male

বায়োডাটা নাম্বার

AH-117815

পাত্রের বায়োডাটা

অবিবাহিত

ঢাকা

ঢাকা বিভাগ

চাঁপাইনবাবগঞ্জ

রাজশাহী বিভাগ

২০০৩

উজ্জ্বল শ্যামলা

৬'০''

৬৮ কেজি

O+

ছাত্র/ছাত্রী


ঠিকানা
স্থায়ী ঠিকানা চাঁপাইনবাবগঞ্জ সদর
বর্তমান ঠিকানা মিরপুর ২, ঢাকা
কোথায় বড় হয়েছেন? (Required) ৫ম শ্রেণী পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে নিজ বাসায়, পরবর্তীতে পড়াশোনার জন্য ফ্যামিলিসহ এসএসসি পর্যন্ত রাজশাহীতে ভাড়া বাসায়, তারপর এইচএসসি পর্যন্ত রাজশাহীতে মেসে আর ভার্সিটির জন্য এখন ঢাকায়।
সাধারণ তথ্য
বায়োডাটার ধরন পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
বর্তমান ঠিকানা ঢাকা
বিভাগ ঢাকা বিভাগ
স্থায়ী ঠিকানা চাঁপাইনবাবগঞ্জ
বিভাগ রাজশাহী বিভাগ
জন্মসন (আসল) ২০০৩
গাত্রবর্ণ উজ্জ্বল শ্যামলা
উচ্চতা ৬'০''
ওজন ৬৮ কেজি
রক্তের গ্রুপ O+
পেশা ছাত্র/ছাত্রী
শিক্ষাগত যোগ্যতা
কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) জেনারেল
আপনি কি হাফেজ? না
দাওরায়ে হাদীস পাশ করেছেন? না
মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল Golden A+
মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ বিজ্ঞান বিভাগ
মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন ২০২১
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ বিজ্ঞান বিভাগ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল A+
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন ২০২৩
স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (CSE)
শিক্ষাপ্রতিষ্ঠানের নাম নর্থ সাউথ ইউনিভার্সিটি (NSU)
পাসের সন ১ম বর্ষ
অন্যান্য শিক্ষাগত যোগ্যতা বর্তমানে একাডেমিক পড়াশোনার পাশাপাশি ইসলামিক অনলাইন মাদ্রাসাহ (IOM) এ আলিম কোর্স চলমান। ভবিষ্যতে জেনারেল লাইনের পাশাপাশি দ্বীনি শিক্ষায় আরো শিক্ষিত হওয়ার ইচ্ছা আছে— ইনশাআল্লাহ।
IOM তথ্য
আপনি কি আইওএমের স্টুডেন্ট? হ্যা
আপনার কোর্সের নাম ও ব্যাচ নম্বর: আলিম কোর্স, ব্যাচ- ২৬১৫
পারিবারিক তথ্য
পিতার পেশা ব্যবসায়ী - চাঁপাইনবাবগঞ্জ নিউমার্কেটে গার্মেন্টস এর দোকান আছে
মাতার পেশা গৃহিনী
বোন কয়জন? ১জন
ভাই কয়জন? ভাই নেই
বোনদের সম্পর্কে তথ্য আমার চেয়ে ৪ বছরের বড়। বিবাহিত। শান্ত, ভদ্র ও মিশুক প্রকৃতির। শিক্ষাগত যোগ্যতা: MBA, Rajshahi University BBA, East West University দুলাভাই একটি প্রাইভেট কোম্পানির IT Manager পদে জব করেন। শিক্ষাগত যোগ্যতা: MSc in IT, Jahangirnagar University BSc in ETE, Daffodil International University
চাচা মামাদের পেশা ৬ জন চাচা— সবাই ব্যবসায়ী এবং সচ্ছল আলহামদুলিল্লাহ। তারমধ্যে ৩ জন চাচারও চাঁপাইনবাবগঞ্জ নিউমার্কেটে আলাদা আলাদা গার্মেন্টস এর দোকান আছে। একমাত্র মামা— বাংলাদেশ এয়ারলাইন্সের চাকুরিজীবী।
পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের যা দিয়েছেন তা দিয়ে আমাদের ফ্যামিলি স্বাচ্ছন্দে জীবনযাপন করতে পারছে। সামাজিকভাবেও আল্লাহ আমাদের বেশ সম্মানিত ও ভালো অবস্থানে রেখেছেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে আমাদের নিজস্ব বাসা আছে। রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় নিজেদের কিছু জমি আছে। আলহামদুলিল্লাহ।
আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ননা করুন ) (Required) আলহামদুলিল্লাহ, পরিবারের সকল সদস্যকেই আল্লাহ দ্বীনের উপর রেখেছেন। আমরা পরিবারের সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। আমি ও আব্বু পাঁচ ওয়াক্ত জামাআতের সাথে সালাত আদায় করি, টাখনুর উপর প্যান্ট পড়ি এবং দাড়ি রেখেছি। আম্মু ও বড় বোন নিকাবসহ পর্দা করেন। আমরা কেউ গান শুনি না বা নাটক-সিনেমা দেখি না।
ব্যক্তিগত তথ্য
সুন্নতি দাঁড়ি রয়েছে কি? (Required) জি, বায়োলজিক্যাল কারণে দাড়ি কম উঠে। খুব অল্পই আছে তবে মোটেও দাড়ি কাটি না। আল্লাহ যা দিয়েছেন তাই আছে— আলহামদুলিল্লাহ।
পায়ের টাখনুর উপরে কাপড় পরেন?(Required) জি, সবসময়।
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? জি, জামাআতের সাথেই পড়ার সর্বোচ্চ চেষ্টা করি। ফজরও ওজর ছাড়া জামাআত মিস দিই না আলহামদুলিল্লাহ।
নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) পারাবারিকভাবে আগে থেকেই নামাজ পড়তাম তবে আগে আমি সচেতন ছিলাম না। আল্লাহ হিদায়াত দেয়ার পর, ২০২১ সালের মাঝামাঝি থেকে পূর্ণ একাগ্রতার সাথে সহীহভাবে নামাজ পড়ার চেষ্টা করি।
মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? জি, মেনে চলার চেষ্টা করি।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি
ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? আগে বেশি শার্ট, টি-শার্ট, ফুল প্যান্ট পরা হতো, কিন্তু এখন চেষ্টা করি পাঞ্জাবি, পায়জামা, জুব্বা, টুপি— তে শিফট হওয়ার। দুই ধরনের পোষাকেই অভ্যস্ত। টুপি সবসময় পরি।
কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) গণতন্ত্রকে কুফুরি মতবাদ মনে করি। একমাত্র শরীয়াহ আইনে বিশ্বাসী।
নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? না
মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) না
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) তেমনভাবে না। তবে আমাদের দ্বীনি বন্ধুদের একটা সার্কেল আছে যেখান থেকে মাঝেমাঝে সমাজসেবামূলক বা দাওয়াহর উদ্দেশ্যে বিভিন্ন ধরনের কাজ করা হয়। ভার্সিটিতে আমাদের একটা দ্বীনি কমিউনিটি আছে, যেখানে আমি সক্রিয় আছি, দাওয়াহর উদ্দেশ্যে যতটুকু সম্ভব ক্যাম্পাসে কাজ করি।
আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) না
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? (Required) মাজারে সিজদাহ করা বা কিছু চাওয়া সম্পূর্ণভাবে শিরক
আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) আগে ইসলামি বই তেমন পড়া হয়নি। সম্পূর্ণ পড়া শেষ এমন বই খুব কম আছে। আমার টেবিলে থাকা বইগুলোর নাম বললে- তাদাব্বুরে কুরআন, আর রাহিকুল মাখতুম, ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্বব্যবস্থা, হিউম্যান বিয়িং, আধুনিক বিশ্বব্যবস্থার ওয়ার্ল্ডভিউ, শিকড়ের সন্ধানে, অবাধ্যতার ইতিহাস, মুসলিম উম্মাহর ইতিহাস, ইত্যাদি।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহিমাহুল্লাহ), মুফতি আব্দুল মালেক (হাফিযাহুল্লাহ), শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ (হাফিযাহুল্লাহ), আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক (হাফিযাহুল্লাহ), শায়েখ আহমাদুল্লাহ (হাফিযাহুল্লাহ), আমার উস্তায মুফতি জুবায়ের আহমেদ (হাফিযাহুল্লাহ), মুফতি হারুন ইজহার (হাফিযাহুল্লাহ), মুফতি জসীমউদ্দীন রহমানী (হাফিযাহুল্লাহ) সহ আরো অনেকে।
নিজের সম্পর্কে কিছু লিখুন ব্যক্তিত্ব— আমি শান্ত, ভদ্র ও গায়রতওয়ালা স্বভাবের। মানুষের সাথে মিশতে, গল্প করতে ভালো লাগে। কাউকে তার অবস্থান, সামর্থ্য বা দুনিয়াবি গুণে বিচার করি না। আমার ব্যক্তিত্ব মূলত এম্বিভার্ট— নতুন পরিবেশে কিছুটা সংযত থাকি, কিন্তু কাছের মানুষদের সাথে আমি খুবই ওপেন ও কথাবার্তায় প্রাণবন্ত। পরিবারের সাথে— বিশেষ করে আম্মু ও আপুর সাথে প্রতিদিনের ছোট-বড় সব বিষয় শেয়ার করতে ভালো লাগে। জীবনধারা ও রুচিবোধ— আমি শিক্ষা, ক্যারিয়ার ও দ্বীনের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ জীবন গড়ার চেষ্টা করি। অর্থনৈতিক বিষয়ে আমি সুশৃঙ্খল— অতিরিক্ত ব্যয় বা কৃপণতা কোনোটাই পছন্দ করি না; বুদ্ধিমত্তার সাথে পরিকল্পিতভাবে চলি। ঘরে শান্ত, পরিচ্ছন্ন ও পরিপাটি পরিবেশ পছন্দ করি এবং ভবিষ্যতেও ইসলামী ভিত্তিতে একটি স্থির, সুসংহত পরিবার গড়ে তুলতে চাই। নিজের এবং ভবিষ্যৎ সন্তানের ইসলামী শিক্ষায় আমি অত্যন্ত সিরিয়াস। ব্যক্তিগত উন্নয়ন, নতুন স্কিল শেখা ও জ্ঞান অর্জন— এসব আমার চলমান অভ্যাস। মানুষের মতামত, সীমাবদ্ধতা ও পার্থক্যকে সম্মান করতে পারি, এবং পারস্পরিক সম্মানের উপর ভিত্তি করে সুন্দর সম্পর্ক গড়তে বিশ্বাস করি। পছন্দ ও আগ্রহ— বই পড়া, নতুন জায়গায় ঘুরতে যাওয়া, এবং পরিবারের সাথে সময় কাটানো— এসব জিনিস আমাকে আনন্দ দেয়। পরিচ্ছন্ন থাকা আমার কাছে কেবল অভ্যাস নয়, সুন্নত অনুসরণেরও অংশ। স্বাস্থ্যকর ও ডিসিপ্লিনড লাইফস্টাইল বজায় রাখার চেষ্টা করি। আমি কখনোই ধূমপান করিনি। অপছন্দ— মিথ্যা বলা, গীবত, মানুষের ব্যাপারে বিদ্বেষ ছড়ানো— এসব নেগেটিভ অভ্যাস খুব অপছন্দ করি। তাছাড়া অতিরিক্ত অলসতা, সময় নষ্ট করা, কৃপণতা বা অযথা অপচয়, এবং অস্বাস্থ্যকর/ অপরিচ্ছন্ন লাইফস্টাইল— এসবও খুব অপছন্দ করি। বিশেষ করে যারা টিকটক করে বা দেখে তাদের খুব বিরক্ত লাগে। স্বপ্ন— আমার স্বপ্ন উম্মাহর জন্য বাস্তবসম্মত কিছু অবদান রাখা— গরিব ও অসহায় মানুষের জন্য কল্যাণকর কাজ, সমাজসেবামূলক উদ্যোগ, এবং দাওয়াহভিত্তিক কার্যক্রমে নিজেকে যুক্ত রাখা। দ্বীনের জন্য নিজের সর্বোচ্চ দিতে চাই। আল্লাহ যেন আমাকে কবুল করেন। ভবিষ্যতে চাই আমার পরিবার দ্বীন-কেন্দ্রিক হোক, আর সন্তানও চাই একজন বড় আলেম হবে, দ্বীনের জন্য কাজ করবে— ইনশাআল্লাহ। (দুআ চাই...)
