male

বায়োডাটা নাম্বার

AH-115833

হ্যা


প্রাথমিক তথ্য
ব্যবহৃত নাম (Primary) আব্দুল্লাহ আল নোমান রাব্বি
আমি খুঁজছি পাত্রীর বায়োডাটা
জন্ম তারিখ 2001-07-19
জাতীয়তা বাংলাদেশী
IOM তথ্য
আপনি কি আইওএমের স্টুডেন্ট? হ্যা
সাধারণ তথ্য
বায়োডাটার ধরন পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
বর্তমান জেলা ঢাকা
বর্তমান বিভাগ ঢাকা বিভাগ
স্থায়ী জেলা সিরাজগঞ্জ
স্থায়ী বিভাগ রাজশাহী বিভাগ
জন্মসন (আসল) ২০০১
গাত্রবর্ণ উজ্জ্বল শ্যামলা
উচ্চতা ৫'৮''
ওজন ৬৭ কেজি
রক্তের গ্রুপ A+
পেশা ছাত্র/ছাত্রী
মাসিক আয় আলহামদুলিল্লাহ , নিজে ও সন্মানিতা আহলিয়ার খরচ চালানোর যোগ্যতা রয়েছে।
ঠিকানা
স্থায়ী ঠিকানা জেলাঃ সিরাজগঞ্জ, থানাঃ রায়গঞ্জ, গ্রামঃ নলকা কায়েম গ্রাম ।
বর্তমান ঠিকানা আশুলিয়া, সাভার, ঢাকা (ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সংলগ্ন এলাকা)। বর্তমানে পড়াশোনার কারণে এখানে অবস্থান করছি।
কোথায় বড় হয়েছেন? (Required) শৈশব কেটেছে গ্রামের সবুজ-শ্যামল পরিবেশে। পরবর্তীতে বাবার চাকুরির সুবাদে পরিবারের সাথে বিভিন্ন স্থানে থাকা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) জেনারেল
মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল A+
মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ বিজ্ঞান বিভাগ
মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন ২০২০
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ বিজ্ঞান বিভাগ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল A+
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন ২০২২
স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা Undergraduate ( 6 Semester Running )
শিক্ষাপ্রতিষ্ঠানের নাম Daffodil International University,Birulia,Savar
অন্যান্য শিক্ষাগত যোগ্যতা সাইবার সিকিউরিটি রিসার্চ (Cyber Security Research) নিয়ে কাজ করছি , ইন্টারমিডিয়েট লেভেলের কয়েকটা কোর্স করা রয়েছে ।
পারিবারিক তথ্য
পিতার পেশা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ।
মাতার পেশা রব্বাতুল বাইত ।
বোন কয়জন? ১জন
ভাই কয়জন? ভাই নেই
বোনদের সম্পর্কে তথ্য বোন কওমি মাদ্রাসায় চতুর্থ শ্রেণিতে (Class 4) পড়াশোনা করছে
চাচা মামাদের পেশা আমার এক চাচা ফ্রিল্যান্সিং এবং জমিজমা দেখাশোনা করেন। ৩ জন মামার মধ্যে বড় মামা সেনাবাহিনীতে সিনিয়র ওয়ারেন্ট অফিসার, মেজো মামা ব্যবসায়ী এবং ছোট মামা চাকুরির পাশাপাশি নিজস্ব ব্যবসা করছেন; আলহামদুলিল্লাহ্‌ সবাই অর্থনৈতিকভাবে স্বচ্ছল।
পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা আলহামদুলিল্লাহ্‌, আমরা উচ্চ মধ্যবিত্ত পরিবার এবং স্বচ্ছল। সামাজিকভাবেও আমাদের পরিবার এবং আমার বাবা অনেক সম্মানিত
আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ননা করুন ) (Required) আলহামদুলিল্লাহ্‌, আমাদের পরিবারের পরিবেশ দ্বীনদার ও পর্দাশীল। ইসলামের আকীদা ও মৌলিক রুকনসমূহ যথাসম্ভব গুরুত্বের সাথে মানার চেষ্টা করা হয়। বাবা নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত জামায়াতে আদায় করেন এবং রোজা ও অন্যান্য ফরজ ইবাদতে যত্নশীল। আম্মু ও বোন পর্দা পূর্ণাঙ্গভাবে মেনে চলেন। আমাদের পরিবারে হালাল-হারামের ব্যাপারে সতর্ক থাকার চেষ্টা করেন। অনৈসলামিক সংস্কৃতি ও যুগের ফিতনা থেকে দূরে থাকার চেষ্টা করি আলহামদুলিল্লাহ্‌।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? আলহামদুলিল্লাহ্‌। তবে মাঝে মাঝে ফজরের নামাজ কাজা হয়ে যায়।
নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) ৩বছর
মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? জ্বী আলহামদুলিল্লাহ্‌, কঠোরভাবে মানা হয়।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জী আলহামদুলিল্লাহ্‌, তবে তাজবীদসহ আরো শুদ্ধভাবে শেখা হচ্ছে।
ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? পাঞ্জাবি, জুতো, শার্ট, টুপি (তবে খেলাধুলার সময় টি-শার্ট পরিধান করা হয়)।
কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) নাই। একমাত্র রাজনৈতিক দর্শন হলো খিলাফত কায়েম করা।
নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? না, আলহামদুলিল্লাহ্‌।
মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) না।
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) জী, আলহামদুলিল্লাহ। তাবলীগের মেহনতের সাথে সম্পৃক্ততা রয়েছে।
আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) না
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? (Required) মাজারে গিয়ে তাদেরকে ইবাদতের উদ্দেশ্যে বন্দনা করা বা তাদের কাছে দোয়া চাওয়া ইসলামে শিরক।
আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) আর-রাহীকুল মাখতূম, হে আমার প্রিয়তমা, গুনাহ মাফের উপায়। এছাড়া টুক-টাক বই পড়তে ভালোই লাগে আলহামদুলিল্লাহ্‌।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) শাইখ তামীম আল আদনানি, মুফতী ত্বকী উসমানী সাহেব (হাফিজাহুল্লাহ), শাইখ হারুন ইযহার (হাফিজাহুল্লাহ), মুফতি আব্দুল মালেক (হাফিজাহুল্লাহ), উস্তাযে মুহতারাম মুফতী যুবায়ের আহমাদ (হাফিজাহুল্লাহ), মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী (রাহিমাহুল্লাহ) এবং মাওলানা তারিক জামিল (হাফিজাহুল্লাহ)।
বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) আপাতত নেই। আল্লাহ চাইলে পরবর্তীতে দাওরাহ হাদীস শেষ করার ইচ্ছা রয়েছে ইন শা আল্লাহ।
নিজের সম্পর্কে কিছু লিখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি সৃষ্টিকে উদ্দেশ্য ও হিকমতের সাথে সৃষ্টি করেছেন। মানুষের জীবনও উদ্দেশ্যহীন নয় বরং তাঁর ইবাদত, আনুগত্য ও সন্তুষ্টি অর্জনের মধ্যেই এর প্রকৃত সৌন্দর্য। এই সত্যকে হৃদয়ে ধারণ করেই আমি আমার জীবন গড়ার চেষ্টা করি। আমি আল্লাহর এক নগণ্য বান্দা যে নিজের অপূর্ণতা ও দুর্বলতা স্বীকার করে প্রতিনিয়ত তওবা ও ইস্তিগফারের মাধ্যমে রবের দরবারে ফিরে আসতে চায়। আমার অন্তরের গভীরতম বাসনা একটাই—আল্লাহ যেন আমার প্রতি সন্তুষ্ট থাকেন। দুনিয়ার প্রাপ্তি বা অপূর্ণতার চেয়ে তাঁর রিজাই আমার কাছে বেশি মূল্যবান। রাসূলুল্লাহ ﷺ-এর সুন্নাহকে জীবনের মানদণ্ড হিসেবে গ্রহণ করার চেষ্টা করি। পোশাক, আচরণ, কথা বলা, চলাফেরা যতটুকু পারি সুন্নতি আদলে নিজেকে সাজাতে চাই। কারণ আমি বিশ্বাস করি, যে জীবন সুন্নাহর ছায়ায় কাটে সেই জীবনেই বরকত ও প্রশান্তি নেমে আসে। আমি সর্বদা