female

বায়োডাটা নাম্বার

AH-118380

পাত্রীর বায়োডাটা

অবিবাহিত

গাজীপুর

ঢাকা বিভাগ

গাজীপুর

ঢাকা বিভাগ

২০০৪

ফর্সা

৫'২''

৫৪ কেজি

O+

ছাত্র/ছাত্রী

নেই।


ঠিকানা
স্থায়ী ঠিকানা ঢাকা,গাজীপুর
বর্তমান ঠিকানা ঢাকা,গাজীপুর
কোথায় বড় হয়েছেন? (Required) গাজীপুরেই
সাধারণ তথ্য
বায়োডাটার ধরন পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
বর্তমান ঠিকানা গাজীপুর
বিভাগ ঢাকা বিভাগ
স্থায়ী ঠিকানা গাজীপুর
বিভাগ ঢাকা বিভাগ
জন্মসন (আসল) ২০০৪
গাত্রবর্ণ ফর্সা
উচ্চতা ৫'২''
ওজন ৫৪ কেজি
রক্তের গ্রুপ O+
পেশা ছাত্র/ছাত্রী
মাসিক আয় নেই।
শিক্ষাগত যোগ্যতা
কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) জেনারেল
মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল A
মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ বিজ্ঞান বিভাগ
মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন ২০২০
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ বিজ্ঞান বিভাগ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল A
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন ২০২২
স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা স্নাতক অধ্যয়নরত
অন্যান্য শিক্ষাগত যোগ্যতা ১.দুই বছর মাদ্রাসায় পড়া হয়েছে,অনলাইনে ইসলামিক পড়াশোনা করছি। ২.এরাবিক ল্যাঙ্গুয়েজ, আলেমা কোর্সে যুক্ত আছি। ৩.প্রি ম্যারেজ কোর্স করা হয়েছে। ৪.ব্যাসিক ইসলামিক আকিদা সম্পর্কে কোর্স করা হয়েছে। ৫.ব্যাসিক কম্পিউটার কোর্স। একাডেমির বাহিরেও আরও বেশ কিছু অনলাইন কোর্স করা হয়েছে আলহামদুলিল্লাহ।
IOM তথ্য
আপনি কি আইওএমের স্টুডেন্ট? না
আপনার কোর্সের নাম ও ব্যাচ নম্বর: প্রযোজ্য নয়।
পারিবারিক তথ্য
পিতার পেশা ইমাম ও মাদ্রাসা শিক্ষক (বর্তমানে অসুস্থতার জন্য কিছু করছেন না,নিজেদের জমি দেখাশোনা করেন।)
মাতার পেশা রাব্বাতুল বাইত
বোন কয়জন? বোন নেই
ভাই কয়জন? ভাই নেই
চাচা মামাদের পেশা আমার বাবারা চার ভাই, বড় চাচা : মসজিদের মুয়াজ্জেন ও কৃষি কাজের সাথে জড়িত। মেঝো চাচা: মাওলানা ও মাদ্রাসা শিক্ষক। সেঝো চাচা: মাদ্রাসা শিক্ষক ও ব্যবসায়ী। আমার বাবা: ইমাম ও মাদ্রাসা শিক্ষক (বর্তমানে কিছু করছেন না, বাড়িতে আছেন আমার বড়ো চাচার সাথে কৃষি কাজ করেন টুকটাক।) আমার তিন মামা: বড়ো মামা: সৌদি প্রবাসী মেঝো মামা: সৌদি প্রবাসী ছোট মামা: ফিজিতে ছিলেন বর্তমানে কিছু করছেন না আবারও বিদেশে যাওয়ার জন্য চেষ্টা চলমান।
পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা স্বচ্ছল ও সামাজিক ভাবে সম্মানিত আলহামদুলিল্লাহ
আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ননা করুন ) (Required) দ্বীনি পরিবেশ আলহামদুলিল্লাহ ভালো, আম্মাও পর্দার বিষয়ে সতর্ক থাকেন, মাহরাম নন মাহরাম সহ পর্দার বিষয়টা আমি কঠোরভাবে মানার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। সবাই নামাজ ও অন্যন্য ইবাদত আমলে সতর্ক এবং সবসময় আল্লাহর জিকির ফিকির করার চেষ্টা করেন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? জ্বি, আলহামদুলিল্লাহ
নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) ৮ বছর বয়স থেকেই, আলহামদুলিল্লাহ।
মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? জ্বি , কন্ঠের পর্দা ও নজর হেফাজত করে চলার চেষ্টা করি।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি, আলহামদুলিল্লাহ ( তাজবিদসহ কোর্স করা হয়েছে আরও শিখছি।)
ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? খাস পর্দার চেষ্টা করি, অনাকর্ষনীয়,ঢিলেঢালা কালো বোরখা, হাত ও পা মোজা, পাট্টাসহ নিকাব পড়া হয়।
কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) নেই।
নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? না, তবে ইসলামিক লেকচার শোনা হয় এবং মাঝেমধ্যে নাশিদ(vocal)শোনা হয়।
মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) নেই, আলহামদুলিল্লাহ।
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) আশেপাশের বাচ্চাদের বিনা পারিশ্রমিকে কোরআন শেখানোর চেষ্টা করি, ক্যাম্পাসে টুকটাক দাওয়াতি কাজের সাথে যুক্ত আছি।
আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) না
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? (Required) শিরক
আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) রাসুলে আরাবি ﷺ, সাহাবায়ে কেরামের ঈমানদীপ্ত জীবন, তিনিই আমার রব, প্যারাডক্সিক্যাল সাজিদ, ডাবল স্ট্যান্ডার্ড,প্রত্যাবর্তন আরও অনেক বই পড়া হয়েছে নাম মনে নেই।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) শায়েখ আহমাদুল্লাহ, খোন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর (রহ), ডা.জাকির নায়েক, শায়েখ আসিম আল হাকিম।
বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) দুনিয়াবি যোগ্যতা আমার কোনো কাজেই আসবে না, তাই দ্বীনি যোগ্যতা তৈরি করতে চাচ্ছি ইন শা আল্লাহ।