কোন মাজহাব অনুসরণ করেন? সালাফি[আহলে হাদিস]
নজরের হেফাজত করেন? (Required) চেষ্টা করি
অবসর সময় কিভাবে কাটান? (Required) পরিবারকে সময় দিয়ে, বাইরে বন্ধুদের সাথে ঘুরতে যেয়ে, ফেসবুক বা ইউটিউবে ইসলামিক কন্টেন্ট দেখে, জেনারেল বা ইসলামিক বই পড়ে, অথবা ইতিহাস পড়ে, একাডেমিক/ ইসলামিক কোর্স করে... ইত্যাদি।
কত ওয়াক্ত নামায জামাতের সাথে আদায় করেন? (Required) আলহামদুলিল্লাহ ওজর ছাড়া ৫ ওয়াক্তই চেষ্টা করি, তবে ঢাকায় মেইন গেইট লাগানো থাকা সমস্যার কারণে ফজরে খুব কম সময় যেতে পারি। ভার্সিটির ক্লাসের জন্য মসজিদে জামাআত মিস করলেও নিজেরা জামাআত করে নিই আলহামদুলিল্লাহ।
বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) আম্মুর বাজার যখন যা লাগে বললে নিয়ে আসি
আপনি কি ধুমপান করেন? (Required) না, কখনোই করিনি।
বিয়ে সংক্রান্ত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি
বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে হলো হারাম থেকে বাঁচার এবং হালাল সম্পর্ক গড়ার একটি সুন্নতি পথ। বিয়ের মাধ্যমে নারী-পুরুষের একাকীত্বের পরিপূর্ণতা আসে— আল্লাহ মানুষকে এভাবেই সৃষ্টি করেছেন। বর্তমান সময়ে সমাজে বিয়ে করা অনেক কঠিন হয়ে গেছে, আর এ ব্যাপারে পিতামাতাদেরও আরও সতর্ক হওয়া প্রয়োজন। বিয়ে কঠিন হওয়ার কারণে সমাজে নানা অশ্লীলতা, বেহায়াপনা ও নৈতিক অবক্ষয় ছড়িয়ে পড়ছে, যা সরাসরি ইসলামের শিক্ষা-বিরোধী। আর আমি আমার ঈমানের ব্যাপারে যতটুকু সচেতন, তাতে মনে করি সুযোগ থাকলে দ্রুত বিয়ে করাই উত্তম— ইনশাআল্লাহ।
বিয়ের পর স্ত্রীর পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? জি ইনশাআল্লাহ। পর্দার ব্যাপারে আমি যথেষ্ট সচেতন। তাছাড়া ফ্যামিলি থেকেও এধরণের কোন সমস্যা নাই।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? অফলাইনে সুযোগ হবে না। যদি জেনারেল লাইনে থাকেন তবে ছেড়ে দেয়া লাগবে। তবে অনলাইনে দ্বীনি ইলম অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? কোন শর্তেই না এবং প্রয়োজনও নাই বা হবে না ইনশাআল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? নিজের কাছে ইনশাআল্লাহ
বিয়ে উপলক্ষে আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে যৌতুক বা উপহার বা অর্থ আশা করবেন কি না? কখনোই না।
পাত্র/পাত্রী নির্বাচনে কোন বিষয়গুলো ছাড় দেয়ার মানসিকতা রাখেন? আর্থিক অবস্থা ও জেলা
বিয়ের পর স্ত্রীর ভরনপোষন চালাতে পারবেন? হ্যা
আপনাার স্ত্রীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? ইনশাআল্লাহ স্ত্রীর ভরনপোষন এ কোন ঘাটতি হবে না। মানুষ হিসেবেও নিজেকে যথেষ্ট ম্যাচিউর মনে করি। ইনশাআল্লাহ তার হক্ব আদায়ে কখনো কমতি রাখব না।
