| স্থায়ী ঠিকানা | মোহাম্মদপুর, ঢাকা |
|---|---|
| বর্তমান ঠিকানা | মোহাম্মদপুর, ঢাকা |
| কোথায় বড় হয়েছেন? (Required) | মোহাম্মদপুর, ঢাকা |
| বায়োডাটার ধরন | পাত্রের বায়োডাটা |
|---|---|
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
| বর্তমান ঠিকানা | ঢাকা |
| বিভাগ | ঢাকা বিভাগ |
| স্থায়ী ঠিকানা | ঢাকা |
| বিভাগ | ঢাকা বিভাগ |
| জন্মসন (আসল) | ১৯৯৫ |
| গাত্রবর্ণ | উজ্জ্বল শ্যামলা |
| উচ্চতা | ৫'৮'' |
| ওজন | ৬৩ কেজি |
| রক্তের গ্রুপ | O+ |
| পেশা | ব্যবসা |
| মাসিক আয় | ৩০,০০০ -৫০,০০০, অনেক উঠানামা থাকে ব্যবসায়। |
| কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) | জেনারেল |
|---|---|
| মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল | A+ |
| মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ | বিজ্ঞান বিভাগ |
| মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন | ২০১২ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ | বিজ্ঞান বিভাগ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল | A |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন | ২০১৪ |
| স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা | বিবিএ মার্কেটিং |
| শিক্ষাপ্রতিষ্ঠানের নাম | ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি |
| পাসের সন | ২০১৮ |
| সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা | মাস্টার্স , ঢাকা ইউনিভার্সিটি ইএমবিএ -ইন্টারন্যাশনাল বিজনেস। |
| অন্যান্য শিক্ষাগত যোগ্যতা | অনলাইনে ফ্রি কোর্স করা হয়। ডিজিটাল মার্কেটিং , ভিডিও এডিটিং , এ আই নিয়ে কাজ জানি। মূলধারার বিপরীতে পড়াশোনা ভালো লাগে - যেমন বিওলা ইউনিভার্সিটি সাইকোলজি নিয়ে লেকচার শোনা , খাবার -স্বাস্থ্য নিয়ে জানা। আমার ইসলাম নিয়ে জানা-বিষয়টা নিয়ে পড়াশোনা করতে গিয়ে। ইন্টারফেইথ নিয়ে ঘাটাঘাটি করা , ইসলামিক লেকচার সিরিজও শোনা হয়। ব্যবসা /বিয়ে যেকোনো কাজের আগে তা নিয়ে জানা এবং সে সম্পর্কিত সুন্নাহ নিয়ে জানার চেষ্টা থাকে। আসলাফ একাডেমির ম্যারিজ প্রিপারেশন কোর্স করা আছে। |
| আপনি কি আইওএমের স্টুডেন্ট? | না |
|---|---|
| আপনার কোর্সের নাম ও ব্যাচ নম্বর: | প্রযোজ্য না |
| পিতার পেশা | অবসরপ্রাপ্ত (কেমিক্যাল ব্যবসায়ী,ছিলেন , নিজের ব্যবসা ) |
|---|---|
| মাতার পেশা | গৃহিণী |
| বোন কয়জন? | ১জন |
| ভাই কয়জন? | ভাই নেই |
| বোনদের সম্পর্কে তথ্য | একজন ছোট বোন আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এ “আন্তর্জাতিক সম্পর্ক ” ডিপার্টমেন্টে . |
| চাচা মামাদের পেশা | তিনজন চাচা এবং তিনজন ফুপু দুইজন মামা আর একজন খালা আছেন । সকলেই মধ্যবিত্ত জীবনযাপন করছেন আলহামদুলিল্লাহ্। |
| পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা | মধ্যবিত্ত আলহামদুলিল্লাহ্।পৈতৃক বাড়িতে অবস্থানরত। পারিবারিক ভাবে সম্মানিত। পরিবারের বেহিসাবি খরচ নেই তেমন - আল্লাহ ভালো রাখসেন। |
| আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ননা করুন ) (Required) | নিজের দ্বীনের বুঝ খুব ভালো বলি না - কিন্তু পরিবার আমার নামাজ রোজায় সীমাবদ্ধ আর দশটা পরিবারের মতোই। তারা মানুষ হিসেবে বর্তমানে খারাপ বা লোক ঠকায় খায় এমন না। তবে আমি মনে করি আল্লাহর সাথে দেখা হওয়ার আগে আরো আমলদার হওয়া প্রয়োজন আমিসহ পরিবারের সবার। |
| সুন্নতি দাঁড়ি রয়েছে কি? (Required) | হ্যা |
|---|---|
| পায়ের টাখনুর উপরে কাপড় পরেন?(Required) | হ্যা |
| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? | হ্যা |
| নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) | ৪-৫ বছর |
| মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? | চেষ্টা করি |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? | না ,শিখা চলমান রেখেছি। |
| ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? | শার্ট প্যান্ট . |
| কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) | খিলাফত |
| নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? | মাঝে মাঝে গেম খেলি -খুব রেগুলার না। - এভোয়েড করা যায় যদিও। |
| মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) | চশমা পড়ি , ছোট বেলার অসুস্থতার কারণে পিঠে চিকেন পক্স এর মত দাগ রয়ে গেছে , সামান্য পাকা চুল আছে। |
| দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) | যেহেতু আমি দ্বীনদার ছিলাম না ,সেক্যুলারিজমের সমস্যা গুলা বুঝি। আশেপাশের মানুষ গুলার চিন্তা ভাবনাকে চ্যালেঞ্জ করি - ইসলামী সমাধান গুলা দেখাই। আমার আশেপাশের মানুষ মিনিমাম নামাজী - বাকিদের চেষ্টা করি মসজিদমুখী করতে। কথার ফাঁকে ফাঁকে ইসলামের শিকড়টা তুলে ধরতে, বুঝাতে। নিজের পরিবারের ভিতরও একই চেষ্টা করি। তবে হেদায়াত আল্লাহর হাতে আমার কাজ আমি করি দায়মুক্তি যতটুকু হই আর আপন মানুষের সবথেকে ভালোটাই তো চাব - জান্নাতের চেয়ে ভালো কি আছে ? |
| আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) | না |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? (Required) | শিরক |
| আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) | অস্তিত্বের সংঘাত , প্যারাডক্সিক্যাল সাজিদ - খুব বেশি বই পড়া হয় না ইন্টার এর পর লেকচার বা ডিবেট শুনি । |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) | শেখ আহমেদ দিদাত ,শেখ জসিমুদ্দিন রাহমানী , শেখ হারুন ইজহার। সমসাময়িক আসিফ আদনান ,শামসুল আরেফিন শক্তি ,আল ইন্তিফাদা এদের ভালো লাগে। তবে আমার অন্ধ ভক্তি নাই - আমি অনেককে দ্বীন থেকে বের হয়ে যেতে দেখেছি আস্তে আস্তে আবার ঢুকতেও দেখেছি আস্তে আস্তে। |
| বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) | কম্পিউটার ,ইন্টারনেট ,সফটওয়্যার এ কিছু যোগ্যতা আছে. |
| নিজের সম্পর্কে কিছু লিখুন | অন্যান্যদের দ্বীনের উপর আগ্রহ আর খেদমত দেখলে আসলে নিজেকে নিয়ে বলতে সংকোচ লাগে। তবে দ্বীন নিয়ে যদি আমার চিন্তা ভাবনা জানতে চান কাদের অনুসরণ করি তাদের সমন্ধে জানলে আঁচ করতে পারবেন আশা করি। যদিও দ্বীনি ক্ষেত্রে খুব যোগ্য হয়ে উঠি নাই এখনো, আশা রাখি আল্লাহ একদিন কবুল করবেন তার দ্বীনের জন্যে।আদর্শিক বিষয়ে কঠোরতা থাকতো দ্বীনের বুঝের আগে এখন দ্বীন রক্ষায় কিছু কঠোরতা অবলম্বন করা লাগে। আমি কলেজ জীবন পর্যন্ত ফ্রীমিক্সিং এ ছিলাম না। ইউনিভার্সিটিতে সব ধরণের মানুষের সাথে চলা হইসে , মানুষ মোটামুটি ভরসা করতো ,এখনো করে। গান - মুভি - মাহরাম নন মাহরাম যা হারাম জেনেছি ছেড়েছি ।নমনীয়তা ,স্বচ্ছতা , হালকা ঠাট্টার মধ্যে থাকা পছন্দ - কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে শক্ত ভাবে নেয়া হয়। আমার নফল আমল খুব বেশি না কিন্তু হারাম থেকেও যত পাড়া যায় দূরে থাকি। হালাল হারাম মানার ক্ষেত্রে سَمِعْنَا وَأَطَعْنَا . তবে দুর্বলতা আছে অনেক সেটা মানি। ফরজ নড়চড় হয় না বলতে গেলে। এছাড়া আপনি যদি কিছুটা দ্বীনি পরিবেশহীন পরিস্থিতির মধ্যে বড় হোন আমার জায়গাটা বুঝবেন আমার মনে হয়। তবে আমি নিয়ত রেখেছি আমার তৌফিকে যতটা পরিবেশ দেয়া সম্ভব বা দ্বীনি শিক্ষার ব্যবস্থা করা সম্ভব করব। আমি আশা করি আল্লাহ স্ত্রী-সন্তান হিসাবে এমন কাউকে দিবেন যার সাথে চিন্তা ভাবনা মিলে। আল্লাহর কাছে আখিরাতে সর্বোচ্চটা চাই , দুনিয়াতে ততটুক চাই যেটা আখিরাতের জন্যে উত্তম। |
| আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় এমন অপশন গুলো সিলেক্ট করুন | প্রযোজ্য নয় |
| কোন মাজহাব অনুসরণ করেন? | সালাফি[আহলে হাদিস] |
| নজরের হেফাজত করেন? (Required) | চেষ্টা করি |
| দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? | নিজেকে আরো দ্বীনের দিক থেকে গোছানো। কুরআন ঠিকমতো পড়তে আর অর্থ আর তাফসীরসহ বুঝতে পাড়া। কুরআন আর নিজের মধ্যে সম্পর্ক দৃঢ় রাখা। আরবিটা বাংলার ভাষার মত রপ্ত হওয়া। নিজের পরিবারটাও একই ভাবে রাখা। দ্বীনচ্যুত যাতে না হয়। আমার নিজের কিছু দ্বীন বিষয়ে ঘাটতি আছে - চেষ্টা করবো পরিবারের সেগুলা না থাকে।খারাপ পরিবেশের প্রভাব যেন আমার পরিবারে না পরে। দ্বীনের মূল বিষয়গুলা সন্তানকে নিজে শিক্ষা দেয়া। আমি অনেক ইসলাম কেন্দ্রিক প্রতিষ্ঠানের থেকে এমন মানুষ দেখেছি যার ইলম আছে কিন্তু ঈমান নাই ধরণের - এরকম যেন না হয়। বাইরের মানুষের ক্ষেত্রে ইচ্ছা তারা যাতে নিরাপদ আর ইখলাসের সাথে দ্বীনের চর্চা করতে পারে ওই পরিবেশ/কমিউনিটি তৈরী। এমন ভাবে সব করা যাতে নিজের মধ্যে রিয়া না জন্মায়। আল্লাহ ও আশা করি আমাকে ব্যবহার করে ভালো কিছু করায় যাতে আমি আখিরাতে যা চাই সেটা পাই। |
