| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? |
জি,আলহামদুলিল্লাহ। |
| নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) |
আলহামদুলিল্লাহ ক্লাস নাইন থেকে (প্রায় সাত বছর যাবত) |
| মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? |
কষ্ট হয় কিন্তু যথাসাধ্য চেষ্টা করি |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? |
জি আলহামদুলিল্লাহ |
| ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? |
শালীন পোশাক (যাথে ভালোভাবে সতর ঢাকা হয়) |
| কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) |
শরীয়াহই একমাত্র সমাধান,খিলাফত কায়েমেই মুক্তি। |
| নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? |
একদম না । |
| মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) |
এলার্জির সমস্যা আছে। |
| দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) |
এখনও যুক্ত হইনি। কিন্তু প্রবল আগ্রহ এবং নিয়াত আছে দ্বীনের খেদমত করার, নিজেকে এবং নিজের স্ত্রী সন্তান সবাইকে দাঈ ইলাল্লাহ হিসেবে দেখতে চাই ইনশাল্লাহ। |
| আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) |
না |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? (Required) |
আমার কাছে মাজার এবং সাধারণ কবরস্থান একই।এগুলো জিয়ারত করা যাবে কিন্তু এগুলোকে কেন্দ্র করে যেকোনও ধরনের বাড়াবাড়ি,ভণ্ডামি এবং কুকর্ম করাকে আমি বিদাত এবং শিরক মনে করি। |
| আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) |
নির্দিষ্ট ৩ টির নাম বলা মুশকিল। বেলা ফুরাবার আগে,রাহে বেলায়াত,আর রাহিকুল মাখতুম,তোমাকে ভালবাসি হে নবী,রেইনড্রপস সীরাহ,জীবন যেখানে যেমন,কুরআন থেকে নেয়া জীবনের পাঠ,এবার ভিন্ন কিছু হোক,কষ্টিপাথর,আমার সালাত ছুটে গেলো,যে সালাত খুশবো ছড়ায়,তিনি আমার রব,অবাধ্যতার ইতিহাস,প্রত্যাবর্তন,ডাবল স্টেন্ডার্ড,ধুলিমলিন উপহার রমাদান,ফেরা,তাসাউফ ও আত্মশুদ্ধী,ফয়জুল কালাম,আল জাওয়াবুল কাফী,ইহইয়াউ উলুমিদ্দিন,আদ দা ওয়াল দাওয়া,তালবীসে ইবলিস,মাজমাউয জাওয়ায়েদ... |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) |
পছন্দের উলামাগণের সংখ্যা অনেক, তিন জনের নাম বলা মুশকিল। জীবিতদের মধ্যে: শাইখুল ইসলাম মুফতী তাকি উসমানী,মাওলানা তারিক জামিল,মুফতী তারিক মাসউদ,মাওলানা ইলিয়াস গুম্মান,মুফতী আব্দুল ওয়াহীদ কুরাইশি ,মুফতী আব্দুল মালেক,ড.