| স্থায়ী ঠিকানা | ওসমানপুর (সরকার পাড়া), পীরগঞ্জ পৌরসভা, পীরগঞ্জ-৫৪৭০, পীরগঞ্জ, রংপুর। |
|---|---|
| বর্তমান ঠিকানা | ওসমানপুর (সরকার পাড়া), পীরগঞ্জ পৌরসভা, পীরগঞ্জ-৫৪৭০, পীরগঞ্জ, রংপুর। |
| কোথায় বড় হয়েছেন? (Required) | ওসমানপুর (সরকার পাড়া), পীরগঞ্জ পৌরসভা, পীরগঞ্জ-৫৪৭০, পীরগঞ্জ, রংপুর। |
| বায়োডাটার ধরন | পাত্রের বায়োডাটা |
|---|---|
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
| বর্তমান ঠিকানা | রংপুর |
| বিভাগ | রংপুর বিভাগ |
| স্থায়ী ঠিকানা | রংপুর |
| বিভাগ | রংপুর বিভাগ |
| জন্মসন (আসল) | ২০০২ |
| গাত্রবর্ণ | ফর্সা |
| উচ্চতা | ৫'৬'' |
| ওজন | ৭০ কেজি |
| রক্তের গ্রুপ | O+ |
| পেশা | ছাত্র/ছাত্রী |
| মাসিক আয় | 17000+ আলহামদুলিল্লাহ |
| কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) | জেনারেল |
|---|---|
| মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল | Golden A+ |
| মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ | বিজ্ঞান বিভাগ |
| মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন | ২০১৯ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ | বিজ্ঞান বিভাগ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল | Golden A+ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন | ২০২১ |
| স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা | স্নাতক ৩য় বর্ষে অধ্যয়নরত আছি। |
| সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা | স্নাতক ৩য় বর্ষে অধ্যয়নরত আছি। |
| অন্যান্য শিক্ষাগত যোগ্যতা | ইসলামিক অনলাইন মাদ্রাসার আলিম প্রিপারেটরি কোর্সের ৩য় বর্ষের ৬ষ্ঠ সেমিস্টারে অধ্যয়নরত আছি। |
| আপনি কি আইওএমের স্টুডেন্ট? | হ্যা |
|---|---|
| পিতার পেশা | ছোট খামারী ও কৃষি |
|---|---|
| মাতার পেশা | গৃহিণী |
| বোন কয়জন? | বোন নেই |
| ভাই কয়জন? | ১জন |
| ভাইদের সম্পর্কে তথ্য | ভাই ছোট - নবম শ্রেণিতে অধ্যয়নরত। |
| চাচা মামাদের পেশা | চাচা/ জ্যাঠা ১ জনঃ পীরগঞ্জ বিজ্ঞান ও কারিগরি কলেজের শরীরচর্চা শিক্ষক এবং ঠিকাদারী প্রতিষ্ঠান আছে। মামা ১ জনঃ কৃষি কাজ করেন। |
| পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা | অর্থনৈতিক অবস্থাঃ মধ্যবিত্ত, পৌরসভার মধ্যে সব জমাজমি ও বসত বাড়ি আছে। বাড়ি হাফ বিল্ডিং, কিছু কাজ বাকি আছে। সবমিলিয়ে আলহামদুলিল্লাহ। আলাদা বাসা করার জন্য হাইওয়ে এর প্রায় পাশেই জায়গা জমি আছে। আমি ছোট থেকে (এখনো) বড় আব্বু-বড় আম্মুদের সাথে থাকি। ওনারা রংপুর শহরেই বাসা করতেছেন (কামারপাড় বাসস্ট্যান্ড এর পিছনে)। এবং আমাদের সামাজিক অবস্থাঃ উচ্চ মর্যাদার আলহামদুলিল্লাহ। |
| আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ননা করুন ) (Required) | আগে আমাদের পরিবারে তেমন দ্বীনি পরিবেশ ছিল না। কিন্তু আল্লাহর হিদায়াতের পর আমি আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছি আমাদের পরিবারকে একটি সুন্দর ও সুস্থ দ্বীনি পরিবেশের দিকে নিয়ে যেতে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেকটা সক্ষমও হয়েছি। আমার নিকটতম ইচ্ছা হলো—আমার আহলিয়া ও আমার মাধ্যমে একটি পরিপূর্ণ দ্বীনি পরিবার গড়ে তোলা। এজন্য আহলিয়ার পর্দার ব্যবস্থা এবং দ্বীনি চর্চাকে সর্বোচ্চ গুরুত্ব দেব, ইনশাআল্লাহ। |
| সুন্নতি দাঁড়ি রয়েছে কি? (Required) | জ্বী আলহামদুলিল্লাহ আছে। |
|---|---|
| পায়ের টাখনুর উপরে কাপড় পরেন?(Required) | জ্বী সব সময় টাখনুর উপরে কাপড় পরি। |
| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? | জ্বী আলহামদুলিল্লাহ |
| নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) | ছোট বেলা (৭ বছর) থেকেই নিয়মিত নামাজ আদায় করতাম। মাঝে মাঝে ছুটেও যেত। কিন্তু দ্বীনে ফেরার পর থেকে ইচ্ছাকৃত কাজা হয়না আলহামদুলিল্লাহ। ২০২২ সাল থেকে নিয়মিত আদায় করছি। |
| মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? | জ্বী সর্বোচ্চ চেষ্টা করি। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? | জ্বী আলহামদুলিল্লাহ। তবে তিলাওয়াত আরো ভালো করার জন্য এখনো শিখছি। |
| ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? | পুরুষের জন্য হালাল সব ধরণের পোশাকই পরি। ফাংশন ভেদে আলাদা আলাদা হয়। জুব্বা, পাঞ্জাবি, পাজামা, শার্ট, প্যান্ট, ট্রাউজার, টি শার্ট। |
| কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) | ইসলামি খিলাফতকে বিশ্বাস করি। |
| নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? | নাটক সিনেমা এসব দেখি না। আগে ক্রিকেট ও ফুটবল খেলা দেখতাম, এখন অনেক কম দেখা হয়। সব সময় নাশিদ শুনি। |
| মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) | আলহামদুলিল্লাহ কোনো রোগ নেই। |
| দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) | আইওএম এর বিভিন্ন দ্বীনি প্রজেক্টে যুক্ত থেকে খিদমত করি। |
| আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) | জ্বী না। |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? (Required) | মাজার একটা কবর, যেখানে কিছু চাওয়া শিরকে আকবর। |
| আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) | ১. বেলা ফুরাবার আগে, ২. চোখের হেফাজত, ৩. এবার ভিন্ন কিছু হোক আরো অনেক বই আছে। |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) | ১. মুফতি জুবায়ের আহমেদ হাফি. ২. শায়েখ আহমাদুল্লাহ হাফি. ৩. মাওলানা মামুনুল হক |
| বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) | আমি এখনো ত্বলিবুল ইলম। দ্বীনি সেরকম যোগ্যতা এখনো নেই বললেই চলে। যতটুক পারি সবসময় দ্বীনের মেহনত করার চেষ্টা করি। দুনিয়াবি যোগ্যতা অর্জনের জন্য পড়াশুনা চলমান। এর বাহিরে একজন ওয়েব ডেভেলপার হিসেবে নিজের স্কিল সেট করছি। |
