীর সম্পর্কে অন্য কোন পুরুষের সামনে গিয়ে কিছু বর্ণনা করুক এটা আপনি কখনোই সহ্য করবেন না।সামাজিকতার নামে কখনোই বন্ধুমহল বা আত্নীয় স্বজনের সামনে স্ত্রীকে নিয়ে যাওয়া তো দূরের বিষয় নামও উচ্চারণ করবেন না এতে যতই মানুষের কথা শুনতে হোক না কেন স্ত্রীর বিষয়ে অনেক বেশিই গায়রতসম্পন্ন হবেন।বাসায় মেহমান আসলে নিজেই মেহমানদারি করবেন তবুও স্ত্রীর উপস্থিতি বুঝতে দিবেন না। কথা দিলাম আপনার বিষয়েও আমাকে অবশ্যই অনেক বেশি গায়রতসম্পন্না পাবেন।আপনার গায়রত আর পর্দা রক্ষার জন্য দুনিয়ার সব মানুষের কথাও যদি শুনতে হয় আমি প্রস্তুত তবুও আমি সবসময় আপনার পোশাক হয়ে আপনাকে জড়িয়ে রাখবো ইন শা আল্লহ।বন্ধুমহলে আপনার নাম উচ্চারণ তো দূরের বিষয় আপনার প্রসঙ্গে নূন্যতম কোন কথাও বলতে চাইনা আপনার বিষয়ে কেউ নূন্যতম ধারণা করুক এটাও আমি সহ্য করবোনা ইন শা আল্লাহ। আপন মানুষের কথাও যদি শুনতে হয় শুনবো দুনিয়া তো চূড়ান্ত সফলতা নয়, দুনিয়ার মানুষের জন্য আমি আপনার গাররত কখনোই নষ্ট করবোনা ইন শা আল্লাহ।আমি শুধু চাই আমার কন্ঠ আপনি ছাড়া অন্যকোন পুরুষ না শুনুক, আমার উপস্থিতি না জানুক।আপনি ছাড়া আমার চোখ কোন পরপুরুষের অবয়ব ও না দেখুক।পাত্রী দেখা থেকে শুরু করে বিয়ে, বিয়ের পরবর্তী জীবনে আপনি অবশ্যই আমার অবয়ব ও কেউ না দেখুক এ বিষয়ে সর্বোচ্চ দায়িত্ব ও গায়রতের পরিচয় দিবেন বলে মনে প্রাণে বিশ্বাস রাখি। ( বিয়ের আগে অবশ্যই কোন ছবি বা ভিডিও কলে দেখতে চাওয়া যাবে না।বিয়ের বিষয়ে আপনার দায়িত্বশীলতার পরিচয় দিবেন।যোগাযোগ হবে অভিভাবকের মাধ্যমে। ইস্তেখারা করে বায়োডাটা কেনার অনুরোধ রইল।) বি.দ্র: যদিও বায়োডাটা কেবল একজন সম্পর্কে ধারণা দেয় পরিপূর্ণতা নয়।কাজেই আমাকে পরিপূর্ণ দ্বীনদার না ভাবার অনুরোধ রইল।আমার লেখা পড়ে কারো মনে আঘাত লাগলে আমি ক্ষমাপ্রার্থী। দোয়া করি এই প্লাটফর্মসহ বিয়ে প্রত্যাশিত সকল ভাই-বোনেদেরকে আল্লাহ তাদের জন্য উত্তম সময়ে উত্তম কাউকে উত্তমভাবে মিলিয়ে দিন যাতে সারাজীবন আল্লাহর শোকর আদায় করতে পারেন। |
| জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) | ঢাকা,টাঙ্গাঈল,গাজীপুর, মানিকগঞ্জ |
| পেশা সম্পর্কিত তথ্য (Required) | উদ্যোক্তা,ব্যবসাকে প্রাধান্য দেওয়া ইচ্ছা রয়েছে।এছাড়াও ছাত্র,সরকারি, বেসরকারি চাকুরি হলেও সমস্যা নেই ইন শা আল্লহ। হালাল উপার্জনে রবের অনেক বেশি বারাকাহ থাকে এজন্য চাই অল্প উপার্জন হোক তবে হালাল হোক।কোন ধরনের ব্যাংকের সাথে লেনলেন না থাকা শ্রেয় এবং সুদের সাথে যুক্ত না থাকা।কর্মক্ষেত্রে নারী থাকলে অবশ্যই কঠোরভাবে নজরের হেফাজত করা এবং গায়রত রক্ষা করে চলা।ব্যবসার ক্ষেত্রে আমানতের খেয়ানত না করা, প্রতারণা না করা, অল্পতে তুষ্ট থাকা,অধিক পরিমাণে সদকা করা। |
|---|---|
| বিশেষ কিছু যদি জানাতে চান | আল্লাহর ও বান্দার হক্ব সম্পর্কে সচেতন থাকার চেষ্টা করি।বিশেষ করে বান্দার হক্ব এমন বিষয় যা তার কাছে ক্ষমা না চাইলে মাফ হয় না।ফলে আমার জীবনসঙ্গী যেন বান্দার হক্বের বিষয়ে অনেক বেশি সতর্ক থাকেন।কাউকে কোন কথা বলার আগে দুবার ভেবে বলেন যাতে করে হক্ব ঠিকমতো আদায় করতে পারেন। জীবনসঙ্গীর পরিবার মানে আমার পরিবার এবং আমার পরিবার মানে তার পরিবার।আমার মা বাবা মানে তারও মা বাবা এবং তার মা বাবা মানে আমার ও মা বাবা, এভাবে আমরা দুজন মিলেই 'আমরা' হয়ে থাকতে চাই। আমার ইচ্ছা ছিল চাকুরিতে জয়েন করার তবে শুধুমাত্র রবের সন্তুষ্টির জন্যই দুনিয়াবি এই স্বপ্ন আকাঙখাকে আমি কুরবানি দিয়েছি আলহামদুলিল্লাহ।আশা করি আপনি হবেন আমার মা বাবার প্রতি সন্তানতুল্য। |
| বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? | হ্যা |
|---|---|
| আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? | হ্যা |
| কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? | হ্যা |
এই বায়োডাটার অভিভাবকের মোবাইল নাম্বার এবং ইমেইল পেতে নিচের বাটনে ক্লিক করুন।
অভিভাবকের সাথে যোগাযোগসর্বমোট ভিউ: 1648 ভিউস