| অবসর সময় কিভাবে কাটান? (Required) | পডকাস্ট ,লেকচার , কাজ নিয়ে প্ল্যানিং , ইসলামী প্রশ্নোত্তর ঘাটা , গেম |
| কত ওয়াক্ত নামায জামাতের সাথে আদায় করেন? (Required) | ৫ ওয়াক্ত চেষ্টা করি , ৪ ওয়াক্ত এভারেজ . |
| বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) | টুকটাক বাজার ,যে কাজের জন্যে জানায় তাই করি । |
| আপনি কি ধুমপান করেন? (Required) | না |
| আপনার ডিভোর্সের সময়কাল ও কারণ | প্রযোজ্য না। |
|---|---|
| বিবাহিত অবস্থায় আবার কেন বিয়ে করতে চাচ্ছেন ? | প্রযোজ্য না। |
| অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? | রাজি |
| বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? | স্বাভাবিক মানুষের মতো পরিবারের ইচ্ছা আল্লাহ আমাকে দিসেন।আরেকটা মানুষের দায়িত্ব নেয়া ইবাদত মনে করি । আর নিজেকে হেফাজত করা। |
| বিয়ের পর স্ত্রীর পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? | কঠোর পর্দায় রাখার নিয়ত রেখেছি। তৌফিক ও আছে। আল্লাহ বাকিটা সহজ করুক। কথা দিতে ভয় লাগে, কিন্তু আমি চাই না বৌ এর ছায়া কেউ দেখুক , পরিবারেরও ওই ভাবে বলা। |
| বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? | ইসলামিক জ্ঞান অর্জন করতে দিতে সম্যসা নাই। আর প্রয়োগিক দুনিয়াবী জ্ঞান। |
| বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? | না |
| বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? | আমার সাথে সাথেই । |
| বিয়ে উপলক্ষে আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে যৌতুক বা উপহার বা অর্থ আশা করবেন কি না? | না |
| পাত্র/পাত্রী নির্বাচনে কোন বিষয়গুলো ছাড় দেয়ার মানসিকতা রাখেন? | আর্থিক অবস্থা ও গায়ের রং |
| বিয়ের পর স্ত্রীর ভরনপোষন চালাতে পারবেন? | হ্যা |
| আপনাার স্ত্রীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? | পর্দায় রাখবো, সমস্যা জনক মানুষ থেকে দূরে রাখব, সাধ্যমত ভরণপোষন আর দুনিয়ার জীবনে যতটুকু সাহায্য করা সম্বভ আমার পক্ষে করবো ইনশাআল্লাহ । মোটামোটি ইসলামিক হকগুলা সম্পর্কে অবগত , আমার চেষ্টা থাকবে আদায় করা। মানুষ হিসাবে কমতি থাকতে পারে , আশাকরি একজন আরেকজনকে মানায় চলতে পারবো লক্ষ্য এক থাকলে। |
| আপনার আহলিয়ার পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? | হ্যা |
| আপনি বিয়ের পর স্ত্রীকে নিয়ে কোথায় থাকবেন? | যৌথ ফ্যামিলিতে |
| বয়স (Required) | ২৪ এর নিচে |
|---|---|
| গাত্রবর্ণ | গুরুত্বপূর্ণ না |
| নূন্যতম উচ্চতা | ৪'১০'' -৫''৫' |
| নূন্যতম শিক্ষাগত যোগ্যতা | এইচ এস সি/আলিম /দাওরায়ে হাদিস |
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
