| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? |
জ্বী আলহামদুলিল্লাহ। |
| নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) |
২০২০ এর মাঝ থেকে। |
| মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? |
জ্বী, আলহামদুলিল্লাহ। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? |
আলহামদুলিল্লাহ পারি, আরো শুদ্ধ করার চেষ্টা করছি। |
| ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? |
বোরকা,জিলবাব, চোখ ঢাকা নিকাব,হাত ও পা মোজা আলহামদুলিল্লাহ। |
| কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) |
ইসলামী শারিয়াহ। |
| নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? |
না। |
| মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) |
না, আমার জানা মতে নেই আলহামদুলিল্লাহ। |
| দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) |
না। তবে আমার আব্বু ২০০২ সালে আমাদের গ্রামে একটি নূরানী মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। সেখানে জায়গা- জমি ও আর্থিক সহায়তা দিয়ে সব সময় পাশে ছিলেন। আব্বু সেখানের প্রতিষ্ঠাতা ও আজীবন সভাপতি পদে বহাল ছিলেন,আর গ্রামের মানুষ সামাজিক ভাবে অত্র মাদ্রাসাটি পরিচালনা করতেন । বর্তমানে আব্বুর দায়িত্ব আমার ভাই পালন করছেন। মাদ্রাসার শিক্ষার্থীর সংখ্যা ৩০০ এর অধিক, মাশাআল্লাহ। |
| আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) |
না। |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? (Required) |
মৃত ব্যক্তির জন্য দোয়া করা যাবে, তার নিকট কিছু চাওয়া শির্ক। |
| আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) |
১) নারীদের তাফসিরুল কুরআন, মুহাম্মাদ হবীবুল্লাহ। ২) দরদী মালীর কথা শোনো, আবু তাহের মিছবাহ্। ৩) বাইতুল্লাহর মুসাফির, আবু তাহের মিছবাহ্। ৪) পরানবন্দি, ডা.শামসুল আরেফীন। ৫) সোনালি যুগের মায়েরা, শায়েখ মোখতার আহমাদ। |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) |
১) মুহাম্মাদ আব্দুল মালেক (হাফিযাহুল্লাহ)। ২) মুফতি জুবায়ের আহমেদ (হাফিযাহুল্লাহ)। ৩) আবু তাহের মিছবাহ্ (হাফিযাহুল্লাহ)। |
| বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) |
নেই। |
| নিজের সম্পর্কে কিছু লিখুন |
بسم الله الرحمن الرحيم
আমি শুরুতেই আমার জেনারেলের পড়ালেখা ছাড়ার বিষয়টি ক্লিয়ার করি ইনশাআল্লাহ।
√প্রথমে প্রথমস্তরের পর্দা,রূখসতি আমল কিংবা আজমতি আমল এ বিষয়গুলো সম্পর্কে আমার পরিপূর্ণ ইলম ছিল না। যখন পর্দার প্রথম স্তর সম্পর্কে আমি অবগত হই এবং সহশিক্ষা সম্পর্কে পরিষ্কার ধারণা পাই,তখনই প্রথম স্তরের পর্দায় আগ্রহী এবং সহশিক্ষায় অনাগ্রহী হই। বর্তমানে আমি পর্দার আড়ালে অর্থাৎ প্রথম স্তরের পর্দা পালনের সর্বোচ্চ চেষ্টা করছি,আলহামদুলিল্লাহ ।নিঃসন্দেহে আমি অগ্রবর্তীদের অন্তর্ভুক্ত হতে চাই ইনশাআল্লাহ
[وَالسَّابِقُونَ السَّابِقُونَ]
~অগ্রবর্তীগণ তো অগ্রবর্তীই
√বর্তমানের ফেতনার জামানায় যেকোনো দূরত্বেই মাহারাম ছাড়া সফরে নিরুৎসাহিত করা হয়েছে।আমার একা বের হওয়া একদমই পছন্দ না।একা বের হলে রিক্সাচালক,ট্যাক্সিচালক,অন্য কিছুর প্রয়োজন হলে দোকানিদের সাথে কথা বলার প্রয়োজন পড়ে যেখানে কণ্ঠের পর্দা রক্ষা করা সম্ভব হয় না।
√ফারজে কিফায়া আদায় করতে গিয়ে ফারজে আইনের হক সঠিকভাবে আদায় করতে না পারা।
√বাহ্যিকভাবে শুধু নারীদের জন্য কিছু প্রতিষ্ঠান থাকলেও সেখানে শিক্ষক এবং ছাত্রীর মাঝে কোন পর্দা থাকে না, অর্থাৎ সরাসরি ইন্টারেকশনের মাধ্যমে পড়াশোনা করা হয়।
√সেকুলার শিক্ষা ব্যবস্থা।
√শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হারাম ফ্রি-মিক্সিং পরিবেশ।
√কিছু পুরুষ শিক্ষকদের নারী শিক্ষার্থীদের প্রতি অতি আগ্রহ।
√পর্দার ক্ষেত্রে বাধা প্রদান, বেশিরভাগ শিক্ষক-শিক্ষিকার পর্দার প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি।
√ইসলাম বিদ্বেষী পরিবেশ।
এটি শুধু এক দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান নয় সব প্রতিষ্ঠানেই একই অবস্থা।