| নিজের সম্পর্কে কিছু লিখুন | নিজের সম্পর্কে লেখা সত্যিই কঠিন। কারণ মানুষ স্বভাবতই নিজের ভালো দিকগুলোই বেশি তুলে ধরতে চায়। তবুও সংক্ষেপে কিছু বলার চেষ্টা করছি। বিস্তারিত জানার জন্য আমার পরিবার, আত্মীয়স্বজন, প্রতিবেশী ও বন্ধুদের কাছ থেকে খোঁজ নিলেই ভালো ধারণা পাওয়া যাবে ইনশাআল্লাহ। আমি আল্লাহ তা‘আলার একজন নগণ্য ও গুনাহগার বান্দা। সবসময় চেষ্টা করি সৎ, সরল ও সংযমী জীবনযাপন করতে। অল্পে সন্তুষ্ট থাকতে পছন্দ করি। উচ্চাভিলাষী ও চাকচিক্যময় জীবন আমার পছন্দ নয়, কারণ এতে অহংকারের ভয় থাকে। আলহামদুলিল্লাহ, যতটুকু উপার্জন করি, চেষ্টা করি তা হালাল পথে করতে এবং ভালো কাজে ব্যয় করতে, যেন তা দুনিয়া ও আখিরাতে উপকারে আসে এবং সদকায়ে জারিয়া হিসেবে কবুল হয়। আমি স্বভাবে শান্ত ও ঠান্ডা মেজাজের। রাগ খুব কমই হয়। কারো সাথে মনোমালিন্য হলে নিজ থেকেই মাফ চাইতে দ্বিধা করি না কখনো। অভিমান বেশিক্ষণ ধরে রাখতে পারি না। অনেকেই আমাকে সহজ-সরল ও লাজুক বলে। দুষ্টুমি-মজা অনেক সময় সিরিয়াসলি নিয়ে ফেলি, এ নিয়ে দ্বীনি ভাইয়েরা মজা করে, আর আমি প্রায়ই “আফওয়ান” বলে ফেলি। আলহামদুলিল্লাহ, পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও সহকর্মীদের সাথে আমার সম্পর্ক আন্তরিক। গ্রামে গেলে বড়রা খুশি হন, সবার সাথে মিশে থাকতে ভালো লাগে। ছোট বাচ্চাদের খুব পছন্দ করি, তাদের সাথে সময় কাটাতে, আদর করতে ভালো লাগে। বিড়ালও খুব পছন্দের, তবে বর্তমানে বাইরে থাকায় পালন করা সম্ভব হচ্ছে না। ইনশাআল্লাহ, সংসার হলে রাখতে চাই। দান সদকা করতে ভালো লাগে। খাবার খেতে ভালোবাসি, আর রান্না করতেও পছন্দ করি। বাসায় গেলে পরিবারের জন্য মাঝে মাঝে রান্না করি, তারা প্রশংসা করে। চাই আমার জীবনসঙ্গিনীও রান্নাবান্না জানুক ও শিখতে আগ্রহী হোক। ঘোরাঘুরি করতে ভালো লাগে। বন্ধুদের সাথে তেমন সুযোগ হয় না, তবে ইচ্ছা আছে নিজের আহলিয়াকে নিয়ে হালালভাবে সুন্দর জায়গাগুলো ঘুরে দেখার। বিয়ের পর প্রথম স্বপ্ন, আহলিয়াকে নিয়ে উমরাহ করা। এই নিয়তে গত এক বছর ধরে প্রতি মাসে কিছু টাকা জমা করছি আলহামদুলিল্লাহ। সবশেষে বলব, আমি নিখুঁত কেউ নই। গুণ যেমন আছে, তেমনি সীমাবদ্ধতাও আছে। তবে চেষ্টা করি প্রতিদিন নিজেকে একটু ভালো মানুষ বানাতে, দ্বীনের পথে স্থির থাকতে এবং একজন দায়িত্বশীল স্বামী হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে। |
| আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় এমন অপশন গুলো সিলেক্ট করুন | প্রযোজ্য নয় |
| কোন মাজহাব অনুসরণ করেন? | হানাফি |
| নজরের হেফাজত করেন? (Required) | হ্যা |
| দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? | আমার লক্ষ্য কুরআন-সুন্নাহভিত্তিক একটি আদর্শ ইসলামিক পরিবার গড়ে তোলা, যেখানে দ্বীন শুধু কথায় নয়, আমলেও জীবন্ত থাকবে। আমি চাই, আমাদের চরিত্র ও সন্তানের তারবিয়াহর মাধ্যমে এমন একটি পরিবার হোক, যা সমাজে নৈতিকতা ও ঈমানদারিতার উদাহরণ হয়ে দাঁড়ায় ইনশাআল্লাহ। |
| অবসর সময় কিভাবে কাটান? (Required) | আত্বীয়-স্বজনের খোজ, গল্প ও বই পড়ে। |
| কত ওয়াক্ত নামায জামাতের সাথে আদায় করেন? (Required) | ৫ ওয়াক্ত নামাজই আদায় করার চেষ্টা করি। কোনো ওয়াক্ত মিস হলে, বাসায় জামাত করে পড়ি। |
| বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) | আমি আমার চাচা ও বাবার পরিবারের মধ্যে বড় ছেলে। স্বাভাবিকভাবেই পরিবারের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব আমার কাঁধে এসে পড়ে। আলহামদুলিল্লাহ, ছোটবেলা থেকেই নিজেকে সে অনুযায়ী প্রস্তুত রাখার চেষ্টা করছি। স্টুডেন্ট থাকা অবস্থাতেই টিউশন এবং আইওএম-এ পার্টটাইম খিদমতের মাধ্যমে উপার্জন শুরু করি। নিজের খরচ নিজে বহন করি এবং সামর্থ্য অনুযায়ী পরিবারেও সহযোগিতা করার চেষ্টা করি, যাতে তাদের ওপর অতিরিক্ত চাপ না পড়ে। মূলত একজন বড় ছেলে হিসেবে দুই পরিবারকে সময়, দায়িত্ব ও স্থিতিশীলতায় সহায়তা করাকে নিজের কর্তব্য মনে করি এবং ভবিষ্যতেও এই দায়িত্ব আন্তরিকতার সাথে পালন করতে চাই ইনশাআল্লাহ। |
| আপনি কি ধুমপান করেন? (Required) | জ্বী না আলহামদুলিল্লাহ। |
| অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? | জ্বী আলহামদুলিল্লাহ রাজি। |
|---|---|
| বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? | এই ফিতনার যুগে নিজেকে হেফাজতে রাখা আমার মত যুবকের জন্য বড় চ্যালেঞ্জ। আমি বিশ্বাস করি, পবিত্রতা রক্ষা ও ঈমানের নিরাপত্তার জন্য বিয়ের চেয়ে উত্তম ও নিরাপদ পথ নেই। রাসূল ﷺ বলেছেন, “হে যুবকসমাজ! তোমাদের মধ্যে যে সামর্থ্য রাখে, সে যেন বিয়ে করে; কারণ এটি দৃষ্টি সংযত রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে।” — Sahih al-Bukhari বিয়ে শুধু দুনিয়াবি সম্পর্ক নয়, এটি একটি মহান ইবাদত যা দুনিয়া ও আখিরাত উভয় দিকেই কল্যাণকর। Qur'an-এ আল্লাহ তা‘আলা বলেন, “তোমরা অবিবাহিতদের বিবাহ সম্পাদন করাও… তারা দরিদ্র হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের অভাবমুক্ত করে দেবেন।” (সূরা আন-নূর ২৪:৩২)। তাই আমি বিশ্বাস করি, বিয়ের মাধ্যমে রিজিকের বরকত ও প্রশস্ততার পথও উন্মুক্ত হয়। ফিকহের দৃষ্টিতে বিয়ের হুকুম ব্যক্তি অনুযায়ী ভিন্ন হয়, কারো জন্য ফরজ, কারো জন্য ওয়াজিব, কারো জন্য সুন্নাহ। নিজের অবস্থা বিবেচনায় আমি মনে করি, আমার জন্য বিয়ে এখন ফরজের কাছাকাছি, কারণ দ্বীনের ওপর অবিচল থাকা এবং নিজেকে ফিতনা থেকে দূরে রাখার প্রয়োজন গভীরভাবে অনুভব করছি। স্টুডেন্ট হয়েও আলহামদুলিল্লাহ হালাল উপার্জনের চেষ্টা করছি এবং দায়িত্বশীল হওয়ার প্রস্তুতি নিচ্ছি। এখন একজন দ্বীনদার, সহমর্মী জীবনসঙ্গী প্রয়োজন, যার সাথে মিলেই একটি কুরআন-সুন্নাহভিত্তিক পরিবার গড়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে চলতে পারি ইনশাআল্লাহ। |
