| ব্যবহৃত নাম (Primary) | Mobashare |
|---|---|
| আমি খুঁজছি | পাত্রের বায়োডাটা |
| জন্ম তারিখ | 1999-10-24 |
| জাতীয়তা | বাংলাদেশী |
| আপনি কি আইওএমের স্টুডেন্ট? | না |
|---|---|
| বায়োডাটার ধরন | পাত্রীর বায়োডাটা |
|---|---|
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
| বর্তমান জেলা | গাজীপুর |
| বর্তমান বিভাগ | ঢাকা বিভাগ |
| স্থায়ী জেলা | নোয়াখালী |
| স্থায়ী বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জন্মসন (আসল) | ১৯৯৯ |
| গাত্রবর্ণ | ফর্সা |
| উচ্চতা | ৫'১'' |
| ওজন | ৪৫ কেজি |
| রক্তের গ্রুপ | O+ |
| পেশা | ছাত্র/ছাত্রী |
| মাসিক আয় | নেই |
| স্থায়ী ঠিকানা | দৌলতপুর,নোয়াখালী,চট্টগ্রাম |
|---|---|
| বর্তমান ঠিকানা | টঙ্গী, গাজীপুর, ঢাকা |
| কোথায় বড় হয়েছেন? (Required) | চট্টগ্রাম ( বাবার চাকরি সূত্রে) |
| কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) | জেনারেল |
|---|---|
| আপনি কি হাফেজ? | না |
| দাওরায়ে হাদীস পাশ করেছেন? | না |
| মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল | A |
| মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ | বিজ্ঞান বিভাগ |
| মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন | ২০১৭ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ | বিজ্ঞান বিভাগ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল | A |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন | ২০১৯ |
| স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা | জ্বী |
| শিক্ষাপ্রতিষ্ঠানের নাম | জাতীয় বিশ্ববিদ্যালয় |
| পাসের সন | ২০২৫ |
| সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা | স্নাতক |
| অন্যান্য শিক্ষাগত যোগ্যতা | নেই |
| পিতার পেশা | অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা(বাংলাদেশ নৌবাহিনী)। |
|---|---|
| মাতার পেশা | গৃহিণী |
| বোন কয়জন? | ৪জন |
| ভাই কয়জন? | ১জন |
| বোনদের সম্পর্কে তথ্য | বড় বোন : বিবাহিত। ( মাস্টার্স সম্পন্ন করেছেন)। পেশা : গৃহিণী। এক বছরের ছেলে আছে,আলহামদুলিল্লাহ। হাসবেন্ড এর পেশা : এক্সপোর্ট ইম্পোর্ট এর ব্যবসা। ( অনার্স সম্পন্ন করেছেন)। মেজো বোন : মানসিক ভাবে কিছুটা সমস্যাগ্রস্থ। শারীরিকভাবে সম্পূর্ন সুস্থ, আলহামদুলিল্লাহ। বোনদের মধ্যে আমি ৩য়। ছোটবোন : পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে। |
| ভাইদের সম্পর্কে তথ্য | শিক্ষাগত যোগ্যতা : অনার্স। বৈবাহিক অবস্থা : অবিবাহিত। পেশা : প্রবাসে নিজের ব্যবসা আছে( ইউরোপ এর একটি দেশে)। |