আমার এই ডিসিশন এক দুইদিনে নেওয়া নয়। আলহামদুলিল্লাহ,দীর্ঘ সময় উপলব্ধির পরই নেওয়া সম্ভব হয়েছে একমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে। যাদের ওজর আছে তাদের বিষয়টি নিঃসন্দেহে আলাদা তবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো অবস্থানে রেখেছেন এবং উত্তম একটি পরিবারের নেয়ামত দান করেছেন যার ফলে এই সিদ্ধান্তে আসতে আমার জন্য অনেকাংশে সহজ হয়েছে আলহামদুলিল্লাহ।
এখন একটু ব্যক্তিগত আমি সম্পর্কে বলি ইনশাআল্লাহ।
[ اللَّهُمَّ طَهُرْ عَمَلِي مِنَ الرِّيَاءِ]
আমার দ্বীনের সঠিক বুঝ পাওয়া ২০২০ সালে হলেও আমি কখনো উগ্র ছিলাম না আলহামদুলিল্লাহ।আমি ছোটবেলা থেকেই পুরুষ আত্মীয়দের সামনে যেতে অপছন্দ করতাম।নিজের সমবয়সী পুরুষ কাজিনদের সাথে ও কথা বলতাম না, যা দ্বীনের বুঝ আসার পর মাহরাম-ননমাহরাম মেইনটেইনের ক্ষেত্রে অনেক সহায়ক হয়েছে,আলহামদুলিল্লাহ। আমি বর্তমানে পুরোপুরি ঘরে অবস্থান করি,আলহামদুলিল্লাহ ভাইয়াই প্রয়োজনীয় সব জিনিসের ব্যবস্থা করেন।আমার দ্বীনি-ইলম এখনো অনেক ক্ষুদ্র , এর পরিধি ব্যাপক হারে বৃদ্ধির চেষ্টা করছি এবং ভবিষ্যতেও করতে চাই, ইনশাআল্লাহ।আমার কুরআনের তাফসিল পড়তে ভীষন ভালো লাগে।প্রিয় রবের পবিত্র কালাম হিফয করার সুপ্ত ইচ্ছে মনে লালান করছি আমার তিলাওয়াত এখনো ১০০% শুদ্ধ হয়নি এ যাত্রায় পা বারানোর আগে যা যা করা দরকার এখন তার পেছনে কাজ করছি, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাল্লাহু তায়ালার সাহায্য, আমার পরিপূর্ণ চেষ্টা আর আমার মাহরামের সহায়তা থাকলে আমার ইচ্ছে পূরণ হবে,ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ।আমি বেশি ঘুরাঘুরি করতে পছন্দ করি না,ঘরে থাকতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। পরিবারের সাথে সময় কাটাতে ভালো লাগে।গাছ-পালা, পশু-পাখি ভীষণ পছন্দ।সবাইকে রান্না করে খাওয়াতে ভালোবাসি।কেক বানাতে একটু বেশিই ভালো লাগে।কোনো ভুল ত্রুটি অপর পক্ষ ধরিয়ে দিলে,নিজেকে সংশোধনের চেষ্টা করি।অপচয়কারী,মিথ্যাবাদী,ব্যক্তিত্বহীন,অহংকারী মানুষ খুবই অপছন্দ। |
| আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় এমন অপশন গুলো সিলেক্ট করুন |
প্রযোজ্য নয় |
| কোন মাজহাব অনুসরণ করেন? |
হানাফি |
| নজরের হেফাজত করেন? (Required) |
হ্যা |
| দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? |
আমার দ্বীনি ইলম এর পরিধি বৃদ্ধি করার পাশাপাশি নিজের জীবনে তা সঠিকভাবে প্রয়োগ করে যেতে চাই, ইনশাআল্লাহ।উম্মাহাতুল মুমিনীনদের মত একজন উত্তম স্ত্রী, একজন উত্তর মা, সর্বোপরি একজন উত্তম মুসলিমা হিসেবে নিজেকে গড়ে তুলতে চাই। যেখানে আমার মাহরাম হবেন কঠোর গায়রতওয়ালা।আমার থেকে ফোটা ফুলেরা রুখসত থেকে আজিমত পালনে প্রতিযোগিতা করবে,তারা হবেন উম্মাহর প্রতি দায়িত্বশীল,উম্মাহর প্রয়োজনে রব্ব যেন তাদের উত্তমভাবে কবুল করেন এমন যোগ্যভাবেই তাদের তারবিয়াহ দিতে চাই।একটি দ্বীনি পরিবারের স্বপ্ন বুনি যেখানে সবকিছু হবে কুরআন সুন্নাহ মুতাবেক। যেখানে সব ধরনের আয়োজনের কেন্দ্রবিন্দু হবে আখিরাত শুধুই আখিরাত।ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। |
| অবসর সময় কিভাবে কাটান? (Required) |
আসলে অবসর সময়ে ওরকম ধরা বাধা কিছু করা হয় না , কখনো দ্বীনি হালাকা শুনি, ইচ্ছে হলে নতুন কোন রেসিপি ট্রাই করি কখনো বা বই পড়ি আথবা আপুর বাচ্চার সাথে খেলা করি বা ওকে গল্প শুনাই আবার কখনো টুকটাক হাতের কাজ শেখার চেষ্টা করি আবার কখনো দেখা যায় কিছুই করা হয় না।। |
| বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) |
২০২২ সালে আব্বু ইন্তেকাল করেন (আল্লাহ রব্বুল আলামিন আব্বুকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন) তার পর থেকেই আম্মু অনেকটা অসুস্থ হয়ে পড়েন, তাই ঘরের সব কাজই আমরা দুই বোন আর একজন খাদেমা আন্টি মিলে করি আলহামদুলিল্লাহ। মোটামুটি পরিবারের সব দায়িত্বই পালন করা হয়, আলহামদুলিল্লাহ। |
| নারী-পুরুষ সমঅধীকার বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? (Required) |
নারী-পুরুষের অধিকার কখনো সমান হতে পারে না। এটি ফ্যামিনিস্টদের হাস্যকর একটি মতবাদ। |