| ব্যবহৃত নাম (Primary) | ইয়াছিন |
|---|---|
| আমি খুঁজছি | পাত্রীর বায়োডাটা |
| জন্ম তারিখ | 1993-05-02 |
| জাতীয়তা | বাংলাদেশী |
| আপনি কি আইওএমের স্টুডেন্ট? | না |
|---|---|
| বায়োডাটার ধরন | পাত্রের বায়োডাটা |
|---|---|
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
| বর্তমান জেলা | চট্টগ্রাম |
| বর্তমান বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| স্থায়ী জেলা | চট্টগ্রাম |
| স্থায়ী বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জন্মসন (আসল) | ১৯৯৩ |
| গাত্রবর্ণ | ফর্সা |
| উচ্চতা | ৫'৯'' |
| ওজন | ৭০ কেজি |
| রক্তের গ্রুপ | AB+ |
| পেশা | বিএসসি ইঞ্জিনিয়ার |
| স্থায়ী ঠিকানা | চন্দনাইশ |
|---|---|
| বর্তমান ঠিকানা | বাকলিয়া |
| কোথায় বড় হয়েছেন? (Required) | শহরে |
| কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) | জেনারেল |
|---|---|
| স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা | বিএসসি ইন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং |
| পাসের সন | 2019 |
| সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা | এমএসসি ইন এপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (2025) |
| পিতার পেশা | পেশাগত এবং ব্যবসায়িক বিরতি |
|---|---|
| মাতার পেশা | গৃহিনী |
| বোন কয়জন? | ২জন |
| ভাই কয়জন? | ভাই নেই |
| বোনদের সম্পর্কে তথ্য | বড় বোন: বিএসসি ইন ফার্মেসি, বিবাহিত, চাকরিরত ছোট বোন: এমবিএ, বিবাহিত, গৃহিণী |
| পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা | মধ্যবিত্ত |
| আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ননা করুন ) (Required) | আমাদের পারিবারিক দ্বীনি পরিবেশ ভালো ও সহায়ক। বাবা-মা দ্বীনের বিষয়ে উৎসাহ দিয়ে থাকেন। |
| সুন্নতি দাঁড়ি রয়েছে কি? (Required) | স্বাভাবিক ভাবে যতটুকু দাঁড়ি আছে রেখে দিয়েছি সুন্নতের নিয়তে । |
|---|---|
| পায়ের টাখনুর উপরে কাপড় পরেন?(Required) | বিশেষ কারণে সবসময় টাখনুর উপরে কাপড় পরা সম্ভব হয় না; তবে এ বিষয়ে আমি অবগত এবং সচেতন। |
| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? | জ্বী |
| নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) | ছোটবেলা থেকেই নামাজের চর্চা রয়েছে। মাঝে কিছুটা অনিয়মিত ছিলাম; তবে ২০১৫ সাল থেকে নিয়মিতভাবে বজায় রাখছি। |
| মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? | প্রয়োজন ছাড়া নন-মাহরামদের সামনে যাই না। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? | কুরআন তিলাওয়াত করতে পারি; তবে মাখরাজে আরও উন্নতির সুযোগ রয়েছে। |
| ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? | প্যান্ট, টি-শার্ট পরিধান করি; বিশেষ ক্ষেত্রে শার্ট, পাঞ্জাবি পরিধান করা হয়। |
| কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) | নেই। |
| নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? | এ বিষয়ে সচেতন আছি এবং পরিহার করার চেষ্টা করছি। |
| মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) | নেই। |
| দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) | জ্বী |
| আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) | না। |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? (Required) | যারা প্রকৃত অর্থে আল্লাহর ওলি ছিলেন, তাদের প্রতি ব্যক্তি হিসেবে যথাযথ সম্মান রাখা উচিত। তবে তাদের কাছে সাহায্য প্রার্থনা করা, মানত করা, সেজদা দেওয়া বা উরস/ফাতেহা ইত্যাদি প্রচলিত রীতিনীতি আমি শরীয়তসম্মত মনে করি না। |
| আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) | রাহে বেলায়েত, প্যারাডক্সিক্যাল সাজিদ |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) | ইয়াসির ক্বাদী, নোমান আলী খান, শায়খ আহমাদুল্লাহ |
| নিজের সম্পর্কে কিছু লিখুন | বই পড়ার প্রতি আমার আগ্রহ রয়েছে। বর্তমানে ইসলামিক লেকচার, সিরাহ, সাহাবাদের জীবনী এবং ক্যারিয়ার উন্নয়নমূলক বিষয়াবলিতে সময় ব্যয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। শারীরিক সুস্থতা বজায় রাখাকে গুরুত্ব দিই—নিয়মিত ব্যায়াম ও সাঁতার আমার পছন্দের মধ্যে রয়েছে। সুযোগ পেলে খেলাধুলাতেও অংশগ্রহণ করি। ভবিষ্যতে একটি স্বয়ংসম্পূর্ণ ছোট খামার গড়ে তোলার ইচ্ছা রয়েছে, যেখানে বৃক্ষরোপণ, গবাদিপশু পালন এবং মৎস্যচাষের মাধ্যমে প্রাকৃতিক ও ভারসাম্যপূর্ণ জীবনযাপন করা যাবে। ব্যক্তিত্বের দিক থেকে আমি অন্তর্মুখী এবং সংযত জীবনধারা পছন্দ করি। অপ্রয়োজনীয় সামাজিকতা ও প্রচলিত ট্রেন্ড এড়িয়ে চলার চেষ্টা করি। বিচার-বিশ্লেষণ, আত্ম-সংশোধন, ন্যায়পরায়ণতা ও সততাকে জীবনের গুরুত্বপূর্ণ মূল্যবোধ হিসেবে ধারণ করি এবং মানুষের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখার চেষ্টা করি। আমার বাবা-মা জীবিত আছেন, এবং তাদের খেদমত ও সন্তুষ্টি অর্জনকে জীবনের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে দেখি। তাদের পাশে থাকা ও দায়িত্ব পালন করাকে আমি সর্বোচ্চ অগ্রাধিকার দিই। ভবিষ্যতে সন্তানদের যথাযথ ইসলামিক মূল্যবোধে লালন-পালনের ক্ষেত্রেও একই মানসিকতা বজায় রাখতে চাই। আমার দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো নিজেকে, পরিবার ও সমাজকে নিয়ে এমন একটি পরিবেশ গড়ে তোলা, যেখানে ইসলামের শিক্ষা কেবল আনুষ্ঠানিক ইবাদতে সীমাবদ্ধ না থেকে জীবনের প্রতিটি ক্ষেত্রে—যেমন উপার্জন, দায়িত্ববোধ, হক আদায় এবং ন্যায়বিচারে—বাস্তবায়িত হয়। এ লক্ষ্য অর্জনের জন্য নিজেকে ধারাবাহিকভাবে উন্নত করার চেষ্টা করছি। |
| আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় এমন অপশন গুলো সিলেক্ট করুন | |
| কোন মাজহাব অনুসরণ করেন? | হানাফি |
| নজরের হেফাজত করেন? (Required) | চেষ্টা করি |
| অবসর সময় কিভাবে কাটান? (Required) | অবসর সময়ে খেলাধুলা করা, সামাজিক যোগাযোগ মাধ্যম, রান্না করা, নতুন কিছু শেখা এবং পরিবার-পরিজনের সাথে সময় কাটাতে পছন্দ করি। |
| কত ওয়াক্ত নামায জামাতের সাথে আদায় করেন? (Required) | ৫ |
| বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) | আমি পরিবারের একমাত্র উপার্জনকারী। তাই পরিবারের আর্থিক দায়িত্ব পালন করার পাশাপাশি বাড়ির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও প্রয়োজনীয় কাজগুলোও দেখাশোনা করি। পরিবারের সদস্যদের যত্ন নেওয়া এবং তাদের প্রয়োজন পূরণের চেষ্টা করি। |
| আপনি কি ধুমপান করেন? (Required) | না |
| অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? | জ্বী |
|---|---|
| বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? | নিজেকে পূর্ণতা দেওয়ার জন্য এবং জীবনের একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ পালন করার উদ্দেশ্যে বিয়ে করতে চাই। আমার বিশ্বাস, বিয়ের মাধ্যমে নিজেকে সংযত রাখা, চরিত্র গঠন এবং দ্বীনের পথে আরও দৃঢ়ভাবে চলা সম্ভব। |