| চাচা মামাদের পেশা | চাচা ২ জন। আমার বাবা বড়। মেজো চাচা : সৌদি আরব থাকেন। পেশা : চাকুরীজীবী। ছোট চাচা : নোয়াখালী থাকেন। পেশা : চাকুরীজীবী। বড় মামা : মৃত্। মেজো মামা : প্রবাসী (ইউরোপে)। সেজো মামা : প্রবাসী(ইউরোপে)। ছোট মামা : প্রবাসী(ইউরোপে)। আলহামদুলিল্লাহ, সবাই আর্থিকভাবে স্বচ্ছল। |
| পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা | টঙ্গীতে নিজেদের বাসায় থাকা হয়, আলহামদুলিল্লাহ। অর্থনৈতিক অবস্থা উচ্চমধ্যবিত্তই বলা চলে, আলহামদুলিল্লাহ।সামাজিকভাবে আমাদের পরিবারটি একটি শিক্ষিত এবং সম্মানিত পরিবার, আলহামদুলিল্লাহ। |
| আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ননা করুন ) (Required) | আলহামদুলিল্লাহ, খুব ভালো। সবাই যতোটা সম্ভব দ্বীন মেনে চলার চেষ্টা করেন। আব্বা নিয়মিত ৩/৪ ওয়াক্ত নামায জামাতের সাথে আদায় করেন ( অসুস্থ থাকার কারণে নিয়মিত যেতে পারেন না)। আম্মু নিয়মিত ৫ ওয়াক্ত( মাঝে মধ্যে বাদ যেতে পারে যা আবার কাযা করেন আল্লাহ মাফ করার মালিক) নামাজ পড়েন এবং সম্পূর্ণ পর্দা করে (বোরখা,নেকাব ও হাত মোজা, পা মোজা পরেন) বাসা থেকে বের হোন।আমার বোনরাও ৫ ওয়াক্ত নামাজ পড়েন এবং পর্দাশীল,আলহামদুলিল্লাহ। |
| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? | জ্বী |
|---|---|
| নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) | প্রায় ২০১৫ সাল থেকেই আলহামদুলিল্লাহ নিয়মিত সালাত আদয় করি ( কারন বসত বাদ যেতে পারে) । যখন থেকে ইসলাম সম্পর্কে মোটামুটি বুঝতে শিখেছি তখন থেকেই নামায পড়ার অভ্যাস; খুব ছোট থেকেই যেহেতু বাসায় দ্বীনের চর্চা হয়, আলহামদুলিল্লাহ । |
| মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? | জ্বী। যতোটা সম্ভব মেনে চলার চেষ্টা করি। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? | জ্বী,আলহামদুলিল্লাহ। |
| ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? | বোরকা, হিজাব পরে, নেকাব করে খুবই সাদামাটাভাবে বাইরে বের হই। হাত মোজা বা পা মোজা পরা হয় না তবে পরার ইচ্ছে আছে। ইনশাআল্লাহ পড়বো। |
| কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) | ইসলামিক শরীয়ার আইন কায়েম হোক এটা চাই। |
| নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? | জ্বী না। যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করি। |
| মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) | আমার জানা মতে এমন কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। |
| দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) | আরবি শেখাই আর সুযোগ পেলেই মানুষকে ভালো উপদেশ দেই। কারন ভালো কথা বললেও অনেক সওয়াব।যতোটা সম্ভব নিজের অবস্থান থেকে দ্বীনি কাজে যুক্ত হওয়ার চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ। চট্টগ্রামে থাকাকালীন অনেক বেশি তালিমে যাওয়া হতো। এখন ও যাওয়া হয় তবে কম যাওয়া হয়। আমাদের বাসায় ও তালিমের আয়োজন করা হয়,আলহামদুলিল্লাহ।। |
| আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) | জ্বী না। |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? (Required) | আমার মতে এট শিরকের পর্যায়ে পরে তাই বর্জনীয় মনে করি। |
| আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) | রাহে বেলায়েত, আর রাহীকুল মাখতুম, সীরাতে ইবনে কাসীর। |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) | মিজানুর রহমান আজহারি, শায়খ আহমাদুল্লাহ,মাওলানা তারিক জামিল,নোমান আলী খান। |
| নিজের সম্পর্কে কিছু লিখুন | আমি সাধারণ ও সংযত স্বভাবের মানুষ,আলহামদুলিল্লাহ। আল্লাহর এক পাাপী বান্দী—ভুল-ত্রুটির ঊর্ধ্বে নই। নিজে শিখছি, আর যতটুকু জানি তা পৌঁছে দেওয়ার তাওফিক যেন আল্লাহ দান করেন। এই ক্ষণস্থায়ী দুনিয়ায় আল্লাহর পূর্ণ আনুগত্যের সাথে জীবন কাটাতে চাই। আমার একান্ত কামনা—মৃত্যু যেন আসে আল্লাহর সন্তুষ্টির ওপর, আর যেন তাঁর ক্ষমা ও জান্নাত লাভ করি। সহজ ও সরল জীবনযাপন পছন্দ করি। স্বভাবে কিছুটা চুপচাপ; অপ্রয়োজনীয় কথা এড়িয়ে চলার চেষ্টা করি৷। হাসিখুশি থাকতে ভালো লাগে। বদমেজাজ, রাগ, মিথ্যা বলা ও গীবত করা অপছন্দ করি। গান-বাজনা পছন্দ করি না। দ্বীনী পরিবেশে থাকতে ভালো লাগে এবং ইসলাম যথাযথভাবে অনুসরণের চেষ্টা করছি। পরিপূর্ণ প্র্যাকটিসিং হওয়ার ইচ্ছা রয়েছে, ইনশাআল্লাহ। কুরআন শিক্ষা দেওয়ার আগ্রহ আছে। ভবিষ্যতে আরও দ্বীনি ইলম অর্জন করার তীব্র ইচ্ছা। যেহেতু জেনারেল লাইনে পড়াশোনা করেছি তাই খুব বেশি দ্বীনি ইলম নেই।তবে প্রতিদিন একটু একটু করে নতুন কিছু জানার চেষ্টা করছি। আমি চাই আমার জীবনে এমন কেউ আসুক যে আমাকে দ্বীন আর্জনে সহযোগিতা করবে এবং যে নিজেও দ্বীনি ইলম অর্জনে আগ্রহী থাকবেন। |
| আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় এমন অপশন গুলো সিলেক্ট করুন | |
| কোন মাজহাব অনুসরণ করেন? | হানাফি |
| নজরের হেফাজত করেন? (Required) | হ্যা |
| দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? | জীবনের মূল লক্ষ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং দুনিয়া ও আখিরাতে সফল হওয়া। এই লক্ষ্যে দ্বীনি জীবনযাপনকে জীবনের কেন্দ্রবিন্দুতে রেখে একটি সুশৃঙ্খল ও ভারসাম্যপূর্ণ ভবিষ্যৎ গড়ার পরিকল্পনা. |
| অবসর সময় কিভাবে কাটান? (Required) | ইসলামিক লেকচার শোনা, বই পড়া, কুরআন তেলোয়াত করা,গজল শোনা, গাছের পরিচর্যা করা, ঘুরতে যাওয়া। |
| বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) | বাড়িতে মোটামুটি সব কাজই করা হয়। আম্মুকে বাসার প্রায় সব কাজে সাহায্য করি। যেহেতু আমি পরিপাটি থাকতে পছন্দ করি আর সময়ের কাজ সময়ে করা,আলহামদুলিল্লাহ। । |