| জীবনসঙ্গীর পর্দা সম্পর্কে যেমনটা চান- (Required) | আমি মনে করি একটা মানুষের দ্বীনের কিছু বেপারে নিজ থেকে আগ্রহ থাকা লাগে। আমি থাকি বা না থাকি সে নিজ দায়িত্বে আল্লাহর সন্তুষ্টির জন্যে নিজেকে আবৃত, গোপন বা অস্পষ্ট রাখে। |
| পেশা (Required) | গৃহিনী |
| অর্থনৈতিক অবস্থা | নিম্নমধ্যবিত্ত ,মধ্যবিত্ত (স্বাবলম্বী পরিবার)। মোটাদাগে পিতা সম্মানিত পেশার ছিল বা আছে আর পরিবার ঢাকায় স্থায়ী।(পারিবারিক চাহিদা) |
| পারিবারিক অবস্থা (Required) | স্বচ্ছল, সামাজিক ভাবে মর্যাদা সম্পন্ন ও পরিচিত। |
| জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন | আমি আরেক পুরুষের আদরের কন্যা নিতেছি , আমি চেষ্টা করবো আমার দিকে গাফিলতি না থাকে ,কিন্তু তাকে কিছু নিয়ম এর ভিতর থাকা লাগবে। আমি চাই আমার কন্যা তার মাকে অনুকরণ করতে পারে ,ছেলে বাবাকে। মোটাদাগে যদি বলি নফল আমল থেকে উত্তম আখলাক আমি অগ্রাধিকার দেই। আপনি আমার জীবন সহজ করেন , আল্লাহর কথা স্মরণ করান, আপনার বিশ্বস্ততা নিয়ে চিন্তা করা লাগে না, দায়িত্ব পালন করেন এমন ,ইনশাআল্লাহ এর বিপরীতে একই পাবেন।। আমি এটাও মানি আপনার ত্রুটি থাকবে / ব্যার্থতা থাকবে। তবে ইসলামের শিকড় মজবুত , ফরজ নড়বড়ে না আর পরিছন্ন চরিত্রের ক্ষেত্রে ছাড় দিবো না। নিচে কিছু গাইডলাইন দিচ্ছি কেমন মেয়ে চাচ্ছি : ১//আনুগত্যশীল , তাকে আমি চাই সমস্যা থেকে সরায় রাখতে , আর কথা শুনলে পারবো। অন্ধ আনুগত্যের প্রয়োজন নাই , আমার সম্পর্কে খোঁজ নিবেন। ভরসা করার মতো হইলে ভরসা করবেন।আমি মনে করি আল্লাহর নির্দেশ অনুযায়ী যদি আনুগত্য থাকে তাহলে ৮০% সমস্যা থাকবে না আমাদের , আর আমি জানি আমি আমার কথার উপর দায়বদ্ধ থাকব কাজেই অকারণে বেদিক নিবো না আমি। ২//নামাজ পর্দায় মিনিমাম ৩ বছর অভস্ত হওয়া লাগবে। যতটুকু ইসলামিক না হইলেই না , হওয়া লাগবে। ইসলামের গোড়ার বিষয়গুলা জানা , ফরজ ইবাদত,পর্দা , সন্তানের ক্ষেত্রে ইসলাম আগে মূলনীতিতে চলা। ৩//বিয়ের পর সোশ্যাল একাউন্টে একজনেরটায় অপরজনের একসেস থাকবে। প্রাইভেসি লাগলে এই বায়োডাটা এড়ায় যাবেন। ৪//প্রেম ছিল , অতীত ছিল , টাইম পাস্, অস্বাভাবিক কোনো সম্পর্ক ছিল , ভারী ফ্রী মিক্সিং ছিল , ছেলে বন্ধু আছে / নিয়ে চলেন, ছেলেদের সাথে হাসাহাসি , ঘোরাঘুরি, সোশ্যাল ফ্রেন্ডলিস্ট/ ফলোয়ার বেশি, এমন কেউ সম্পূর্ণ বাদ। আপনার তওবা থাকতে পারে , কিন্তু আমার মেনে সংসার করা সম্ভব না। আমি বায়ো ডাটা দিলে রিজেক্ট কইরেন। ৫// গান , নাটক , নাচ, টিকটিক, টুরিজম এর সাথে যুক্ত ছিলেন এমন কাউকে চাচ্ছি না, দ্বীনি বুঝ আসার পর সোশ্যাল মিডিয়ায় পর্দাসহ ছবি আছে এটাও বেমানান। ৬// সরকার , প্রশাসন , আইন বা তাগুতি জায়গায় বাপ /ভাই থাকলে তার উপর আগ্রহ নেই। ৭// সৌন্দর্য আমার কাছে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ হইলেও কিছু গুরুত্ব দিব, ফেস কাটিং ভালো লাগার মতো হলে হবে। তবে ইনশাআল্লাহ আমার স্ত্রী আমার কাছে সুন্দরী