চেষ্টা করি আমার অন্তরকে হিংসা, অহংকার ও রিয়া থেকে পরিশুদ্ধ রাখতে, যেন তা আল্লাহর নূরে আলোকিত থাকে। দুনিয়ার অল্প নিয়ামতেও সন্তুষ্ট থেকে শোকরগুজার বান্দা হতে চাই, কারণ কৃতজ্ঞ হৃদয়ই রহমতের দরজা খুলে দেয়। আমার আমলগুলো যতটা সম্ভব গোপনে রাখার চেষ্টা করি, যেন সেগুলো কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য হয়—মানুষের প্রশংসার জন্য নয়। আর মানুষের মাঝে এমনভাবে চলতে চাই, যেন আমার উপস্থিতি কারও জন্য বোঝা না হয়; বরং সামান্য হলেও উপকারের মাধ্যম হই, অন্তত কারও কষ্টের কারণ না হই। আমার জিহ্বা যেন কারও হৃদয়ে আঘাত না করে এজন্য কম কথা বলাকে প্রাধান্য দিই। সুযোগ পেলেই দরুদ শরীফ পড়তে ভালোবাসি—এতে হৃদয় নরম হয়, চোখে পানি আসে, আর মনে হয় আমি প্রিয় নবীর ﷺ উম্মত হিসেবে কত সৌভাগ্যবান। রাতের নীরবতায়, আকাশের দিকে তাকিয়ে যখন আল্লাহর সাথে নিজের ভাষায় কথা বলি তখন মনে হয় দুনিয়ার সব ভার হালকা হয়ে যায়। সিজদায় মাথা রেখে কাঁদতে পারা—এটাই আমার কাছে সবচেয়ে বড় শান্তি। আমি জানি আমি পূর্ণ নই। ভুল করি, দুর্বল হয়ে পড়ি। কিন্তু আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করি। কারণ আমি চাই না গুনাহ আমার অন্তরকে কালো করে দিক। আমি চাই আমার হৃদয় নরম থাকুক, আল্লাহর স্মরণে সজীব থাকুক। আমি যদি বড় কোনো দাওয়াতি কাজ করতে না-ও পারি, অন্তত এমন হতে চাই না যার দ্বারা দ্বীনের ক্ষতি হয়। মা-বাবার খেদমত, আত্মশুদ্ধি, ইলম অর্জন, উম্মাহর জন্য দোয়া—এসবকেই জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখি। আমি চাই এমন একজন মানুষ হতে, যার উপস্থিতিতে কেউ নিরাপত্তা পায়, যার কথায় কেউ কষ্ট না পায়, যার দোয়ায় কারও উপকার হয়। আমি দুনিয়ায় নয়, আখিরাতের সফলতার স্বপ্ন দেখি। জান্নাতের সেই দিনটির আশায় বাঁচি, যেদিন আল্লাহ বলবেন— "আমি তোমার প্রতি সন্তুষ্ট।"
আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় এমন অপশন গুলো সিলেক্ট করুন
কোন মাজহাব অনুসরণ করেন? হানাফি
নজরের হেফাজত করেন? (Required) হ্যা
দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? আমার দ্বীনি লক্ষ্য হলো নিজেকে এভাবে গড়ে তোলা, যেন আমি উম্মাহর জন্য উপকারী একজন মানুষ হতে পারি। একটি দ্বীনি পরিবার গঠন করতে চাই, যেখানে কুরআন ও সুন্নাহ হবে জীবনের ভিত্তি এবং পর্দা, নামাজ ও হালাল-হারাম মানা হবে স্বাভাবিক অভ্যাস। আমাদের ঘর থেকে যেন দাওয়াত ও নেকির সুবাস ছড়িয়ে পড়ে সমাজে। সর্বোপরি, আল্লাহর সন্তুষ্টিকেই জীবনের চূড়ান্ত সফলতা হিসেবে ধারণ করে এগিয়ে যেতে চাই।
অবসর সময় কিভাবে কাটান? (Required) খেলাধুলা করি, বই পড়ি, আর যেহেতু একাই থাকি, তাই মাঝেমধ্যে নিজেকেই “শেফ সাহেব” ভেবে রান্নাঘরে নেমে পড়ি।
বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) বাড়িতে নিয়মিত থাকা হয় না, তাই দায়িত্ব খুব বেশি পালন করা হয় না। তবে বাড়ি গেলে জমিজমার খোঁজখবর নিই এবং ছোটখাটো কাজে হাত লাগাই। আমার একটা ছোট ছাদ বাগান আছে তার পরিচর্যা করতে ভালো লাগে; আল্লাহর সৃষ্টির এই সৌন্দর্যের যত্ন নেওয়াকেও আমি এক ধরনের আমানত মনে করি।
আপনি কি ধুমপান করেন? (Required) না।
বিয়ে সংক্রান্ত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি আলহামদুলিল্লাহ।
বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে আমার কাছে কেবল সামাজিক একটি সম্পর্ক নয়; এটি একটি ইবাদত, একটি সুন্নাহ, একটি মহান নিয়ামত। দুনিয়ার প্রতিটি হালাল কাজ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়, তবে বিয়েও সেই ইবাদতেরই অংশ যার মাধ্যমে দ্বীনের অর্ধেক পূর্ণ হয় এবং জীবন হালাল ও পবিত্র পথে সুসংগঠিত হয়। এতদিন নিজেকে হারাম সম্পর্ক থেকে হেফাজতে রেখে যে একাকীত্ব জমেছে, তাকে হালাল উপায়ে পূর্ণতা দেওয়ার জন্যই বিয়ের চিন্তা। আমি বিশ্বাস করি, মানসিক প্রশান্তি, হৃদয়ের সঙ্গ, এবং দুনিয়া-আখিরাতের পথে একসাথে চলার যে সাথী তা কেবল একজন নেক আহলিয়ার মাধ্যমেই সম্ভব। বিয়ে এমন এক বন্ধন, যা চরিত্রকে সংরক্ষণ করে, দৃষ্টিকে হেফাজত করে এবং জীবনে বরকত আনে। যখন আল্লাহ হালাল পথকে সহজ করে দিয়েছেন, তখন সেই পথে আগানোই তো উত্তম।
বিয়ের পর স্ত্রীর পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? জী আলহামদুলিল্লাহ্‌। আমি এখানে কোনো ছাড় দিতে রাজি নই।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? আলহামদুলিল্লাহ, আমি চাই আমার স্ত্রী নিরাপদ ও শালীন পরিবেশে দ্বীনি পড়াশোনা চালিয়ে যাক (Online) বিশেষ করে দ্বীনি শিক্ষা, যেন তার ইলম ও তাকওয়া আমাদের উভয়ের কল্যাণ ও বরকত বাড়ায়।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? আফওয়ান, বিয়ের পর আমার আহলিয়া, আমার সম্মান, আমার মাতৃত্বের ঠিকানা। আমি তাকে আল্লাহর পথে ও নেক কাজে উৎসাহ দেবো, কিন্তু চাকরির মাধ্যমে আলাদা হতে দেবো না। তার নিরাপত্তা ও শালীনতা আমার দায়িত্ব। আর তাকে ছাড়া থাকার কথাও চিন্তা করতে পারি না।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? নিজের কাছে ইন শা আল্লাহ।
বিয়ে উপলক্ষে আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে যৌতুক বা উপহার বা অর্থ আশা করবেন কি না? না আলহামদুলিল্লাহ্‌।
পাত্র/পাত্রী নির্বাচনে কোন বিষয়গুলো ছাড় দেয়ার মানসিকতা রাখেন? আর্থিক অবস্থা ও জেলা
বিয়ের পর স্ত্রীর ভরনপোষন চালাতে পারবেন? হ্যা
আপনাার স্ত্রীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? তার ইজ্জত, আহলিয়াত, আমানত ও তাকওয়া রক্ষা করা। আল্লাহর নির্দেশমাফিক তাকে সঠিক পথ দেখানো। আমি সবসময় সচেষ্ট থাকবো যেন সে সুখী, সুরক্ষিত ও নেক পথে থাকে ইন শা আল্লাহ।
আপনার আহলিয়ার পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? হ্যা
আপনি বিয়ের পর স্ত্রীকে নিয়ে কোথায় থাকবেন? স্ত্রীর সাথে আলাদা
অন্যান্য তথ্য
পেশা সম্পর্কিত তথ্য (Required) আলহামদুলিল্লাহ, আমি বর্তমানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং-এ অধ্যয়নের পাশাপাশি আইওএম-এ (IOM) আলিম কোর্স' এর একজন শিক্ষার্থী। পেশাগতভাবে আইওএম-এর ম্যানেজমেন্ট (সাপোর্ট) বিভাগে খিদমতে রয়েছি + টিউশনি করানো হয় এবং ভবিষ্যতে সাইবার সিকিউরিটি এক্সপার্ট হওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছি। দুনিয়াবি শিক্ষার সাথে দ্বীনি ইলমের সমন্বয়ে একটি সুন্নাহভিত্তিক জীবন গড়া আমার প্রধান উদ্দেশ্য।