| নারী-পুরুষ সমঅধীকার বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? (Required) | ইসলামের দৃষ্টিতে নারী-পুরুষ প্রতিদ্বন্দ্বী নয়; তারা পরিপূরক। উভয়ের সম্মান, অধিকার ও দায়িত্ব আল্লাহ নির্ধারণ করেছেন ন্যায় ও ভারসাম্যের ভিত্তিতে। সমঅধিকার না খুঁজে সকলের উচিত নিজ নিজ জায়গায় থেকে অন্যের হোক নষ্ট না করে আপন দায়িত্বে মনোনিবেশ করা। স্ত্রীদের উচিত বাইরে কর্মসংস্থানের তালাস না করে ঘরকে জান্নাত এ অংশ বানানো এবং একইসাথে একজন স্বামীর উচিত যথাযথভাবে তার স্ত্রী ভরনপোষণ এর দায়িত্ব নেওয়া। এমন কাজ বা আচরন করা কোনোভাবেই উচিত না যে স্ত্রীর মনঃক্ষুণ্ন হয় বা সে( স্ত্রী) এটা ভাবে যে সে তার স্বামীর উপর আর্থিকভাবে নির্ভরশীল বলেই এমন পরিস্থিতির শিকার। ইসলামের দৃষ্টিতে নারী পুরুষ এর এই ভিন্ন দায়িত্ব সমাজ ও পরিবারকে সুংহত ও ভারসাম্যপূর্ণ করে। |
| অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? | জ্বী |
|---|---|
| বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? | এক কথায় বলতে গেলে দুনিয়া এবং আখিরাত গোছানোর জন্য। বিয়ে মানবজীবনের একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ, যা আল্লাহর নির্দেশ ও রাসুল (সা.)-এর আদর্শ অনুসারে জীবন গঠনের সুযোগ করে দেয়। বিয়ে জীবনে প্রশান্তি, ভালোবাসা, এবং পারস্পরিক দায়িত্ববোধ এনে দেয়। আমি বিয়ে করছি আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে, একটি শান্তিপূর্ণ ও দ্বীনদার পরিবার গঠন করা এবং জীবনের বিভিন্ন চ্যালেঞ্জে একজন সঙ্গীকে পাশে পেতে। বিয়ে হলো দুটি আত্মার মধ্যে একটি পবিত্র বন্ধন, যা ভালোবাসা, বিশ্বাস, সম্মান, এবং ত্যাগের ভিত্তিতে গড়ে ওঠে। এটি কেবল পার্থিব চাহিদা পূরণের মাধ্যম নয়, বরং একটি ইবাদত, যেখানে স্বামী-স্ত্রী একে অপরের জন্য আবরণ হয়ে জীবনযাত্রাকে আল্লাহর পথে পরিচালিত করেন। বিয়ের মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া, মমতা, এবং সহমর্মিতার মাধ্যমে একটি সুন্দর ও পূর্ণাঙ্গ জীবন গড়ে তোলা সম্ভব। এটি শুধু ব্যক্তিগত জীবনের শৃঙ্খলা নয়, বরং পরবর্তী প্রজন্মের জন্য দ্বীনদার ও নৈতিক জীবন গঠনের গুরুত্বপূর্ণ মাধ্যম। |
| আপনি কি বিয়ের পর চাকরি করতে ইচ্ছুক? | মাদ্রাসায় শিক্ষকতা করার ইচ্ছে আছে। ( আলোচনা সাপেক্ষে) |
| বিয়ের পর পড়াশোনা চালিয়ে যেতে চান? (ছাত্রী হলে) | জ্বী, মাস্টার্স করার ইচ্ছে আছে। |
| বিয়ের পর চাকরি চালিয়ে যেতে চান? (চাকরিজীবী হলে) | মাদ্রাসায় শিক্ষকতা করার ইচ্ছে আছে। ( আলোচনা সাপেক্ষে) |
| বিয়েতে কেমন মোহরানা নির্ধারন করতে চান? | ছেলের সাধ্যমত আলোচনা সাপেক্ষে |
| পাত্র/পাত্রী নির্বাচনে কোন বিষয়গুলো ছাড় দেয়ার মানসিকতা রাখেন? | গায়ের রং |
