female

বায়োডাটা নাম্বার

AH-109526

পাত্রীর বায়োডাটা

অবিবাহিত

চট্টগ্রাম

চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রাম

চট্টগ্রাম বিভাগ

২০০২

উজ্জ্বল শ্যামলা

৫'৩''

৫৪ কেজি

A+

ছাত্র/ছাত্রী

মাসিক আয় বলতে ৫ বছরের অধিক সময় ধরে অর্থাৎ ইসলাম প্র‍্যাক্টিস শুরু করার পর থেকে টিউশনি শুরু করি বাড়িতেই। সেখান থেকেই টুকটাক খরচ করি।


ঠিকানা
স্থায়ী ঠিকানা সাতকানিয়া, চট্টগ্রাম।
বর্তমান ঠিকানা সাতকানিয়া, চট্টগ্রাম
কোথায় বড় হয়েছেন? (Required) গ্রামেই (সাতকানিয়ায়) বড় হয়েছি।
সাধারণ তথ্য
বায়োডাটার ধরন পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
বর্তমান ঠিকানা চট্টগ্রাম
বিভাগ চট্টগ্রাম বিভাগ
স্থায়ী ঠিকানা চট্টগ্রাম
বিভাগ চট্টগ্রাম বিভাগ
জন্মসন (আসল) ২০০২
গাত্রবর্ণ উজ্জ্বল শ্যামলা
উচ্চতা ৫'৩''
ওজন ৫৪ কেজি
রক্তের গ্রুপ A+
পেশা ছাত্র/ছাত্রী
মাসিক আয় মাসিক আয় বলতে ৫ বছরের অধিক সময় ধরে অর্থাৎ ইসলাম প্র‍্যাক্টিস শুরু করার পর থেকে টিউশনি শুরু করি বাড়িতেই। সেখান থেকেই টুকটাক খরচ করি।
শিক্ষাগত যোগ্যতা
কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) জেনারেল
মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল A
মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ বিজ্ঞান বিভাগ
মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন ২০১৮
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ বিজ্ঞান বিভাগ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল A
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন ২০২২
স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা স্নাতক ২য় বর্ষ। (আমার এইচএসসি ব্যাচ ছিল ২০২০। অটোপাশে ভালো রেজাল্টও হয়েছিল। কিন্তু অটোপাশ, ডিপ্রেশন আর আশেপাশের টিটকারি শুনে আমি আবার পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিই ২০২১ এ। আব্বু-আম্মু ভীষণ নারাজ ছিলেন। ভুল করেছিলাম। রসায়ন আমার ভালো হয়েছিল। কিন্তু রসায়নে রেজিস্ট্রেশন নাম্বার ভুল হয়েছিল। পরবর্তীতে ওটা ২২ এ দিই।) ফলাফল: ৪.৫০ এটা বিস্তারিত না লিখলে মনে হতো কিছু অস্পষ্টতা থেকে গেছে। অস্পষ্টতা থাকলে সমস্যার সৃষ্টি হয়।
শিক্ষাপ্রতিষ্ঠানের নাম জাতীয় বিশ্ববিদ্যালয়(পটিয়া সরকারি কলেজ)
পাসের সন শেষ হয়নি।
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক
অন্যান্য শিক্ষাগত যোগ্যতা দুয়েকটা ইলম কোর্স সম্পন্ন করেছি। আইওএমের আলিম কোর্স করার ব্যাপক ইচ্ছে। একবার ভর্তি হতে হতেও আর হতে পারিনি। তবে আল্লাহ তা'আলা কল্যাণ রাখলে ইন শা আল্লাহ একদিন হবে। ওয়ামা তাওফিক্বী ইল্লা বিল্লাহিল আলীয়্যীল আযীম।