নিজের সম্পর্কে কিছু লিখুন আমি খুব সাধারণ শান্ত স্বাভাবের নরম দিলের একটা মানুষ, হাসিখুশি-স্বল্পভাষী, মিশুক প্রকৃতির। দ্বীনদ্বার সহজ জীবন যাপন করতে পছন্দ করি। দুনিয়ার চাকচিক্য, লৌকিকতা আমাকে কখনোই আকর্ষন করেনি,আলহামদুলিল্লাহ। ইসলামিক পরিবারে বড় হওয়ায় ছোট থেকেই পর্দা,নামাজ,রোজা ও মাহরাম নন মাহরাম এসব বিষয়ে সতর্ক ছিলাম আলহামদুলিল্লাহ। স্রোতের বিপরীতে জীবন পাল্টালেও দ্বীনের প্রতি আমার টান বিন্দু মাত্রও কমেনি। পরিস্থিতির জন্য মাদ্রাসায় পড়ার সুযোগ হয়নি কিন্তু জেনারেল পড়াশোনা করলেও শালীনতা ও পর্দা বজায় রেখে কন্টিনিউ করেছি। করোনার পরপর ইলম অর্জনের এক তীব্র আকাঙ্খা আমাকে পেয়ে বসে, অনেক বাধার সম্মুখীন হয়েও ইলম অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার কাছে দুনিয়ার চেয়ে আখেরাতের জীবন গুরুত্বপূর্ণ। তাই নিজেকে একজন উত্তম মুসলিম হিসেবে তৈরি করতে চাচ্ছি। জীবনের শেষ মূহুর্ত পর্যন্ত ইলমে দ্বীনের পথে লেগে থাকতে চাই, কোরআনকে অন্তরে ধারন করতে চাই এবং সেটা দ্বীনের খীদমতে কাজে লাগাতে চাই ইন শা আল্লাহ। আমি অল্পেতুষ্টতা পছন্দ করি,সর্বদা হালাল হারাম বেছে চলাকে গুরুত্ব দেই, কঠোরভাবে পর্দা এবং মাহরাম,নন মাহরাম মেনে চলার চেষ্টা করি। আমার কাছে মানসিক প্রশান্তি সবথেকে গুরুত্বপূর্ণ, আমার কথা কাজে কেউ কষ্ট পাচ্ছে কি-না ভেবে চলার চেষ্টা করি। ঝগড়া বিবাদ এড়িয়ে চলি এবং গঠণমূলক উপদেশ দিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করি। গীবত, পরনিন্দা থেকে বেচে থাকার চেষ্টা করি, সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে পছন্দ করি। আমি পরিবার কেন্দ্রিক সাংসারিক জীবন পছন্দ করি।ব্যক্তিগতভাবে আমি কোরআন ও সুন্নাতের উপর আমল করা এবং সে অনুযায়ী জীবন যাপন করাকে প্রাধান্য দেয়ার চেষ্টা করি। তথাকথিত কুসংস্কার ও বিদ'আতি আমল ও কর্মকাণ্ড থেকে নিজেকে দূরে রাখি।সর্বোপরি মহান রব্বুল আলামীনের সন্তুষ্টি অর্জন করে তাঁর ভালোবাসায় সিক্ত হয়ে জান্নাতের পাখি হয়ে ফিরে যেতে চাই ইন শা আল্লাহ। কিছু কথা: আমি বর্তমানে স্রোতের বিপরীতে চলছি,তাই কিছুটা কষ্ট হচ্ছে সবকিছু সামলে চলার,আলহামদুলিল্লাহ। আমার বর্তমান পরিবার জেনারেল থেকে হওয়ায় তারা জেনারেল পড়াশোনাটাকে প্রাধান্য দিয়েছেন। তাই আমার আধুরা স্বপ্ন (হাফেজা/আলেমা হওয়া) গুলো সম্পূর্ণ করা একটু ডিফিকাল্ট হয়ে গিয়েছে আমার জন্য। তবুও চেষ্টা করছি,যদি কারও সহযোগিতা পেতাম আরও সহজ হতো ইন শা আল্লাহ, তাই এমন একজন জীবন সঙ্গীই প্রত্যাশা রাখি যিনি আমাকে দুনিয়া ও আখিরাতের কল্যাণে দ্বীনের পথে চলতে সাহায্য করবেন।
আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় এমন অপশন গুলো সিলেক্ট করুন প্রযোজ্য নয়
কোন মাজহাব অনুসরণ করেন? সালাফি[আহলে হাদিস]
নজরের হেফাজত করেন? (Required) চেষ্টা করি
দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? একটা আদর্শ মুসলিম পরিবার তৈরি করতে চাই, ইসলামি আদর্শে নিজেদের এবং সন্তানদের উত্তম শিক্ষা দিতে চাই ইন শা আল্লাহ, রাসুল ﷺ এর আদর্শে মুজাহিদ প্রজন্ম গড়ে তুলতে চাই, যারা আল্লাহর মনোনীত দ্বীনের জন্য জান ও মাল নিয়ে লড়াই করবে বি ইযনিল্লাহ। নিজেকে দ্বীনের মেহনতে শামিল করতে চাই, যারা কোরআনের ও দ্বীনের আলো থেকে দূরে তাদের কাছে আলোর উছিলা হতে চাই। রাসুল (ﷺ) এর সুন্নাহকে জীবন্ত করতে চাই, জীবনের প্রতিটি পদক্ষেপে রাসুলে (ﷺ) এর সুন্নাহ ও সাহাবা আজমাঈনদের অনুসরণ করতে চাই ইন শা আল্লাহ। বাইতুল্লাহ'র মুসাফির হতে চাই, রাসুল ﷺ এর দেশে কবুল যোগ্য মৃত্যু (হাক্বিকি শাহাদাহ্) চাই, ইন শা আল্লাহ।
অবসর সময় কিভাবে কাটান? (Required) অবসরে কোরআন তেলাওয়াত করি, তাফসীর পড়ি,বই পড়ি, সেলাই কাজ করি,পেইন্টিং বা ক্যালিগ্রাফি করি, ইসলামিক লেকচার শুনি, নাশিদ শুনি আর আকাশের দিকে তাকিয়ে রব্বের সাথে কথা বলি।
বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) আমি নিজের কাজ নিজে করতে পছন্দ করি, অন্য কেউ আমার কাজ করে দিক এমনটা আমার পছন্দ নয়, রান্নাবান্না, ঘর গোছানো, সবকিছু পরিচ্ছন্ন রাখা, মায়ের কোনো কাজে সাহায্য করার চেষ্টা করি।
নারী-পুরুষ সমঅধীকার বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? (Required) ইসলামে নারীদেরকে সর্বোচ্চ সম্মান ও মর্যাদা দেয়া হয়েছে। নারীদেরকে আল্লাহ পুরুষদের জন্য প্রশান্তি প্রাপ্তির মাধ্যম করেছেন এবং নারীদের সমস্ত দায়িত্ব পুরুষদের জন্য নির্ধারণ করেছেন। নারীদের আল্লাহ নরম করে সৃষ্টি করেছেন সেখানে পুরুষের সাথে নারীদের তুলনা চলে না, আর না এমন কিছু মানায়। নারীরা হচ্ছে মুজাহিদ সন্তান তৈরির কারিগর আর পুরুষরা নারীদের আবরণ ও ঢালস্বরূপ।
বিয়ে সংক্রান্ত তথ্য
আপনার ডিভোর্সের সময়কাল ও কারণ প্রযোজ্য নয়।
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি
বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আমার কাছে বিয়ে মানে সামাজিক চুক্তির বাহিরে এমন এক সম্পর্ক যা একটা মানুষের অর্ধেক দ্বীন পূর্ণ করে, তাকে ফিতনা থেকে মুক্ত করে, একটা সুন্দর নিরাপদ আশ্রয় তৈরি করে, আত্মার প্রশান্তির পথ গড়ে দেয়। বিয়েকে আল্লাহ স্বামী-স্ত্রী পরস্পরের জন্য মানসিক প্রশান্তি ও ভালোবাসা প্রাপ্তির মাধ্যম করেছেন। হারাম ও ফিতনা থেকে বেচে থাকা ও রাসুলুল্লাহ (ﷺ) কে ভালোবাসার প্রমাণস্বরূপ তাঁর সুন্নাহকে গ্রহণ করার জন্য বিয়ে করতে চাই।
আপনি কি বিয়ের পর চাকরি করতে ইচ্ছুক? কখনোই না।