এনায়েতুল্লাহ আব্বাসী,আরিফ বিন হাবীব,আনিসুর রহমান আশরাফি,মুস্তাকুন্নবী কাসেমি,জুনায়েদ আল হাবিব,মামুনুল হক,নজরুল ইসলাম কাসেমী,শায়খ আহমাদুল্লাহ,সাখাওয়াত হোসেন রাজি,আব্দুল হাই সাইফুল্লাহ,আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক,রেজাউল করীম আবরার,আলী হাসান উসামা,আবদুল্লাহ আল আমীন,মমতাজ উদ্দিন বড়দেশী,আব্দুল আহাদ জিহাদী,ইয়াসির ক্বাদি,বিলাল ফিলিপস,মোহাম্মদ হোবলস,বিলাল আসাদ,নোমান আলী খান,হাফিজাহুমুল্লাহ সহ আরও প্রমুখ। আর মৃত দের মধ্যে: ইমাম আজম আবু হানিফা,ইমাম শাফী,ইমাম মালিক,ইমাম আহমাদ বিন হাম্বাল,শায়খুল ইসলাম ইবনে তাইমিয়াহ,ইবনুল কায়্যিম,ইবনুল জাওযি,ইবনু আবিদ দুনিয়া,ইমাম গাজালি,আশরাফ আলী থানবি,আতাউল্লাহ শাহ বুখারী,আনওয়ার শাহ কাশ্মীরি,মুফতী শাফি উসমানী,ড.ইসরার আহমেদ,হাকীম আখতার,আল্লামা ফুলতলী,আল্লামা সাঈদি,ড.লুৎফুর রহমান,ড.আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুমুল্লাহ সহ আরও প্রমুখ। |
| বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) |
এই অধমের তেমন কোনো দ্বীনি যুগ্যতা নেই,তবে একটা হাদীসে পড়েছিলাম যে "আল্লাহ যার কল্যান চান তাঁকে দ্বীনের বুঝ দান করেন" আমি মনে করি আল্লাহ সুবহানাহু তায়ালা আমাকে এই নিয়ামত দিয়েছেন হয়তো নিজের গাফেলতির কারণে তা যতাযথ হাসিল করতে পারছি না। দুনিয়াবী যুগ্যতা বলতে আমি ইংরেজি,হিন্দী এবং উর্দূ ভাষায় অনর্গল কথা বলতে পারি।জাপানিজ ভাষা শিখতেছি বর্তমানে।ভবিষ্যতে আরবি ভাষা শেখার ইচ্ছা আছে ইনশাল্লাহ। |
| নিজের সম্পর্কে কিছু লিখুন |
এটা খুবই কঠিন একটা কাজ!!নিজের মুখে নিজের কথা লেখা!!তারপরও চেষ্টা করি কিছু লেখার; আমি খুবই সাধারণ একজন আল্লাহর বান্দা। আলহামদুলিল্লাহ, আমি একজন সহজ-সরল,সৎ,নিরহংকার এবং ঠান্ডা মেজাজের মানুষ। আমি বিশ্বাস করি, একজন মানুষের আসল পরিচয় তার আখলাক (চরিত্র) এর মধ্যে প্রতিফলিত হয় , আর ভালো চরিত্র একজন মুমিনের আবশ্যিক গুণ। আমি পরিবার, আত্মীয়-স্বজন এবং প্রতিবেশীদের সঙ্গে ভদ্রতা ও সম্মান বজায় রেখে চলি। বিশেষ করে রক্তের সম্পর্ক ঠিক রাখতে এবং রক্ত সম্পর্কের আত্মীয়দের মধ্যে সামান্য দূরত্ব সৃষ্টি হলে সেটার সমাধান করতে আমি সর্বদা অগ্রসর থাকতে চাই। ছোটদের আদর করতে,তাদের সাথে খেলতে,খুনসুটি করতে পছন্দ করি। বড়দের সাথে আদবের সহিত কথা বলার সর্বদা চেষ্টা করি এবং উনাদের সাথে বেয়াদবী করা,মুখের ওপর তর্ক করা থেকে সর্বদা বিরত থাকি । আর আমি নিজেও এটা অপছন্দ করি যে আমার মুখে মুখে কেউ তর্ক করুক। আমি সবার সাথে মুচকি হেসে কথা বলার চেষ্টা করি,কথা যদি নাও হয় তাহলে দূর থেকে তাকালেও মুচকি হেসে তাকানোর চেষ্টা করি,কারণ এটা আমার প্রিয় রাসুলের সাঃ এর অভ্যাস ছিলো। ইসলামিক বই পড়তে ভালোবাসি এবং তারচেয়েও বেশী ভালো লাগে বই গুলো সংগ্রহ করতে। আমি প্রতারণা ,অহংকার,হিংসা,বদমেজাজ,বদ জবান,লোভ এগুলো থেকে নিজেকে সবসময় দূরে রাখার চেষ্টা করি এবং সবসময় ন্যায় এবং হকের পাশে থাকার চেষ্টা করি ।