IOM তথ্য
আপনি কি আইওএমের স্টুডেন্ট? না
আপনার কোর্সের নাম ও ব্যাচ নম্বর: আলিম কোর্স করার অনেক ইচ্ছে, ইন শা আল্লাহ। সময়, পরিস্থিতির জন্য সম্ভব হচ্ছে না।
পারিবারিক তথ্য
পিতার পেশা চাকরিজীবী
মাতার পেশা গৃহিণী
বোন কয়জন? ১জন
ভাই কয়জন? ১জন
বোনদের সম্পর্কে তথ্য বোন আমার ছোটো। অনার্সে ভর্তি হবে সামনে।
ভাইদের সম্পর্কে তথ্য ভাই একটাই, ক্লাস নাইনে পড়ে; বিজনেস স্টাডিস গ্রুপ।
চাচা মামাদের পেশা আমার আব্বুরা তিন ভাই, এক বোন। -ফুফু সবার বড়। উনি ২০২৩ এর রমাদ্বানে পরকালের বাসিন্দা হয়েছেন। -বড় আব্বু-বড় আম্মু দুজনেই আল্লাহর কাছে চলে গেছেন ৩০-৩৫ বছর আগে। -তারপরের জন মেজো আব্বু। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করে পুলিশের এসআই পদে যোগ দেন বহু বছর আগে, পরে ও.সি হন। ঘুষবিরোধী ও আওয়ামী বিরোধী হওয়ায় উনার প্রমোশন খুব ধীরগতিতে চলছিল। উনি স্থায়ীভাবে সপরিবারে ঢাকায় থাকেন ২৫-২৬ বছর ধরে। মাঝে মাঝে বেড়াতে আসেন। সবার ছোট আমার আব্বু। আমার মামা পাঁচ জন, আলহামদুলিল্লাহ। দুজন ব্যবসায়ী। বড়জন বান্দরবানে চাকরিরত। চতুর্থজন ইসলামি ব্যাংকে কর্মরত। তৃতীয়জন ইয়াং-ওয়ান কোম্পানিতে কর্মরত।
পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে পরিবারের প্রয়োজন পূরণ হয়। সামাজিক অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। জায়গা-জমি আছে যথেষ্ট। সমাজে আমার পরিবার সম্মানিত। শিক্ষিত, সদ্ভাবী, সদাচরণকারী পরিবার।
আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ননা করুন ) (Required) আলহামদুলিল্লাহ পাঁচ ওয়াক্ত সালাত পড়ে। বুঝ হওয়ার পর থেকেই আম্মু-আব্বুকে কখনো সালাত বাদ দিতে দেখিনি। কুরআনও নিয়মিত পাঠ করেন। ফরয কাজগুলো আম্মু-আব্বু কেউই বাদ দেন না। আব্বু যথেষ্ট গায়রতবান। কোনো খারাপ অভ্যাস নেই। তবে একটু বদ-মেজাজী। তবে তিনি দ্বীন আর লেখাপড়ার বিষয়ে খুবই যত্নবান, আলহামদুলিল্লাহ। যদিও তারা পুরোপুরি প্র‍্যাক্টিসিং না, চেষ্টা করছেন, ইন শা আল্লাহ। আমি আর আমার বোন প্র‍্যাক্টিসে আছি, আলহামদুলিল্লাহ। পরিশেষে, হিদায়াত পাওয়ার পর থেকে আম্মু-আব্বুর কাছ থেকে অনেক সাহায্য-সহযোগিতা পেয়েছি, বিশেষ করে আমার আম্মু। বেড়াতে গেলেও মামা-মামী, খালারা পর্দার ব্যাপারে যথেষ্ট সাহায্য করেন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? জি, আলহামদুলিল্লাহ। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামায পড়া হয়৷ছাড়ার কথা কল্পনাও করতে পারি না।
নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) ছোটবেলায় স্বালাত শেখার পর থেকেই নিয়মিত পড়তাম। মাঝখানে কিছু সময় গাফেল ছিলাম। তবে ২০২০-এর শেষের দিকে হিদায়াত পাওয়ার পর থেকে নিয়মিত স্বালাত পড়ি, আলহামদুলিল্লাহ।
মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? অবশ্যই মেনে চলি, আলহামদুলিল্লাহ। এটা না করলে অন্যান্য আমলগুলোতে পরিপূর্ণতা পাওয়া যায় বলে মনে হয় না। যেমন, কেউ একজন নিয়মিত স্বালাত আদায় করে, কুরআন পড়ে, সিয়াম রাখে, কিন্তু ফরয পর্দা করার চেষ্টা নেই, মাহরাম/গায়রে মাহরাম মেনে চলার চেষ্টা নেই, অবাধে চলাফেরা করে, এসব মানে হচ্ছে সে ইসলামকে পরিপূর্ণভাবে ধারণ করে না। অথচ, ইসলামকে পূর্ণাঙ্গভাবে না মানলে সে পুরোপুরি মুসলিম না।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? পারি, আলহামদুলিল্লাহ।
ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? ঘরের বাইরেই বের হই না। ওজরবশত বের হলে অর্থাৎ কলেজের উদ্দেশ্যে কিংবা বেড়াতে, তাহলে অবশ্যই পরিপূর্ণ পর্দা তথা বোরকা, নিকাব, হাত মোজা, পা মোজা পরেই বের হই।
কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) রাজনীতি নিয়ে কোনোকালেই মাথাব্যথা ছিল না। তবে ইসলামি শরীয়াহ আইন কার্যকর হোক এটাই সবসময় চাই।
নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা হিদায়াত করেছেন। ২০২১-এর জানুয়ারিতে একটানে ফোল্ডারের সব গান, ছবি ডিলিট করে দিয়েছিলাম, এখনও মনে আছে। খেলার প্রতি কোনো আগ্রহ নেই।
মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) চশমা ব্যবহার করি।
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) চেষ্টা করি কিছু করতে, আম্মু-আব্বু, ভাইকে, যাতে আল্লাহ তাআলা পরিপূর্ণ পথ দেখান। তাদেরকে বোঝাই। এছাড়া, নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টায় আছি। যেহেতু মেয়েমানুষ, বাড়তি তেমন কিছু করার সামর্থ্যও হয়নি। ইলম অর্জনের চেষ্টায় আছি, কোর্স করে, বইপত্র পড়ার মাধ্যমে। আমি আসলে ইলম অর্জন থেকে কখনোই মাহরুম হতে চাই না, আমৃত্যু। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহিল আলীয়্যিল আযীম।
আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) না, এমন কোনো সুযোগ নেই। তথাকথিত পীরদের এড়িয়ে চলি। অনলাইনে আলেমদের ওয়াজ-নাসীহাহ শুনি। টেলিগ্রামে কয়েকজন দ্বীনি বোনের সোহবতে থাকার চেষ্টা করি। তাদের লেকচারগুলো শোনা হয়।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? (Required) একটা কবর। জিয়ারাহ করা জায়েয। বিশেষত্ব এটাই যে, কবরটা ধর্মীয়ভাবে সম্মানিত কোনো ব্যক্তির হয়।
আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) অনেক আছে। শিকড়ের সন্ধানে, তিনিই আমার রব, তিনিই আমার প্রাণের নবি, এক দীঘল দিনে নবিজী, যুহদ সিরিজ, বেলা ফুরাবার আগে, প্রচলিত ভুল ১, ২, যেমন ছিলেন তিনি।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) জাকির নায়েক হাফিযাহুল্লাহ, খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, শাইখ আহমাদুল্লাহ হাফি., আব্দুল মালেক হাফি., ইফতেখার সিফাত হাফি.
বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) যদিও নিজেকে ভালো বলা, আত্মপ্রশংসা করা আমার পছন্দ নয়, তবুও বলতে হবে তাই বলছি, যেটা মন থেকে করি, মনোযোগ দিয়ে করার চেষ্টা করি। লেখালেখি করার যোগ্যতা আছে, আলহামদুলিল্লাহ। নোটপ্যাডে লিখে রাখি, যেটা মাথায় আসে। পরে ফেসবুক ওয়ালে পোস্ট করি। কথা পেটে চেপে রাখতে পারি, আলহামদুলিল্লাহ। যা পাই, সেটা থেকেই কিছু না কিছু শিখে নেওয়ার একটা প্রবণতা আছে। অবশ্যই ভালো কিছুই শিখি। গীবত করিও না, শুনতেও পছন্দ করি না। হয়তো আরো আছে, মনে পড়ছে না।
নিজের সম্পর্কে কিছু লিখুন যদিও নিজের ব্যাপারে নিজেই বলতে সংকোচবোধ হয়। তবুও এখানে যেহেতু বলতে হচ্ছে, তাই সংক্ষেপে উল্লেখ করছি। আদম সন্তান যেহেতু কিছু না কিছু ভুল-ত্রুটি আমাদের দ্বারা হয়ই। আমাদের শেষ গন্তব্য আল্লাহর কাছে। তাই চেষ্টা করি, আল্লাহর প্রিয় হওয়ার, ভালো কিছুই করার, অবশ্য, ভুল যে হয় না; তা নয়। দুনিয়াবি কাজও আল্লাহর সন্তুষ্টির নিয়তে করলে সেটাও ইবাদাত হিসেবে গণ্য হয়। তাই এটাও অনুসরণ করি। কিন্তু সবসময় এটা মনে থাকে না। -লাইফ-স্টাইল মেইনটেইন করার চেষ্টা করি। অনিয়ন্ত্রিত জীবন-যাপন পছন্দ না। পরিপাটি থাকতে পছন্দ করি। তবে চাকচিক্যতা, আড়ম্বরপূর্ণ জীবনযাপন এড়িয়ে চলি। -মনের পর্দা, শরীরী পর্দার দুটোর ক্ষেত্রেই কঠোর থাকি। চেষ্টা চালিয়ে যাই। -আমি ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্ট দুটোই, ক্ষেত্রবিশেষে। -ওজর ছাড়া বাড়ি থেকে বের হতে পছন্দ করি না। প্রয়োজনবশত কলেজে গেলে এদিক-ওদিক এত খেয়াল না দিয়ে সোজা গিয়ে কাজ শেষ করে বাড়তি সময় না কাটিয়ে আবার সোজা বাড়িতে ফিরি। -সংসারজীবনটাকে আমার কখনোই খারাপ মনে হয়নি। একটু উল্টা-পাল্টা যা হয়, তা আমাদেরই ভুল। দুনিয়াতে এত বিবাহ-বিচ্ছেদ ঘটছে, অনেকেরই বিয়ের উপর থেকে মন উঠে গেছে। কিন্তু, আমি বিশ্বাস করি, আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। তাই তাওয়াক্কুল তাঁর উপরই। সবাই একরকম হয় না। আল্লাহর বহু বহু প্রিয় বান্দা দুনিয়াতে এখনো অবশিষ্ট আছেন। -খুব রাগ হলে কান্না চলে আসে। মানুষের কষ্ট, কান্না, অসহায় মুখ সহ্য হয় না। কারো দুর্ব্যবহার, কটু আচরণ আমি সহ্য করতে পারি না। সারাদিন ওই খারাপ লাগাটা মনে এঁটে থাকে। এমনকি অন্য কেউ অন্য কারোর সাথে দুর্ব্যবহার করলে সেটাও নিতে পারি না। মানুষকে সম্মান করি, বিপরীতে সম্মান পাব এই আশা রাখি।
আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় এমন অপশন গুলো সিলেক্ট করুন প্রযোজ্য নয়
কোন মাজহাব অনুসরণ করেন? হানাফি
নজরের হেফাজত করেন? (Required) চেষ্টা করি
দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? অনেক। প্রথমত, পুরো কুরআন অর্থসহ হিফজ করার নিয়্যত আছে, যতদিন সময় লাগে লাগুক। আম্মাপারার ২৭টি সূরা ইতিমধ্যে অর্থসহ হিফজ করেছি, আলহামদুলিল্লাহ। এইজন্য, কুরআনের অর্থ সহজে বোঝার জন্য আমি দুটো কোর্স সম্পন্ন করেছি। পরিবারের মানুষদের দ্বীনি দাওয়াত দেওয়ার ইচ্ছে আছে। একটা দ্বীনি পরিবেশের মধ্যে সংসার করার ইচ্ছে আছে। সন্তানদের দ্বীনি মানসিকতায় বড় করার ইচ্ছে। আল্লাহ মৃত্যু পর্যন্ত আমার উপর যত দায়িত্ব দিয়েছেন, সবটুকু যাতে ঠিকঠাক পালন করতে পারি। চূড়ান্ত গন্তব্যকে সবসময় মনে রাখার মতো কাজই করতে চাই।
অবসর সময় কিভাবে কাটান? (Required) প্রতিদিন ৩টা টিউশন থাকে বাড়িতে। অবসর তেমন পাই না। ৬০+ ইসলামিক বই আছে, উপন্যাস আছে; ওগুলো পড়ি। কাজের সময় আম্মুকে সাহায্য করি টুকটাক, এছাড়া কয়েক আয়াত হিফজ করতে চেষ্টা করি, ঘুম দরকার হলে ঘুমাই, টুকটাক মোবাইলে লেখালেখি করি, বাচ্চাদের সাথে টুকটাক মজা ইত্যাদি।
বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) টিউশনি ছাড়া আম্মুকে ঘরের কাজে টুকটাক সাহায্য করি। ঘর গোছাই, পরিপাটি রাখি। তাছাড়া, আমরা একক পরিবার তাই এত কাজও থাকে না। টিউশনির টাকা দিয়ে নিজের জন্য বাদবাকি টুকটাক পরিবারের জন্য খরচ করার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ।
নারী-পুরুষ সমঅধীকার বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? (Required) আমি নারী-পুরুষের সমান অধিকারে বিশ্বাস করি না, ন্যায্য অধিকারে বিশ্বাস করি।
বিয়ে সংক্রান্ত তথ্য
আপনার ডিভোর্সের সময়কাল ও কারণ প্রযোজ্য নয়।
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বী, রাজি আছেন।
বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে আমার কাছে বিশেষের থেকেও বিশেষ একটা বিষয়। আমার কাছে বিয়ে মানে অনেক দায়িত্ব, গুরুত্ব, স্নেহ, ভালোবাসা, বিশ্বাস-আশ্বাস, সব মুহুর্তে একে অপরের পাশাপাশি থাকা। নবীর জীবনী পড়লেই এসকল বিষয় ধরা দেয়। বিয়েকে নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ধেক দ্বীন বলেছেন। নিজের অর্ধেক দ্বীনকে বাঁচানোর জন্য বিয়ের জন্য প্রস্তুত আমি। ফিতনাময় পরিবেশ থেকে বাঁচার জন্য একজোড়া হালাল হাতের দরকার আমার। যে হাতের উপর হাত রেখে সবকিছু, খারাপ হোক কী ভালো; ধৈর্যের সাথে মোকাবিলা করব, ইন শা আল্লাহ। আমি নিজেকে ঐ একজনের নিকট সঁপে দিতে চাই, যে ছাড়া আমাকে আর কোনো পরপুরুষ দেখবে