আপনার আহলিয়ার পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? হ্যা
আপনি বিয়ের পর স্ত্রীকে নিয়ে কোথায় থাকবেন? একক পরিবারে
যেমন জীবনসঙ্গী আশা করেন
বয়স (Required) ১৪-২০ বছর
গাত্রবর্ণ উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
নূন্যতম উচ্চতা ৫'৪" - ৫'১০" — উচ্চতা মানানসই। যেহুতু আমি ৬ ফিট, তাই ৫ ফিটের কম হলে বেমানান লাগবে। তাছাড়া তেমন ম্যাটার করবে না— ইনশাআল্লাহ।
নূন্যতম শিক্ষাগত যোগ্যতা জেনারেল লাইনের হলে সর্বোচ্চ এসএসসি পাস— তবে অবশ্যই যেন ছেলে–মেয়ে কম্বাইন্ড স্কুল থেকে না হয়। যদি ইন্টারমিডিয়েট শিক্ষার্থী হন, তাহলে বিয়ের পর পড়াশোনা ছেড়ে দিতে হবে— এই মানসিকতা থাকা জরুরি। তবে যদি এইচএসসি পরীক্ষা খুব কাছাকাছি থাকে এবং মহিলা কলেজে পড়েন, তাহলে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থাকবে— ইনশাআল্লাহ।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জীবনসঙ্গীর পর্দা সম্পর্কে যেমনটা চান- (Required) আমি চাই আমার আহলিয়া বালেগ অবস্থা থেকে পরিপূর্ণ পর্দা করেন। আপনি হিদায়াহ পেয়ে দ্বীনে ফেরার পর পর্দা শুরু করতে পারেন, আমিও সেটা এপ্রেশিয়েট করি, কিন্তু আমি চাই না আমার আহলিয়া এমন কেউ হোক যিনি বালেগ হয়ে অনেক বড় হয়ে পর্দা শুরু করেছেন। কিছু মনে করলে ক্ষমাপ্রার্থী।
পেশা (Required) শিক্ষার্থী
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত বা নিম্ন-মধ্যবিত্ত
পারিবারিক অবস্থা (Required) স্বচ্ছল ও সামাজিকভাবে সম্মানিত
জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন পাত্রীর ক্ষেত্রে দ্বীনদারিতাই আমার কাছে সবচেয়ে প্রাধান্য পাবে। অন্য সবকিছুর আগে তার দ্বীনের প্রতি মহব্বত থাকতে হবে। ঈমান, আমল, পর্দা ও ইবাদতের বিষয়ে সতর্ক থাকা জরুরি। কোনো ধরনের হারাম বা গুনাহের কাজে যেন জড়িত না থাকে। পাশাপাশি তিনি যেন জ্ঞানী, দায়িত্বশীল, সাংসারিক, চরিত্রবান ও ভদ্র হন। দুনিয়ার বিলাসী জীবনযাপনের প্রতি যেন কোন মোহ না রাখেন; আল্লাহ যা রিজিক হিসেবে দিবেন, তাতেই সন্তুষ্ট থাকার মানসিকতা রাখেন। জীবনের প্রতিটি পরিস্থিতিতে আমার পাশে থেকে ধৈর্য ও সবরের সাথে সাপোর্ট দিয়ে যান— ইনশাআল্লাহ সবরে আল্লাহ প্রশান্তি দান করবেন। তিনি যেন আমাদের উভয় পরিবারকে সমান সম্মান ও গুরুত্ব দেন এবং ইনসাফ বজায় রাখেন। আমার পরিবার ও আত্মীয়-স্বজনদের সাথে সহজে মিশতে পারেন, আপন করে নিতে পারেন— এমন মানসিকতা প্রত্যাশিত। আমিও ইনশাআল্লাহ দু’পক্ষের পরিবারকে সমান চোখে দেখব, ইনসাফ বজায় রাখব। ইনশাআল্লাহ সারাজীবন তিনি সবসময় আমাকে পাশে পাবেন। বিশেষভাবে গুরুত্বপূর্ণ: আমি কখনো কোনো মেয়ের সাথে রিলেশনে থাকা দূরের বিষয়– বন্ধুত্ব, আড্ডা বা ব্যক্তিগত কথা— এসবে কখনোই জড়াইনি। এ বিষয়ে আমার পরিবার, বন্ধুবান্ধব, শিক্ষক, প্রতিবেশী— সবাই খুব ভালোভাবে অবগত। তাই পাত্রীও অবশ্যই তেমনই হওয়া চাই। তার জীবনে যদি কোনো