বিয়ের পর পড়াশোনা চালিয়ে যেতে চান? (ছাত্রী হলে) জ্বি, ঘরে বসে ইসলামিক পড়াশোনা চালিয়ে যেতে চাই ইন শা আল্লাহ এবং পরিস্থিতি ও অনুমতি সাপেক্ষে গ্রাজুয়েশন সম্পন্ন করতে চাই।
বিয়ের পর চাকরি চালিয়ে যেতে চান? (চাকরিজীবী হলে) প্রযোজ্য নয়।
বিয়েতে কেমন মোহরানা নির্ধারন করতে চান? ছেলের সাধ্যমত আলোচনা সাপেক্ষে
পাত্র/পাত্রী নির্বাচনে কোন বিষয়গুলো ছাড় দেয়ার মানসিকতা রাখেন? গায়ের রং ও জেলা
আপনার স্বামীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? রাসুল (ﷺ)বলেছেন, “যদি কোনো নারী পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, নিজের সতীত্ব রক্ষা করে এবং স্বামীর আনুগত্য করে, তাকে বলা হবে—তুমি জান্নাতে প্রবেশ কর।” — (মুসনাদ আহমদ)। স্বামীর অনুগত থাকা, ঘরকে উন জন্য শান্তির জায়গা হিসেবে তৈরি করা,ভালো মন্দ সকল পরিস্থিতিতে মানসিক সাপোর্ট করা, আমানত রক্ষা করা,সম্পদের হেফাজত করা,একজন উত্তম জীবনসঙ্গীর পাশাপাশি উত্তম বন্ধু হয়ে উঠা, উত্তম আচরণ করা,পছন্দ অপছন্দ কে গুরুত্ব দেয়া, মানসিক প্রশান্তির কারন হওয়া, দ্বীনের পথে চলতে সর্বাবস্থায় উনাকে সাহায্য করা।
বিয়ের পর কোথায় থাকতে চান? স্বামীর বাড়ি
যেমন জীবনসঙ্গী আশা করেন
বয়স (Required) ২৫-৩৪
গাত্রবর্ণ যেকোনো।
নূন্যতম উচ্চতা ৫" ৬
নূন্যতম শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন এবং দ্বীনি পড়াশোনা করছেন এমন।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জীবনসঙ্গীর দাড়ি বা ইনকাম সম্পর্কে যা চান- (Required) অবশ্যই একমুষ্টি পরিমাণ হলেও সুন্নাতি দাড়ি থাকতে হবে। অবশ্যই কোনো হালাল পেশা হতে হবে।
পেশা (Required) ব্যবসায়ী,শিক্ষক, সরকারি-বেসরকারি চাকুরীজীবি, ইন্জিনিয়ার,যিনি দেশের বাইরে আছেন বা পরবর্তীতে অমুসলিম দেশে যাওয়ার মানসিকতা রাখেন ও ডিফেন্সে জব করেন এমন কেউ যোগাযোগ না করলে ভালো হয় মিন ফাদ্বলিক।
অর্থনৈতিক অবস্থা স্বচ্ছল ও পারিবারিক ভরনপোষণের বাহিরে অধিক দান করতে সক্ষম।
পারিবারিক অবস্থা (Required) কঠোরভাবে দ্বীন মেনে চলেন বা চলার চেষ্টা করেন, অথবা যারা দ্বীন পালনে সাহায্য করবেন এবং আন্তরিক এমন পরিবার হলে ভালো হয়। যেখানে পরিপূর্ণ দ্বীন মেনে চলতে,পরিপূর্ণ পর্দা বজায় রাখতে যথেষ্ট সহযোগিতা পাবো।
জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন এই ফিতনার যামানায় আমি দ্বীন পালনে কঠোরতা পছন্দ করি। তাই এমন কাউকে প্রত্যাশা করি যিনি দ্বীন পালনে কঠোরতা মেনে চলেন। এমন ব্যাক্তি যিনি উত্তম আখলাক্ব, তাক্বওয়াবান, গায়রতসম্পন্ন, আন্ডারস্ট্যান্ডিং ,পুরুষালি স্বভাবের এবং নিজের দায়িত্ব সম্পর্কে সর্বদা সচেতন। অনলাইন-অফলাইনে কঠোরভাবে মাহরাম মেনে চলেন, নিজের দৃষ্টি হেফাজত করেন এবং স্ত্রীর পর্দা ও মাহরাম মানার ব্যাপারে দায়িত্ববান, গায়রত সম্পন্ন। আমার শিক্ষক এবং আমলের প্রতিযোগী। শান্ত স্বাভাবের, বিনয়ী, সহনশীল প্রকৃতির, যিনি আমার বিশ্বাস ও ভরসার স্থান হবেন, ফিতনা ফাসাদ থেকে আমাকে আগলে রাখতে সক্ষম, আমার আমানতদার সঙ্গী এবং নিরাপদ আশ্রয় হবেন। • সর্বদা আল্লাহর জন্য নিজেকে হেফাজতে রেখেছেন, চারিত্রিক পবিত্রতা বজায় রেখেছেন। আল্লাহর জন্য জেনারেল থেকে দ্বীনের পথে ফিরে এসেছেন এমন একজন জীবনসঙ্গী হলে ভালো হয়, যেনো দুজনে একসাথে দ্বীনি ইলম অর্জন করে একে অন্যকে শিখিয়ে জান্নাতের পথ সহজ করতে পারি ইনশাআল্লাহ। সাদামাটা জীবন যাপন করবেন (রাসুলের ﷺ মতো সুন্নতি জীবন যাপন।)।পোশাকের ক্ষেত্রে সতর্ক থাকা, মার্জিত ও শালীন পোশাক পড়া। সর্বদা দ্বীনের জ্ঞান অর্জনের ফিকির করার চেষ্টা করা, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করা ও দাঈ মন মানসিকতা থাকা। • এমন মানুষ যিনি খুব নরম দিলের হবেন,যার চোখ রাসুল ﷺ এর কথা শুনলে অশ্রুসিক্ত হবে। একজন দায়িত্বশীল ব্যক্তিত্ব যিনি তার পরিবারের প্রতি যত্নশীল হবেন এবং সকলের যথাযথ হক্ব আদায় করায় সচেষ্ট থাকবেন। যিনি সর্বাবস্থায় আল্লাহ উপর তাওয়াককুল করেন এবং আখিরাত মুখী ফিকির করেন।যার অন্তরে হাকিকি শাহাদাতের তামান্না আছে,রাসুলের ﷺ মোহাব্বত ও আল্লাহর ভয় আছে। আমি এমন একজন জীবনসঙ্গী প্রত্যাশা করি ,যিনি দুনিয়ার ঊর্ধ্বে দ্বীন ও উম্মাহকে স্থান দেবেন; যার ঈমান, আমল ও আখলাক আমার সুকুনের সাবাব হবে, আর যার সোহবত-ই আমার জন্য যথেষ্ট হবে। • বদমেজাজি, হিংসাপরায়ণ, অতিবক্তা, বেসবর,বখিল, পরনির্ভরশীল, অন্যের দ্বারা প্রভাবিত হোন এমন সব মানুষের থেকে পানাহ চাই। এক্ষেত্রে সহনশীল, বিচক্ষণ নিজের সিদ্ধান্ত নিজে নিতে সক্ষম এবং ইনসাফ সহকারে সীদ্ধান্ত নিতে পারেন এমন মনোভাব প্রত্যাশিত। রাজনৈতিক দলের সাথে যুক্ত, মডারেট মুসলিম, ফ্যান্টাসিতে ভুগছেন, উচ্চাকাঙ্খী,অনলাইনে ছবি দেখতে আগ্রহী এমন কেউ যোগাযোগ করবেন না মিন ফাদ্বলিক। ▪️সুন্নাহ সম্মতভাবে স্বল্প পরিসরে মসজিদে বিয়েতে আগ্রহী, লোকদেখানো, জাঁকজমকপূর্ণ আয়োজন করা ও কনেপক্ষ থেকে উপহার পাওয়ার আশা করেন এমন কেউ যোগাযোগ করবেন না মিন ফাদ্বলিক। [বি:দ্র: দ্বীনের সঠিক বুঝ রাখেন,দ্বীন পালনে আগ্রহী এবং দ্বীন পালনে সাহায্য করতে সক্ষম এমন ব্যক্তি ইস্তেখারা করে যোগাযোগ করতে পারেন। বায়োডাটা এই ফরম্যেটে দিয়ে মেইল করলে ভালো হয়।] ▪️পাত্রের দ্বীনদারিতা ও ব্যক্তিগত জীবন প্রাধান্য দেয়া হবে ইন শা আল্লাহ। • অনেকের