না। বিয়ে হলেই আমার উপর একটা পর্দা পড়ে যাবে বিবাহিতার। এটা আমাকে অনেক অনেক ফিতনা থেকে রক্ষা করবে আল্লাহর ইচ্ছায়। পরিশেষে, আমি চাই আমার জীবনসঙ্গী দ্বীনকে সবচে’ উপরে রাখবেন এবং দ্বীন পালনের ক্ষেত্রে কঠোর থাকবেন। কোনো ছাড়াছাড়িও না অথবা বাড়াবাড়িও না। নিজের স্ত্রীর পর্দাসহ তার প্রতিটি ব্যাপারে এবং নিজের চরিত্র সংরক্ষণে খুব সচেতন থাকবেন, ইন শা আল্লাহ।
আপনি কি বিয়ের পর চাকরি করতে ইচ্ছুক? না।
বিয়ের পর পড়াশোনা চালিয়ে যেতে চান? (ছাত্রী হলে) না, সহশিক্ষা সম্পর্কে জানার পর পড়াশোনা ছেড়ে দিতে চেয়েছিলাম। কিন্তু অভিভাবকের চাপে চালিয়ে যেতে হচ্ছে। তবে দ্বীনী পড়াশোনা চালিয়ে যেতে চাই। এক্ষেত্রে হাজবেন্ডকেও হেল্পফুল হতে হবে।
বিয়ের পর চাকরি চালিয়ে যেতে চান? (চাকরিজীবী হলে) এখনো করি না। বিয়ের পর তো প্রশ্নই আসে না।
বিয়েতে কেমন মোহরানা নির্ধারন করতে চান? ছেলের সাধ্যমত আলোচনা সাপেক্ষে
পাত্র/পাত্রী নির্বাচনে কোন বিষয়গুলো ছাড় দেয়ার মানসিকতা রাখেন? গায়ের রং ও জেলা
আপনার স্বামীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? অনেক। প্রথমত, তার সন্তুষ্টির দিকে খেয়াল রাখতে হবে, শর্ত এটাই, সেটা আল্লাহর ফরয বিধানের বিপরীত হতে পারবে না। দ্বিতীয়ত, তার মন খারাপে, তার বিপদে তার পাশে থাকতে হবে। তার দুঃখ-কষ্ট, তার বিপদ মানেই আমার দুঃখ-কষ্ট আর আমার বিপদ। তার যা, আমারও তা। স্বামীর আমানত জান-প্রাণ দিয়ে রক্ষা করার চেষ্টা করব, ইন শা আল্লাহ। সবশেষে, আল্লাহ যাতে অসন্তুষ্ট না হন, এমন কোনো কাজ করা যাবে না।
আপনার আহলিয়ার পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? হ্যা
বিয়ের পর কোথায় থাকতে চান? স্বামীর বাড়ি
যেমন জীবনসঙ্গী আশা করেন
বয়স (Required) ২৮-৩৩
গাত্রবর্ণ শ্যামলা, উজ্জ্বল শ্যামলা।
নূন্যতম উচ্চতা ৫'৮"
নূন্যতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক(সম্মান)
বৈবাহিক অবস্থা অবিবাহিত।
জীবনসঙ্গীর দাড়ি বা ইনকাম সম্পর্কে যা চান- (Required) জীবনসঙ্গীর সুন্নতি দাড়ি থাকতে হবে অবশ্যই। যেমন পরিস্থিতিই আসুক, ইনকাম হালাল হতে হবে।
পেশা (Required) যেকোনো হালাল পেশা।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, উচ্চ-মধ্যবিত্ত।
পারিবারিক অবস্থা (Required) আমি জানি, পরিবারের সব সদস্য দ্বীনদার হয় না। আমি এমন একটি পরিবার আশা করি যেখানে সব সদস্য দ্বীনদার না হলেও দ্বীনকে সম্মান করে, ভালোবাসে। দ্বীন মানা সদস্যকে দ্বীন পালনে সাহায্য করে। নিজের মধ্যেও পুরোপুরিভাবে দ্বীনকে ধারণ করার আশা রাখে। দায়িত্বের বোঝা হিসেবে নয়, পুত্রবধূকে পরিবারের একজন সম্মানিত সদস্য হিসেবে গ্রহণ করবে। স্বামী–স্ত্রীর ব্যক্তিগত জীবন, বোঝাপড়াকে গুরুত্ব দেবে। স্বস্তি, শান্তি বজায় থাকবে। ভুল হলে অপমান অপদস্ত না করে, বুঝিয়ে দেবে। সর্বোপরি, একটা শান্তিময়, সহযোগিতাপূর্ণ, আল্লাহকে ভয় করে চলার চেষ্টা করে এমন একটি পরিবার পাওয়ার আশা রাখি।
জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন এমন একজন জীবনসঙ্গী চাই, যিনি দ্বীনকে সবকিছুর উপরে প্রাধান্য দেবেন। দ্বীনের কোনো বিষয়ে ছাড় দিতে রাজি নন। স্ত্রীকে কঠোর পর্দায় রাখবেন, নিজেও সতর্ক থাকবেন। স্ত্রী ও পরিবারের অন্য সদস্যদের যথাযথ গুরুত্ব ও সম্মান দেবেন, যত্নশীল, আত্মমর্যাদাসম্পন্ন হবেন।সত্যবাদী হবেন। কুরআন সুন্নাহকে কঠোরভাবে অনুসরণের পাশাপাশি সকল মাযহাবকে সম্মান করবেন। শিরক, বিদআত সম্পর্কে জ্ঞান রাখবেন। উত্তম মন-মানসিকতাসম্পন্ন হবেন। সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করবেন। স্ত্রীর বেস্ট ফ্রেন্ড হবেন। ঠিক তেমনটা, যেমনটা আল্লাহ তা'আলা কুরআনে বলেছেন, "তারা তোমাদের পোশাক আর তোমরা তাদের পোশাক।" পোশাক আমাদের ত্রুটিগুলো ঢেকে রাখে, ঠিক তেমনি স্বামী-স্ত্রীও পরস্পরের ভুল-ত্রুটিগুলো পরিবারের অন্যকারো সামনে প্রকাশ করবেন না। তারাই তা একান্তে মিটিয়ে নেবেন।
জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) চট্টগ্রাম বিভাগ কিংবা ঢাকা বিভাগের হলে ভালো। মূল কথা, একজন দ্বীনদার, গায়রতবান, ভালো মনমানসিকতাসম্পন্ন মানুষ হলেই হলো।
অন্যান্য তথ্য
পেশা সম্পর্কিত তথ্য (Required) কোনো পেশায় নেই।
বিশেষ কিছু যদি জানাতে চান দ্বীনকে আমি সম্পূর্ণভাবে মানি এবং চেষ্টা চালিয়ে যাচ্ছি প্রতিনিয়ত৷কাটছাট করে দ্বীন পালন কখনোই করতে চাই না। দ্বীন পালনে জীবনসঙ্গীর সঙ্গ আর সাপোর্ট চাই সবসময়, বাঁধা চাই না কোনো। সোশ্যাল মিডিয়ায় খুব বেশি একটিভ না। হারাম থেকে দূরে থাকি যতটা সম্ভব। সবখানে নন-মাহরামদের এড়িয়ে চলি। কিছু ব্যাপারে পরিষ্কারভাবে জানাতে চাই, পর্দার পরিবেশ নিশ্চিত করতে না পারলে, অনলাইনে ছবি দেওয়া-নেওয়া করতে চাইলে, যোগাযোগ না করার অনুরোধ। পাশাপাশি, যদি মনে করেন, পর্দা করে সব করা যায়, দুনিয়ার সবার সামনে পর্দা করলেও নিজের ভাই, মামা, চাচার সামনে করা যাবে না এবং একাধিক বিয়ে করার ইচ্ছে থাকলে যোগাযোগ করবেন না। হাজবেন্ডের ভাগ সব মেয়ে দিতে পারে না।
কর্তৃপক্ষের জিজ্ঞাসা
বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? হ্যা
আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? হ্যা
কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? হ্যা
যোগাযোগ

এই বায়োডাটার অভিভাবকের মোবাইল নাম্বার এবং ইমেইল পেতে নিচের বাটনে ক্লিক করুন।

অভিভাবকের সাথে যোগাযোগ

সর্বমোট ভিউ: 15 ভিউস