থাকবেন। গায়ের রং গুরুত্বপূর্ণ না,আমার থেকে কম ওজনের হতে হবে। খুব সুন্দর কেউ হইলে আপনি বায়োডাটা এড়ায় যায়েন , রিজেক্টেড হবেন। ৮// আমার বিয়েতে বৌ মাহরাম ছাড়া কেউ দেখবে না , নামাজের সময় নামাজ ফরজ হইলে পড়বে। যে অধিকার আল্লাহ আপনাকে দেন নাই তা আমি কাবিনে আপনাকে দিব না। ৯// পোষা প্রাণী থাকতে পারবে না বাসায়। ১০// কলেজ জীবনের পর ফ্রি মিক্সিং পরিবেশে গেছেন সেরকম কেউ হলে এভোয়েড কইরেন। বাসা থেকে দূরে অবস্থান করে পড়াশোনা করেছেন তাদের ক্ষেত্রেও আগ্রহী না। ১১/আল্লাহ যা দেয় তাতে সন্তুষ্ট থাকার অভ্যাস আছে, আমি চাব আমার পরিবার যেন ভালো থাকে কিন্তু দিন সবসময় সমান যায় না , খারাপ সময় মানায় চলার মনমানসিকতা আছে। দুনিয়াবী বিষয়ে অতি আগ্রহী মেয়েকে চাচ্ছি না। ( ট্রাডিশনাল প্রয়োগবিহীন পড়াশোনা ,বস্তুবাদী প্রতিযোগিতা , কার কি আছে ) কিন্তু যেটা প্রয়োজন সেটার তালাশের চেষ্টা করতে হবে। ১২/রোগ থাকলে অবগত করবেন ,যদি আমার পক্ষে সামলানো সম্ভব হয় আগাব / নাও সামলাতে পারি।শুচিবায়ু , জীন বা জাদুগ্রস্ত কারো বেপারে আগ্রহী না। ১৩/আমাদের পার্থক্য থাকবে , কিন্তু আল্লাহ এবং সুন্নাহয় এক থাকা লাগবে - ভালো লাগুক কিংবা না লাগুক। ১৪/ আমি একজন গৃহিনী চাচ্ছি , যে নিজেকে গোপনে রাখতে পছন্দ করেন।আপনার কাজকে আমি গুরুত্ব আর ইজ্জত দিবো ইনশাল্লাহ। |
| জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) | ঢাকা |
| পেশা সম্পর্কিত তথ্য (Required) | ট্যানারিতে কেমিক্যাল সরবরাহের ব্যবসা। কিছু সময় খুব ব্যস্ত যায় , কিছু সময় কাজ কম থাকে। |
|---|---|
| বিশেষ কিছু যদি জানাতে চান | ফ্যামিলি নিয়ে বিয়ে করতে সবরের প্রয়োজন থাকে , যেন দুই ফ্যামিলির অনেক জটিলতা খাপ খাওয়ানো লাগে। কিন্তু আল্লাহর রাস্তা এটা , আশা করি চেষ্টায় বরকত দিবেন। আগানোর আগে মনে রাখবেন হয়তো আল্লাহ জীবনের বাকি অর্ধেক একসাথে রাখবেন , মিথ্যা , সত্য উহ্য , কথা ঘুরায় বলা পরিহার করা যত যায় তত ভালো। আল্লাহর নামে শপথ নিয়ে কেউ যদি ধোঁকাবাজির আশ্রয় নেয় তার থেকে খুব ভালো ভবিষৎ আশা করবো না। আমরা মানুষ ভুল থাকবে , কিন্তু সত্য নিয়ে আগাবেন আশা করি। কোনো সমস্যা থাকলে প্রশ্ন করবেন , গোপনীয়তা রাখব, আপনাদের দিক থেকেও একই আশা। আগে বায়োডাটা সহ মেইল করবেন , মেইলে প্রশ্ন থাকলে করবেন আমিও করবো - আগানো যায় মনে হলে পরিবারকে সম্পৃক্ত করব। যা বলবো আশাকরি বাস্তবেও তাই পাবেন -আপনাদের দিক থেকেও স্বচ্ছতা চাই। |
| বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? | হ্যা |
|---|---|
| আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? | হ্যা |
| কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? | হ্যা |
এই বায়োডাটার অভিভাবকের মোবাইল নাম্বার এবং ইমেইল পেতে নিচের বাটনে ক্লিক করুন।
অভিভাবকের সাথে যোগাযোগসর্বমোট ভিউ: 113 ভিউস