কাছে এগুলো বেশি বেশি মনে হতে পারে,কিন্তু গায়রত আর দ্বীন পালনে ছাড় দেয়া সম্ভব না। প্রতিটি মানুষ ই আমরা ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ, তাই একটা মানুষকে নির্দিষ্ট গুণাবলি দ্বারা বিচার করা যায় না। বায়ো আর বাস্তব ভিন্ন রকম হয়, আবার অনেক ক্ষেত্রে বায়োর চেয়ে বাস্তব বেশি উন্নত হয়, তাই যোগাযোগের পূর্বে অবশ্যই বায়োডাটা সম্পূর্ণ পড়ে ইস্তেখারা করে নিবেন মিন ফাদ্বলিক। আমি খুব সাধারণ ও সহজ প্রকৃতির একজন মানুষ, এজন্য আশা রাখি আমার জীবন সঙ্গীর মধ্যেও এমন বৈশিষ্ট্য থাকবে।
জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) গাজীপুরের আশেপাশে হলে ভালো হয় [ বরিশাল,নোয়াখালী, কুমিল্লা,চট্রগ্রাম বাদে অন্যান্য জেলা]
অন্যান্য তথ্য
পেশা সম্পর্কিত তথ্য (Required) আমি একজন ত্বলিবাতুল ইলম। স্নাতক ২য় বর্ষে অধ্যয়নরত।
বিশেষ কিছু যদি জানাতে চান জ্বি, উপরে এমন কোনো অপশন না থাকায় বিষয়টা তুলে ধরতে পারিনি। একটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখতে চাচ্ছি, আমার বাবা মা সেপারেট,শয়তানের ধোঁকায় পরে রাগের বশবর্তী হয়ে তাদের মধ্যে খুবই সাধারণ বিষয় নিয়ে অনাকাঙ্ক্ষিত বিচ্ছেদ ঘটে।পরবর্তীতে দুজনেই খুব আফসোস করেন,করার কিছু না থাকায় আলাদা হতে হয়। মায়ের দ্বিতীয় সংসারে আমি মায়ের সাথেই অবস্থান করছি, এখানেও আমার আর কোনো ভাই বোন নেই। আমার বাবা আর বিয়ে করেন নি, এখনো একা আছেন। আমাদের মধ্যে সম্পর্ক বেশ ভালো আলহামদুলিল্লাহ। এখানেও আমার পালিত পিতা আমাকে নিজের মেয়ের মতো সম্মানিত করে রেখেছেন, কখনো কোনো কিছুর কমতি বুঝতে দেন নি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এটা অনেকের কাছে ইস্যু হতে পারে,কুফু মিলানোর সুবিধার্থে জানিয়ে রাখছি। বর্তমানে আমার পালিত পিতা আমার অভিভাবক হিসেবে আছেন, উনি একজন ইন্জিনিয়ার, দীর্ঘ জীবন প্রবাসে কাটিয়েছেন। তবে বর্তমানে কিছু করছেন না,অবসরে আছেন। এই বিষয়গুলো আমার জীবনে কখনো কোনো প্রভাব ফেলেনি আলহামদুলিল্লাহ। যাদের কাছে ইস্যু মনে হবে তারা বায়োডাটা ইগনোর করবেন ইন শা আল্লাহ। • আবারও বলছি এ বিষয় নিয়ে যাদের সমস্যা থাকবে তারা নক করবেন না মিন ফাদ্বলিক।)
কর্তৃপক্ষের জিজ্ঞাসা
বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? হ্যা
আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? হ্যা
কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? হ্যা
যোগাযোগ

এই বায়োডাটার অভিভাবকের মোবাইল নাম্বার এবং ইমেইল পেতে নিচের বাটনে ক্লিক করুন।

অভিভাবকের সাথে যোগাযোগ

সর্বমোট ভিউ: 63 ভিউস