| বিয়ের পর স্ত্রীর পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? | জ্বী ইনশাআল্লাহ। |
| বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? | দ্বীনি ইলম অর্জনে কোনো বাধা নেই। তবে সহশিক্ষা ব্যতিত যেকোনো পড়াশোনা করাতে ইচ্ছুক |
| বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? | ইচ্ছা নেই। তবে তিনি যদি ফিতনা মুক্ত দ্বীনি কোনো প্রতিষ্ঠানে খিদমত করতে চান, তাহলে আলোচনা সাপেক্ষে। |
| বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? | আমি এখনো বাহিরে থেকে পড়াশোনা করি। স্ত্রী আমার পরিবারের সাথে থাকবে (আলোচনা সাপেক্ষে নিজ বাবার বাড়িতেও থাকতে পারে), আমার পড়াশোনা শেষে এর থেকে হালাল উপার্জন বৃদ্ধি পেলে আমার সাথে থাকবে ইনশাআল্লাহ। |
| বিয়ে উপলক্ষে আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে যৌতুক বা উপহার বা অর্থ আশা করবেন কি না? | জ্বী না। পাত্রীপক্ষের কাছে কোনো ধরনের যৌতুক বা উপহার বা অর্থ আশা করি না। |
| পাত্র/পাত্রী নির্বাচনে কোন বিষয়গুলো ছাড় দেয়ার মানসিকতা রাখেন? | আর্থিক অবস্থা ও জেলা |
| বিয়ের পর স্ত্রীর ভরনপোষন চালাতে পারবেন? | হ্যা |
| আপনাার স্ত্রীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? | আল্লাহ তা‘আলা স্বামীকে পরিবারের দায়িত্বশীল অভিভাবক করেছেন। তাই আমার আহলিয়ার ভরণপোষণ, নিরাপত্তা ও পর্দার পরিবেশ নিশ্চিত করা এবং সম্মান রক্ষা করা আমার মৌলিক কর্তব্য। তার সুখ-দুঃখে পাশে থাকা, উত্তম আচরণ করা ও পূর্ণ জিম্মাদারি গ্রহণ করেই সংসার পরিচালনা করতে চাই ইনশাআল্লাহ। |
| আপনার আহলিয়ার পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? | হ্যা |
| আপনি বিয়ের পর স্ত্রীকে নিয়ে কোথায় থাকবেন? | স্ত্রীর সাথে আলাদা |
| বয়স (Required) | ১৮ - ২০ |
|---|---|
| গাত্রবর্ণ | উজ্জ্বল ফর্সা, ফর্সা, উজ্জ্বল শ্যামলা |
| নূন্যতম উচ্চতা | ৫ ফিট ১ ইঞ্চি |
| নূন্যতম শিক্ষাগত যোগ্যতা | এসএসসি/এইচএসসি/ আলিম অথবা দ্বীনি শিক্ষায় হাফেজা/ আলেমা। |
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
| জীবনসঙ্গীর পর্দা সম্পর্কে যেমনটা চান- (Required) | হাত মোজা, পা মোজা, হিজাব নিকাবসহ পরিপূর্ণ খাস পর্দা এবং যেকোন গায়রে মাহারাম এর সামনে না যাওয়া। |
| পেশা (Required) | স্টুডেন্ট অথবা পাশাপাশি দ্বীনি কোনো খিদমতে থাকলেও সমস্যা নেই। |
| অর্থনৈতিক অবস্থা | মধ্যবিত্ত |
| পারিবারিক অবস্থা (Required) | সামাজিকভাবে মর্যাদাপূর্ন ও দ্বীন ইসলাম অনুসারী। |
| জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন | আমি দ্বীনদারিতায় কোনো ছাড় দিতে রাজি নই। আমার নজর হেফাজতের জন্য জীবনসঙ্গীকে চক্ষু শীতলকারিনী হওয়া অত্যন্ত জরুরী। সবার সাথে মিশুক, ছোট বাচ্চা পছন্দ করে, জীবের প্রতি দয়া করে, পরিবারের বড় বউ হিসেবে নিজের দ্বায়িত্ব ও কর্তব্য পালনের মানসিকতা রাখে, সত্যবাদী, নিষ্ঠা, লাজুক স্বভাবের, হাসি মুখে কথা বলে, সহজেই সবার মন জয় করতে পারে, পরিবারের সকলের প্রতি যত্নশীল, রান্না শেখায় আগ্রহী, স্বামীর প্রতি আনুগত্যশীল, দুনিয়াবি চাহিদা কম, সব কাজ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করে, তাকওয়াবান, যেকোনো পরিস্থিতিতে স্বামীর পাশে থাকার মানসিকতা রাখে, এইসব গুন থাকা জরুরী। |
| জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) | উত্তরবঙ্গের যেকোন জেলা। |
| পেশা সম্পর্কিত তথ্য (Required) | আমি ইসলামিক অনলাইন মাদ্রাসা (আইওএম)-এ গত ২ বছর ধরে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (এসিস্ট্যান্ট ম্যানেজার) হিসেবে খিদমতে নিয়োজিত আছি। অনার্স অধ্যয়ন চলমান থাকা অবস্থায়ই অনলাইনে পার্টটাইম এই দায়িত্ব পালন করছি। এর পাশাপাশি অতিরিক্ত আয়ের জন্য দুয়েকটি টিউশন করাই। নিজের দক্ষতা উন্নয়নের জন্য ওয়েব ডেভেলপমেন্ট শিখছি এবং ভবিষ্যতে রিমোট জব ও ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ইনকাম বাড়ানোর চেষ্টা করছি। অনার্স সম্পন্ন হওয়ার পর ইনশাআল্লাহ অনসাইট জবের সুযোগও তৈরি হবে, সে লক্ষ্যেই নিজেকে প্রস্তুত করছি। বর্তমানে যা উপার্জন করি, তা দিয়ে নিজের পড়াশোনা, থাকা-খাওয়ার খরচ চালাই এবং নিয়মিত সঞ্চয় করি; বিশেষ করে উমরাহ ও ভবিষ্যৎ আহলিয়ার দেনমোহরের জন্য। আল্লাহ চাইলে অনার্স শেষ হওয়ার পর আয় আরও বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। |
|---|---|
| বিশেষ কিছু যদি জানাতে চান | আমি এখনো স্টুডেন্ট। কিন্তু বেকার নই আলহামদুলিল্লাহ। তাই আপাতত পেশা'কে বিবেচনায় না নিয়ে, দ্বীনদারিতা, আখলাক ও অন্যান্য বিষয় প্রাধান্য দিয়ে কোনো মেয়ের পরিবার যদি আগ্রহ প্রকাশ করেন, আলহামদুলিল্লাহ। যেহেতু এখনি প্রত্যক্ষভাবে সংসার শুরু করার সুযোগ পাচ্ছি না, তাই আমি চাই আহলিয়া আপাতত নিজ বাবার বাসায় থাকবে এবং আমি প্রতি মাসে তাকে সামর্থ্য অনুযায়ী ভরণ-পোষণ দেব ইনশাআল্লাহ। অথবা দুই পরিবার রাজি থাকলে, আমার পরিবারের সাথে থাকতে চাইলেও আপত্তি নেই। আমার পড়াশোনা শেষ হলে, তাকে নিয়ে সংসার শুরু করতে চাই। আলহামদুলিল্লাহ, এখানে আমার পরিবার অনেক সাপোর্টিভ। পরিশেষে আমি চাই, বিয়েতে মেয়ে দেখা থেকে শুরু করে সব কিছু রাসূল (সাঃ) এর সুন্নাহ অনুযায়ী হোক। |
| বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? | হ্যা |
|---|---|
| আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? | হ্যা |
| কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? | হ্যা |
এই বায়োডাটার অভিভাবকের মোবাইল নাম্বার এবং ইমেইল পেতে নিচের বাটনে ক্লিক করুন।
অভিভাবকের সাথে যোগাযোগসর্বমোট ভিউ: 1164 ভিউস