আমি অহেতুক রাগ করা,গালি গালাজ করা,তুচ্ছ কোনো দুনিয়াবি বিষয়ে পেরেশান হওয়া,মানুষের গিবত করা,মিথ্যা কথা বলা,অপচয় করা,নিজের কথার দ্বারা অন্যকে আঘাত দেওয়া,মানুষের উপকার করার পর খোটা দেওয়ার থেকে বিরত থাকি এবং এগুলা খুবই অপছন্দ করি। গরিব-দুঃখী মানুষের কষ্ট দেখলে আমার মধ্যে অন্যরকম একটা আবেগ কাজ করে,ছোটবেলা থেকেই ইয়াতিম-অসহায় এবং ফকির-মিসকিনদের সাহায্য করতে পছন্দ করি। আমি গোপনে সাদকাহ করতে ভালবাসি। আমি সবসময় চেষ্টা করি চলাফেরায়,উঠাবসায়,কথাবার্তায়,আচার ব্যবহারে এবং লেনদেনে কুরআন সুন্নাহকে অনুসরণ করার এবং শরীয়াহ সম্মত জীবন যাপন করার। দ্বীন এবং দুনিয়ার মধ্যে সর্বদা দ্বীনকে প্রধান্য দিয়ে থাকি। |
| আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় এমন অপশন গুলো সিলেক্ট করুন |
প্রযোজ্য নয় |
| কোন মাজহাব অনুসরণ করেন? |
হানাফি |
| নজরের হেফাজত করেন? (Required) |
চেষ্টা করি |
| দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? |
আমি রিসেন্টলি জানতে পারি যে শুধুমাত্র দুনিয়া অর্জনের জন্য অমুসলিম দেশে বসবাস জায়েজ নয়,এরজন্য কয়েকটি শর্ত মানতে হবে! এরপর থেকেই আমি নিয়ত করে ফেলি যে আমি কখনোই এই দেশে (জাপানে) পার্মানেন্ট হবো না,আর যতদিন থাকবো আল্লাহর দ্বীনের দাওয়াহর নিয়ত লালন করবো এবং তাতে আমল করার চেষ্টা করবো। হোক সেটা জাপানিজদের নিকটে অথবা এখানে যেসকল মুসলিমরা থাকে তাদের নিকটে। এমনকি আমি দোয়া করি আল্লাহ যেন আমাকে এতটুকু শক্তি সামর্থ দেন যাতে আমি পুরো পৃথিবীতে দ্বীনের দাওয়াত ও তাবলীগের কাজ করতে পারি। আমার এই জীবনের প্রধান লক্ষ্যই হচ্ছে মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের চির সন্তুষ্টি অর্জন।(জীবনসঙ্গী হিসেবে এমন একজনকে চাই যিনি আমাকে এই সফরে সাহায্য করবে এবং এগিয়ে নিয়ে যাবেন)। একজন মুমিনা,সওয়ালিহা,ত্বয়াহিরা স্ত্রী যার সাথে নিজের অর্ধেক দ্বীন পরিপূর্ণ হবে।যার মাধ্যমে ফিতনা ফাসাদ থেকে নিজের চরিত্র কে হিফাজত করতে পারবো।যাথে দ্বীনের ইলম অর্জন হয়ে উঠে সহজতর।যাথে করে পরবর্তীতে মানসিক,আর্থিক এবং শারীরিকভাবে দ্বীন ইসলামের খিদমতে নিজেকে নিয়োজিত করতে পারবো।যিনি আমাকে এমন একটি পরিবার উপহার দিবে যেখানে থাকবে চক্ষু শীতলকারী সুসন্তান।যারা হবেন একেকজন মুজাহীদ এবং দ্বীনের দাঈ।আমরা দুনিয়াতে না থাকলেও তারা যেন হয় আমাদের পক্ষে সদকায়ে জারিয়াহ। |
| অবসর সময় কিভাবে কাটান? (Required) |
ইসলামিক বই,আর্টিকেল এবং পোস্ট পড়ার চেষ্টা করি।লক্ষ্য থাকে যাতে অবসর সময়কে কাজে লাগিয়ে দ্বীনি জ্ঞান হাসিল করতে পারি। |
| বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) |
আমি তেমন একটা সময় বাসায় থাকি না।কিন্তু সবসময় বাসার যেকোনও কাজে সাহায্য করার জন্য নিজেকে প্রস্তুত রাখি।তা তুচ্ছ থেকে বৃহৎ যাই হোক না কেনো।কাউ কে 'না' বলতে আমার খুব মুখে এবং মনে বাধে। মাঝে মধ্যে এটা আমার দুর্বলতায় ও রূপ নেয়। |