বিশেষ কিছু যদি জানাতে চান ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা নয়, বরং আল্লাহর ওপর তাওয়াক্কুলই মুমিনের বড় শক্তি। ছাত্র অবস্থায় থাকলেও, আলহামদুলিল্লাহ, আমার আহলিয়ার স্বাভাবিক ভরণপোষণের সামর্থ্য আমার আছে। আমার পরিবার, বিশেষ করে আব্বু-আম্মু আমাকে সব সময় আর্থিক ও মানসিকভাবে সর্বোচ্চ সহযোগিতা করেন। বিয়ের ব্যাপারে তাঁদের সাথে আমার স্পষ্ট মাশওয়ারা হয়েছে; আমার ক্যারিয়ার স্থায়ী না হওয়া পর্যন্ত তাঁরা আমার আহলিয়াকে নিজের মেয়ের মতোই আগলে রাখবেন ইনশাআল্লাহ। সম্মানিতার কাছে আমার বিনীত আরজ, যেহেতু আমি এখনো শিক্ষার্থী, তাই আমার সীমাবদ্ধতাগুলো যেন ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা হয়। আমি বিশ্বাস করি, রিজিকের মালিক একমাত্র আল্লাহ তায়ালা। প্রতিটি মানুষ তার নিজস্ব রিজিক নিয়ে এই দুনিয়ায় আসে। ইনশাআল্লাহ, আমার আহলিয়াও তাঁর বরকতময় রিজিক নিয়েই আমার জীবনে আসবেন। আমি কেবল উসিলা মাত্র, আর আল্লাহর রহমতই আমাদের পাথেয়।
যেমন জীবনসঙ্গী আশা করেন
বয়স (Required) ১৮-২২ বছর।
গাত্রবর্ণ গাত্রবর্ণ শ্যামলা হোক বা ফর্সা—আমার কাছে তাঁর সেই অবয়বটুকুই কাম্য, যা দেখলেই হৃদয়ে প্রশান্তি নেমে আসে। আমি এমন এক জোড়া চোখের শীতলতা চাই, যা আমাকে মানসিক স্বস্তি দেবে এবং প্রতিক্ষণ আল্লাহর শুকরিয়া আদায়ে মুগ্ধ করে রাখবে।
নূন্যতম উচ্চতা ৫'১"
নূন্যতম শিক্ষাগত যোগ্যতা এস এস সি ।
বৈবাহিক অবস্থা অবিবাহিতা।
পেশা (Required) প্রযোজ্য নয়।
অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত-উচ্চমধ্যবিত্ত।
পারিবারিক অবস্থা (Required) সমাজে সম্মানিত। আমার কুফুর সাথে মিললেই হবে। তবে ছাড় দেওয়ার মনমানসিকতা রয়েছে আলহামদুলিল্লাহ।
জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন আমি এমন একজন জীবনসঙ্গিনীর স্বপ্ন দেখি, যার হৃদয়ে তাকওয়ার নূর এবং চরিত্রে সাহসিকতা ও শালীনতার এক অপূর্ব মিতালি থাকবে। আমি প্রত্যাশা করি, তিনি হবেন নিরহংকার ও বিনয়ী; যার প্রতিটি কাজ ও চিন্তা হবে শরীয়াহর সুশীতল ছায়াতলে। আমার জীবনের পথচলায় আমি তাঁকে শুধু স্ত্রী হিসেবে নয়, বরং একজন সচেতন ও দায়িত্বশীল সহযাত্রী হিসেবে পেতে চাই যিনি পরম মমতায় নিজের হকের পাশাপাশি স্বামীর প্রতি তাঁর আমানত ও আনুগত্যের গুরুত্ব অনুধাবন করবেন। আমি চাই, আমাদের ছোট্ট ঘরটি নেক আমল আর ইলমের আলোয় এক টুকরো জান্নাতে পরিণত হোক। তাঁর ধৈর্য হবে আমাদের বিপদের ঢাল, আর তাঁর নম্রতা হবে আমাদের সুখের চাবিকাঠি। আমি বিশ্বাস করি, একজন আল্লাহভীরু ও গুণবতী নারীই পারেন একটি পরিবারে বরকতের দুয়ার খুলে দিতে। ইনশাআল্লাহ, আমাদের এই বন্ধন কেবল দুনিয়াতেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা আমাদের দুজনকে হাতে হাত রেখে জান্নাতুল ফিরদাউসের চিরস্থায়ী সুখের ঠিকানায় পৌঁছে দেবে।
জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) উত্তরবঙ্গের দিকে হলে উত্তম, তবে ছাড় দেওয়ার মনমানসিকতা রয়েছে আলহামদুলিল্লাহ।
কর্তৃপক্ষের জিজ্ঞাসা
বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? হ্যা
আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? হ্যা
কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? হ্যা
যোগাযোগ

Unlock this biodata contact information with 1 gem.

Login to unlock contact

সর্বমোট ভিউ: 227 ভিউস