| বিয়ের পর স্ত্রীর পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? | ইনশাআল্লাহ পারব |
| বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? | পরিস্থিতিগত বিবেচনার ওপর নির্ভর করবে। |
| বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? | পরিস্থিতিগত বিবেচনার ওপর নির্ভর করবে। |
| বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? | আমি যখন যেখানে থাকি |
| বিয়ে উপলক্ষে আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে যৌতুক বা উপহার বা অর্থ আশা করবেন কি না? | না |
| পাত্র/পাত্রী নির্বাচনে কোন বিষয়গুলো ছাড় দেয়ার মানসিকতা রাখেন? | ছাড় দিতে রাজি নই |
| বিয়ের পর স্ত্রীর ভরনপোষন চালাতে পারবেন? | হ্যা |
| আপনাার স্ত্রীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? | ধর্মীয় ও সামাজিক অধিকার রক্ষা করে তাকে একটি নিরাপদ, সম্মানিত ও ভালোবাসাপূর্ণ দাম্পত্য জীবন উপহার দেওয়া। |
| আপনার আহলিয়ার পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? | হ্যা |
| আপনি বিয়ের পর স্ত্রীকে নিয়ে কোথায় থাকবেন? | একক পরিবারে |
| পেশা সম্পর্কিত তথ্য (Required) | সহকারী গবেষক। |
|---|---|
| বয়স (Required) | ২৩-২৮ |
|---|---|
| গাত্রবর্ণ | যেকোন |
| নূন্যতম উচ্চতা | ৫ ফুট ২ ইঞ্চি |
| নূন্যতম শিক্ষাগত যোগ্যতা | স্নাতক |
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
| জীবনসঙ্গীর পর্দা সম্পর্কে যেমনটা চান- (Required) | ইসলামী পর্দা মেনে চলার চেষ্টা করুক |
| পেশা (Required) | ডাক্তার , ইঞ্জিনিয়ার , ফারমেসিস্ট , ডেন্টিস্ট |
| অর্থনৈতিক অবস্থা | মধ্যবিত্ত; তবে বিশেষ ক্ষেত্রে অন্যান্য আর্থিক অবস্থাও বিবেচনা করা যেতে পারে। |
| পারিবারিক অবস্থা (Required) | দ্বীনদার, ভদ্র ও সম্মানিত পরিবার প্রত্যাশা করি। |
| জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন | আমি এমন একজন জীবনসঙ্গী প্রত্যাশা করি, যার জীবনের লক্ষ্য আমার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ—অর্থাৎ আখিরাতের প্রস্তুতি গ্রহণ করা। দুনিয়ার চাকচিক্য, ফিতনা ও কঠিন সময়গুলোকে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসেবে গ্রহণ করতে পারবে এবং ধৈর্য ধারণ করবে—এমন মানসিকতা থাকা গুরুত্বপূর্ণ। তিনি ইসলামকে শুধু নামাজ, রোজা, কুরআন ও পর্দার মধ্যে সীমাবদ্ধ না রেখে দায়িত্ববোধ, সততা, ন্যায়পরায়ণতা ও সুদমুক্ত জীবনসহ জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়নের চেষ্টা করেন—এমন হওয়া প্রত্যাশিত। যিনি সুন্নাহসম্মত সরল বিয়েতে আগ্রহী এবং আমার সামর্থ্য অনুযায়ী নির্ধারিত মোহরানায় সন্তুষ্ট থাকতে আগ্রহী। তার এমন ব্যক্তিত্ব ও চিন্তাভাবনা থাকা উচিত, যেন তার প্রতি স্বাভাবিকভাবেই শ্রদ্ধাবোধ জন্মায়। |
| জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) | চট্টগ্রাম |
| বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? | হ্যা |
|---|---|
| আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? | হ্যা |
| কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? | হ্যা |
Unlock this biodata contact information with 1 gem.
Login to unlock contactসর্বমোট ভিউ: 160 ভিউস