| আপনার স্বামীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? | নির্দিষ্ট করে কিছু দায়িত্ব উল্লেখ করলে দায়িত্ব হয়তো কিছু বাদ পড়তে পারে।ইসলামের বিধিনিষেধ অনুযায়ী আমি আমার সকল দায়িত্ব পালনে সচেষ্ট থাকবো, ইনশাআল্লাহ। |
| বিয়ের পর কোথায় থাকতে চান? | স্বামীর বাড়ি |
| পেশা সম্পর্কিত তথ্য (Required) | পেশা নেই |
|---|---|
| বিশেষ কিছু যদি জানাতে চান | যৌতুক বা উপটোকন (যেকোনে কিছু) গ্রহণে আগ্রহী এমন কেউ দয়া করে যোগাযোগ করবেন না আত্মসম্মানবোধসম্পন্ন মানুষ হিসেবে আমি এমন মানসিকতাকে সমর্থন করি না। এ ধরনের প্রত্যাশা পাত্রপক্ষের মর্যাদাকেই ক্ষুণ্ণ করে, পাশাপাশি ভবিষ্যৎ সম্পর্কেও অসম্মান বয়ে আনে। এসব যৌতুক কিংবা উপহার সামগ্রীর উছিলাতে কোনো মেয়ে শ্বশুরবাড়িতে সুখে থাকবে সেটা আমি মনে করি না। সুখে থাকার জন্য আল্লাহর অশেষ রহমত এবং একটি দ্বীন পরিবেশই যথেষ্ট। আর লোভী পরিবার কখনে দ্বীনদার হতে পারে না। বি.দ্র: অবশ্যই বায়োডাটা ভালোভাবে পড়ার অনুরোধ রইলো এবং কুফুর মিল না থাকলে দয়া করে যোগাযোগ করবেন না। |
| বয়স (Required) | ২৬-৩১ |
|---|---|
| গাত্রবর্ণ | শ্যামলা বা উজ্জ্বল শ্যামলা। |
| নূন্যতম উচ্চতা | ৫'৪" |
| নূন্যতম শিক্ষাগত যোগ্যতা | স্নাতক(সম্মান)/সমমান/মাদ্রাসার ব্যাকগ্রাাউন্ড। ।জেনারেল লাইনে পড়েছেন,বর্তমানে ত্বলিবুল ইলম বা আলেম এমন হলে ভালো হয়। যেই ব্যকগ্রাউন্ডেরই হোক হক্কানি আলেমদের সাথে ইসলামী সম্পর্ক রাখা,ফরজে ইলমের জন্য মুজাহাদা অবশ্যই থাকতে হবে। |
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
| জীবনসঙ্গীর দাড়ি বা ইনকাম সম্পর্কে যা চান- (Required) | সুন্নাহ মোকাবেক দাড়ি ও যেকোনো কঠিন পরিস্থিতিতে হালাল ইনকাম থাকতে হবে । ইনকামের পরিমাণ অনুযায়ী চলার মানসিকতা রাখি কিন্তু হারাম ১টাকাও গ্রহণ করতে চাই না, ইনশাল্লাহ। |
| পেশা (Required) | রিপুটেড প্রাইভেট জব বা সরকারি চাকুরীজীবী বা ব্যবসায়ী ( অবশ্যই হালাল পেশা) |
| অর্থনৈতিক অবস্থা | মধ্যবিত্ত বা উচ্চমধ্যবিত্ত |
| পারিবারিক অবস্থা (Required) | ভদ্র, নৈতিক ও মূল্যবোধসম্পন্ন পরিবার, আর্থিকভাবে স্থিতিশীল ও সৎ উপার্জন রয়েছে, শিক্ষিত ও উদার মানসিকতার পরিবেশ আছে, মেয়েদের প্রতি সম্মান ও সহমর্মিতা রয়েছে ; যেকেনো ভুল হলে তা শান্তভাবে সংশোধনের সুযোগ দেওয়া হবে, পারিবারিক পরিবেশ শান্ত ও সৌহার্দ্যপূর্ণ এবং সামাজিকভাবে সম্মানিত পরিবার এমন। যেখানে মাহরাম- ননমাহরাম এর বিষয়ে গুরুত্ব দিয়ে মেয়েদের জন্য পরিপূর্ণ পর্দার ব্যবস্থা থাকবে। |
| জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন | ১। আল্লাহ ভীতি থাকতে হবে। কারন আল্লাহভীতিই মানুষকে অন্যায় থেকে দূরে রাখে। ২. নামাজ ও ফরজ ইবাদতে যত্নশীল হতে হবে। যিনি পাঁচ ওয়াক্ত নামাজ, রোজা, হালাল হারাম মানার ব্যাপারে সচেতন। নবিজী (সাঃ) এর সুন্নাত মেনে চলবেন। ২.উত্তম চরিত্রবান হবেন। যিনি তার স্ত্রীর সাথে সুন্দর আচরন করবেন। নম্র,ভদ্র, ধর্যশীল হবেন এবং যিনি রাগ নিয়ন্ত্রণে সক্ষম। অর্ধাঙ্গীনীর ভুলত্রুটি শান্তভাবে বুঝাবেন এমন হবেন। ৩.দায়িত্বশীল ও আমানতদার হবেন। যার কথায় ও কাজেে মিল থাকবে। ৪.স্ত্রীকে পর্দা ও শালীনতার ব্যাপারে সচেতন করবেন এমন এবং নিজেও তা মানবেন। স্ত্রীর জন্য পরিপূর্ণ পর্দার ব্যবস্থা রাখবে। ৫.পারস্পরিক সম্মান ও সহযোগিতার মনোভাব সম্পন্ন। ৬। হারাম রিচুয়াল বর্জন করে সুন্নাত মোতাবেক বিয়ে করতে আগ্রহী। ৭। একজন আত্মসম্মানবোধ সম্পূর্ণ মানুষ হবেন। কারো থেকে হাত পেতে কিছু নেওয়ার চেয়ে যিনি সাহায্য সহযোগিতায় আগে এগিয়ে যাবেন। স্ত্রীর পরিবার থেকে অতিরিক্ত যেকোনো কিছু গ্রহনে অনিচ্ছুক হবেন। ৭।যিনি গায়রতবান হবেন। অপ্রয়োজনে ছবি তোলা কিংবা সোশাল মিডিয়াতে লাভ রিয়েক্ট পাওয়ার আশায় ছবি আপলোড দিবে না। যার মধ্যে দুনিয়াবি মোহ এর চেয়ে আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড়। ভবিষ্যৎ সন্তানদের আদর্শ পিতা হবেন এবং দ্বীনি শিক্ষার ব্যাপারে আগ্রহী থাকবেন। ৮। কর্মঠ মানুষ হবেন এবং স্ত্রীর ভরনপোষণ এর সম্পূর্ণ দায়িত্ব নিবেন। আমি আলহামদুলিল্লাহ কখনো কোনো হারাম সম্পর্কে ছিলাম না।আল্লাহ স্বাক্ষী আছেন।আমার কোনো ছেলে বন্ধু নেই এবং কখনো ছিল না। যেহেতু জেনারেল লাইনে পড়াশোনা করেছি তাই যতোটা সম্ভব ছেলেদের থেকে দূরত্ব বজায় রেখে চলেছি। আমি চাই আমার জীবনে যে আসবে সেও যেন এমন হয় - মাহরাম -ননমাহরাম মেনে চলেন। সর্বোপরি আমি আল্লাহর কাছে এমন একজন চক্ষুশীতলকারী জীবনসঙ্গীর জন্য দোয়া করি যিনি আমাকে সর্বদা আল্লাহর কথা স্মরন করাবেন, আমাকে ভালো কাজে উৎসাহিত করবেন এবং যে নিজেও সকল খারাপ কাজ বর্জন করবেন। যার মনে আল্লাহর ভয় থাকবে এবং যে নিজের ভুল নিজে সংশোধনের চেষ্টা করে বা সে আগ্রহ আছে। আমি নিজে অনেক ভালো তা আমি বলছি না। আমার মধ্যে ও কিছু না কিছু ত্রুটি আছে। সবসময় আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ উত্তম বান্দী হওয়ার চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে যেন হেদায়ত দান করেন। আমিন। |
| জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) | নোয়াখালী , ফেনী, লক্ষীপুর, কুমিল্লা, চাদঁপুর, ঢাকা, গাজীপুর । তবে অবশ্যই স্থায়ীভাবে ঢাকা, গাজীপুর এ বাস করবে এমন পরিবার হতে হবে(ভাড়া বাসায় থাকলেও সমস্যা নেই)। |
| বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? | হ্যা |
|---|---|
| আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? | হ্যা |
| কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? | হ্যা |
Unlock this biodata contact information with 1 gem.
Login to unlock contactসর্বমোট ভিউ: 956 ভিউস