পূর্ববর্তী ইস্যু বা অতীত থাকে, সেটি অবশ্যই স্পষ্টভাবে বিয়ের আগেই জানাতে হবে। বিয়ের পর কোনো অতীত-সংক্রান্ত বিষয় জানা গেলে তা মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। অতীত গোপন করা মিথ্যাবাদী ও মুনাফিকের পরিচয়— আপনি গোপন করলেও আমার আপনার রব নিশ্চয়ই তা সম্পর্কে সম্যক অবগত। আপনি কারো হক নষ্ট করে মিথ্যা বললে দ্বিগুণ কবিরা গুনাহ করবেন। এই একটি বিষয়ে আমি খুবই স্ট্রিক্ট। তাই অবশ্যই এ বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকা জরুরি। এমন কেউ দয়া করে যোগাযোগ করবেন না।
জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) চাঁপাইনবাবগঞ্জ– রাজশাহীর কাছাকাছি অথবা ঢাকা সিটি কর্পোরেশন।
অন্যান্য তথ্য
পেশা সম্পর্কিত তথ্য (Required) আমি বর্তমানে শিক্ষার্থী, পড়াশোনা চলমান। এখনো আয় শুরু করিনি। সাধারণত অনেকেই এই সময়ে টিউশনি করে, কিন্তু আমার টিউশনি করার ইচ্ছা নেই। আপাতত একাডেমিক পড়াশোনার পাশাপাশি দ্বীনি ইলম অর্জন এবং সিএসই ব্যাকগ্রাউন্ডের স্কিল ডেভেলপমেন্টে ফোকাস করছি— যা ভবিষ্যতে সময়ের অভাবে করা কঠিন হবে। প্রয়োজন হলে সামনে পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করতে পারি ইনশাআল্লাহ। ভবিষ্যৎ ক্যারিয়ারের পরিকল্পনা হলো— গ্র্যাজুয়েশন শেষ করে প্রাইভেট জবের জন্য এপ্লাই করা অথবা সুযোগ পেলে বিদেশে মাস্টার্স করা। সরকারি চাকরি বা বিসিএস করার ইচ্ছা নেই, কারণ বর্তমান বাস্তবতায় সেখানে হালাল উপার্জন করা খুব কঠিন। আমার ইচ্ছা প্রাইভেট জব বা ব্যবসার দিকে যাওয়ার, পাশাপাশি পারিবারিক ব্যবসা ম্যানেজার রেখে কন্টিনিউ করার, সুযোগ থাকলে বৃদ্ধি করা— ইনশাআল্লাহ। পেশা হিসেবে এমন কিছু করতে চাই, যেখানে হালাল উপার্জন সম্ভব হবে, ব্যক্তিস্বাধীনতাও বজায় থাকবে, এবং যা উম্মাহর জন্যও কোনোভাবে উপকারী হবে ইনশাআল্লাহ। দুয়ার দরখাস্ত।
বিশেষ কিছু যদি জানাতে চান আমি জানি বর্তমান সমাজে বেশিরভাগ বাবা মা চান না তাদের মেয়ে বেকার কারো ঘরে যাক। শিক্ষার্থী অবস্থায় কোন পেশার সাথে যুক্ত না হওয়ায় নিজেকে বেকারই মনে করি। তবে ইনশাআল্লাহ আমার একাডেমিক পড়াশোনার পাশাপাশি সময় বের করতে পারলে পার্ট-টাইম পেশার সাথে যুক্ত হব। আর আল্লাহ তাকদিরে যা রেখেছেন তার উপর আমার পূর্ণ আস্থা আছে আলহামদুলিল্লাহ। পড়াশোনা শেষ হলে উত্তম হালাল জব/ ব্যবসায় লেগে পড়ব ইনশাআল্লাহ। ইস্তিখারা করে এটুকু মেনে নিয়ে কেউ আগাতে চাইলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের উভয়কে উত্তম সংসার জীবন দান করবেন।
কর্তৃপক্ষের জিজ্ঞাসা
বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? হ্যা
আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? হ্যা
কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? হ্যা
যোগাযোগ

এই বায়োডাটার অভিভাবকের মোবাইল নাম্বার এবং ইমেইল পেতে নিচের বাটনে ক্লিক করুন।

অভিভাবকের সাথে যোগাযোগ

সর্বমোট ভিউ: 259 ভিউস